All reports

19,034 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,034 reports found
Report a bribe
Refused Education Office ৳200

SSC Practical exam

স্কুলের কর্মচারী সবার কাছে টাকা চেয়েছে টাকা দিলে বলেছে ফুলমার্ক দিয়ে দিবে SSC প্রাকটিক্যাল পরীক্ষায়। স্কুল শিক্ষকরা পাশেই অবস্থান করছিলেন।

Cumilla, Chattogram 2 September 2026 3 views CT7NKKRE
0 Comments
Refused Education Office ৳500.0K

বকেয়া উত্তোলন

আমাদের ৬ জন শিক্ষকের ২০১৩ সালের বকেয়া ২য়,৩য় টাইমস্কেল অনুমোদন হয় ২০১৮ সালে।সর্বসাকুল্যে বকেয়া দাঁড়ায় প্রায় ২২ লক্ষ টাকা।বারবার চাহিত ডকুমেন্টস যথাযথ প্রেরণ করা হলেও নানা তাল বাহানায় ৫০০০০০ টাকা দাবিকৃত ঘুষ না দেওয়ায় অদ্যাবধি বকেয়া অনুমোদন হয়নি। আর আশা নাই।

শহর, Rajshahi 2 September 2026 3 views RJM25VLE
0 Comments
Paid Passport Office ৳2.5K

Passport Application

কুমিল্লা পাসপোর্ট অফিস যেনো ঘুষের মহাস্বর্গ। সেখানে পাসপোর্ট আবেদন করতে গেলে একজন আবেদন গ্রহনকারী সব কাগজ নিরীক্ষণের ভিড়ে বিশেষ কিছু ছিলের খুঁজে ব্যস্ত থাকেন। কাগজে দালালের ছিল নেই মানে আবেদন গহণ হবে না। সব কাগজপত্র ঠিক থাকা সত্তেও আবেদন গ্রহণ হয় নি। বিশেষ কিছু এজেন্টের মাধ্যমে ২৫০০ টাকা অতিরিক্ত পেমেন্ট করায় পরবর্তিতে সাথে সাথে আবেদনটি গ্রহনযোগ্যতা পায়। প্রসাশন আর দালালরা মিলে মিশে ঘুষ খাচ্ছেন নির্ভিঘ্নে।

Cumilla, Chattogram 2 September 2026 5 views CTK6N9JT
0 Comments
Paid Education Office ৳80.0K

পেনশন এর টাকা উত্তলন

আমার মা ও বাবার পেনশনের টাকা উত্তলনের জন্য উপজেলা শিক্ষা অফিস জেলা শিক্ষা অফিস ও ট্রেজারী অফিসে প্রায় ৮০০০০ টাকা দিতে হয়ে ছিল। মসজিদের মাইক কেনার জন্য কিছু টাকা রেখেছিলাম, তার থেকেও সেই সময় আমাকে টাকাটা দিতে হয়েছে। টাকা না দিলে এই কাগজের সমস্যা ওই কাগজ লাগবে বিভিন্ন তালবাহানা দিয়ে সময় নস্ট করত। ঢাকা থেকে কিশোরগঞ্জ ১ বছর ঘুরাঘুরি করে কোন সমাধান না পেয়ে এক রকম ব্যাদ্ধ হয়ে টাকাটা দিতে হয়েছে। টাকা দেবার পরে কোন সমস্যা ছাড়াই বা মার পেনশনের টাকা টা পেয়ে যাই।

কিশোরগঞ্জ সদর, Dhaka 2 September 2026 3 views DKXT3RNW
0 Comments
Paid Land Office ৳70.0K

খাজনা দেওয়া ও নাম জারি

আমার দাদার জমির খাজনা বকেয়া থাকায় আমি দিতে গেলে তারা অনেক টাকা জরিমানা দাবি করে । তারপর তাদের পরামর্শে খাজনা পরিশোধ ও জরিমানার বদলে তাদের খুশি করতে বলে । তখন তারা টাকা দাবি করে ।

ঢাকা, Dhaka 2 September 2026 5 views DK7MRAR9
0 Comments
Refused Land Office ৳5.8K

নামপত্তন

সরকার কর্তৃক ঘোষিত নামপত্তনের জন্য যে পরিমান টাকা দিতে হয়, তার কয়েকগুন পরিমান টাকা দিয়ে একটা জমির নামপত্তন করতে হয়। যার ফলে প্রতিয়মান হয় ভূমি সেবায় বাংলাদেশের মানুষ অধিক পরিমান দূর্ণীতিগ্রস্থের স্বীকার হচ্ছে। এই দূর্ণীতির আতুর ঘর হচ্ছে মফস্বল শহর। যেখান থেকে বেশী দূর্ণীতি হয় এবং সারা দেশে বিস্তার ঘটায়। তাই দূর্ণীতিরোধে বিষয়টি সরকার বা আপনারা বিবেচনায় রাখতে পারেন।

মফস্বল, Khulna 2 September 2026 3 views KHLXWG4N
0 Comments
Paid Other public office ৳90.0K

Land order

বিচারিক কার্যক্রম সংক্রান্ত একটি কাজ সম্পন্ন করার জন্য আমাকে ৯০,০০০ টাকা ঘুষ দিতে বাধ্য করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তি/কর্মকর্তা কাজটি সম্পন্ন করে দেওয়ার কথা বলে আমার কাছে অবৈধভাবে অর্থ দাবি করেন। প্রয়োজনীয় বিচারিক সেবা পাওয়ার জন্য বাধ্য হয়ে আমি ৯০,০০০ টাকা প্রদান করি। উক্ত অর্থ কোনো বৈধ সরকারি ফি হিসেবে নয়, বরং অবৈধভাবে দাবি করা হয়েছিল। এর ফলে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অনিয়ম ও হয়রানির শিকার হয়েছি।

