All reports

20,447 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

20,447 reports found
Report a bribe
Other public office

খুলনা দায়রা জজ কোর্ট পারিবারিক আদালত

আদালতের পিয়ন সমন নিয়ে যেতে অস্বীকার করে। আমি টাকা দিতে রাজি না হওয়ায় ৯ মাস পর সেই সমন জারি করে দুই হাজার টাকার বিনিময়ে। নয় মাসে চারটা হাজিরার ডেট পড়েছে। শেষমেষ বাধ্য হয়ে সময় জারি করতে টাকা প্রদান করি।

Paid
খুলনা ৳2.0K
23 September 2026 16 KHDZT2SB
0 Comments
Land Office

Report dakhil

একটি মিসকেইস রিপোর্ট এ আমার পক্ষে রিপোর্ট এসেছিল, আবার বিবাদী পক্ষ মিষ্কেইস করেছে, এখন সব কাগজপত্র থাকা সত্ত্বেও বলা হয়েছে, পক্ষে রিপোর্ট চাইলে ৫ লক্ষ টাকা দিতে হবে

Only demanded
Gazipur sadar ৳500.0K
23 September 2026 17 DKWCZSTM
0 Comments
Land Office

দলিলের নকল কপি , হাটহাজারী, চটগাম।

আমি দুবাই পবাসী। ফতেয়াবাদ , সাব রেজিসটার অফিস, হাটহাজারী, চটগাম। রিকুয়েসট: এক কপি পটোকপি - খতিয়ান > 200 টাকা দলিলের নকল কপি এক সেট = 3000 টাকা মোট টাকা= 3200 টাকা

Paid
হাটহাজারী, চটগাম ৳3.2K
23 September 2026 15 CTS5UJY5
0 Comments
Other public office

BPDB

আমার নতুন মিটার লাগানোর প্রয়োজন হয় BPDB নতুন একটি আবেদন করুন সরকারি খরচ ১১৮৫৳ ইঞ্জিনিয়ার আমার কাছে দাবি করেন ৩০০০৳ এখনো তাহাকে কোন টাকা দেওয়া হয়নি। আমার ফাইল প্রিন্টিং আছে।

Only demanded
জামালপুর ৳3.5K
23 September 2026 33 MY7RT7C8
0 Comments
Land Office

দলিল

আমি ৪কাটা জমি দলিল করতে গেছি দেখলাম যে একটা দলিল করতে সরকারি ব্যংক ডেরাপ করছে 15000 হাজার কিন্তু দালাল ও সব পদে পদে ঘুস দেওয়া লাগে 50হাজার দেই যার মানি 3 গুন এই গুলো কি সরকার দেখে না আমার দেশের মতো এমন কথায় এতো ঘুস নাই আমি অনেক দেশে গেছি

Paid
রাজৈর ৳30.0K
23 September 2026 13 DK5LYHMH
0 Comments
Sub-Registry Office

জমি রেজিষ্ট্রেশন

হেবামুলে জমি রেজিষ্ট্রেশন করার জন্য সকল চালান পরিশোধ করি। তারপরও দলিল লেখক সমিতিতে চাদা ৫ হাজার ও দলিল লেখকের মাধ্যমে অফিসে ৫ হাজার অতিরিক্ত পরিশোধ করি সব খরচ পরিশোধ করার পরও। সাব রেজিস্ট্রার অফিসে দলিল লেখকদের দিয়ে চলে বাটপারি। সাব রেজিস্ট্রার অফিসের লোকজন ডেইলি ১০/১৫ লাখ টাকা নিয়ে বাড়ি যায়।

Paid
দিনাজপুর ৳10.0K
22 September 2026 30 RN7VTJAZ
0 Comments
Land Office

নামজারি

আমাদের কামারিয়া ভুমি অফিসে নায়েব ৭০০০ এর নিছে নাকি খতিয়ানে হাতই দেয়না। আর নায়েব সহযোগী হলো পিয়ন। তবে সাধারণ মানুষের কাছ থেকে খারিজের আবেদন নিবেনা।খারিজ করাতে হবে দালালের মাধ্যমে।

Refused
কামারিয়া ভূমি অফিস ৳7.0K
22 September 2026 27 MY9RUTQM
0 Comments
Land Office

নামজারি

ক্রয়কৃত জমি খারিজ করতে গেলে দায়িত্বরত নায়েব বিশ হাজার টাকা দাবী করে। পরে প্রথমে ছয় হাজার, সাত হাজার এভাবে শেষে বার হাজার দিতে চাইলে রাজি হয় এবং বার হাজার দিয়ে খারিজ করতে বাধ‍্য হই।

Paid
শেরপুর, বগুড়া ৳12.0K
22 September 2026 30 RJBG5PC9
0 Comments
Other public office

ইনকোর্স পরীক্ষার ফি

চট্টগ্রাম সরকারি সিটি কলেজের মনোবিজ্ঞান বিভাগে মাস্টার্স ফাইনাল অধ্যায়নকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনকোর্স পরীক্ষা (যেটা কিনা নিয়ম বহির্ভূত ভাবে একদিনে চারটা পরীক্ষা নেয়া হয়েছিল) দিতে পারেনি। পরবর্তীতে বিভাগে এ গিয়ে যোগাযোগ করলে বিভাগের অফিস সহকারী যে বিভাগীয় প্রধানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি এক হাজার টাকা দাবী করেন। পরে সেই টাকা পরিশোধ করে আমি পরীক্ষা দেই। আমাকে ৪ টি খাতা একসাথে দিয়ে দেয়া হয়। আমি নিজের মতো করে পুরনো প্রশ্নের পরীক্ষা দিয়েছি।

Paid
চট্টগ্রাম ৳1.0K
22 September 2026 16 CTJFJRQM
0 Comments
Land Office

ভূমি উন্নয়ন কর পরিশোধ

ভূমি উন্নয়ন করপরিশোধের ২০০০০ টাকা নাযেবকে দিয়েছি কিন্তু তিনি ভূমি উন্নয়ন কর রশিদ ৫ হাজার টাকার দিয়েছে। বাকি ১৫ হাজার টাকা মেরে দিয়েছে নায়েব সাহেব। নায়েব সাহেবের কাছে জমি সংক্রান্ত কাজে গেলে দূর ব্যবহার সহ ভোগান্তি সৃষ্টি করে। নামজারি খারিজ করেন গেলে ৬০০০ টাকার নিচে নাম জারি কারিজ করেন না।

Refused
নেত্রকোনা ৳20.0K
22 September 2026 30 MY8JTBPF
0 Comments
Other public office

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লাইসেন্স নবায়ন

লাইসেন্স নবায়ন করতে গেলে গুলশানের ইন্সপেক্টর দেড় লক্ষ টাকা দাবি করে। আমি এক লক্ষ টাকা পরিশোধ করি।

Paid
গুলশান, ঢাকা ৳100.0K
22 September 2026 16 DKQWXCUD
0 Comments
Other public office

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ঠিকাদারি লাইসেন্স নবায়ন

আমার ঠিকাদারি লাইসেন্স নবায়নের পরিদর্শন করতে গেলে তিন লক্ষ টাকা দাবী করে ও ভয় দেখায়। বাধ্য হয়ে পরিশোধ করি।

Paid
বাড্ডা, ঢাকা ৳300.0K
22 September 2026 39 DKRGSTP3
0 Comments