All reports

19,001 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,001 reports found
Report a bribe
Paid Other public office ৳130.0K

বদলীর জন্য।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়ন্ত্রনাধীন একজন কর্মচারী। একটি বিভাগ থেকে আরেকটি বিভাগের বদলীর জন্য ১৩০০০০ টাকা চাওয়া হয়।। বদলিজনিত কাগজপত্র জমা দেওয়ার প্রায় ৩ মাস পার হয়ে গেলেও বদলি হয় নাই। যখন টাকা পরিশোধ করা হলো তখন ১৫ দিনের মধ্যে বদলীর অর্ডার হয়ে গেছে।

ঢাকা, Dhaka 2 September 2026 5 views DK4DWCW3
0 Comments
Refused Education Office ৳500

GPF একাউন্ট খোলা

gpf খোলার জন্য অফিসে গিয়েছিলাম। কাগজপত্র জমা দিয়েছি। কিন্তু কাজ করে না। তারপর ৫০০ টাকা চাইলে। বলল একাউন্টস অফিসে নাকি কি টাকা দিতে হবে।

ইসলাম পুর, Mymensingh 2 September 2026 5 views MYGC755A
0 Comments
Paid Land Office ৳29.0K

জমি রেজিস্ট্রি

আমি একজন প্রবাসী ১৪ শতাংশ জমির হেবা দলিল রেজিস্ট্রি করার জন্য মুক্তার এর সাথে আমার চুক্তি হয়১২ হাজার টাকা তার পর মুক্তার আমাকে বলে অমুক তারিখে জমির দাদাকে রেজিস্ট্রি অফিসে পাঠিয়ে দিবেন তখনআমি জানতে চাই কেমন সময় লাগতে পারে দলিল রেজিস্ট্রি করতে উনি বলেছে ১ ঘন্টার মধ্যে হয়ে যাবে তার পর ঐ তারিখে সকাল ১০ টার মধ্যে আমি আমার লোক জন পাঠিয়ে দেই কিন্ত উনি আমার লোকজনকে অপেক্ষা করাতে করাতে বিকাল ৪ টার পর বলে আজকে দলিল রেজিস্ট্রি করা যাবে না তখআমি কারণ জানতে চাইলে মুক্তার আমাকে বলে রেজিস্ট্রি অফিসে বিভিন্ন সাংবাদিকরা এসেছে তাদেরকে অনেক টাকা ঘুষ দিতে হবে তাই আজকে দলিল রেজিস্ট্রি করলে টাকা লাগবে ২৯০০০ হাজার আমি বললাম আপনার সাথে আমার চুক্তি হয়েছিলো তো 12 হাজার উনি বলে সকালে ১২ হাজারে করা যেতো এখন আর হবে

গাজীপুর, Dhaka 2 September 2026 5 views DKRZRJ8R
0 Comments
Paid Other public office ৳100.0K

বি. এর. স্কুল

বি.এল. সরকারি উচ্চ বিদ্যালয়ে সন্তানকে ভর্তি করতে চাই ।তখন আমার কাছে এক লক্ষ টাকা চায়। আমি ৭০ হাজার টাকা পরিশোধ করতে বাধ্য হই কারণ স্কুলটি আমার বাড়ির কাছে কিন্তু আমার ছেলে মেধাবী হওয়ার সত্ত্বেও লটারিতে নাম উঠেছিল না । কিন্তু নিয়ম বহির্ভূত ভাবে মানুষ টাকা দিয়ে সন্তানকে স্কুলে ভর্তি করছিল ডিসি অফিসে যারা চাকরি করে এবং সিরাজগঞ্জ সরকারি কলেজে টিচাররা তাদের সন্তানদের খুব সহজেই স্কুলে ভর্তি করছিল তখন আমিও তদবির করে বাচ্চাটাকে ভর্তি করতে সক্ষম হ‌ই। আমার কাছে ১ লক্ষ টাকা চায় আমি ৭০ হাজার টাকা দিয়ে ভর্তি করেছি। এটি ২০২৩ সালের ঘটনা তাই লটারি সিস্টেম তুলে দিয়ে মেধার ভিত্তিতে সন্তানদের স্কুলে ভর্তির সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি।

সিরাজগঞ্জ, Rajshahi 2 September 2026 5 views RJF8UTL3
0 Comments
Paid Land Office ৳3.0K

একটি EC সংক্রান্ত আবেদন করেছি। সরকারি নির্ধারিত ফি মাত্র ১৫০ টাকা। কিন্তু সেই কাজের জন্য আমার কাছ থে

একটি EC সংক্রান্ত আবেদন করেছি। সরকারি নির্ধারিত ফি মাত্র ১৫০ টাকা । কিন্তু সেই কাজের জন্য আমার কাছ থেকে নেওয়া হয়েছে ৩০০০ টাকা! প্রশ্ন হলো—সরকারি ফি ১৫০ টাকা হলে অতিরিক্ত ২৮৫০ টাকা কেন নেওয়া হলো? এটি কি সরকারি নিয়ম, নাকি প্রকাশ্য ঘুষ বাণিজ্য?

