All reports

19,001 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,001 reports found
Report a bribe
Other public office

একটা ফাউন্ডেশন এর সম্পদ ডেন্টাল কলেজের নামে করার জন্য রাজউককে ঘুষ।

এটা একটা ডেন্টাল কলেজের কাহিনী আমি সেখানে অডিট করতাম। সেখানে দেখি মিছিলিনিয়াস নামে একটা খরচের হেড আছে। আমি বললাম খরচ টা কিসের আমাকে ওখানকার একজন বয়স্ক জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষক এবং ওই প্রতিষ্ঠানের একাউন্টিং কনসালটেন্ট উত্তর দিল এমন যে আমার জীবনে আমি শিক্ষক হয়ে আমার ছাত্র যে কিনা রাজুকে চাকরি করে তাকে ঘুষ দিলাম। এবং কাঁদতে কাঁদতে ওই স্যার আমাকে বলল তার ছাত্র নাকি তাকে বলেছে স্যার শুধু আপনি বলে এই টাকাটা ২৪০০০০০ ভিতর সীমাবদ্ধ থাকলো। আপনার জায়গায় অন্য কেউ হইলে এত কমে কেউ করাইতে পারতো না।

Only demanded
ঢাকা ৳2.40M
2 September 2026 5 DK2S8NBB
0 Comments
Traffic Police

হয়রানি

আমি রাস্তার পাশে যেখানে অন্য কয়েকটি মোটর সাইকেল ছিল। উনার গাড়ি ছিল।ওখানে রেখে জরুরি ঔষধ নিতে ফার্মেসি তে গেলাম,আসার পর উনি কাগজ পত্র দেখতো চাইলো দেখালাম। তারপর টাকা চাইল না দিলে পার্কিং এর মামলা দেবে। বললাম আমি বেআইনি হলে তো অন্যান্য মোটরসাইকেল ও বেআইনি ভাবে রাখছে।আমাকে ধমকি দিয়ে গা তেড়ে আসলো।

Paid
ঢাকা ৳500
2 September 2026 5 DKEZ2QHW
0 Comments
Other public office

মাস্টার্সে ভর্তির ডকুমেন্টস জমা, এবং এডমিট কার্ড গ্রহণ

ডকুমেন্টস জমা দিতে গিয়ে অফিসের পিয়ন ১০০ টাকা চায়, এবং এডমিট কার্ড গ্রহণ করতে যাওয়ার পর জনপ্রতি ২০-৫০ টাকা করে চেয়েছেন। সবাই দিচ্ছিলো আমি প্রতিবাদ করতে চেয়েছিলাম, পরে আমার ফ্রেন্ড বললো কিছু না বলে দিয়ে দেয় নয়তো ইনকোর্স পরীক্ষায় মার্ক না দিলে বা হয়রানি করলে কি করবি।

Paid
ফেনী ৳120
2 September 2026 7 CTZFKNTM
0 Comments
Education Office

ইন্টারনেট বিল

ময়মনসিংহ সদর উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ২০২৫-২০২৬ অর্থ বছরে ১২ মাসে ১২০০০/- টাকা ইন্টারনেট বিল পাওয়ার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মচারীরা এবং একজন প্রধান শিক্ষক স্কুল প্রতি ৪০০/- টাকা দাবি করে এবং অনেক প্রধান শিক্ষক ৪০০/- করে টাকা ঘুস দেয়।

