All reports

20,447 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

20,447 reports found
Report a bribe
Other public office

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (DIFE)

I own a multinational company with an office in Gulshan. I sent my HR representative to the DIFE office to renew my company license. There, a sum of 5 hundred thousand Tk. over and above the official government fee was demanded as a service charge for the renewal. Compelled by the situation, I paid 3 hundred thousand Tk.

Paid
Gulshan, Dhaka ৳300.0K
23 September 2026 9 DKH9M265
0 Comments
Other public office

এতিম ছাত্রদের সরকারি টাকা দান।

সমাজসেবা অধিদপ্তর থেকে এতিম ছাত্রদের প্রতিবছর একজন ছাত্রকে ২৪ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু সমাজসেবা অফিসে ২০ হাজার টাকা ঘুষ না দিলে। তারা টাকা আটকে রাখে এবং রেজিস্ট্রি খাতা ফাইল ভুল আছে বলে বারবার সংশোধন করে আনতে বলে। আর টাকা দিয়ে দিলে সকল ভুল তারা শুধরে নেয়। এগুলো এতিমখানা মাদ্রাসা গুলোতে দেওয়া হয়ে থাকে। এক এক মাদ্রাসায় ১৫ জন ২০ জন করে টাকা পায়। যে যত বেশি পাই তার তত বেশি ঘুষ দেওয়া লাগে।

Paid
মাগুরা ৳20.0K
23 September 2026 32 KHTDR3T9
0 Comments
Other public office

মিরসরাই ইকোনমিক্স জোন

মিরসরাই ইকোনমিক্স জোন এখানে সরকারি কাজ চলে রোড কন্সট্রাকশন বিল্ডিং ইত্যাদি। এখানে যারা কন্ট্যাক্টর হিসেবে কাজ করছেন চাইনিজ কোম্পানিগুলো তারা এই কাজ করার জন্য সরকারি অফিস ভেজাকে অনেক পরিমাণের ঘুষ দিতে হয়। যার ফলে আমি দেখেছি যে চাইনিজ কোম্পানিগুলো রোডের এবং ড্রেনের যে কাজগুলো করে তারা সেই কাজগুলো মধ্যে মালামাল কম লাগায় এবং নিম্নমানের কাজ করে যেখানে এটা পাঁচ বছরের চুক্তি হওয়ার কথা ছিল সেখানে চুক্তিগুলো হয় এক বছরের মধ্যে কোন সমস্যা হলে তারা ঠিক করে দিবে। এখানে যদি সরকারি দপ্তরে যারা আছেন তারা যদি ঘুষ না খেতেন তাহলে যদি ঠিকভাবে সম্পূর্ণ টাকা দিয়ে কাজটা হত তাহলে এই কাজটা পাঁচ দশ বছর এমনি চলে যেত কিন্তু এখন সেটা এক বছর যাবে ১ বছর পরে এই কাজটা তারা আবার কোম্পানিকে দিবে এভাবে দেশের উন্নয়ন চলছে।

Refused
মিরসরাই চট্টগ্রাম ৳100.0K
23 September 2026 7 CTF7LJWV
0 Comments
Other public office

ইউনিয়ন ডিজিটাল সেন্টার

জন্ম নিবন্ধন কার্ড ডিজিটাল করতে গেলে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের কর্মকর্তা কোনো প্রকার টাকা খাওয়ার বেবস্থা না পেয়ে নলে সারবারে সমস্যা। তবে পরে দালালের কাছে ৩০০০ টাকা দিয়ে করতে হইছে। এবং দালাল সেই ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকেই কাজ টি করছে। বি:দ্র:- সাধারণ জনগন কোন কাজের জন্য গেলে সারবার সমস্যা বলে প্রায় সবার কাছ থেকেই টাকা খেয়ে কাজ করে। অন্যথায় কাজ করে না।

Refused
নরসিংদী, করিমপুর ৳3.0K
23 September 2026 10 DKRUVF3W
0 Comments
Accounts Office

