All reports

19,084 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,084 reports found
Report a bribe
Paid Passport Office ৳11.0K

বিদেশ আসবো পাসপোট বানানো নিয়ে কথা

আমি বিদেশ আসবো বলে পাসপোট বানাতে গিয়ে ছিলাম সে সে খানে আমার সব কাগজ নিয়ে গিয়েছিলাম সব ঠিক আছে দেখছে .তারপর আমাকে বললো সব ঠিক আছে তাইলে আমারা কি করতে আছি চলবো কি করে .আমি অন লাইনে আবেদন করছিলাম সে খানে খরছ কম তাই দেখে .তারপর আমাকে বলা হলো বিদেশ গিয়ে টাকা কামাবে তাইলে আমাদের টা কই.আমি বললাম ভাই আমার বাবা দেশে কৃষি কাজ করে আমি কোনো টাকা আর খরচ করতে পারবো না.সে আমাকে উওরে বললো তাইলে বিদেশ যাওয়ার দরকার কি গরিবের আবার ঘোরা চোদার দরকার কি.এই কথা বললো.ঢাকা উওরা পাসপোট আফিস থেকে,তার পর আমি বললাম ভাই আর কতো দিতে হবে সে বললো ৫হাজার কোনো উপায় না পেয়ে সে খানে বসে ধার করে তার মোবাইলে ৫হাজার টাকা দিলাম পরে পাসপোট হলো.

ঢাকা, Dhaka 2 September 2026 8 views DKD98EZ7
0 Comments
Paid BRTA ৳230.0K

গাড়ীর রেজিষ্ট্রেশন

আমার গাড়ীর রেজিষ্ট্রেশন করার জন্য আমি মোট ১,৫৫,০০০ টাকা দিয়েছি। কিন্তু টাকার রিসিভ কপি পেয়েছি ১,৩২,৭০০ এর মতো।।বাকী টাকাটা ঘুষ হিসেবে নিয়েছে।।

ঢাকা মেট্রো- ৪, পূর্বাচল, ঢাকা, Dhaka 2 September 2026 5 views DK9N2U4B
0 Comments
Refused Other public office ৳500

Yearly ACR signed by CS

​বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) সরকারি কর্মচারীদের একটি দাপ্তরিক অভ্যন্তরীণ মূল্যায়ন প্রক্রিয়া, এবং এটি লিখন, মূল্যায়ন বা প্রতিস্বাক্ষরের জন্য কোনো ফি বা চার্জ নেই। এটি স্বাক্ষরের জন্য অর্থ (যেমন প্রতি এসিআর-এ ৫০০ টাকা) দাবি বা গ্রহণ করা অবৈধ স্পিড মানি এবং বাংলাদেশ সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী ঘুষের শামিল। সেবাগ্রহীতারা সিভিল সার্জন কার্যালয় থেকে কোনো খরচ ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে এসিআর প্রতিস্বাক্ষর করিয়ে নেওয়ার অধিকার রাখেন। অথচ এর জন্য ২০২৫ সালের ACR পেতে জন প্রতি ৫০০ টাকা খরচ হয়।

Moulvibazar, Sylhet 2 September 2026 6 views SY4BJZGR
0 Comments
Paid City Corporation ৳250

আয়ের সনদপত্র উত্তোলন

ভার্সিটি তে দেওয়ার জন্য বাবার আয়ের সনদপত্র আনতে গেলে ১৫০ টাকা চায়, শুধুমাত্র একটি সাইনের জন্য। পরে এক বছর পর আবার একই জিনিসের জন্য গেলে ১০০ টাকা চায়। শুনেছি একেকজনের কাছে একেক আমাউন্ট দাবি করা হয়।

Cumilla, Chattogram 2 September 2026 11 views CTW723DR
0 Comments
Paid Tax Office ৳2.20M

কোম্পানীর ফাইল অডিটে ফেলে ভয় ভীতি দেখিয়ে ২২ লাখ টাকা ঘুষ নিয়েছে ২০২৩ সালে

মিথ্যা তথ্য দিয়ে ভুল রিপোর্ট সাবমিট করেছিল, উত্তর দেয়ায় এবং তাদের ডিমান্ড ফুলফিল না করায় আমাদের প্রতিষ্ঠান তাদের আরো বিরাগ বাজন হয়ে যায়। কোম্পানীর সকল বন্ধ করে দেয়ার হুমকি দেয়া হয়, ৭০ লাখ টাকা ঘুস দাবি করে জামেলার কথা চিন্তা করে অবশেষে ২২ লাখ টাকায় রফা হয়, যদি অন্য একটি ঘটনায় কয়েক মাস আগে ওই অফিসার চাকরী হারিয়েছেন বলে শুনেছি।

