All reports

19,034 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,034 reports found
Report a bribe
Public Hospital

দাঁত তোলা

আমি সিঙ্গাপুর প্রবাসী। দাঁতের প্রচণ্ড ব্যথার কারণে বাংলাদেশে এসে টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসা নিতে যাই। নিয়ম অনুযায়ী টিকিট নিয়ে সিরিয়ালে দাঁড়ানোর পরও আমাকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি এবং কয়েকদিন ধরে ঘোরানো হয়। পরে একজন ব্যক্তি আমাকে তার ব্যক্তিগত চেম্বারে নিয়ে যান এবং সেখানে আমার কাছ থেকে ১,৪০০ টাকা নেওয়া হয়। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে কেন আমাকে ব্যক্তিগত চেম্বারে পাঠানো হলো এবং সেখানে কেন ১,৪০০ টাকা নেওয়া হলো—বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।

Paid
শহর ৳1.4K
2 September 2026 4 DKECBL6H
0 Comments
Traffic Police

পিছনের যাত্রীর হেলমেট ছিল না

আমার বাইকের সকল কাগজ ছিল।কিছু না পেয়ে বলে পিছনের যাত্রীর হেলমেট নাই সেটাও ছিল। এরপর সার্জেন্ট সাহেব আমার কাছে ১৫০০ টাকা ঘুষ চাই। আমি বলি আমি দিতে পারবো না উনি রেগে গিয়ে আমার নামে ৩ হাজার টাকার একটা হয়রানি মূলক মামলা ডায়ের করে দেয়। এটাই চুতিয়া বাংলাদেশ।

Paid
বাগেরহাটের ৳5.0K
2 September 2026 4 KHYDD72Y
0 Comments
Public Hospital

এনজিওগ্রাম পরীক্ষা

ভাইয়ের হার্টের এনজিওগ্রাম পরীক্ষা করানোর পরে ওয়ার্ডবয় ২০০ টাকা দাবি করে, পরবর্তীতে হার্টে স্টেন্ট পরানোর সময় ঝামেলা করতে পারে ভেবে দিয়ে দিতে হলো, উল্লেখ্য সব রোগী থেকে বিভিন্ন অযুহাতে ২০০ টাকা করে নিচ্ছিলো। পরে রিলিজ দেয়ার সময় নার্সরা ছাড়পত্র বুঝিয়ে না দিয়ে আয়ার হাতে দেয়, আয়া হাসপাতাল বা সরকার থেকে কোন বেতন পায়না দাবি করে নার্সদের সামনেই ২০০ টাকা দাবি করে, ১০০ টাকা দিতে চাইলেও নেয়নি, দেখলাম সব রোগী থেকেই ২০০ টাকা করে নিচ্ছে। পুরো সিস্টেম এমনভাবে পরিচালিত হচ্ছে এখানে টাকা না দিতে চাওয়াটা যেন অন্যায়!

Paid
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ৳400
2 September 2026 3 CTNPNGPX
0 Comments
Passport Office

নতুন পাসপোর্ট করন

আমার পাসপোর্ট যখন রিনিউ করার জন্য গিয়েছিলাম, আমার ডকুমেন্ট জমা নেয়ার পরে যে ডেটে পাসপোর্ট দেওয়ার কথা ওই ডেটে না দিয়ে আমাকে ঘোরাতে থাকে, পরবর্তীতে টাকা দেওয়ার তিন মাস পর আমার পাসপোর্ট আমি হাতে পাই। আমার সকল ডকুমেন্টস প্রথমে যখন জমা দিয়েছিলাম সেগুলো ঠিক ছিল, তখনও টাকা দাবি করেছিল, আমি দেইনি, তার জন্য আমার কাগজ জমা দিতে সপ্তাহখানেক সময় লাগে।

Paid
ঝিনাইদাহ ৳3.0K
2 September 2026 3 KHPY3DU4
0 Comments
Education Office

এমপিও ভুক্তির পর বকেয়া বেতন উত্তোলনের জন্য

আমার এমপিও ভুক্ত হতেও ডিডি অফিস মিরপুরে টাকা দিতে হয়েছে, এবং বকেয়া টাকা উত্তোলনের জন্য টাকা ঘুষ দিতে হয়েছে, মোট 60,000 টাকা

Paid
ঢাকা ডিডি অফিস, মিরপুর, ঢাকা ৳30.0K
2 September 2026 6 DK9LPKL3
0 Comments
Other public office

