All reports

19,001 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,001 reports found
Report a bribe
Paid Other public office ৳50.0K

উন্নয়ন কা‌জের টেন্ডা‌রের বিল তুল‌তে গি‌য়ে

বাংলা‌দেশ কৃ‌ষি উন্নয়ন ক‌র্পো‌রেশন BADC তে টেন্ডার পাওয়ার পর বিল নেওয়ার আ‌গে প্রকৌশলী‌দের‌কে ৫০ হাজার টাকা ঘুষ প্রদান কর‌তে হ‌য়ে‌ছে, ৯০% প্রকৌশল ডিপা‌টমে‌ন্টে প্রকাশ‌্য ঘুষ লেন‌দেন চল‌ছে

চট্টগ্রাম, Chattogram 2 September 2026 3 views CTJNBJ9B
0 Comments
Paid Public Hospital ৳1.0K

চিকিৎসা

আমি ঢাকা পঙ্গু হাসপাতালে ভাগনা ভর্তি করাতে গেলে আমাকে বেশ কয়েকদিন পোড়ানোর পর বলে সিট পাইতে গেলে ১০০০ টাকা দিতে হবে। পরে আমি বাধ্য হয়ে ১০০০ টাকা পরিশোধ করি। পরে আমার ভাগনাকে সিট দেওয়া হয় ও ভর্তি করানো হয়।

ঢাকা পঙ্গু হাসপাতাল, Dhaka 2 September 2026 3 views DKQKMNTA
0 Comments
Only demanded Other public office ৳15.0K

ফায়ার লাইসেন্স নবায়ন

রংপুর ফায়ার সার্ভিস অফিসে ফায়ার লাইসেন্স নবায়ন করতে গেলে ১৫,০০০ টাকা চায়। যার জন্য আমি এখন পর্যন্ত তা নবায়ন করতে পারছি না। আশা করছি যথাযথ কর্তৃপক্ষ দ্রুততম সময়ের মধ্যে মধ্যে ব্যবস্থা গ্রহন করবেন। যাতে কোন প্রকার ঘুষ ছাড়া আমার ফায়ার লাইসেন্স নবায়ন করতে পারি।

রংপুর, Rangpur 2 September 2026 5 views RN2SA7AD
0 Comments
Paid Land Office ৳10.0K

ডি সি আর নিতে গিয়ে

ডি সি আর নিতে গিয়ে ২ বছর আগে আবেদন করেছিলাম এবং বলেছিল সময় লাগবে না টাকা টা ও দিয়ে যান আমি কেটে রেখে দিব। সেই টাকা দিয়ে আসলে পার হয়ে যায় ১.৫ বছর। এর মাঝে প্রায় ২৭-২৮ বার তাদের কাছে গিয়েছি। গেলে বলে কাল আস, আজ সার নেই,আজ কাজের চাপ। এই সেই। পরে সারভেয়ার পরিবর্তন হয়ে নতুন সারভেয়ার আসেন এবং সে নতুন করে আবার খেলা শুরু করে দিয়েছে। বলতেছে সব কিছুর নির্ধারিত ফি বেড়েছে। আপনার যে খরচ আসবে তা কমায় লিখে দেব আপনি আমাকে এই টাকা দিবেন এই সেই সাত সতেরো।

বাগেরহাট, Khulna 2 September 2026 3 views KHBPTUHN
0 Comments
Paid Sub-Registry Office ৳15.0K

বন্টননামা দলিলকরন

মোক্তারের মাধ্যমে বন্টননামা দলিল করার জন্য উপজেলায় গিয়ে সকলে সাক্ষর দেয়। সাক্ষর দিতে গিয়ে পুরা নাম না লেখে পেচিয়ে সাক্ষর করা হয়। তারপর সময়ক্ষেপণের পর শুনায় অফিসার ডিউটির সময় শেষ ও এই সাক্ষর চলবে না। পরে টাকা দাবী করলে দিতে বাধ্য হয়। সাক্ষরের পাশে সকলে পুরো নাম লেখতে বলে। ঘুষ দেওয়ার পর সব ঠিকঠাক। মাশাল্লাহ

ব্রাহ্মণবাড়িয়া,বাঞ্ছারামপুর, Chattogram 2 September 2026 3 views CTSRMGTA
0 Comments
Paid Land Office ৳800

খাজনা আদায়

আমি ভূমি অফিসে অনলাইনে খাজনা আদায় করার সময়। আমার খাজনা দেওয়ার সফটওয়্যার লক থাকে। এই লক ছুটানোর জন্য ভূমি অফিসের কর্মচারী আমার কাছে অনৈতিকভাবে কোন সরকারি ফিস ছাড়া জমিপ্রতি ৩০০+৩০০+২০০ টাকা আদায় করে।

সাইদুল্লাপুর ভূমি অফিস, Dhaka 2 September 2026 3 views DK5CP49C
0 Comments
Refused Other public office ৳500.0K

মিথ্যা অভিযোগে ধরে নেওয়ার ফলে থানা থেকে ছাড়ানোর জন্য

আমার ভাগ্নেকে থানায় ধরে নিয়ে যায় পুলিশের একটি প্রতারক চক্র। যাদের কাজ হলো মিথ্যা অভিযোগ দিয়ে থানায় ধরে নিয়ে অভিভাবকদের কল করে হয়রানি করা ও মোটা অঙ্কের মুক্তি পন দাবি করা। রাত ১০ টচ সময় রাস্তা থেকে তাকে ধরে নিয়ে যায় থানায়, দেন তার বাবাকে কল করে বলে তাকে মোবাইল ছিনতাই করার সময় গ্রেফতার করা হয়েছে। সকালে চালান করে দেওয়া হবে, এবং পরে ভাগ্নেকে বলে ৫ লাখ টাকা নিয়ে আসতে বল নয়তো তোকে ডাকাতি মামলায় অভিযুক্ত করে চালান করা হবে। যাই হোক পরে আমাদের বড় ধরনের আইনজীবী ও বড় সাংবাদিকদের সাথে পরিচয় থাকার কারণে তাদের নিয়ে থানায় উপস্থিত হই এবং ভোর চারটার দিকে থানা থেকে তাদের মুক্তকরি কোন প্রকার মুক্তিপন ছাড়াই। কারণ পরবর্তীতে পুলিশ নিজেই প্রতারণা ফাদ পেতে এসব করছে বলে নিউজ করবে বলাতে ছেড়ে দেয় তা

উত্তরা উত্তর থানা, ঢাকা, Dhaka 2 September 2026 4 views DKBJAA66
0 Comments
Refused Other public office ৳700

জন্ম সনদ, মৃত্যু সনদ, পারিবারিক সনদ আবেদন

তারা জরুরীভাবে করে দিবে,বিভিন্ন কাগজ চেয়ে হয়রানি করে লোকটি মধ্য বয়স্ক

ঢাকা মিরপুর শেওড়াপাড়া ১৪ নম্বর কাউন্সিলর ওয়ার্ড অফিস,,, Dhaka 2 September 2026 5 views DK3RXG4S
0 Comments