All reports

18,994 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,994 reports found
Report a bribe
Paid Land Office ৳25.0K

জমা খারিজ

বিএস খতিয়ানে নাম ভুল উঠেছিল। এসি ল্যান্ডের কাছে গেলে জানালেন এটা এখানে হবেনা। নামের বিষয় আদালত থেকে সুরাহা করে আসতে হবে। উকিলের সাথে পরামর্শ করলে জানালো এটার রায় হতে ২ থেকে চার বছর সময় লাগবে। অথচ ১০/১৫ দিনের ভিতর কাজটা নাহলে আমার বিরাট সমস্যা হয়ে যায়। আবার এক দালালের মাধ্যমে এসিল্যান্ড অফিসে আসি। শেষে ২৫ হাজার টাকা দিলে এসিল্যান্ড কাজটি করে দেয়।

ফেনী, Chattogram 2 September 2026 3 views CT93Q3EE
0 Comments
Paid Education Office ৳500

এসএসসি সার্টিফিকেট তোলা

ঘাগড়া উচ্চ বিদ্যালয়ে আমি এসএসসি সার্টিফিকেট তুলতে গিয়ে ৫০০ টাকা দিতে হয়েছে। ৫০০ টাকা চা নাস্তার জন্য রেখেছে বলে জানিয়েছে ওনারা।

Rangamati, Chattogram 2 September 2026 3 views CTFL3Y4Z
0 Comments
Paid Public Hospital ৳500

বিড়াল ইঞ্জেকশন

আমার বিড়াল অনেক অসুস্থ,ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিয়েছেন,৷ ০৩ টা ইঞ্জেকশন পুষ করতে হবে, একটা ইঞ্জেকশন পুশ করে দিয়ে,৫০০ টাকা দাবি করেন, অথচ এটি একটি সরকারি পশু-প্রাণী হাসপাতাল,টাংগাইল

টাংগাইল, Dhaka 2 September 2026 4 views DKZ8ZSW4
0 Comments
Paid Public Hospital ৳300

নিম্নমানের সেবা সাথে

আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম আমার মাকে নিয়ে। যাওয়ার পরে টিকেট নিয়ে সিরিয়ালে দাঁড়ায়। সিরিয়াল আসলো মা কে একাই নিয়ে গেলি রোগীর সাথে কাউকে যেতে দিলো না। আমি বললাম সে মুরুব্বি, মানুষ তার মধ্যে লেখা পড়ারও জানে না। বিষয় টা আমাকে শুনতে তো হবে কি হয়েছে। দরজায় দাঁড়িয়ে থাকা এক স্টাফ বলো ভিতরে গ্যাঞ্জাম করা যাবে না তাই। ৩০। সেকেন্টে রুগী দেখা শেষ। মা কে বললাম কি বলল r তুমি কি বলেছ। মা বলে শুধু বলেছি আমার কোমরের ব্যথা অনেক দিন হলো এর মধ্যে প্রেস্কিপসন লিখে বিদায় করে দিছে। তখন আমি দরজায় থাকা স্টাফ কে বললাম কেমনে কি এত কষ্ট করে ভোরে চলে আসলাম, কি হলো কিছুই বুঝলাম না। সে বলল তাহলে ডিউটি শেষে এসো ৪০০ নিবে সব শুনবে এবং বুঝিয়ে বলবে। আমি অপেক্ষা করে তাই করলাম ডিউটি শেষে তার সাথে দেখা করলাম। টা

তাজউদ্দীন মেডিকেলে জয়দেবপুর গাজীপুর, Dhaka 2 September 2026 5 views DKJXYPYD
0 Comments
Paid Passport Office ৳2.0K

New passport

আমার ছোট ভাইয়ের পাসপোর্ট করতে গেলে ই-পাসপোর্ট এ ঠিকানা NID এর সাথে ১০০% মিল না হওয়ায় বাতিল করে দেয়। পরে দালাল সব ঠিক করে দিবে বলে দুই হাজার টাকা দাবি করে। কিন্তু পরে একি ঠিকানায় ২০০০ টাকা দেওয়ার পর । জমা নেয়।

Patuakhali, Barishal 2 September 2026 6 views BRK9PLY8
0 Comments
Refused Passport Office ৳8.0K

পাসপোর্ট তৈরি

আমি পাসপোর্ট করতে গেলে তারা বলে যে কোন এজেন্সি বা দোকানের মাধ্যমে করতে হবে। অন্যথায় আমার পাসপোর্ট আবেদন নেয়া হবে না এবং তারা নেয়না। পরবর্তীতে এজেন্সির মাধ্যমে বা কোন দোকানে আবেদন করে জমা দিলে তারা সেটা জমা নিতে রাজি আছে এবং নিয়েছে।

