All reports

19,034 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,034 reports found
Report a bribe
Refused Public Hospital ৳2.0K

সিভিল সার্জন সিগনেচার

অফিস সহকারী বলেছেন ২০০০ টাকা দিলে ওনি সিগনেচার করিয়ে দিবেন সিভিল সার্জন থেকে । টাকা না দিলে সিগনেচার নেওয়া যাবে না । সব ঠিক থাকার পরেও ভুল ভাল রিজেন দেখেইয়ে সিগনেচার করে নি ।

গাজীপুর, Dhaka 2 September 2026 7 views DK69KC97
0 Comments
Paid Education Office ৳1.8K

School e extra fee diye exam

class 6 theke amader school er headsir kichu din por por nana bisoy e taka chaiten takar receipt e shudu roll aar porishodhito kina ta likha thakto kintu keno neya hoto setah lekha hoto nah 🙂 er por school kortipokkher lov chorom e jaay SSC er somoy amader session aar onanno babod fee 2100 tk amra aage diyechilam registration o hoyeche kintu er por o 1800+ taka chacchilen onek e taka diyechi aar nah dile opoman sathe exam dite deya hobe nah bola hoyeche school er chele ra upazilar samne aandolon e naame onek e facebook e post kore sei video gulu kintu ENO sir oysob video delete korte baddho korechen , er por sobay aalochonah sesh e 800 tk er moto taka niyechilo

Akkelpur, Joypurhat, Rajshahi 2 September 2026 5 views RJU8MY5K
0 Comments
Paid Public Hospital ৳200.0K

আউটসোর্সিং চাকরি বিষয়

শরীরের রক্ত চোষা আরেক নাম আউটসোর্সিং চাকরি! এটি সাধারণত ১/২ বছরের হয়।চাকরি তে যোগ দেওয়ার সময় ২ লাখ টা দিতে হয়।আমাদের বেতন থাকে প্রতি মাসে ১৭,০০০ টাকা।আমাদের চাকরির বেতন প্রতি মাসে হয় না,৬/৮ মাসে একবারে হয়।যখন বেতন হয় তখন এর থেকে ৩ হাজার করে দিতে হয়।আবার এর মাঝে চাকরির সময় শেষ হয়ে যায়।তখন আবার ২ লাখ! বিষয় টা এমন হয়, ১ বছরে ৪ লাখ টাকা দিতে হয়,২ লাখ টাকার জন্য! সরকার অনেক কথাই বলে আমাদের নিয়ে, কিন্তু বাস্তবতা টা ভিন্ন। (এর সাথে প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান সহকারী, সিভিল সার্জন সবাই এর সাথে জড়িত।) আমার মনে হয় আমাদের যারা আউটসোর্সিং চাকরি করে এদের শরীর রক্ত মনে হয় অনেক মিষ্টি হয়,তাই সবাই পান করে।

টাংগাইল, Dhaka 2 September 2026 7 views DKC4KE53
0 Comments
Paid Accounts Office ৳70.0K

চিরিরবন্দর ট্রেজারি অফিস

পেনশনের টাকা তুলতে গিয়ে ঘুষ চেয়েছিল ৭০ হাজার না দিলে পেনশনের টাকা আটকায় দিয়েছিল সেজন্য ৭০ হাজার টাকা ঘুষ দেওয়া হয়েছে চিরিরবন্দর ট্রেজারি অফিস

চিরিরবন্দর, Rangpur 2 September 2026 8 views RN5FAPJA
0 Comments
Paid Land Office ৳20.0K

নতুন রেকর্ড অনুসারে খাজনা দেওয়া

নতুন রেকর্ড অনুসারে খাজনা দিতে গেলে ভূমি অফিসের লোক বলে, নতুন করে খারিজ করতে হবে এবং খরচ বাবদ ২০ হাজার টাকা চায়। আমি বিশ হাজার টাকা পরিশোধ করেছি।

নোয়াখালী, Chattogram 2 September 2026 5 views CTUT5RB2
0 Comments
Paid BRTA ৳7.0K

Driving licences

ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষায় টাকা ছাড়া কাউকে পাশ দিচ্ছে না আমি তিনবার টাকা ছাড়া চেষ্টা করেছি বারে বারে ফেল করিয়ে দেয় চতুর্থবার টাকা দেওয়ার সাথে সাথে আমাকে পাস করে দিয়েছে তেজগা বি আর টি এ

Dhaka, Dhaka 2 September 2026 3 views DKXZQ848
0 Comments
Paid Other public office ৳693.0K

