All reports

19,034 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,034 reports found
Report a bribe
Paid Customs Office ৳600.0K

এক্সপোর্ট

আমি পঁচিশ বছরের পুরাতন মেশিনারি এক্সপোর্ট করতে চেয়েছি, যার আয়ুষ্কাল আর ও দশ বছর আগে শেষ হয়ে গেছে, কিন্তু রপ্তানি নীতি অনুযায়ী এই পন্যের মূল্য নিশ্চিত করবেন একজন আন্তর্জাতিক মানের সার্ভে প্রতিষ্ঠান যারা বাংলাদেশে কাষ্টমসের অন্তর্ভুক্তি থাকুন। রপ্তানি নীতি অনুযায়ী, ব্যাবহার যোগ্য মেশিনারি এক্সপোর্ট এ কোন বাধা নেই, তারপর ও আই সিডি, চট্টগ্রাম কাস্টম হাউস এর অফিসাররা ছয় লাখ টাকা ঘুষ নিয়ে আমার পন্য খালাশ এর অনুমতি দেন।

চট্টগ্রামে, Chattogram 2 September 2026 5 views CT39CZZ3
0 Comments
Paid Sub-Registry Office ৳70.0K

সাফ কবলা দলিল

চলাচলের রাস্তার জন্য ব্যাংকে ৫% জমা দেওয়া লাগবে না হলে সাব রেজিস্ট্রারকে ৩ ভাগের ১ ভাগ দিলে হবে এটা সকল পৌরসভার সাফ কবলা দলিলের ক্ষেত্রে দিতে হয়

ফেনী, Chattogram 2 September 2026 3 views CTY3YUGJ
0 Comments
Refused Other public office ৳5.0K

নির্বাচনের অফিসে টাকার জন্য আইডি অনলাইনে সাভমিট করছে না

নির্বাচন অফিসে টাকার জন্য আইডি কার্ডে বিভিন্ন ধরনের হয়রানি শিকার হচ্ছে মানুষ যেমন আমি । এক বছর হয়ে যায় আইডি কার্ডের কোন খবর নাই । গেলে বলে অনলাইনে সাবমিট হতে সময় লাগে । এবং এবং পিয়নের সাথে এ ব্যাপারে কথা বললে বলে টাকা ছাড়া স্যার কাজ করবে না

নোয়াখালী বেগমগঞ্জ, Chattogram 2 September 2026 3 views CTMVWCY5
0 Comments
Paid Education Office ৳25.0K

পেনশনভোগী

আমার বাবা একজন হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ছিলেন। রিটায়ার্ড যাওয়ার প্রায় ৫-৬ মাস যাওয়ার পর তিনি স্ট্রোক করে ফেলেন। প্রায় ১ সপ্তাহ মতো সিলেট ওসমানী মেডিকেল কলেজে বাবাকে নিয়ে ভর্তি ছিলাম। আমার বাবার পেনশন তুলতে অনেক ঝামেলা পোহাতে হইছে। শিক্ষা অফিসের অফিস সহকারী কাজ করতে অনেক অনীহা দেখায় এবং গড়িমসি শুরু করে এবং ইচ্ছে করেই কাজটা ডিলে করে। প্রায় ৪-৫ মাস লেগেছিল পেনশন এর টাকা তুলতে। উপজেলা প্রাথমিক অফিসারের দ্বায়িত্বে থাকা ব্যক্তিকে ৫ হাজারের মতো দিয়েছিলাম। শিক্ষা অফিসের অফিস সহকারীদের ৭০০০ এর মতো দিয়ে ছিলাম। কি সব কাগজ পত্র বাবদ আরও ২৫০০ টাকা দিয়ে ছিলাম। এবং হিসাবরক্ষণ অফিসেও ৮ হাজার টাকার মতো দিয়ে ছিলাম।

শাল্লা, Sylhet 2 September 2026 3 views SYY2TMZX
0 Comments
Only demanded Other public office ৳5.0K

থানায় জিডি

একটা জিডি করতে গেছিলাম মুক্তাগাছা থানায়,যে জিডি লিখলো সেও ঘুষ চাইলো,পরে পুলিশ এর oc যে এস আই কে দায়িত্ব দিলো সেপ্রথমে আমাকে ঝাড়ি মেরে বুঝালো আমার ই দোষ,কারণ সে নাকি পারসোনালি ওই লোককে চেনে যার বরুদ্ধে জিডি করেছিলাম,কিছুক্ষন পর আমার কাছে এসে টাকা চাইলো গোপনে,কিছু দিয়েছি আর কিছু দিতে পারিনি