ভবিষ্যৎ তহবিলের অর্থ পরিমান আইবাস++ এ আপডেট এর জন্য

বিমান বাহিনী সদস্যদের বেতনের সর্বনিম্ন ব্যাসিকের ৫% ভবিষ্যৎ তহবিলে রাখতে হয়। এবং তা প্রতি মাসে বেতনের সময় কেটে নেয়া হয়। এই টাকা এককালীন চাকর থেকে অবসরের সময় পরিশোধ করা হয়। এই টাকার হিসাব সিনিয়র অর্থ নিয়ন্ত্রক ( বিমানবাহিনী) কর্তৃক নিয়ন্ত্রিত হয়। যা প্রতিমাসে তাদের আপডেট করার কথা। কিন্তু তারা স্বচ্ছায় করেনা। আপনার টাকা আপনি যখন জানতে চাইবেন আপনার ভবিষ্যৎ তহবিলে কত টাকা জমা হল এবং তা আইবাস++ অন্তর্ভুক্ত করার জন্য তখন তারা কাছ থেকে যেমন খুশি কারো কাছ থেকে ৫০০ কিংবা এক হাজার টাকা আদায় করে থাকে। যদিও যারা ঘুষ দিচ্ছে তারাও সামরিক বাহিনীর সদস্য কিন্তু নিরুপায় হয়ে তাদের কাছে ঘুষের টাকা দিতে বাধ্য থাকে। সেই টাকা থেকে লোন অথবা অবসর গ্রহণের সময় তাদেরকে দিতে হয় তাছাড়া অনেক ভোগান্তির শিকা

Paid
সেনানিবাস ৳1.0K
23 September 2026 36 DKX3NQTZ
0 Comments
Other public office

পেটেন্ট, শিল্প -নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর

শিল্প মন্ত্রণালয় এর অধীনে বাংলাদেশ ট্রেডমার্ক অফিস। এখানে শতকরা ৯৫% কর্মকর্তা ও কর্মচারী একত্রে সম্মিলিত ভাবে নিয়মিত ঘুষ আদায় করছেন, তারা সকলেই জড়িত হয়ে বিভিন্ন অংকের অতিরিক্ত অর্থ আদায়ের একটি নিয়মিত ব্যবস্থা করে আসছেন। সেই অতিরিক্ত অর্থের পরিমান কোটি কোটি টাকা। যা নির্দিষ্ট করে বলে বোঝানো সম্ভব নয়। আমরা যারা সেখানের সেবা নিচ্ছি তারাও অভ্যস্ত হয়ে গিয়েছি এই অতিরিক্ত অর্থ প্রদানে, টাকা প্রদান না করলে আমাদের ফাইল আটকে দেয়। গোপন অভিযান ব্যতীত এদের তৎপরতা উদ্ঘাটন করা সম্ভব হবে না।

Paid
Dhaka ৳100.0K
23 September 2026 31 DK2NZ7DP
0 Comments
Passport Office

পাসপোর্ট অফিস

আমার পাসপোর্ট করতে ঘুষ দিতে হয়েছে।। শুধু আমার না সবাইকে দিতে হয়।। মুনসুরাবাদ পাসপোর্ট অফিস দিনে ৫ লক্ষ ইনকাম।।। সরকারি অফিস এর মানে কি ঘুষ।।

Paid
চট্টগ্রাম ৳2.5K
23 September 2026 33 CT4B63L3
0 Comments
Land Office

জমি দলিল উঠানো

জমির দলিল হারিয়ে যাওয়ায় নতুন জমির দলিল উঠানো জন্য টাকা নিয়েছে এবং যেকোনো কাজের জন্য টাকার দাবি করে থাকে ঠিকানা হচ্ছে পাবনা সুজানগর ভূমি অফিস

Paid
পাবনা ৳5.0K
23 September 2026 30 RJXVWBEZ
0 Comments
Land Office

ই পর্চা ভেরিফিকেশনের জন্য

ই পর্চা ভেরিফিকেশনের জন্য ভূমি অফিসে গেলে সেখানের পিউন আমাকে খতিয়ানের তথ্য নথিতে সংগ্রহের জন্য খরচ দিতে বলে, আমি অসুস্থ থাকার কারণে বেশি কথা না বাড়িয়ে দিয়ে দেই