ঢাকা, Dhaka 2 September 2026 4 views DKV4AWYL
0 Comments
Paid Other public office ৳34.50M

টেন্ডার প্রক্রিয়া

লটারি প্রক্রিয়ায় টেন্ডারে অংশগ্রহণ করে কাজ আমার এবং পরিচিত আরও ৪ জনের প্রতিষ্ঠানের নামে অনুমোদিত হয়। পরবর্তীতে উক্ত কাজের জন্য সড়ক ও জনপথ বিভাগের ৩ টি দপ্তরে মোট প্রত্যেকটা কাজের চুক্তিমূল্যের ৫.৫% টাকা পরিশোধ না করলে সিএস আটকে রাখে এবং Contract Agreement করেন নি। ফলে সবাইকে বাধ্য হয়ে অই টাকা পরিশোধ করতে হয়।

সিলেট, Sylhet 2 September 2026 9 views SY7VXS3V
0 Comments
Refused Education Office ৳150.0K

শিক্ষক এমপিও

২০২২ সালে সরকার ঘোষিত এমপিও অনুযায়ী, একটি দাখিল মাদরাসায় আমার চাকুরি এমপিও করতে প্রতিষ্ঠান প্রধান (ভারপ্রাপ্ত) আমার কাছে থেকে প্রথমে ৫০০০০ (পঞ্চাশ হাজার টাকা) নেন। পরে আবার ১০০০০০/= (এক লক্ষ টাকা) দাবী করেন। কারণ হিসেবে তিনি বলেন, সরকারি কর্মকর্তা নাকি টাকা ছাড়া ফাইল ছাড়বে না। উল্লেখ্য যে তার (প্রধান) চক্র মিলে সকল শিক্ষকের কাছ থেকে এমপিও ছাড়ানোর নামে ১ লক্ষ থেকে তার বেশিও টাকা হাতিয়ে নেন। চাইলে আমি সরাসরি প্রমাণ দিতে পারবো। অর্থাৎ কে কে নিছেন তা লিখে দিতে পারব।

পীরনগর, বীরশ্রী, জকিগঞ্জ, সিলেট, Sylhet 2 September 2026 6 views SYHBY44P
0 Comments
Refused Other public office ৳100.00M

WASA Khulna

ওয়াসার প্রকল্পে উধ্বতন কর্মকর্তাদের ব্যাপক দূর্নীতির কারণে কয়েক হাজার কোটি টাকার প্রকল্প সত্বেও ভোক্তারা ময়লা কাদাযুক্ত পানির সরবরাহ পাচ্ছেন। প্লিজ তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করুন। অসৎ কর্মকর্তাদের অবৈধভাবে অর্জিত কোটি কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করুন।

Khulna, Khulna 2 September 2026 21 views KHXC3ZVT
0 Comments
Paid Public Hospital ৳1.9K

নাই

টলি নিয়ে এসেছেন তাকে দুইশত টাকা, ক্যাটার পরিয়ে দিয়েছে 400 টাকা, প্যাথলজিক্যাল টেস্টে নিয়ে যাওয়া সহাপ্য আবার ২০০ টাকা, সার্জিক্যাল পণ্য ৮০০ শত টাকা, ফুসফুসে জমানো পানি পরীক্ষার জন্য যক্ষার জন্য ৫০০শত টাকা দিতে হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে

টলি চালক, Rangpur 2 September 2026 7 views RNJK5M3Z
0 Comments
Paid Land Office ৳20.0K

জমির নাম জারি

আমি ময়মনসিংহ জেলার,ত্রিশাল উপজেলা, বালিপাড়া ইউনিয়ন এর,,, আমি আমার একটা জমির নাম জারি করার জন্য ২ বার আবেদন করার পরেও তারা মুঞ্জর করতেছিল না ৬ মাস ঘুরার পরে বাধ্য হয়ে ২০ হাজার টাকা ঘুস দিয়ে করা লাগছে,,,,,

Mymensingh, Mymensingh 2 September 2026 7 views MYUJ5TWX
0 Comments