Chandina, Chattogram 2 September 2026 3 views CT3J5HE3
0 Comments
Paid BRTA ৳1.5K

মটরবাইক্ রেজিস্ট্রেশন

মটরবাইক্ রেজিস্ট্রেশন এর কাগজ জমা দিতে গেলে ১৫০০ টাকা চাইল, আমি বললাম ব্যাংকে সব ফিস দিয়েছি এর রিসিট গুলো দেখালাম। তখন বললেন এটা আলাদা দিতে হবে তা না হলে জমা হবেনা, তখন কি আর করা

সিলেট, Sylhet 2 September 2026 5 views SYX59F7D
0 Comments
Paid Public Hospital ৳1.0K

সরকারি হাসপাতালে পরীক্ষা করতে গিয়ে

আমি ময়মনসিংহ মেডিকেলে ডাক্তার দেখায়ছি ডাক্তার একটা আন্ট্রাসনোগ্রাম দিছে। বাইরে করতে ৪০০০হাজার লাগে।মেডিকেলে করতে ৫০০।কিন্তু, মেডিকেলে সিরিয়াল পাওয়া যায় না। আগের দিন থেকে ওইহানে শুয়ে থাকতে হয়।তাই আমাকে এটা করতে ১০০০টাকা ঘুষ দিতে হয়েছে।

ময়মনসিংহ, Mymensingh 2 September 2026 6 views MYEL3UPW
0 Comments
Paid BRTA ৳7.0K

ড্রাইভিং লাইসেন্স

অপেশাদার লাইসেন্স এর জন্য ড্রাইভিং টেস্ট দেয়ার জন্য গাড়িতে বসলাম।জিগ্যেস করলো গাড়ি চালাতে পারেন।বললাম হ্যাঁ। বলে কে পাঠাইছে? আমিও মজা করে আন্দাজেই একটা নাম বললাম।বলে জাপানিজ কোড বলেন?🤦🏼‍♂️ এরপর সেটা তো আর জানিনা।তো আমি সুন্দর মত ড্রাইভিং করলাম।L parking সুন্দর মতই করেছি।তাও পরে দেখি কাগজে ফেইল।এরপর দালাল ধরেই করানো লাগছে।ড্রাইভিং লাইসেন্স এর শুরু থেকে শেষ পর্যন্ত ১৪ হাজার টাকা দাবি করেছে।

জোয়ারসাহারা, Dhaka 2 September 2026 4 views DKQTHQMW
0 Comments
Paid Other public office ৳300

অঙ্গীভূত সাধারণ আনসার সদস্যদের ছুটিতে যাওয়ার সময় পিসি বা কাম্প কমান্ডারকে ঘুস না দিলে ছুটি হয় না

অঙ্গীভূত সাধারণ আনসার সদস্যদের ছুটিতে যাওয়ার সময় পিসি বা কাম্প কমান্ডারকে ঘুস না দিলে কাঙ্খিত ছুটি হয় না।সাধারণ আনসররা মাত্র ১৬২০০ টাকা বেতন পান এর মধ্যে নিজের খাওয়া-দাওয়া এবং পরিবারের খরচ চালাতে হয়। তারপর বাড়িতে যখন ছুটিতে যাওয়া হয় তখন পিসি এবং রাইটারদের টাকা দিতে হয়।

চট্টগ্রাম মহানগর দক্ষীণ জোন, Chattogram 2 September 2026 5 views CTG4KHG9
0 Comments
Only demanded Other public office ৳3.0K

আইনজীবি মাধ্যমে ভূমি অফিসের জমি রের্কড ও অনলাইন করার জন্য

ঘটনিাটি ছিল ২০২৩ সালের ফেব্রু/23 মাসের মাঝামঝি সময় এক আইনজীবির মাধ্যমে জমির রের্কড ও অনলাইন করার জন্য চুক্তি অনুযায়ী ১৫০০০/= টাকা ও সময় নিয়েছিল ৩মাস কিন্তু নিধারিত সময়ের আগে সব টাকা নেওয়া হলে ও পুনরায় আরও ১০০০০/টাকা নিয়েছে, তারপরও কাজ হয় নাই। তারপর ভাগ্য ক্রমে আমার শ্বশুড় ২০২৪ এপ্রিলে মারা যান। তার মৃত্যুর পর আইনজীবির কাছে জমির কাগজ পত্র আনতে গেলে ৩০০০ টাকা চায়। আমোদের সাথে ওৗ পরিমান টাকা না থাকায় আনতে পারি নাই। এখন সেই আইনজীবির গেলে আমার মহুরী আসে নাই। ওমক তারিখ আসবে সেই তারিখের পর গেলে মহুরী অসুস্হ আসে নাই। এভাবে করতে করতে এখন পর্যন্ত পায়নি। ধন্যবাদ

পটুয়াখালী, Barishal 2 September 2026 5 views BRR59XMZ
0 Comments
Refused Land Office ৳5.0K

নামজারি

নামজারি আবেদনে টাকা না দিলে ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা রিপোর্ট দেন না, এসিল্যান্ড অফিস ও কাজ করে না, যখন ই টাকা দেওয়া হয় তখন ই নামজারি হয়ে যায়। এইভাবে আমার আবেদন ৩ বার না মঞ্জুর হয়েছিল।

গৌরম্ভা ভূমি অফিস, Khulna 2 September 2026 3 views KHWLDUW5
0 Comments