All reports

19,067 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,067 reports found
Report a bribe
Other public office

আইডি কার্ড তৈরি করার সময়

আমি নিজে অনলাইনে আবেদনটি সম্পন্ন করেছিলাম। কিন্তু তাদের নির্ধারিত দোকান থেকে কাজটি না করানোর কারণে আমাকে প্রায় এক সপ্তাহ ধরে হয়রানির শিকার হতে হয়েছে। এই সময়ে আমাকে প্রায় ৮–১০ বার নির্বাচন অফিসে যেতে হয়েছে। প্রতিবারই নতুন নতুন সমস্যা দেখিয়ে বলা হয়েছে—এটা নেই, ওটা নেই, এটি ঠিক করতে হবে, সেটি সংশোধন করতে হবে ইত্যাদি। পরিশেষে আমার আবেদনটি প্রত্যাখ্যান করিয়ে আমাকে তাদের নির্ধারিত দোকানে গিয়ে পুনরায় কাজটি করাতে বাধ্য করা হয়। সেখানে একই কাজের জন্য আমার কাছ থেকে অতিরিক্ত ১২০ টাকা নেওয়া হয়েছে। আমার ধারণা, ওই দোকান থেকে সংশ্লিষ্ট ব্যক্তিরাও কমিশন পেয়ে থাকেন। একটি সাধারণ অনলাইন আবেদন নিজে করার পরও যদি নির্ধারিত দোকান থেকে কাজ না করানোর কারণে একজন নাগরিককে এভাবে দিনের পর দিন অফিসে ঘুরতে হয় এবং শেষ পর্যন

Paid
ফুলগাজী, মুন্সিরহাট ফেনী ৳120
2 September 2026 3 CTYAR3VH
0 Comments
Land Office

ভুমির পর্চা সংক্রান্ত

আমার জমি পরিমাণ ৪৬ শতাংশ।যা আমার সঠিক দলিল ও ফাইনালের আগের পর্চাতে, এবং দখলে বিদ্যমান। কোন ধরনের অন্যদের দাবি বা কোন সমস্যা নেই।ফাইনাল করার ১ মাস আগে ভুমি অফিসে ডাকা হয়।সেখানে নতুন নকশা দেখিয়ে বলা হয় আমার জমির পরিমাণ মাত্র ৩১ শতাংশ।যা অন্য মালিকের দলিল ও দখল জমি থেকে কেটে দিয়ে আমার নামে করে দিতে চায় । তখন আমি আমার দলিল ও পর্চা দেখাতে চাইলে সেগুলো দেখতে অসিকৃতি জানায় এবং অন্যজনের জমি আমার করতে ১০.০০০ টাকা ঘুষ চায়। ঐ টাকা না দিতে পারায় তারা ঐ সমস্যার সমাধান করে নাই।

Refused
নবাবগঞ্জ ভুমি অফিস ৳10
2 September 2026 5 RNVRQEF9
0 Comments
Other public office

টেন্ডার প্রক্রিয়া

লটারি প্রক্রিয়ায় টেন্ডারে অংশগ্রহণ করে কাজ আমার এবং পরিচিত আরও ৪ জনের প্রতিষ্ঠানের নামে অনুমোদিত হয়। পরবর্তীতে উক্ত কাজের জন্য সড়ক ও জনপথ বিভাগের ৩ টি দপ্তরে মোট প্রত্যেকটা কাজের চুক্তিমূল্যের ৫.৫% টাকা পরিশোধ না করলে সিএস আটকে রাখে এবং Contract Agreement করেন নি। ফলে সবাইকে বাধ্য হয়ে অই টাকা পরিশোধ করতে হয়।

