All reports

19,034 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,034 reports found
Report a bribe
Paid Passport Office ৳3.0K

২০২৪ শালের ১৮ সেপ্টেম্বর পাসপোর্ট অফিস

২০২৪ সালের ১৮ই সেপ্টেম্বর পাসপোর্ট করার জন্য আমি পটুয়াখালী সরকারি পাসপোর্ট অফিসে যাই, আবার লক্ষ্য ছিল প্রবাসে আসবো, পাসপোর্টটা আমার খুবই জরুরি ছিলো,পাসপোর্ট করতে দিলে ৩০০০টাকা আমার কাছে ঘুস চায়,,যেটা দিয়েই আমি পাসপোর্ট করতে পারতো বাদ্য হই।

পটুয়াখালী সদর, Barishal 2 September 2026 4 views BRJVMUCB
0 Comments
Paid City Corporation ৳36.0K

হোল্ডিং ট্যাক্স

কোন প্রকার নোটিশ ছাড়া সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করে কাগজ দিয়ে গিয়েছিলো, চার বছর আগে। আপিল বাবদ টাকাটা নিয়েছেন, এবং কাজ করে দিয়েছে। কাজের ক্ষেত্রে খুবই সৎ, একটা পেপার্স দিতে ভুলে গিয়েছিলো৷ সেটা এক বছর পর এসে দিয়ে গেছে৷ চোর হলেই ইমান ভালো আছে।

ঢাকা দক্ষিন, Dhaka 2 September 2026 6 views DKQKGNLP
0 Comments
Paid Passport Office ৳3.0K

নতুন পাসপোর্ট

২টা নতুন পাসপোর্ট এর জন্য আবেদন করতে গেছি বলে এভাবে হবে না। প্রতি পাসপোর্ট এর জন্য ১৫০০ টাকা করে লাগবে। তাহলে সপ্তার মধ্যে পাসপোর্ট পেয়ে যাবে। না হলে নাকি পাসপোর্ট এর কাগজপত্র জমা নিবে না। বিভিন্ন অজুহাত দেখিয়ে প্রত্যাখ্যান করে।

কুমিল্লা, Chattogram 2 September 2026 3 views CTEPLQJC
0 Comments
Paid Other public office ৳55.0K

বিমইটি ও পিডিও ট্রেনিং

গাইবান্ধা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে ৩ দিনের পিডিও ট্রেনিং করতেছি ২ দিন হলো। এবং আমরা সর্বমোট ১০০ জন ছাত্র আছি। সরকারের পক্ষ থেকে যারা পিডিও ট্রেনিং করবে তাদের প্রত্যেক কে দিন ১৫০×১০০ টাকা দেওয়ার কঘা ছিলো সেটা দেয়নি এবং সবার থেকে Extra হুূদাই ১০০ টাকা করে নিছে।

গাইবান্ধা, Rangpur 2 September 2026 5 views RNUU4RSS
0 Comments
Paid Public Hospital ৳500

হাসপাতালের বেড এর জন্যে ঘুষ

শ্যামলি পংগু হাসপাতালে দুর্ঘটনায় আহত আমার নানুর অপারেশন এর পরে তাকে রাখার জন্যে বেড পাচ্ছিলাম না। এক পরিচ্ছন্নতা কর্মি নারি সেখানে বেড সিন্ডিকেট করে বলে যানতে পারি। তাকে খুজে বের করে বেড চাইলে সে ৫০০ টাকার বিনিময়ে আমাদের কে একটা বেড ম্যানেজ করে দেয়।

ঢাকা, Dhaka 2 September 2026 7 views DKA2DUXT
0 Comments
Paid Tax Office ৳50.0K

কোম্পানি আয়কর

আমি একজন সরকারী কর্মকর্তা আমার প্রতিষ্ঠানে দু্ই বছরের আয়কর ফাইল সমাধানের জন্য আয়কর অফিসে গেলে আয়কর অফিসের বড় বাবু আমাকে বলেন ফাইলটি সমাধান করা হবে। তবে টেবিলে টেবিলে টাকা দিতে হবে। আমাকে ১,০০,০০০/- টাকা দিলে সমাধানের চেষ্ঠা করবো। আমার স্যার বলেন আমারতে সরকারি প্রতিষ্ঠান আমরা এতো টাকা দিবে কিভাবে , তখন স্যার ও সে আলাপ আলোচনা করে ৫০,০০০/- টাকা চুক্তি করে। সেই হিসাবে আমি বড় বাবু এর কাছে টাকাটি দিয়ে আসি।

রাজশাহী, Rajshahi 2 September 2026 3 views RJ2Y58G2
0 Comments
Paid Passport Office ৳2.5K

পাসপোর্ট রিনিউ

আমাকে বলেছিল আপনার পাসপোর্ট জব কমপ্লিট হয়নি আপনার পাসপোর্ট এর জব কমপ্লিট করাইতে হবে। জব কমপ্লিট করাইতে আপনাকে আগরতলা যেতে হবে অন্যতায় আমাদেরকে দিয়ে করালে ২৫০০ টাকা দিতে হবে। আমি বললাম এত টাকা কেন ওই লোকটি বলল আমি মাত্র ৫০০ টাকা পাবো বাকি অন্যগুলা স্যাররা পাবে। আমার ছুটি শেষ হওয়ার ২০ দিন বাকি ছিল এমতাবস্থায় আমার আর কোন উপায় ছিল না তাই আমি 2500 টাকা দিয়েছি