Refused
ময়মনসিংহ ৳300
2 September 2026 3 MY9VN44K
0 Comments
Land Office

ভুমি অফিস মানেই ঘুশ

আমি নামজারি করার জন্য ভুমি অফিসে গেলে তশিলদার ৮০০০/= দাবি করে সাথে শাবেক খতিয়ান অনলাইন করার জন্য আলাদা টাকা দিতে হবে, আমি রাজি হইনি, পরে তাদেরই একজন দালাল আমাকে বলে ৭০০০/= দিলে আর কোনো ঝামেলা হবেনা, আমি রাজি হই, সেদিনই ২৫০০/= দিলাম আবেদন হলো পরের সপ্তাহে ভুমি অফিস রিপোর্ট দেওয়ার কথা, না দিয়ে জানাল খতিয়ান অনলাইন করার জন্য দেরি হবে সে টাকা নিল কিছু দিন ঘুরিয়ে রিপোর্ট দিল ১ দিন পারে শুনানির দিনছিল শুনানি নাকরেই খারিজ করে দিল, কারণ দ্যাখাল অনলাইন নেই , (জেটান জন্য তশিলদার টাকা নিলো,) জেটা ইতি মধ্যে থাকার কথা ছিলো এটা ভুমি অফিস নিজের কাজ ছিল।

Only demanded
বরিশাল (অন্যান্য) ৳8.0K
2 September 2026 4 BRJHBXBG
0 Comments প্রমাণ আছে
Land Office

সরকারিভাবে রেকর্ড করতে লাগে ১১২০ টাকা কিন্তু সে আমার থেকে নিয়েছে ১৫০০০ টাকা কিন্তু সে আমার থেকে নিয়েছে

ভ্যানডার আমার থেকে এই অতিরিক্ত ১৫ হাজার টাকা ঘুষ নিয়েছে

Only demanded
ঢাকা (অন্যান্য) ৳13.8K
2 September 2026 4 DKT2JXDS
0 Comments প্রমাণ আছে
Passport Office

পাসপোর্ট তৈরি

আমার এবং আমার ওয়াইফের ১০ বছরের জন্য ২টা পাসপোর্ট বানাতে গত ১ সেপ্টেম্বর ২০২৬, তারিখে রাজশাহী পাসপোর্ট অফিসে গেছিলাম। সেখানে ২টা পাসপোর্টের জন্য সরকার নির্ধারিত ফি দিয়েছিলাম। কিন্তু তারা ইশারা ইঙ্গিতে আরও ৪-৫ হাজার টাকা চাচ্ছিলো। অতিরিক্ত টাকা না দেওয়ায় তারা খুবই বাজে আচরণ করেছে এবং বারবার বিভিন্ন জায়গা থেকে ভুল দেখাচ্ছে। একবার বলছে এই ভুল তো আরেকবার বলছে ওই ভুল।একবার বলছে এই রুমে যান সেখানে গেলে বলছে অন্য রুমে যান। এভাবে সেই সকাল থেকে একদম দূপুর পর্যন্ত তারা পুরো পাসপোর্ট অফিস ঘুরিয়েছে। পরে লাঞ্চ ব্রেকের সময় বলছে আজকে আর হবে অন্য একদিন আসেন। অথচ সব কাগজ পত্র একদম ঠিক ছিলো।তারা খালি কাগজে ভুল দেখাচ্ছে কিন্তু কেন ভুল বা ঠিক কীভাবে করবো তার স্পষ্ট কিছুই বলতে পারছিলো না এবং খারাপভাবে আচরণ করছিল

Refused
রাজশাহী ৳4.0K
2 September 2026 3 RJPBLBNQ
0 Comments
Other public office

আইন মন্ত্রণালয় ডকুমেন্ট সত্যায়িত করা

কিছু মামলার কাগজ translate করিয়ে সত্যায়িত করতে গেছিলাম অনেক্ষন ভুজুম ভাজুম বলে 20000 হাজার চাইলো আমি বললাম ভেবে দেখি বলে চলে আসছি

Refused
ঢাকা সচিবলায় ৳20.0K
2 September 2026 3 DKPCFGLG
0 Comments
City Corporation

ট্রেড লাইসেন্স নবায়ন

লাইসেন্স অনলাইনে নবায়ন করা যায়, গতো বছর করেছি যখন ইউনুস সরকার ছিল কিন্তু এই বছর আর ঐ নবায়ন লিংকে বার বার চেষ্টা করেও ঢুকতে না পেরে, সিটি কর্পোরেশনে গেলে সরাসরি বলে, আমি করে দিচ্ছি, ৩০০ টাকা লাগবে, আমি বললাম আমি কেন করতে পারছিনা, বলল তা তো জানিনা, অথচ পাসওয়ার্ড ও ইউজার নাম লাগে, কিছুই নিলোনা কিন্তু নবায়নের আবেদন করে দিলো, ৫০০ চেয়েছিল ৩০০ দিয়েছি।