Paid
সিলেট ৳34.50M
2 September 2026 7 SY7VXS3V
0 Comments
Other public office

বিদ্যুৎ বিভাগ

আমার বাসায় নতুন মিটার সংযোগের জন্য আবেদন করি। তাদের যাবতীয় শর্ত পূরণ করি।তারপর ১/ ওয়ারিং চেক করতে আসবে কিন্তু আমি বাসায় না থাকায় অফিসে বসে আমাকে কল দিয়ে ৫০০০ টাকা দাবি করে।দিতে রাজি না হওয়ায় আবেদন বাতিল করে। তারপর আবার আবেদন করি ২/ এবার জেখতে আসে। আমি নতুন বাড়ি করবো বিধায় গোসলখানা থেকে ১০ ফুট দুরে নতুন ওয়ালে ওয়ারিং দেখে বাতিল করে দেয়। তারপর আবার আবেদন করি ৩/ এবার এসে কোন সমস্যা না ধরতে পেরে বিয়ের কাবিন নামা চায়।আমি অনুরোধ করলে পরের দিন বাজারে গিয়ে ৫০০০ টাকা নাস্তা করাইতে বলে।

Refused
হিলি সাব জোনাল অফিস ৳5
2 September 2026 6 RN666XB8
0 Comments
City Corporation

আয়ের সনদপত্র উত্তোলন

ভার্সিটি তে দেওয়ার জন্য বাবার আয়ের সনদপত্র আনতে গেলে ১৫০ টাকা চায়, শুধুমাত্র একটি সাইনের জন্য। পরে এক বছর পর আবার একই জিনিসের জন্য গেলে ১০০ টাকা চায়। শুনেছি একেকজনের কাছে একেক আমাউন্ট দাবি করা হয়।

Paid
Cumilla ৳250
2 September 2026 8 CTW723DR
0 Comments
Passport Office

পাসপোর্ট আবেদন

আমি আমার স্ত্রী ও আমার বাচ্চার জন্য অনলাইনে e-Passport-এর আবেদন সম্পন্ন করি। পরবর্তীতে নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পাসপোর্ট অফিসে জমা দিতে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা আমার আবেদনপত্র গ্রহণ না করে জানান যে, আরও কিছু অতিরিক্ত ডকুমেন্ট প্রয়োজন কিন্তু বিষয়টি আমার কাছে অত্যন্ত সন্দেহজনক মনে হয়। কারণ, পরবর্তীতে পাসপোর্ট অফিসের পাশের একটি কম্পিউটার/অনলাইন সেবা দোকানের মাধ্যমে প্রতি পাসপোর্টের জন্য ২,০০০ টাকা করে মোট ৪,০০০ টাকা প্রদান করে আমার পূর্বে করা একই আবেদনপত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিলে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ সেই আবেদন গ্রহণ করে এখানে আমার প্রশ্ন হলো প্রথমবার একই আবেদনপত্র ও কাগজপত্র নিয়ে গেলে যদি অতিরিক্ত ডকুমেন্ট প্রয়োজন হয়ে থাকে, তাহলে পরবর্তীতে কোনো লাগলোনা

Paid
টাংগাইল ৳4.0K
2 September 2026 3 DKZKKK7H
0 Comments
Other public office

ডিজিটাল জন্ম নিবন্ধন

আমার জন্ম নিবন্ধনটি ডিজিটাল করার জন্য তিন বছর পর্যন্ত পৌরসভায় ঘোরাঘুরি করেছে আজ নয়তো কাল কাল নয় তো পরশু আসেন সার্ভার নেই এসব কথা বলে বলে আমাকে তিন বছর ঘুরে এসে অতঃপর আমার কাছে ৫০০ টাকা দাবি করে তারপরে আমি ৩০০ টাকা দেই অতঃপর তারা কাজ করে এবং তিন বছর পরে আমাকে ডিজিটাল জন্ম নিবন্ধন দেয়