হবিগঞ্জ, Sylhet 2 September 2026 4 views SYVR2FCJ
0 Comments
Paid Passport Office ৳1.0K

পাসপোর্ট রিনিউ

১০০০ টাকা না দেওয়াতে আমাকে ৩ দিন ঘুরায়। বলে এই কাগজ লাগবে ওই কাগজ লাগবে। তারপর ১০০০ টাকা দিই। দেওয়ার সাথে সাথে আমার কাজ হয়ে যায় শুধু মাত্র এনআইডি কার্ড দিয়

শহর, Mymensingh 2 September 2026 4 views MYGXLM63
0 Comments
Paid Other public office ৳2.0K

ঢাকা ওয়াসার পানির বিল

আমি ঢাকা ওয়াসার মডস জোন-৮ এর অধীন মধ্যবাড্ডা থেকে বলছি। প্রতিমাসে ঢাকা ওয়াসার বিলিং সহকারীকে ২০০০/- ঘুষ দিতে হচ্ছে। তারা পানির মিটার দেখে বিল করে না। টাকা দিলে বিল কমিয়ে দেয়। তাদের নিজস্ব মিস্ত্রি দিয়ে পানির মিটারের রিডিং ও টেম্পারিং করে। ঘুষ না দিলে ইচ্ছামত বিল বানিয়ে দিতে বাধ্য করে। না হলে লাইন কেটে দেয়ার হুমকি দেয়। এর সাথে ঢাকা ওয়াসার ম্যাক্সিমাম সাধারণ বিলিং সহকারী জড়িত।

ঢাকা, Dhaka 2 September 2026 3 views DKKMMC9U
0 Comments
Only demanded Other public office ৳5.0K

চাকুরীর পুলিশ ভেরিফিকেশন

বিসিএস থেকে নন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত সকল প্রার্থীদের কাছে থেকে সারা বাংলাদেশে ন্যূনতম ২০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত ঘুষ নিচ্ছে ডিএসবি অফিসগুলো। সে হিসেবে ৪০০০ প্রার্থী যদি ৩০০০ টাকা করেও দেন তবে মোট ঘুষের পরিমান হয় ১২০০০০০০ (এক কোটি ২০ লাখ টাকা)। চাকুরীর শুরুতেই মেধাবী এই প্রার্থীদের থেকে ঘুষ নিয়ে ডিমোরালাইজড করার দায়ভার কি রাষ্ট্র এরিয়ে যেতে পারে?

বাংলাদেশের সকল জেলা, Rajshahi 2 September 2026 7 views RJFSL9SD
0 Comments
Refused Other public office ৳350.0K

পদন্নতি

আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইপিআই ভারপ্রাপ্ত আছি প্রায় ৮ মাস থেকে । কিন্তু জানতে পারলাম নিয়োগ হচ্ছে । আমি যোগাযোগ করলাম । সেখান থেকে বলা হল ০৪ লক্ষ দিলে আমাকে নিজ বেতনে ইপিআই পোষ্টে দিবে । টাকা না দেবার কারনে আমাকে বাদ দিয়ে একজন অনঅভিজ্ঞ লোকের কাছ থেকে ০৪ লক্ষ টাকার বিনিময়ে ইপিআই পোষ্টে নিয়োগ দিয়েছে। বিষয়টি খুব কষ্টদায়ক। ৫বছর পরিশ্রম করে ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ পাই । ৮মাস সৎ ও নিষ্ঠার কাজ করতে থাকি। এখন টাকার কাছে হেরে গেলাম। এতদিনে বুঝতে পারলাম সৎ ও নিষ্ঠার কাজ করা টা এ দেশের জন্য অভিশাপ। আমার সন্তান রা আমাকে খোটা দেয় এতদিন সৎ থেকে পরিশ্রম করে কি পেলাম। তবে আমি আশা বাদি সত্যর জয় হবেই।

ডাকা, Dhaka 2 September 2026 5 views DKSA4R4E
0 Comments
Only demanded State banks & financial institutions ৳2.0K

