All reports

18,994 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,994 reports found
Report a bribe
Paid Accounts Office ৳20.0K

স্কেল ফিক্সেশন

আমি প্রথমে দেয়নি। কিন্তু আমার অন্য সহকর্মীদের ফিক্সেশন হয়ে যায় । এর মধ্যে তিন মাস পার হয়ে যায়। পরে বাধ্য হয়ে ২০,০০০ টাকা দিয়ে ফিক্সেশন করে নিয়।

ঢাকা, Dhaka 2 September 2026 3 views DKQWSUTT
0 Comments
Paid Passport Office ৳1.5K

পাসপোর্ট

কাগজপত্রের নাম ঠিক নাই স্বাক্ষর ঠিক নাই এ সমস্ত আবোল তাবোল কথা বলে ১৫ টাকা এক্সট্রা দাবি করছে। পনেরশো টাকা দিলে আর কিছু লাগবে না তারা সব কাজ ওকে করে দিবে। ১৫০০ টাকা না দিলে চেয়ারম্যানের কাছে গিয়ে সিগনেচার আনতে হবে অনেক কিছু কাগজপত্র জমা দিতে হবে

পটুয়াখালী, Barishal 2 September 2026 4 views BR6T9F2L
0 Comments
Paid Land Office ৳15.0K

খাজনা

জমির খাজনা দিতে গেছি ওনারা বলতেছে জমি সমস্যা আছে অনেক টাকা ঘুষ চাইছিল পরে ১৫ হাজার টাকার কথা হইছে কাজ করে দিবে যেটা দিয়েই করতে হয়েছে নওগাঁ ভূমি অফিস খাজনা যিনি নেন এটাই আসল কালপিট

নওগাঁ, Rajshahi 2 September 2026 3 views RJ6M36QH
0 Comments
Paid Other public office ৳2.0K

পুলিশ ভেরিফিকেশনে

বরাবর, কর্তৃপক্ষ, ঘুষ সাইট। বিষয়: পুলিশ ভেরিফিকেশনে ঘুষ দাবির অভিযোগ। মহোদয়, আমি নিম্নস্বাক্ষরকারী, দেশের বাইরে আসার জন্য চাঁদপুর হাজীগঞ্জ থানায় পুলিশ ভেরিফিকেশনের জন্য আবেদন করেছিলাম। কিন্তু, সবকিছু ঠিক থাকা সত্ত্বেও আমাকে প্রায় দুই মাস ঘোরানো হয় এবং শেষ পর্যন্ত তিনবারের সময় ঘুষ দাবি করা হয়। টাকা দিতে রাজি না হওয়ায় আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। পুনরায় নতুন ভিসা আসার পর, আমি ২,০০০ টাকা ঘুষ দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করতে বাধ্য হই। অতএব, বিষয়টি সুবিবেচনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

চাঁদপুর হাজিগুঞ্জ থানা, Chattogram 2 September 2026 5 views CTBZTS6H
0 Comments
Only demanded Other public office ৳5.0K

চাকুরীর পুলিশ ভেরিফিকেশন

বিসিএস থেকে নন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত সকল প্রার্থীদের কাছে থেকে সারা বাংলাদেশে ন্যূনতম ২০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত ঘুষ নিচ্ছে ডিএসবি অফিসগুলো। সে হিসেবে ৪০০০ প্রার্থী যদি ৩০০০ টাকা করেও দেন তবে মোট ঘুষের পরিমান হয় ১২০০০০০০ (এক কোটি ২০ লাখ টাকা)। চাকুরীর শুরুতেই মেধাবী এই প্রার্থীদের থেকে ঘুষ নিয়ে ডিমোরালাইজড করার দায়ভার কি রাষ্ট্র এরিয়ে যেতে পারে?