Paid
গাজীপুর ৳200
23 September 2026 27 DKK3RJU6
0 Comments
Traffic Police

পুলিশের অবৈধ রেকার বাণিজ্য

পান থেকে চুন খসলেই চট্টগ্রাম শহরে টিআই সার্জনরা গাড়ি আটক করে, বিশেষ করে মুরাদপুর, দুই নাম্বার গেট, বারেক বিল্ডিং, সি বিচ, কাঠগর, দেওয়ানহাট ধনিয়ালা পারা, সাগরিকার টিআই, নতুন বিরিজ নিউ মার্কেট কোতোয়ালি, এর টি আই গন গারি আটক করার পরে ডাম্পিং নিয়ে গেলে রেকার বিল নামক অতিরিক্ত দুই হাজার টাকা দিতে হয়, আমাদের গাড়ি নষ্ট হয় না ড্রাইভার নিজে চালায় নিয়ে যায় তারপরও কেন আমাদের কাছে জোর করে 2000 টাকার রেকার বিল আদায় করে চট্টগ্রামের ট্রাফিক পুলিশে। আমাদের তেল খরচ করে আমরা গাড়ি ডাম্পিংয়ে নিয়ে যাই তাহলে আমাদের কাছে কেন রেকার নিচ্ছে আমাদের প্রশ্ন?? আমরা এর প্রতিকার চাই।

Paid
চট্টগ্রাম ৳2.0K
23 September 2026 30 CTBYELLJ
0 Comments
Land Office

মিউটেশন আবেদন

আমি একটি মিউটেশন আবেদন করাতে গিয়েছিলাম তিনারা প্রথমে ৩০ হাজার টাকা চেয়েছিল। পরে যখন বললাম এত টাকা করাবো না। তখন বলল সর্বশেষ ২৫ হাজার টাকা দিলে করে দিবো। আমি আর তাদের থেকে করি নাই। পরবর্তীতে আমি নিজে নিজেই অনলাইনে আবেদন করলে একাধিকবার আবেদন করার পরেও প্রত্যেকবার তারা আবেদন ক্যানসেল করে দিয়েছে।

Refused
বুড়িরচর ইউনিয়ন, হাতিয়া, নোয়াখালী ৳25.0K
23 September 2026 37 CTHMECGY
0 Comments
Education Office

প্রাইভেট প্রাথমিক শিক্ষায় বৃত্তিতে অংশ গ্রহনের সুযোগ দেয়ার বিনিময়ে।

যথা সময়ে প্রাইভেট প্রাথমিক স্কুল নিবন্ধন করা সম্ভব হয়নি বিধায় ফরম ফিলাপ করার পরও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ না দেয়ার হুমকি।

Paid
আখাউড়া ৳35.0K
23 September 2026 35 CTNQV46L
0 Comments
Other public office

জন্মনিবন্ধন

আমার আম্মার জন্মনিবন্ধন নাই উনার আইডি কার্ড আছে। আম্মার জন্ম ১৯৭৮ সালে। পূর্বে আম্মার জন্মনিবন্ধনের কোন প্রয়োজন পরে নি আমাদের । তার সন্তান হিসাবে আমাদের অনেক কাজেই লাগতে পারে এই নিবন্ধন সেই হিসাবে আমরা এটা করতে চাচ্ছি। ইউওনিয়ন পরিষদে যাওয়ার পর সচিব অনেক তালবাহানা করতেছে এটা সমভব না। কিন্তু দালাল আমার কাছে ৯০০০/- চাচ্ছে এই কাজের জন্য । যেটা সচিবের মাধ্যমেই হবে। ২ দিনের মধ্যেই হবে । সচিব ছাড়া এটা সম্ভব না কোন ভাবেই এটা সার্ভারে সেই এপ্রুভাল দিবে। তাহলে সে আমাকে কেন হয়রানি করতেছে অথচ দালালের মাধ্যমে করলে সেটা লিগ্যাল হয়ে যাচ্ছে।

Refused
কুমিল্লা ৳9.0K
23 September 2026 7 CTXL6XQZ
0 Comments