All reports

19,067 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,067 reports found
Report a bribe
Paid Other public office ৳3.0K

গরুর ফার্ম

পীরগঞ্জ, রংপুরে পশু বিভাগের কর্মকর্তারা বিনামূল্যে ভ্যাকসিনের জন্য সবসময় টাকা দাবি করেন। এমনকি ছোট গরুর খামারে পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানালেও, আমাদের তাঁদের টাকা দিতে হয়।

পীরগঞ্জ.রংপুর, Rangpur 2 September 2026 3 views RN8CWU7Z
0 Comments
Paid Traffic Police ৳400

তিন চাকার ভটভটি

তিন চাকার ভটভটি সরকার থেকে লাইসেন্স দেয় না । খালি গাড়ি বাসায় ফেরত আসার সময় আটকিয়ে লাইসেন্স নাই বলে টাকা দাবি করে ২৫০০ । তার সঙ্গে আরও একজন ছিল সিভিল ড্রেসে সে আমাদের সাইটে গেলে মানে দেখি যা ছিল তাই দিয়ে দিতে হয় । ট্রাফিক পুলিশ অফিসারের কোন প্রকার রিসিভ না কেটে তার সাথে থাকা ব্যক্তির দ্বারা এ কাজ সম্পন্ন করে । যদিও তার বুকে ক্যামেরা লাগা ছিল সেটা বোধহয় শোয়াবের জন্য সরকার দিয়েছে ।

দিনাজপুর সদর, Rangpur 2 September 2026 8 views RN8VHHMJ
0 Comments
Paid Passport Office ৳3.5K

নতুন পার্সপোর্ট

প্রথমে আমাকে বলে কম্পিউটাররের দোকান থেকে আবেদন কপি পূরণ করতে হবে, আমি নিজে নিজে পূরণ করেছি সেটি নাকি ভূল, এবং আরো ও বলে ১৫ দিনে পার্সপোর্ট দিবে ৩৫০০ টাকা বেশি দেওয়া লাগবে, না দিলে ৩ মাস লাগবে পার্সপোর্ট আসতে

ভোলা, Barishal 2 September 2026 3 views BRGC7UQA
0 Comments
Paid Land Office ৳1.0K

পচা উত্তোলন

পরচা নম্বর দেখে তথ্য জানতে চাইলে শুধু মাত্র ফোন এ বা ওয়াটচাপ নাম্বারে ফটো আকারে আনতে প্রতি পরচা নাম্বারের জন্য কমপক্ষে ২০০ বা তার বেশি টাকা দিতে হয় না দিলে তথ্য সংগ্রহ করে দেওয়া হয় না

কোটালীপাড়া, Dhaka 2 September 2026 3 views DKZ4HJSV
0 Comments
Paid Land Office ৳1.12M

জমি রেকর্ড বাবদ

১৮ শতাংশ জন্য ২,৭০,০০০/- ১০ শতাংশ জন্য ৪,০০,০০০/- ৯.৬৯ শতাংশ জন্য ২,০০,০০০/- ৬ শতাংশ জন্য ২,৫০,০০০/- টাকা ছেয়েছে, এখন পর্যন্ত ৩,২০,০০০/- টাকা দিয়েছি, টাকার জন্য এখনো ঘুরাচ্ছে

ঢাকা, Dhaka 2 September 2026 5 views DKWEHQGV
0 Comments
Paid Other public office ৳2.5K

চাকরির পুলিশ ভেরিফিকেশন

চাকরির জন্য পুলিশ একাডেমিক সার্টিফিকেট এবং স্থায়ী ঠিকানা ভেরিফাই করতে গিয়ে দায়িত্বরত এস আই মিষ্টি খাওয়ার টাকা চেয়ছিল। আমি টাকা না দিয়ে তাদের জন্য মিষ্টি কিনে দিতে চাইলে তারা সেটাকে ঘুড়িয়ে পেচিয়ে টাকা দেয়ার জন্যই চাপ দিচ্ছিল। শেষে নিরুপায় হয়ে আমি ১০০০ টাকা বের করে দিলে তারা সেটাকে ঘুড়িয়ে পেচিয়ে আরো বেশি দাবি করে। অবশেষে আমি আরো ৫০০ টাকা দিয়ে থানা থেকে চলে আসি আমার কর্মস্থলে। তারা পরেরদিন আবারো আমার ঠিকানা অনুযায়ী বাড়িতে গিয়ে আব্বা আর আম্মা কে ভয় দেখায় যে ভেরিফাই ঠিক মত না হলে চাকরি চলে যেতে পারে এই বলে সাথে ৫০০০ টাকা দাবি করে আব্বা ভয় পেয়ে কোনপ্রকার উপায় না পেয়ে আরো ১০০০ টাকা দিয়ে তাদেরকে বিদায় করার চেষ্টা করে তবুও তারা আরও টাকা চেয়েছিলেন। শেষে এলাকার একজন মুরুব্বির কথায় তারা চলে যায়।