সরকারি চাকুরী স্থায়ীকরণ

লালমনিরহাট জেলার আদিমারী উপজেলায় অবস্থিত একটি সরকারি ডিগ্রী কলেজে কর্মরত ৬৩ জন প্রভাষক /সহকারি অধ্যাপক -এর নিকট থেকে তাদের চাকরি স্থায়ীকরণের জন্য জন প্রতি ১১০০০ টাকা করে মোট ৬৯৩০০০ টাকা নেয়া হয়। বর্তমান ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, সদ্য সাবেক একজন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এবং একজন সিনিয়র প্রভাষকের যোগসাজশেএই অপকর্ম গুলি সংঘটিত হয়। শিক্ষক মহোদয়দের চাকরি দ্রুত স্থায়ীকরণ না হলে তারা কোন প্রকার সুযোগ-সুবিধা পাবেন না এবং নানা রকম প্রশাসনিক জটিলতার ভয় ভীতি দেখিয়ে তারা এই অর্থ হাতিয়ে নেয় । ইহা ছাড়াও এই চক্রটি ছাত্র-ছাত্রী এবং শিক্ষক কর্মচারীর স্বার্থের কোনরূপ-রুক্ষেপ না করে তারা সব সময় শুধু তাদের অর্থ ইনকামের চিন্তায় মগ্ন থাকে।

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা, Rangpur 2 September 2026 5 views RNNSHYZH
0 Comments
Paid Land Office ৳80.0K

জমি রেজিস্ট্রেশন

জমি রেজিস্ট্রেশনের সময় ৮০ হাজার টাকা এবং জমিতে যাওয়ার রাস্তা রেজিস্ট্রেশনের সময় আরও ৩০ হাজার টাকা দিতে হয়েছে। দুঃখজনক বিষয় হলো, রেজিস্ট্রি অফিসার একই দিনে দুটি কাজ একসঙ্গে করেননি। আলাদাভাবে দুটি কাজ সম্পন্ন করতে হয়েছে, আর সেই কারণে দুইবার ঘুষ দিতে হয়েছে।

চট্টগ্রাম, Chattogram 2 September 2026 3 views CTAU34LW
0 Comments
Paid Other public office ৳7.0K

আমিও শেষ পর্যন্ত ঘুষ দিতে বাধ্য হলাম—মিটার নেওয়ার মতো একটি নাগরিক সেবা পেতেও যদি ঘুষ দিতে হয়, তাহল

আমিও শেষ পর্যন্ত ঘুষ দিতে বাধ্য হলাম—মিটার নেওয়ার মতো একটি নাগরিক সেবা পেতেও যদি ঘুষ দিতে হয়, তাহলে বিষয়টি সত্যিই দুঃখজনক।

Rajshahi, Rajshahi 2 September 2026 3 views RJXA6LTN
0 Comments
Paid Land Office ৳70.0K

জমির নামজারি

অনেকদিন জমির খাজনা দেওয়া যাচ্ছে না কারণ জমির রেকর্ড ফেল, অর্থাৎ পূর্বের মালিকের নামে জমি রেকর্ড হয়ে গেছে। এখন ধানমন্ডি ভূমি অফিস থেকে অফিসার বললেন এটা সম্ভব না, পরবর্তীতে তিনি বললেন কাটা লাইনে সম্ভব তবে অনেক যায়গায় টাকা দিয়ে ম্যানেজ করা যেতে পারে ৮০'০০০.০০ টাকা লাগবে, পরবর্তীতে তিনি ৭০'০০০.০০ টাকার বিনিময়ে নামজারি সংশোধন করে দেন এবং খাজনা দেওয়া সম্ভব হয়।

ঢাকা, Dhaka 2 September 2026 3 views DK9TZEA9
0 Comments
Paid BRTA ৳5.0K

ড্রাইভিং লাইসেন্স ইস্যু

ড্রাইভিং লাইসেন্স ইস্যু করার জন্য লার্নার আবেদন করার পর পরীক্ষার ডেট পড়েছিল প্রায় 4 মাস পরে। আমি সশরীরে গিয়ে ডেট এগিয়ে নিতে গেলে ব্যর্থ হই। গেট থেকে বের হলে দালালের দেখা মিললে বলে নির্ধারিত ফি এর বাইরে অতিরিক্ত 5000 টাকা দিলে ডেট ও লাইসেন্স কনফার্ম। আমি শুধু ডেট চাইলে হবে না। অতীব জরুরি হওয়ায় এবং সময় অপচয় ঠেকাতে রাজি হলে 3 দিন পরে ডেট দেয় এবং প্র্যাক্টিক্যাল পরীক্ষায় #ইচ্ছাকৃত ফেল করলেও পাস দেখিয়ে ড্রাইভিং লাইসেন্স পাইছি।

চাঁপাই নবাবগঞ্জ, Rajshahi 2 September 2026 3 views RJGU6HS7
0 Comments