সঞ্চয়পত্র কিনার সময় ঘুষ দাবি ।

আমি নিজে একজন ব্যাংকার একটি ইসলামী ব্যাংকে চাকরি রত আছি।অগাস্ট ২০২৬ এর শেষের দিকে আমার ওয়াইফের নামে একটি সঞ্চয়পত্র কেনার জন্য জনতা ব্যাংকে একাউন্ট করি।এর এক দিন পরে সঞ্চয়পত্রের ফরম ফিলাপ করে রাসেল (জনতা ব্যাংক হাটহাজারী শাখার) নামে একজনকে দিয়ে আসি (সে আমার একটি কলিগের বন্ধু) ২/১ দিন পর সঞ্চয় পত্রটি এখনো খোলা হয়নি কেন জানতে চাইলে, রাসেল আমাকে খুব কর্কশ এবং স্পষ্ট ভাষায় বলল ২০০০ টাকা খরচ লাগবে। রাগে দুঃখে আমি পরে ওই শাখা থেকে টাকাগুলো উত্তোলন করে আমার একাউন্টে নিয়ে যায়। বিশেষ দ্রষ্টব্য : রাসেল এবং জনতা ব্যাংকের ম্যানেজার দুই জনই আমার পরিচিত। বিষয়টা শুনে আমি খুব বিব্রত বোধ করি কিন্তু ওরা দেখলাম খুব স্থির ভাবেই ছিল।

চট্টগ্রাম (অন্যান্য), Chattogram 2 September 2026 7 views CTHWQJVG
0 Comments
Paid Courts & judiciary ৳500

আমি জমিজমার মামলার বাদী যাতে দ্রুত নিষ্পত্তি হয় এবং পেশকাররা বিবাদীরা টাকা দিলে পরবর্তী তারিখ দিয়ে দেয়।এমন কোনো মামলা নেই তারা ঘুষ ছাড়া জবানবন্দি ওসাক্ষিহয়।

গত ২৩/৮/২৬ ইং তারিখে তারিখ ছিল জবানবন্দির জন্য। পেশকার ৫০০টাকা চেয়েছিল দিয়েছি ২০০টাকা ।কারন যদি পেশকার পরবর্তী তারিখ দেয় এই ভয়ে। বিবাদীরা চায় তারিখের পর তারিখ পিছিয়ে দিতে।

রাজশাহী (অন্যান্য), Rajshahi 2 September 2026 4 views RJ3W4GTZ
0 Comments প্রমাণ আছে
Paid Other public office ৳500

প্রতিবন্ধি সনদ গ্রহন

আমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রতিবন্ধী কোটা দেই। পরবর্তীতে প্রতিবন্ধী সনদ আনতে উপজেলা সমাজসেবা অফিসে গেলে ১ মাস আমাকে শুধু তারিখ দিয়ে ঘোরাই। তারপর একদিন আমাকে কিছু খরচ দিতে বলে কাজটা করে দেই, তখন আমি বাধ্য হয়ে ৫০০ টাকা দেই এবং পরের দিনই সনদ পেয়ে যাই।

ভালুকা, Mymensingh 2 September 2026 3 views MY95E868
0 Comments
Paid Other public office ৳3.0K

পুলিশ ভেরিফিকেশন

আমার স্ত্রী প্রাইমারী সহকারী শিক্ষক এর পুলিশ ভেরিফিকেশন এর সময় ৩০০০ টাকা দাবী করে। আমি টাকা না দিলে ফাইলে কোন সমস্যা হলে ওনি দায়ভার নিবে না বলে দিয়েছে।এবং ফ্যাসিস্ট এর সাথে সম্পৃক্ত থাকলে চাকরি চলে যাওয়ার হুমকি দেয়।

চট্রগ্রাম, Chattogram 2 September 2026 3 views CTYAM47K
0 Comments
Paid Other public office ৳10.0K

জন্মতারিখ সংশোধনের আবেদন প্রক্রিয়ায় হয়রানি, ঘুষ দাবি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্ভাব্য যোগসাজশের

জেলা: কুমিল্লা | থানা/উপজেলা: মনোহরগঞ্জ | ৪ নং উত্তর ঝলোম ইউনিয়ন, লালচাঁদপুর। আমার বয়স্ক মায়ের জন্মতারিখের ভুল সংশোধনের জন্য আবেদন করতে গিয়ে দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছি। অভিযোগ রয়েছে, ভোট অফিসের সামনে “তাকওয়া” নামের একটি কম্পিউটার দোকানের মাধ্যমে আবেদন করতে বাধ্য করা হয় এবং দোকানটির সঙ্গে ইউনিয়ন পরিষদ ও নির্বাচন অফিসের কিছু সংশ্লিষ্ট ব্যক্তির সম্ভাব্য যোগসাজশে অতিরিক্ত বা অবৈধ অর্থ দাবি করা হয়। সরাসরি অফিসে গেলে নানা অজুহাতে হয়রানি করে মাসের পর মাস ঘুরানো হয়। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং আমার পরিচয় গোপন রাখার অনুরোধ করছি।

মনোহরগঞ্জ, Chattogram 2 September 2026 5 views CTNPM5SL
0 Comments
Paid Other public office ৳29.0K

ফায়ার লাইসেন্স নবায়ন

আমি একটি ফুড ফ্যাক্টরী ফায়ার লাইসেন্স নবায়ন করতে যেয়ে ফায়ার সার্ভিসের একজন কর্ম কর্তাকে ঘুস দিতে হয়েছে না দিলে বিভিন্ন বাহানায় কাজ করে দিতে চায় না মজার ব্যাপার এগুলোর সাথে ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত থাকে।

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন, Dhaka 2 September 2026 5 views DKPDJTAZ
0 Comments