Muktagachha,Mymensingh, Mymensingh 2 September 2026 3 views MYHV62DH
0 Comments
Refused Public Hospital ৳200

নাই

ইমার্জেন্সিতে সেবা দেওয়ার পর টাকা চায়। এবং এমার্জেন্সিতে প্রতি সিপিতে ডাক্তার থাকবে দুইজন টোটাল দিনে ৬ জন কিন্তু আসে টোটাল মাত্র একজন। রীতিমত সরকারের ওষুধ দেওয়া হয় না এবং দেয় পাঁচটা লিখে দশটা। এবং সবচেয়ে বড় কথা। পর্যাপ্ত ওষুধ নষ্ট করা হয়েছে এবং বিভিন্ন স্টাপে নিয়ে যায়। এখন বর্তমানে একটি সরকারি কোয়ার্টারে। অনেক ওষুধ রাখা হয়েছে। যেগুলো বিতরণ করেনি। এখন বর্তমানে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ওষুধ গুলো এখন পাওয়া যাবে। যে কোয়ার্টারের সামনে একটা পানি ট্যাংক আছে আছে

লোহাগাড়ায়, Chattogram 2 September 2026 3 views CTY75A2N
0 Comments
Paid Other public office ৳20.0K

আর যে কাজেই যাই না কেন সে কাজেই টাকা লাগে

একটা মৃত্যু নিবন্ধন বের করতে ২০০০ টাকা দিতে হয়েছে, কাউন্সিল থেকে একটা ওয়ারিশ ক্যাম সার্টিফিকেট বের করতে ১৫০০ টাকা পরিশোধ করতে হয়েছে,;প্রতিটা নিবন্ধন করতে ৫০০ টাকা নেয়, জন্ম নিবন্ধন সংশোধন করতে আবার ১০০০ টাকা নেয়, পুরো আমার পরিবারের ছয়জনের জন্ম নিবন্ধন করতে এবং সংশোধন করতে ৫০০০ টাকার উপরে নিয়েছে, কাউন্সিল থেকে প্রত্যয়ন পত্র নিতে গেলে ৩০০ করে দিতে হয়, যায়া ৩ জনের জন্য -৯০০ প্রতিবন্ধী কার্ড করার জন্য 5000 টাকা দিতে হয়েছে, মাতৃত্বকালীন ভাতার জন্য ৩০০০ টাকা দিতে হয়েছে, চাউল এর কার্ড করতে 2000 টাকা দিয়েছে, আমার মনে হয় বেশিরভাগ কাউন্সিলে এমন টাকা নেওয়া হয়। আমার এই সেবা গুলো নিতে গেলেই টাকাগুলো পরিশোধ করতে হয়েছে তারপরে সেবাগুলো পেয়েছি

বাগেরহাট, Khulna 2 September 2026 6 views KHFRLRZN
0 Comments
Paid Other public office ৳200

ক্ষুদ্র নৃগুষ্টি সনদ পত্র আবেদনের জন্য

সনদ নিতে হলে 200 টাকা দিতে হবে, পিয়ন এর গাড়ি ভাড়া দিতে হবে বলে জানাই । আমার অতি প্রয়োজনের কারণে দিতে বাধ্য হয়েছি। আর এভাইবেই সবাইকে হয়রানি করেছে মৌলভিবাজার জেলা অফিসের কিছু লোক।

মৌলভিবাজার, Sylhet 2 September 2026 3 views SYKX7EJG
0 Comments
Paid Other public office ৳2.0K

জন্ম নিবন্ধন সংশোধন

আমার জন্ম নিবন্ধনে জন্ম তারিখ ভুল ছিলো । আম নোয়াখালী ডিসি অফিসে যখন সংশোধন করতে যাই তখন ডিসি অফিসের এক অফিসার নামাজ পড়ে এসে টুপি মাথায় দিয়ে টেবিলে বসেছে। আমি জন্ম নিবন্ধন সংশোধনের কথা বলাতে উনি বার বার হবে না বলে। পরে টুপি মাথা থেকে খুলে বললো একটা উপায় আছে এখনি কাজ হয়ে যাবে বলে পিওনের সাথে কথা বলতে বললো আমাকে। পিওন আমার থেকে ২০০০ টাকা নিয়ে নিয়ছে। কাজ টা আমার খুব জরুরি ছিলো করানো তাই অপরাধবোধ জাগলেও টাকা টা দিতে বাধ্য হয়েছি আমি। টাকা দেয়ার পর ২০ মিনিটের মধ্যে আমার কাজ করে দেয়। যদি আমি ঐ টাকা না দিতাম তাহলে আমার কাজ ১মাস ঘুরলেও হতনা। সব জায়গায়ই শুধু ঘুষ আর ঘুষ।

