All reports

20,447 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

20,447 reports found
Report a bribe
Paid Other public office ৳500

জম্ম নিবন্ধন অনলাইন আবেদন

আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদে আমার পূর্বের অনলাইন জম্ম নিবন্ধন রয়েছে অথচ আমি যখন নতুন করে আবেদন করতে যাই ইউনিয়ন ডিজিটাল সেবা কেন্দ্র আবেদন বাবদ ১২০/- টাকা প্রদান করা হয়। তারপর আবেদন অনুমোদন করার জন্য পুনরায় ইউনিয়ন সচিব আমার কাছ থেকে অনুমোধন বাবদ-৫০ টাকা দাবী করে। আমার ফাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানোর পর সেটা অনুমোধন হয় তারপর আবারও ইউনিয়ন সচিব এর কাছে প্রিন্ট কপির জন্য আসলে আমার কাছে বিভিন্ন ইউনিয়ন পরিষদের দোহায় দিয়ে ৫০০ টাকা দাবী করে। আমি টাকা দিতে অনিচ্ছা জানালে আমার জম্ম নিবন্ধন দিবে না জানিয়ে দেয়। তারপর আলাইয়ারপুর চেয়ারম্যান একই কথা বলে। ঘুষ বানিজ্য বন্ধ করা সম্ভব নয়।

আলাইয়ারপুর,চন্দ্রগঞ্জ,বেগমগঞ্জ,নোয়াখালী।, Chattogram 24 September 2026 12 views CTAG8NNL
0 Comments
Paid Land Office ৳5.0K

জমি নামজারি

যদি না দিতাম জমিতে সমস্যা হচ্চিল তারা পদে পদে টাকা নেয় একটা টেবিল থেকে অন্য টেবিল এ যেতে ১০০ টাকা করে লাগে তারপর বড় স্যার এর কাছে গেলে সেটা বেড়ে দাঁড়ায় ৫০০০-১০০০০ টাকার উপরে টাকা না দিলে কাগজ নরেনা

নওগাঁ, Rajshahi 24 September 2026 36 views RJSHR2DQ
0 Comments
Refused Land Office ৳5.0K

মোবাইল নাম্বার পরিবর্তন

আমি আমার পিতার খতিয়ানের দাখিলা কাটতে গেছিলাম ভূমি অফিসে, ওখানে গিয়ে দেখি যে নাম্বার দেওয়া আছে ওটা আমার কাছে নাই, এবং পরবর্তীতে পওায়া সম্ভব হয়নি। কারণ ঐ নাম্বার ডি রেজিষ্ট্রেশন করা হয়েছিল। পরে নাম্বার পরিবর্তন করতে চাইলে তাঁরা আমাকে অনেক বার পারবেনা বলে বিভিন্ন কারণ দেখায়। এবং এক পর্যায়ে একদিন বেশি করে বলাতে আমার কাছে ৫০০০৳ (পাঁচ হাজার) টাকা চেয়ে বসে। পরে আমি বিভিন্ন ভাবে চেষ্টা করে অন্য আরেকজনের মাধ্যমে ঐ নাম্বার পরিবর্তন করি, শেষ পর্যন্ত তিনিও আমার কাছে খরচ চেয়ে বসে। পরে তাঁকে ১ হাজার টাকা দিতে বাধ্য হই।

টেকনাফ, Chattogram 24 September 2026 12 views CTF22AWC
0 Comments
Paid Other public office ৳2.0K

ট্রেড লাইসেন্স

ট্রেড লাইসেন্স অন্য আরেক জনের নাম পরিবর্তন করে আমার নামে করতে গিয়ে দেখি এই কাজে তিন জড়িত। একজন কম্পিউটার অপারেটর, একজন মক্কেল কনভিন্স করে (মহিলা) আরেক জন টাকা লেনদেন করে। কাজ একজনের কাছে হলেও অন্য দুই জনের সাথে দেখা করতেই হবে।

চাঁপাইনবাবগঞ্জ, Rajshahi 24 September 2026 39 views RJJYW33Q
0 Comments
Paid Accounts Office ৳30.0K

আমার বকেয়া বেতন উত্তোলনের সময়

আমাকে বলা হয় আপনার হিসাবটি IBAS++ দিতে হবে কিন্তু আমি অন্য একটি চাকরি নেওয়ার কারনে IBS++এর একাউন্টটি কর্তন করি যার ফলে আমাকে বলা হয় আপনার বকেয়া টাকা নিতে হলে ঢাকা থেকে কাজ করে তারপর টাকা নিতে হবে আর ৩০০০০টাকা দিলে আমরা করে দিব বাদ্য হয়ে ১৫০০০টাকা পরিশোধ করি চাওয়ার তারিখ ২৩/০৯/২০২৬আজকে ২৪/০৯/২০২৬ তারিখে দিতে হবে

নকলা, Mymensingh 24 September 2026 8 views MYZ7V5LY
0 Comments
Paid Other public office ৳50.0K

আদালত কেইস এর রায় ঘোষণা

অবৈধ ভাবে আমার বাবার পৈতৃক জমির জাল মিউডিসন আার মালিকানা সংশোধন করার কেইস এ বিবাদি কোন ধরনের বিরোধ বা মালিকানা প্রমানিত করতে না পারায় একতরফা ভাবে আমরা জিতে জাওআর পরেও এর রায় ঘোষণা করার জন্ন বিচারক এবং উকিল ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেছেন

মুনশিগন্জ সদর, Dhaka 23 September 2026 6 views DK33CUC4
0 Comments
Paid Land Office ৳50.0K