Gazipur, Dhaka 2 September 2026 5 views DKQZ5U8W
0 Comments
Paid Traffic Police ৳1.0K

ট্রাফিক কনট্রোলিং

আমার সব আছে,ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলর লাইসেন্স, টেক্স টোকেন মেইন কপি সাথে ছিল না,কিন্তু সব ডকুমেন্টস মোবাইলে ছিল, কেস দিলে আমার ক্ষতি হবে তাই ১০০০ টাকা দাবি করে,আমার ক্যাশ ছিল না,তখন তারা পাশের একটা বিকাশ এজেন্টের নাম্বার দিয়ে বলল এখানে দিতে,দেয়ার পর একজন সাথে সাথে হিসাব দিল আজ কত জমা পড়েছে।

কক্স বাজার, Chattogram 2 September 2026 3 views CT9BM4MM
0 Comments
Paid Other public office ৳7.0K

ভোটার হওয়ার সময় টাকা দেই

আমি যখন ভোটার হওয়ার জন্য সব কাগজপত্র জমা দিই সব ঠিক আছে কিন্তু ভোটার বাছাই পর্ব দিন এলাকার প্রতিনিধি থাকেন। সন্ধার সময় দফাদার সাহেব ফোন দিয়ে বলেন আমার ঠিকনা বান্দরবান এর লামায় আমার ববার ঠিকানা ওকিয়া টেকনাফ আমি বাদ পড়ে গেছি, ঐখানে গিয়ে ভোটার হইতাম। তখন আমি নতুন ব্যাবসা শুরু,ব্যাবসা খুব ভালো চলতেছে ঐ সুযোগে তারা আমাকে বলে ওকিয়া গিয়ে ভোটার হইতে অনেক টাকা খরচ হবে মিনিমাম ১০দিন সময় লাগতে পারে মিনিমাম দশ দিনে ১০হাজার টাকা খরচ হবে দশ দিনে নাও হতে পারে তাই তাই আমাদেরকে ৭০০০টাকা দাও আমরা নিরবাচন অফিসে কথা বলে ভোটার করিে দিতে পারব আমি ও নিরুপাই দিয়ে দিলাম তারপর আমি বললাম না হলে কি হবে ওরা বলতেছে হবে ১০০% তারপর আর বুঝার বাকি রইল না

গজালিয়া লামা বান্দরবান, Chattogram 2 September 2026 5 views CT97QZ27
0 Comments
Paid Other public office ৳1.0K

ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল কোর্টে মামলা দাখিল করা

জমি সংক্রান্ত মামলা দাখিল করার সময় টাকা নিয়েছে। উকিল বললেন টাকা নাদিলে ঠিক মতো মামলা এন্ট্রি করবে না। অহেতুক কাগজের ভুল ধরবে এবং সময় নষ্ট করবে

দিনাজপুর জজ কোর্ট, Rangpur 2 September 2026 6 views RN9WPP5L
0 Comments
Paid Public Hospital ৳80

হোল এভডোমিনাল আল্ট্রাসাউন্ড

আমি ডাক্তার দেখানোর জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যখন যাই তখন আমাকে দেখার পর ডাক্তার বিভিন্ন রকম পরীক্ষা দেন তার মঝে ছিল আল্ট্রাসাউন্ড আমি ডাক্তার সাহেব আমাকে বলেন ১৫ নং ওয়ার্ডে যাওয়ার জন্য যাওয়ার পর যখন টিকিট কাটার জন্য যাই আমাকে টিকিট না দিয়ে ওই খানে অবস্থানরত একজন আয়া কে দিয়ে টেস্টের জন্য পাঠান । অনেক খন বসার পর টেস্ট করানো হয় । করানোর পর আমার কাছে ৩০০ টাকা চাওয়া হয় আমি তখনো যানতাম না যে টেস্টের দাম ২২০ টাকা পরে ৩০০ টাকা দিয়ে আসার পর অন্য একজন এর কাছে শুনতে পাই টেস্টের দাও মাত্র ২২০ টাকা।

চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতাল, Chattogram 2 September 2026 3 views CT2FQB6G
0 Comments
Refused Land Office ৳10.0K

নামজারি খারিজ

তারা আমার কাছে সরাসরি কোন ঘুষ চায়নি তবে আমার ফাইল টি আটকে রেখেছে সেই জানুয়রি মাস, ২০২৬ থেকে । এবং ট্র্যাকিং এ কোন কিছু উল্লেখ করেনি যে কেন আটকে রেখেছে ।

সুনামগঞ্জ, Sylhet 2 September 2026 3 views SYVNKE9H
0 Comments
Paid Accounts Office ৳1.0K

আমি একজন সরকারি চাকরিজীবী সুদ মুক্ত জিপিএফ এর স্টেটমেন্ট নিতে ১০০০ টাকা দিয়েছি

আমি একজন সরকারি চাকরিজীবী আমার জিপিএফের সুদ মুক্ত স্টেটমেন্ট নিতেও ১০০০ টাকা দাবি করেছে আমার বদলি হলে প্রতিবার চুয়াডাঙ্গা জেলায় ৫০০ এবং ঢাকা সেগুনবাগিচায় এক হাজার দিতে হয়েছে। শুধু আমার না প্রতিটা সরকারি চাকরিজীবীকে বদলি হলেই সংশ্লিষ্ট জেলা বা মহানগর হিসাবরক্ষণ অফিস টাকা না দিলে বেতনের শেষ প্রত্যয়ন পাওয়া যায় না।

চুয়াডাঙ্গা -ঢাকা, Dhaka 2 September 2026 5 views DKVCMBWX
0 Comments