Paid
নারায়ণগঞ্জ ৳500
2 September 2026 8 DKQENTRQ
0 Comments
Land Office

জমি খারিজ

আমার বাবা গিয়েছিলেন ইউনিয়ন ভূমি অফিসে। আমাদের জমির খারিজ বাবদ ২০ হাজার টাকা চেয়েছেন। টাকা না দেওয়ার কারণে আমাদের এই জমির খারিজের আবেদন বারবার জেলা ভূমি অফিস থেকে আমাদের খারিজ আবেদনটি রিজেক্ট করে দিচ্ছে। এবং জেলা ভূমি অফিস থেকে বলে দিয়েছেন যে আপনারা আপনাদের ইউনিয়ন ভূমি অফিসের সচিবের সাথে কথা বলুন।

Refused
গ্রাম - কাকুয়া, ডাকঘর- কাকুয়া, উপজেলা /জেলা-টাঙ্গাইল। ৳20.0K
2 September 2026 5 DKAZ5PBZ
0 Comments
Other public office

কিশোরগঞ্জ ফিঙ্গার অফিসে প্রতিটি লোকের কাছ থেকে বাধ্যতা মুলক ভাবে ৫০ টাকা করে নেওয়া হয়। এই পুরা টাকা

কিশোরগঞ্জ ফিঙ্গার অফিসে প্রতিটি লোকের কাছ থেকে বাধ্যতা মুলক ভাবে ৫০ টাকা করে নেওয়া হয়। এই পুরা টাকা ঘুষের টাকা।হিসাব করলে প্রতিদিন ৫০০ লোকের যাতায়াত এই অফিসে।।যা ৫০ টাকা করে নিলে বছরে এই টাকার পরিমাণ দারাই নব্বই লাখ টাকা(৯০,০০০০০)।। কি পরিমাণ দূর্নীতি হচ্ছে এই ছোট খাটো অফিসে একটু চিন্তা করেন।।

Paid
কিশোরগঞ্জ ৳50
2 September 2026 5 DKGMMAJ2
0 Comments
Land Office

নামজারি

আমি ইউনিয়ন ভূমি অফিসে গিয়েছিলাম নামজারি করার জন্য ৷ আমার কাছে থেকে ৮,০০০/- টাকা চাওয়া হয়েছিলো ৷ আমি প্রথম দিকে কোনো টাকা দিতে রাজি হইনি ৷ এবং আমি নিজে নিজেই অনলাইনে আবেদন করেছিলাম ৷ কিন্তু ইউনিয়ন ভূমি অফিস থেকে রিপোর্ট দিয়েছিলো আমার জমির মালিকানা প্রমাণিত হয়নি ৷ এরপর এসি ল্যান্ড শুনানির জন্য তারিখ দিয়েছিলো ৷ আমি শুনানিতে গিয়েছিলাম, কিন্তু আগের সকলে খারাপ রিপোর্ট দেওয়ায়, নামজারি আবেদন নামঞ্জুর করে দিয়েছিলো ৷ পরবর্তীতে আবার নামজারির আবেদন করে নিজে নিজেই অফিসে ঘুরে ঘুরে ৪৫৭০/- টাকা দিয়ে নামজারি করিয়ে নিয়েছি ৷ ৪৫৭০/- টাকার মধ্যে ইউনিয়ন ভূমি অফিসে ১৫০০/- দিয়েছি এবং এসি ল্যান্ড অফিসে ৩০৭০/- ( অরিজিনাল সরকারি ১১৭০/- টাকা সহ) টাকা দিয়েছি ৷

Paid
শহর ৳8.0K
2 September 2026 3 RJL3E6DA
0 Comments