গোপালপুর টাঙ্গাইল, Dhaka 2 September 2026 3 views DKBJ49DE
0 Comments
Paid Land Office ৳7.0K

Kha topsil obomukti

amr dadar jomi kha topsil vukto hoyese.. ami seita obomuktir jonno 2 bochor age apply kori kintu sirajganj sador vumi office a amr kase 7 hajar tk chay..ami onek hate paye dhore 4 hajar tk diyechilam amay bolechilo 3 diner vetor kagoj peye jabe..kintu 6 mash par howar poreu amay kagoj deyni akhono..ajke na kal..kalke na porshu korei jacche..onar name ta mone nei..kintu Uni hindu onar basha sirajganj shohorer dhanbandhi alakay .. ami er akti sothik bichar chai..jani apnara korte parben na..kintu ami allahr kase chai er bichar

Shohor, Rajshahi 2 September 2026 3 views RJ24PZXQ
0 Comments
Paid Other public office ৳3.0K

কারেন্টের মিটার নামানো"

ফুলকোচা বিদ্যুৎ অফিসে কারেন্টের মিটার নামানোর জন্য ৩,০০০ টাকা চাওয়া হয়েছিল। কাজটির জন্য ৩,০০০ টাকা দেওয়া সত্ত্বেও গত ৩ মাস ধরে মিটার নামিয়ে দেওয়া হচ্ছে না এবং শুধু ঘোড়ানো হচ্ছে।" দালাল চক্রের অবাব নেই প্রকাশ্যে

জামালপুর, Mymensingh 2 September 2026 5 views MYA4VH37
0 Comments
Paid Land Office ৳22.0K

কর প্রদান

বাৎসরিক খাজা দিতে গেছি , দেখি আরেকজনের নামে জমি খারিজ হয়ে আছে। পড়ে গেলাম বিপাকে তারপর ভূমি অফিসে যে কর্মকর্তা ছিল তাদের সাথে কথা বললাম বলল যে আপনারা জমি বিক্রি করে দিয়েছেন এই জন্যই তো আরেকজনের নামে খারিজ হয়েছে এটা মিস কেস করতে হবে। এবং অনেক ঝামেলা পোহাতে হবে। আর বিশেষ করে তারা টাকা খাওয়ার জন্য আমাকে কোন হেল্প করতে চাচ্ছিল না এবং দিনের পর দিন শুধু ঘুরাচ্ছিল। একটা কথা বলে রাখি তারা নিজেরাই ইচ্ছা করে এগুলো গন্ডগোল বাধিয়ে রাখে যেন সাধারণ মানুষের থেকে টাকা খাওয়া যায়। তারপর আর কি করার আছে ২২ হাজার টাকার বিনিময়ে নথিপত্র ঘাটাঘাটি করে কিছুক্ষণের মধ্যে সবকিছু কমপ্লিট করে দিল। শুধু শুধু হয়রানি এবং ২২ হাজার টাকা ঘুষ এর মাধ্যমে আমার কাজটি কমপ্লিট করি। আর ওদের ব্যবহার অনেক খারাপ ছিল ।

শেরপুর সদর, Mymensingh 2 September 2026 3 views MY6KTSSK
0 Comments
Paid BRTA ৳243.0K

ড্রাইভিং লাইসেন্স

আমরা মোট ৭৬ জন ছিলাম। সবার কাছে ৩২০০ টাকা করে ঘুস নিয়েছে। শুধু পরীক্ষায় পাশ করবাবে বলে। ঘুস না দিলে অবধারিত ফেল। তাই বাধ্য হয়ে দিয়েছি।

চাঁপাইনবাবগঞ্জ বিআরটি অফিস, Rajshahi 2 September 2026 6 views RJG8NDGS
0 Comments