সুনামগঞ্জ সদর, Sylhet 2 September 2026 3 views SYMEPUDW
0 Comments
Paid Accounts Office ৳50.0K

সরকারি অফিসের বিল ভাউচার সহ অধিকালভাতা সহ ভ্রমণ বিল এবং কেনাকাটার জন্য ৫% / ৪% টাকা না দিলে বিল পাস

সরকারি অফিসের কেনাকাটা, অধিকাল ভাতা, ভ্রমণ বিল, জ্বালানি তেল বিল ভাউচার সহ ইত্যাদি সরকারি দপ্তরের কাজের জন্য ৫%/৪% দেওয়া লাগে এজি অফিস / হিসাব রক্ষন অফিস রাজশাহী কে দেওয়া লাগে

রাজশাহী, Rajshahi 2 September 2026 3 views RJQNPH3F
0 Comments
Paid Passport Office ৳1.5K

পাসপোর্ট করার সময়

আমি পাসপোর্ট আবেদন করার পরে সকল কাগজ নিয়ে জমা দিতে চাই।তারা নামের বানানে ভুল ধরে।আমাকে বলা হয় হেড অফিস বরাবর আবেদন করতে।তারা যদি অনুমোদন দেয় তবেই আমি ছবি উঠাতে পারবো।আমাকে বলা হয় সেটাতে অনেক সময় লাগবে।আমি বাইরে দিয়ে কম্পিউটার এর দোকানে গিয়ে বলতেই তারা বলে ১৫০০ টাকা লাগবে।বাকি সব করে দিবে।আমি ১৫০০ টাকা দিলাম আমার কাজ ১০ মিনিটের মধ্যে হয়ে গেল। আমি ঢাকায় থাকি একবার রাজশাহী গেলে অন্তত ৩০০০ টাকা খরচ হবে ভেবে কোন উপায় না পেয়ে ১৫০০ টাকা দিয়ে কাজ টা করিয়েছিলাম

রাজশাহী, Rajshahi 2 September 2026 3 views RJ3DJTFY
0 Comments
Paid Public Hospital ৳700

মৃত ব্যক্তির লাশ হস্তান্তর।

১। ২০১৯ সালে পিজি হাসপাতালে আমার মা আই সি ও তে ভর্তি থাকা অবস্থায় মারা যান মৃত মায়ের লাশ ওয়ার্ড বয়রা টাকা না দিলে হস্তান্তর করে না বিদায় আমি টাকা দিতে বাধ্য হয়েছি। ২। হাসপাতালে রোগী দেখতে হলে ওয়ার্ড বয় এবং ডিউটিতে থাকা আনসার সদস্যদের টাকা না দিলে রোগীর সাথে সাক্ষাৎ করতে দেওয়া হয় না।

ঢাকা, Dhaka 2 September 2026 3 views DKUE528S
0 Comments
Paid Other public office ৳3.5K

মোবাইল ফোন উদ্ধারের পর পুলিশ টাকা নিয়েছে।

আমার ফোন হারিয়ে যাওয়ায় আমি একটি জিডি করি। তারপর ফোন পাওয়া গেলে, একটা নাম্বার থেকে কল দিয়ে টাকা চাওয়া হয়। থানায় ফোন আনতে গিয়ে দেখি, ফোন করা ব্যক্তি টি একজন পুলিশ ওই থানার। টাকা নেয়,তারপর ফোন হস্তান্তর করে।

বগুড়া, Rajshahi 2 September 2026 5 views RJUMZVU7
0 Comments
Refused Other public office ৳15.0K

জন্ম নিবন্ধন ভুল কারেকশন

আমার জন্ম নিবন্ধন ভুল লিপিবদ্ধ হয়েছিল সেটি কারেকশন করার জন্য চেয়ারম্যান অফিসে যাই কিন্তু অফিসের সচিব মহোদয় বলেন এটা কারেকশন হবে না ১৫ হাজার টাকা দিলে কারেকশন হবে এটা অনলাইন খরচ আমি তা প্রত্যাখ্যান করি এভাবে প্রতিদিন হাজারো মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে সচিব এর সাথে চেয়ারম্যান ও তথ্য সেবা কেন্দ্র জড়িত এবং এলাকার যারা রাজনীতিবিদ তারাও জড়িত তাদেরকে এর থেকে ভাগ দেওয়া হয়।

ইউনিয়ন চেয়ারম্যান অফিস, Chattogram 2 September 2026 5 views CTC52DYF
0 Comments
Refused Other public office ৳3.0K