Paid
Mongla ৳300
2 September 2026 3 KH3FDX2Z
0 Comments
Land Office

জমির রেকর্ড সংশোধন

আমার বাবার ক্রয় কৃত জমিটি অন্য একজনের নামে রেকর্ড ভুক্ত থাকায় আমি ময়মনসিংহ জেলা জজ আদালতে দেওয়ানী মামলা দায়ের করি। মামলায় বিবাদী পক্ষের কোন ধরনের আপত্তি না থাকায়, আমার পক্ষে মামলার রায় পাই। পরবর্তীতে ইউনিয়ন ভূমি অফিস কর্তৃক ৬ হাজার টাকার বিনিময়ে সরজমিনে পরিদর্শন শেষে উপজেলা ভূমি কর্মকর্তার নিকট গেলে ওনার সহকারি যিনি রেকর্ড সংশোধনের দায়িত্বে আছেন তিনি ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন, পরবর্তীতে নগদ ১০ হাজার টাকার বিনিময়ে তিনি কাজটি করে দিতে রাজি হয়েছেন।

Paid
মুক্তাগাছা, ময়মনসিংহ ৳20.0K
2 September 2026 5 MY2BMX2A
0 Comments
City Corporation

জন্ম সনদে বাংলা নাম যুক্ত করার জন্য

জন্ম সনদে বাংলা নাম যুক্ত করার জন্য আবেদন করার পর ২৪ নং ওয়ার্ডের, তেজগাঁও দাবি করেন ডিসি সাক্ষরের জন্য জনপ্রতি ১০০০। দুই জনের জন্য ২০০০।

Paid
শহর ৳2.0K
2 September 2026 9 DKCXWTSD
0 Comments
Tax Office

কোম্পানীর ফাইল অডিটে ফেলে ভয় ভীতি দেখিয়ে ২২ লাখ টাকা ঘুষ নিয়েছে ২০২৩ সালে

মিথ্যা তথ্য দিয়ে ভুল রিপোর্ট সাবমিট করেছিল, উত্তর দেয়ায় এবং তাদের ডিমান্ড ফুলফিল না করায় আমাদের প্রতিষ্ঠান তাদের আরো বিরাগ বাজন হয়ে যায়। কোম্পানীর সকল বন্ধ করে দেয়ার হুমকি দেয়া হয়, ৭০ লাখ টাকা ঘুস দাবি করে জামেলার কথা চিন্তা করে অবশেষে ২২ লাখ টাকায় রফা হয়, যদি অন্য একটি ঘটনায় কয়েক মাস আগে ওই অফিসার চাকরী হারিয়েছেন বলে শুনেছি।

Paid
ঢাকা ৳2.20M
2 September 2026 3 DKV4AWYL
0 Comments
Other public office

ওয়াারশ সনদ

২ নং বড় উঠান ্উনিয়ন প‌রিষ‌দের স‌চিব, জা‌লিয়া‌তির মাধ‌্যমে জম্ম ও মৃত‌্যু সনদ তৈ‌রি ক‌রে সিন্ডি‌কেট তৈ‌রি ক‌রে‌ছে।এখন আ‌মি ওয়া‌রিশ সনদ কন‌তে গে‌লে ব‌লে যে এখা‌নে আরও ওয়া‌রিশ আ‌ছে। অথছ আমার সকল কাগজপত্র স‌ঠিক আ‌ছে। এখন বল‌তে‌ছে ঐ জম্ম ও মৃত‌্যুসনদ বা‌তিল ক‌রে ওয়াারশ সনদ দি‌বে,য‌দি ২ লক্ষ টাকা ঘুষ দি।আ‌মি মামলা করার প্রস্তু‌তি নি‌চ্ছি

Only demanded
চট্টগ্রাম,কর্ণফুলী ৳200.0K
2 September 2026 7 CTCL2PLY
0 Comments
Accounts Office

হযরানি

জেলা একাউন্ট অফিস,যেখানে সকল সরকারী কর্মচারীদের বেতন নিয়ে কাজ করে,এই জেলায় নতুন কেও জয়েন করলে তাদের কাছে টাকা ছাড়া কোন পেপারস সাবমিট হয় না,দিনের পর পর দিন ফাইল আটকে রাখে,টাকা দিলে তাড়াতাড়ি বেতন প্রদান করে,এমন কি কেও বদলী হলে শেষ বেতনের প্রতয়ন দিতে চায় না,কিছু করতে গেলে টাকা

Paid
জামালপুর ৳5.0K
2 September 2026 5 MYBFM5ZW
0 Comments