বাংলাদেশের সকল জেলা, Rajshahi 2 September 2026 5 views RJFSL9SD
0 Comments
Paid Other public office ৳5.0K

জাতীয় পরিচয় পত্র সকল কাজ

জাতীয় পরিচয় পত্রের নাম সংশোধন ও জন্ম তারিখ ভুলের কারণে প্রতি বছরের জন্য ৫০০০/- ধার্য করেন তারা এবং তাই না কিছু বললে তারা কাজ হোল্ড করে দেয় চরম ভোগান্তিতে পরে নিরুপায় হয়ে দ্রুত কাজটি সমাধানের জন্য টাকাটি দিতে হয়।

জামালপু সদর, Mymensingh 2 September 2026 3 views MYZ798GP
0 Comments
Paid Public Hospital ৳500

হাসপাতালের বেড এর জন্যে ঘুষ

শ্যামলি পংগু হাসপাতালে দুর্ঘটনায় আহত আমার নানুর অপারেশন এর পরে তাকে রাখার জন্যে বেড পাচ্ছিলাম না। এক পরিচ্ছন্নতা কর্মি নারি সেখানে বেড সিন্ডিকেট করে বলে যানতে পারি। তাকে খুজে বের করে বেড চাইলে সে ৫০০ টাকার বিনিময়ে আমাদের কে একটা বেড ম্যানেজ করে দেয়।

ঢাকা, Dhaka 2 September 2026 7 views DKA2DUXT
0 Comments
Paid Land Office ৳50.0K

মিসকেস মামলা

যার কাছ থেকে জমি ক্রয় করি ২০ বছর সেই মামলা করেছে যে সে জমি বিক্রি করেনি, মামলা শুনানির কোনো তারিখে সে হাজির হয়নি(৫বার শুননির তারিখ হয়) পরে ঐ অফিসের নাজির বলে ৫০হাজার টাকা দেন মামলা নিষ্পত্তি করে দেই ।

সোনারগাঁও, Dhaka 2 September 2026 3 views DKTMSKVA
0 Comments
Paid Education Office ৳5.0K

School and College

"এটা হচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভর্তির সময়ের ঘটনা, সাধারণত তারা ক্লাস ৯ এ ভর্তির জন্য ১২ হাজার এর আশে পাশে নিয়ে থাকে। কিন্তু আমার সময় আমাকে জানানো হয়, ক্লাস ৯ এ আর কোনো সিট নেই পরবর্তীতে তারা সিট খালি করে ভর্তি নেওয়ার জন্য এক্সট্রা ৫ হাজার টাকা দাবি করে। নিরুপায় হয়ে ১৭ হাজার টাকা দিয়ে ভর্তি হতে হয়েছে।"

Dhaka, Dhaka 2 September 2026 3 views DK98FK44
0 Comments
Paid Other public office ৳7.0K

ন্যাশনাল আইডি কার্ড

আমি ন্যাশনাল আইডি কার্ড বানাতে গিয়েছিলাম ফরিদপুর জেলার বোয়ালমারী থানার নির্বাচন কমিশন অফিসে। সেখানে আইডি কার্ড বানাতে গিয়ে ৩ মাস ঘুরেছি। পরে ১০,০০০ টাকা দাবি করলে ৭,০০০ টাকা দেই, টাকা দেয়ার ১ সপ্তাহের ভেতর আইডি কার্ড হয়ে গেছে

ফরিদপুর, Dhaka 2 September 2026 3 views DKU73LEQ
0 Comments
Paid Passport Office ৳3.0K

২০২৪ শালের ১৮ সেপ্টেম্বর পাসপোর্ট অফিস

২০২৪ সালের ১৮ই সেপ্টেম্বর পাসপোর্ট করার জন্য আমি পটুয়াখালী সরকারি পাসপোর্ট অফিসে যাই, আবার লক্ষ্য ছিল প্রবাসে আসবো, পাসপোর্টটা আমার খুবই জরুরি ছিলো,পাসপোর্ট করতে দিলে ৩০০০টাকা আমার কাছে ঘুস চায়,,যেটা দিয়েই আমি পাসপোর্ট করতে পারতো বাদ্য হই।

পটুয়াখালী সদর, Barishal 2 September 2026 4 views BRJVMUCB
0 Comments