মিস কেইস ও নামজারি

মিস কেইস ও নামজারি করতে গিয়ে অনেক হয়রানির স্বীকার হয়েছি ।তারা টাকা ছাড়া কোনো কাজ করে না। টাকা নিয়েও ঘুরাঘুরি করে । আজ গেলে বলে এক সাপ্তাহ পরে আসেন। অফিসে কর্মচারীরা নিয়মিত অফিস করেন না। স্থান : হাটহাজারি ভূমি অফিস , চট্টগ্রাম

হাটহাজারীর ,চট্টগ্রাম, Chattogram 23 September 2026 33 views CT5YRCEA
0 Comments
Refused Sub-Registry Office ৳15.0K

দলিল এ নাম জারি

আমাদের বাড়ি জায়গার দলিল নাম জারি করতে গেলে চট্টগ্রাম বিভাগের,ফেনী জেলার, দাগনভূঞা উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসে সরকারি নির্ধারিত ফি এর বদলেতে ১৫০০০ টাকা দাবে করে নামজারির জন্য।

ফেনী, Chattogram 23 September 2026 36 views CTSMX86Y
0 Comments
Paid Education Office ৳150.0K

স্কুল জাতীয়করণ

স্কুল জাতীয়করণ করার জন্য স্কুলের প্রতিটি শিক্ষক ও কর্মচারীদের কাছ থেকে প্রতিজন শিক্ষককে ১,৫০,০০০ টাকা এবং প্রতিজন কর্মচারীকে ১,০০,০০০০ টাকা করে মাউশির কর্মকর্তাদেরকে দিতে হয়েছে। অন্যথায় তারা জাতীয়করণ করে না। আলাদা আলাদাভাবে যেসব স্কুল এখন জাতীয়করণ করা হচ্ছে সবগুলো থেকে এভাবেই কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির একটা চক্র। অথচ দেশের শীর্ষস্থানীয় অনেক মিডিয়া এসব জেনেও চুপ।

বগুড়া, Rajshahi 23 September 2026 38 views RJPNHB2E
0 Comments
Refused Other public office ৳12.0K

Nid রেজিষ্ট্রেশন

নতুন এনআইডি করতে গিয়েছিলাম। কাগজপত্র থেকে শুরু করে সবকিছুই ঠিক আছে। শুধু বাসার কারেন্ট বিল নিয়ে একটু ঝামেলা। সেই জন্য আঞ্চলিক নির্বাচন অফিস নরসিংদী সদর থেকে ভেরিফাই করে যে অফিসার সে বলে আমার এন আইডি নাকি হবে না। তারপর কাগজপত্র নিয়ে তার রুম থেকে বেরোতেই সেখানে এক লোক বলতেছে ১২ হাজার টাকা দিলে ১০ থেকে ১৫ দিনের ভিতর সব কিছু করে দিবে

নরসিংদী, Dhaka 23 September 2026 13 views DKUKK9JF
0 Comments
Paid Other public office ৳400

রায়ের সার্টিফাইড কপি তোলা।

মাগুরার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নকল খানায় একটি রায়ের সহি মোহরির নকল তুলতে গেলে টাকা দাবি করে৷ দিতে বাধ্য৷ না দিলে নকল দেবে না। আবেদন খারিজ করে দেবে।

মাগুরা, Khulna 23 September 2026 31 views KHZ6NVNZ
0 Comments
Only demanded Land Office ৳24.0K

অনলাইন নাম জারি

নাম জারির কেস দিলে ভূল হইছে বলে বাদ দিয়া দেয়, আর টাকা দিলে তখন বলে ঠিক আছে। আমার কাছে ২৪ হাজার চাইছে দুইটা নামজারিতে। আর তৌসিলদার অনেক খারাপ, টাকা ছারা লরে না

রায়হানপুর ইউনিয়নের লেমুয়া বাজার ভূমি অফিস।, Barishal 23 September 2026 12 views BRWUSQF3
0 Comments
Only demanded Land Office ৳5.0K

খতিয়ান করা

আমি আমাদের কিনা জমির খতিয়ান করতে আবেদন করলে তারা আবেদন বাতিল করে দেয়। ২-৩ বার আবেদন করছি প্রত্যেক বার বাতিল করছে কারন ছাড়া ভুল দরে হয়রানি করে বলে যে নাম এ মিল নাই NID card এর সাথে আমি নোটারি এর মাধ্যমে এভিডেভিড ও করেছি তারপর আবার আবেদন করেছি তাও বাতিল করে দেয়। বলে AC land নাকি মানে না এই এভিডেভিড Court এভিডেভিড লাগবে। তারপর উপায় কি জিজ্ঞেস করায় টাকা দাবি করছে ৫০০০ টাকা ঘুষ। কিন্তু এখনো দেই নাই কিন্তু না দিয়ে কোনো উপায় অ খুজে পাচ্চি না।

কুমিল্লা,চৌদ্দগ্রাম, Chattogram 23 September 2026 14 views CT3GMSYS
0 Comments
Paid City Corporation ৳4.0K

নতুন ট্রেড লাইসেন্স

আমি ডেন্টল চেম্বার এর জন্য নতুন ট্রেড লাইসেন্স করতে গেলে আমার কাছে ৫০০০ টাকা চাই, ‍আমি বললাম সরকারি ফি ৭৭০০ টাকা , আপনারা কিভাবে ৫০০০ টাকা চান, তখন বলে টাকা না দিলে ফাইল ওপেন হবেনা। শেষ পর্যন্ত ৪০০০ টাকা দিয়ে নতুন ট্রেড লাইসেন্স করাতে পারি ।

শিয়া মসজিদ , মোহাম্মদপুর, Dhaka 23 September 2026 10 views DK4FARPV
0 Comments