জন্ম নিবন্ধন

ঘটনাটি আরও কয়েকবছর আগের,আমার জরুরী জন্মনিবন্ধন প্রয়োজন ছিলো,তো ২৫০ টাকার বিনিময়ে করে দিবে কিন্তু সময় লাগবে সর্বনিম্ন ১ মাস বা তারও বেশি।তো এটা শুনে আমি একটু আপসেট হয়ে বসে ছিলাম কারন আমার তখন জরুরী প্রয়োজন ছিলো।তখন ঔ পরিষদের কম্পিউটার অপারেটর আমাকে সাইডে ঢেকে নিয়ে বললো ভাই ১০০০ টাকা লাগবো, আপনি শুধু ১ ঘন্টা বসবেন আমি বাংলা ইংরেজি দুইটাই অরিজিনাল বের করে দিবো।তখন আমি একটু অবাকও হই আবার রাজিও হই কারন আমার জরুরী প্রয়োজন।কিন্তু এতে দ্রুত বের করা সম্ভব আমার কল্পাতেও ছিল না।তারপর আমি টাকা দেওয়ার সে কম্পিউটারে বসে সবার কাজ রেখে আমার কাজ আধাঘন্টার মধ্য জন্মনিবন্ধন বের কে চেয়ারম্যানের সাইন নিয়ে সবকিছু কম্প্লিট করে দিলো।জন্মনিবন্ধন যে এতো দ্রুত করা সম্ভব তা হয়তো আমার মতো অনেকেই জানে না।

Paid
বরিশাল ৳1.0K
2 September 2026 5 BREJ9V9W
0 Comments
Other public office

মামলা সংক্রান্ত

আমার বাসার সাথেই বড় বড় পাহাড় আছে সেই গুলো রাত হইলে কাটা হয়, হঠাৎ গভীর রাতে পুলিশ এসেছে আমার বাসায় তারপর আমরা সবাই ঘুম থেকে উঠে দরজা খুলে দি পরে পুলিশ পাহাড় কাটার অপরাধে আমার বড় ভাই কে নিয়ে যায় থানায় কিন্তু আমার ভাই পাশেই বাসার পাশেই ব্যাবসা করতো তার একটি দোকান ছিলো তিনি ছিলো সত্যি নিরপরাধ পরে সকালে থানায় গেলাম থানার এসআই বলে মামলা হালকা করে দিবো রিমান্ড দিবো না তুমি ২০,০০০ হাজার টাকা দ্রুত নিয়ে আসো টাকা নিয়ে বাড়াবাড়ি করার করণে আমাকেও থানায় আটকে রাখবে বলছে পরে ভাইকে চালান দিয়ে দিছে অনেক গুলো মামলা সাথে এড করে দিচে গঠনা টি ঘটেছে ২০-০৫-২০২৩ইং

Refused
চট্টগ্রাম ৳20.0K
2 September 2026 3 CTF7H95T
0 Comments
Land Office

নামজারি

অনলাইনে একটি ফ্ল্যাট মিউটেশন এর জন্য আবেদন করেছিলাম, সমস্ত কাগজপত্র দলিলাদি ঠিক থাকা সত্ত্বেও দুই হাজার টাকা দাবি করেছিল এবং সেটা দিতে বাধ্য হয়েছিলাম নতুবা তারা ভূমি অফিস থেকে এসি ল্যান্ড অফিসে ফরওয়ার্ড করবে না।

Paid
ঢাকা ৳2.0K
2 September 2026 3 DKF56KW9
0 Comments
City Corporation

হোল্ডিং ট্যাক্স

গাজীপুর সিটি কর্পোরেশনের রাজস্ব শাখার কর্মচারী লিট* আর *ভ ২০২৫ সালে চা নাস্তার কথা বলে প্রায় ১৫০০০ টাকা নেয়। খুব সম্ভবত উপ সহকারী পরিচালক / সহকারী পরিচালক এর যোগসাজশে তারা এই দুর্নীতির উৎসব পালন করে।

Paid
গাজীপুর সিটি কর্পোরেশন ৳15.0K
2 September 2026 6 DKTMYLYB
0 Comments
Other public office

বিএসটিআই থেকে নেয়া আমদানিকৃত পণ্যের গুনগত মান যাচাইয়ের মাধ্যমে ছাড়পত্র পেতে ঘুষ দিতে হয় ১৫ হাজার

একচেটিয়া সবার জন্য নিয়ম করে নিয়েছে তারা। প্রতি ফাইল কমপক্ষে ১৫হাজার টাকা। কোনো কোনো ক্ষেত্রে লক্ষ টাকাও হয়ে থাকে। যেমন পানির বোতল লাইসেন্স।

Paid
ঢাকা ৳15.0K
2 September 2026 3 DKZM2LCN
0 Comments
Passport Office

পাসপোর্ট করার

আমার সকল পেপারস/ কাগজ ঠিক ছিল, কিন্ত যখন জমা দিতে যাই তখন ফিরিয়ে দেয় কাগজ পত্র ঠিক নেই বলে, বলেছিলাম কি লাগবে বলেন, তারা বল্লো বাহিরে লোক আছে দেখেন, তখন একদল দালাল চক্র তাদের থাকে পাসপোর্ট অফিসে, তাদের কাছে গিয়ে দেখি আসলে সবকিছুই ঠিক আছে কিন্তু তাদেরকে টাকা দিলে কাজ হবে না হয় হবে না

Paid
কুনিল্লা ৳5.0K
2 September 2026 3 CTKDYDTZ
0 Comments