নান্দাইল উপজেলার নির্বাচন কমিশন অফিস

বিষয়: নান্দাইল নির্বাচন অফিসে NID সেবা নিয়ে অভিযোগ স্যার, নান্দাইল উপজেলা নির্বাচন অফিসে নতুন NID করার ক্ষেত্রে সাধারণ নাগরিকদের হয়রানি এবং দালালের মাধ্যমে দ্রুত সেবা দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। সাধারণভাবে ফাইল জমা দিতে গেলে বিভিন্ন কারণ দেখিয়ে ফাইল ফেরত দেওয়া হয়। আবার ফাইল জমা নেওয়ার পরও অনেককে প্রায় ১–দেড় মাস অপেক্ষা করতে হচ্ছে ছবি ও ফিঙ্গার দেওয়ার জন্য। অথচ অভিযোগ রয়েছে, দালালের মাধ্যমে অফিসের স্টাফদের সঙ্গে যোগাযোগ করলে প্রায় এক সপ্তাহের মধ্যে ছবি/ফিঙ্গার এবং ২–৩ দিনের মধ্যে NID পাওয়ার সুযোগ মিলছে। বিষয়টি সত্য কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি।

নান্দাইল, Mymensingh 2 September 2026 4 views MY6QZSKP
0 Comments
Refused Public Hospital ৳600

মেডিকেল সার্টিফিকেট

ড্রাইভিং প্রশিক্ষণ নিতে মেডিকেল সার্টিফিকেট নেওয়ার জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ গেছিলাম। আমি নতুন হাওয়ায় এক আনসার সদস্যকে বললাম কিভাবে নিতে হয় সার্টিফিকেট। সে আমাকে কাউন্টারে নিয়ে গিয়ে এক লোককে বলল কাজটা করে দেন। সে আমার কাছ থেকে ৬০০ টাকা চেয়েছিল আমি প্রত্যাখ্যান করেছি। পরে আমি চক্ষু চিকিৎসা ব্লক ১৬ তে গিয়ে যোগাযোগ করি তারা ফ্রিতে করে দিবে বলে।

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শেরেবাংলা নগর, Dhaka 2 September 2026 3 views DKHGGTH8
0 Comments
Only demanded Other public office ৳100.0K

পেনশন

শেরে বাংলা নগর গণপর্ত বিভাগ-২, ঢাকা। পেনশন ভোগীর ফাইলে এই কাগজ, ঐ কাগজ নাই অর্থাৎ বিভিন্ন সমস্যা সৃষ্টি করে এমনভাবে বিষয়টা উপস্থাপন করে যাতে পেনশন সহ আনুষাঙ্গিক টাকা পাওয়া যেন সম্ভবই না। তারপর, বিভাগীয় অফিস, সার্কেল অফিস, এজি অফিস এসবের খরচা হবে বলে পেনশনের সকল দায়িত্ব পেনশন ভোগী বা তার সদস্যদেরকে দিয়ে দেয়। মানে কৌশলে টাকা দাবির বিষয়টা সামনে আনে। হ্যা সরাসরি না বলে অবস্থাটা সৃষ্টি করে টাকা আদায় করে। এমনটা যেন রীতি হয়ে গেছে। অফিসের এমন আচরন সবাই যেন মেনে নিয়ের চাকুরি জীবনের শেষে ঘুষ দিয়ে পেমশন নিতে হবে,,, এটাই নিয়ম।

ঢাকা, Dhaka 2 September 2026 7 views DK5ZM7L5
0 Comments
Paid Passport Office ৳2.5K

নতুন পাসপোর্ট তৈরির জন্য এবং সবকিছু শেষ হওয়ার পরে রাজশাহীতে ফিঙ্গার দেওয়ার জন্য

পাসপোর্ট তৈরি করতে যাওয়ার পরে পাসপোর্ট এর কাগজপতির দ্রুত সাবমিট করার জন্য ১৫০০ টাকা দাবি করেন তারা বলেন এই টাকা পরিশোধ করলে আপনার দ্রুত কাগজ পাতি কমপ্লিট করা হবে। এরপর পুলিশ ভেরিফিকেশন এর জন্য পুলিশ মোটা অংকের কিছু টাকা দান করেন সেটা আমরা দিতে অনিচ্ছুক প্রকাশ করি তারপরও বাধ্য হয়ে 500 টাকা দিতে হয়। এরপরে সেখান থেকে পরবর্তী সব কিছু কমপ্লিট হওয়ার পরে রাজশাহী ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে সেখানে ৫০০ টাকা দাবি করেন তাছাড়া ফিঙ্গারপ্রিন্ট করা সম্ভব নয় সেখানে সেই টাকা পরিশোধ করার পরে সবকিছু ওকে হলো

নাটোর, Rajshahi 2 September 2026 5 views RJZDEVL7
0 Comments