নোয়াখালী, Chattogram 2 September 2026 3 views CTKMN52K
0 Comments
Refused Public Hospital ৳300.0K

বদলি

সরকারের সবচেয়ে দুর্নীতির হয় মনে হয় এই সেক্টরে। আমি বদলির জন্য মেনে হয় ২০২২ সাল থেকে এখন পর্যন্ত ৫০ টি আবেদন করেছি এখন পর্যন্ত আমরা বদলি হয় নি। অথচ আমাদের বদলির জন্য শর্ত আছে, এক জায়গায় মিনিমাম ৩ বছর থাকতে হবে সেখানে আমি ৬ বছর ধরে পরে আছি তাও বদলি হচ্ছে না। অথচ যাদের বদলির আবেদনের যোগ্যতা নাই তাদের বদলি হচ্ছে। আমার কাছেও একজন ডিজিএন অফিসের কর্মকর্তা টাকা চেয়েছে,বলছে ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা দেন বদলি করে দিচ্ছি। আমাদের পেশায় যখন মানব সেবা করা তখন আমাদের সেবা নিতেই ঘুষ দিতে হয় এরচেয়ে লজ্জার আর কি আছে। আমি ছোট ছোট ২টা বাচ্চা নিয়ে খুব হতাশায় দিন কাটাচ্ছি। জানিনা কি করব,

ঢাকা, Dhaka 2 September 2026 3 views DK7JB3GJ
0 Comments
Paid Other public office ৳500

ইউনিয়ন পরিষদ অফিস

ইউনিয়ন পরিষদ অফিসে আমার ছোট বাচ্চার জন্মনিবন্ধন করতে গিয়েছিলাম। বললো ৫০০ টাকা দিতে। টাকা না দিলে হবে না। কোনো উপায় না পেয়ে টাকা দিয়েছি।

ধানীখোলা. ত্রিশাল. ময়মনসিংহ, Mymensingh 2 September 2026 3 views MYNQ7C2E
0 Comments
Refused Sub-Registry Office ৳40.0K

দলিল লেখক দলিল তৈরি করার জন্য

একজন দলিল লেখক উক্ত টাকার বিনিময়ে একটি দলিল তৈরি করার জন্য চেয়েছিল ওই সময় দলিল তৈরীর জন্য নগত চার হাজার টাকা নিয়েছিল তা এখন পর্যন্ত ফেরত দেয় নাই টাকা চাইতে গেলে বলে এটা আমার কমিশন।

ময়মনসিংহ সদর, Mymensingh 2 September 2026 3 views MYGR4VJ8
0 Comments
Paid Passport Office ৳1.5K

নতুন পাসপোর্ট

আমি পাসপোর্ট এর ফ্রি সোনালী ব্যাংকের খাগড়াছড়ি শাখায় জমা দিয়ে পাসপোর্ট অফিসে সকল ডকুমেন্ট নিয়ে জমা দেই । কাগজ পত্র সব কিছু দেখার পর বলে । আজকে হবে না। আগামী রবিবারের আসেন।আর আজকে করতে হলে ১৫০০ টাকা দিতে হবে।এই টাকা দিলে আজকে হয়ে যাবে। তারপর অনেক কথা কাটাকাটির শেষ পর্যন্ত ১৫০০ টাকা দিয়ে ঐ দিনই কাজ শেষ করে আসি।

খাগড়াছড়ির, Chattogram 2 September 2026 3 views CTV3CXT3
0 Comments
Paid Education Office ৳10.0K

Certificate

শিক্ষাগত সনদপত্র সংগ্রহের জন্য আমাকে ১০,০০০ টাকা ঘুষ দিতে বাধ্য করা হয়। এইচএসসি (HSC) সনদপত্র প্রদান/সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি/কর্মকর্তা আমার কাছে অবৈধভাবে অর্থ দাবি করেন। প্রয়োজনীয় সনদপত্র পাওয়ার জন্য বাধ্য হয়ে আমি ১০,০০০ টাকা প্রদান করি। এই অর্থ কোনো বৈধ সরকারি ফি হিসেবে নয়, বরং অবৈধভাবে দাবি করা হয়েছিল। এ কারণে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি হয়রানি ও অনিয়মের শিকার হয়েছি।

Bhola, Barishal 2 September 2026 3 views BRE6MNYB
0 Comments