দলিল
আমি একটা ঘোষণা পত্র দলিল করি,কাজ আমার অতি জরুরি ছিল॥
19,034 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.
আমি একটা ঘোষণা পত্র দলিল করি,কাজ আমার অতি জরুরি ছিল॥
দির্ঘ দিন বিদেশে থাকার কারনে NID করা সম্ভব হয়নি। জমির খজনার পরিমান টাকাঃ ৭০০। খজনা অনলাইন দিতে হবে। NID না থাকার কারনে হাতে লেখা রশিদে খাজনা দেয়ার জন্য দাবিক্রিত টাকা ৫০০০। প্রতাক্ষান করেছি। সময় কাল ২০২৫।
অনেক ঘোরাঘুরির পরে দুইটা নামজারির জন্য ১৬০০০ ট টাকা দিতে বাধ্য হয়েছি
ময়মনসিংহ সদর উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ২০২৫-২০২৬ অর্থ বছরে ১২ মাসে ১২০০০/- টাকা ইন্টারনেট বিল পাওয়ার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মচারীরা এবং একজন প্রধান শিক্ষক স্কুল প্রতি ৪০০/- টাকা দাবি করে এবং অনেক প্রধান শিক্ষক ৪০০/- করে টাকা ঘুস দেয়।
ইউনিয়ন ভুমিঅফিস আমার কাছে থেকে ৫০০০ হাজার টাকা নিছে।
জরুরি নামজারি করতে দিতে হয়েছে।
ইনকাম ট্যাক্স অফিসার উনি আমার ট্যাক্স Lawyer এর কাছে দেড় লাখ টাকা ঘুষ চেয়েছিলেন না দেয়াতে উনি আমার ফাইল এর উপর মামলা করে দিয়ে অবৈধভাবে ৩ লাখ টাকার সমপরিমাণ টাকা ব্যাংক থেকে সরকারিভাবে উত্তোলন করে নিয়ে যান
পাসপোর্ট তৈরি করার জন্য জমা না নিয়ে, বিভিন্ন ভুল দেখায়ে ফেরত পাঠাই , দালালদের মাধ্যমে জমা দিলে জমা নিবে দালাল চক্র বলে ছিল!
পিসিবি লাইসেন্স ইনকয়ারি করিতে আসার জন্য ৩০০০০ টাকা করে ঘোষ দাবি করেছেন
বলেছিল ৩০০০০ টাকা লাগবে সলশোধনী দলিল রেজিষ্ট্রেশন করতে, অন্যথায় আদালতে মামলা করে আসো।
বিয়ের সময় মেয়ের বয়স হয়নি,, পরে কে জানি থানায় ইনফর্ম করে ,, পরে 5000হাজার টাকা দাবি করা হয়,,, পরে মেয়ে পক্ষ মিটাইছে
টাকা না অনেক দিন ঘুরায়
কলকাতায় বেড়াতে গিয়ে, একটি নুডুলস মেকার এবং একটি মিট গ্রাউন্ডার মেশিন কিনে লাগেজে ভরে দেশে ফেরার পথে পেট্রাপোল কাস্টমস লাগেজ চেকিংয়ে আটকে দেয়, পরবর্তীতে দাবী বেশি থাকলেও রিকোয়েস্ট করে ১৫০০ টাকা ঘুষ দিয়ে মেশিন দুইটা নিয়ে আসি।
উকিল আর মহুরি মিলে ভুয়া জমি আমাদের নামে নকল দলিল করে দেওয়ার জন্য টাকা চেয়ে প্রস্তাব করেছে।
একটি এনজিও এর নাম ও গঠনতন্ত্র পরিবর্তন করে দিবে ৭ দিনের মধ্যে। এই জন্য সরাসরি ৪০,০০০ টাকা ঘূষ দাবি করেন। নতুবা হবে না। তাই টাকা দিয়ে কাজটা করি। সময়মত কাজ হয়েছে।
আমার আম্মুর অপারেশনের আগে সব রিপোর্ট ডকুমেন্টস ডাক্তারকে দেখাবো তাই সিরিয়াল দিছি, কিন্তু আমাকে পিওন সাহেব ডুকতে দিচ্ছে না, টাকা চায়
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADC তে টেন্ডার পাওয়ার পর বিল নেওয়ার আগে প্রকৌশলীদেরকে ৫০ হাজার টাকা ঘুষ প্রদান করতে হয়েছে, ৯০% প্রকৌশল ডিপাটমেন্টে প্রকাশ্য ঘুষ লেনদেন চলছে
২০২০ সালে নতুন লাইসেন্স করাতে টাকা দেওয়া লাগছে খরচের চেয়ে ৩০০০ টাকা বেশি
khul dhortechilo time diye o kaj kortechilo nah.. tai taka dichi 1 hour ai kaj shes hoyeche..
অগ্রিম ইনক্রিমেন্টের বেতন নির্ধারনী ২০০০০/- দাবী করে, বুঝিয়ে ১৩০০০/-দিয়েছি।