All reports

19,034 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,034 reports found
Report a bribe
Paid City Corporation ৳500

ট্রেড লাইসেন্স নবায়ন

আমি ০৩/০৮/২০২৬ ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের খিলগাঁও তিলপা পাড়া অফিসে ট্রেড লাইসেন্স নবায়ন করতে গিয়ে দেখলাম অনেক লোক ট্রেড লাইসেন্স রেনিউ করতে বা নবায়ন করতে এসে অফিসের দেয়া ডেট অনুযায়ী দুইবার তিনবার এসোও বারবার ফেরত যাচ্ছে। তারা বলে এখনো হয় নাই পরে আসেন। আবার কাউকে কাউকে দেখলাম সার্ভারের দোহাই দিয়ে বলছে আবার পরে আসতে। আমার জরুরী বিধায় তাদের সাথে কথা বলে অফিসের বাইরে একজন লোক গাছের নীছে দাঁড়ানো থাকে, তাকে ৫০০ টাকা দিয়ে বললাম ভাই এখন তো সাড়ে দশটা বাজে আমাকে নবায়ন করে করে দেন। সে বলল বিকাল তিনটায় আসেন হয়ে যাবে। ঘুসের টাকা দেয়ার কারণে একদিনেই নবায়ন করে দেয় অথচ যারা ঘুস দেয় নাই তাদেরকে ১০ দিন ১৫ দিন পরে ডেট দিয়ে ঘুরাচ্ছে সার্ভার নষ্ট বা বিভিন্ন অজুহাত দেখায়। ২/৩ বার না আসতে হয়।

ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের খিলগাঁও তিলপা পাড়া অফিস, Dhaka 2 September 2026 8 views DKXLB7X3
0 Comments
Paid Other public office ৳1.5K

সেচ লাইসেন্সের আবেদন

বিএডিসি সেচ প্রকল্পের আওতায় লাইসেন্স করতে গেলে আমাকে ময়মনসিংহ ফুলবাড়িয়া সংশ্লিষ্ট কর্মকর্তারা দীর্ঘ আবেদন আটকে রাখে,,পরবর্তীতে খুঁজো নিতে গেলে উপর মহলের চা পানের খরচ বাবদ আমার থেকে ১৫শ টাকা নেয়।

ফুলবাড়িয়া, ময়মনসিংহ, Mymensingh 2 September 2026 5 views MYCFYX3N
0 Comments
Paid Passport Office ৳1.5K

পাসপোর্ট নবায়ন

ফাইল টা জমা নেয় না,কিছু বলাও যায় না এত খারাপ ব্যবহার তাদের,অফিস এর বাইরে যেই কয় টা দোকান আছে সব গুলা দালাল গো দোকান,দালালদের দোকানের মাধ্যমেই টাকা টা অফিস এর লোক পায়। আমার ১৫০০ টাকা দেওয়ার পর কাজ হইয়া গেসে।

জামালপুর, Mymensingh 2 September 2026 3 views MY3SECAR
0 Comments
Paid Public Hospital ৳5.0K

Medical Certificate for Fitness

ঘটনা ৩০ এপ্রিল ২০২৩। পাসপোর্ট অফিস জানায়, আমার পাসপোর্ট রিনিউ করতে আবার ফিঙ্গারপ্রিন্ট নেবে এবং ১০ টাই দিতে সক্ষম না হলে একটি মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে বাকি কাগজের সাথে। পরে আমি যাই National Institute of Traumatology and Orthopaedic Rehabilitation এ, যেখানে শুরুতে আমাকে একজন গার্ড ২ ঘণ্টা ঘুরান এই বলে যে এখানে এরকম কোনো সার্টিফিকেট দেওয়া হয়না । যখন উনি বুঝেন যে আমার অনেক দরকার তখন সাইড এ নিয়ে বলেন ৫k দিলে উনি ব্যাবস্থা করে দিবেন। আর উপায় না পেয়ে ওইদিন তাই করতে হয়েছিল, তবে মনে একটা খটকা থেকেই গেল, সামান্য congenital condition এর জন্য ঘুষ দিয়ে একটি সার্টিফিকেট তোলা লাগলো! এই ছিলো ঘটনা।

Sher-E-Bangla Nagar, Dhaka, Dhaka 2 September 2026 3 views DKTWQLN8
0 Comments
Paid Passport Office ৳600

পুলিশ ভেরিফিকেসন

খরচাপাতি হিসেবে কিছু দিতে হবে বলেছিল। কিছুক্ষণ দিতে চাইনি। পরে ৫০০ দিলেও মেনে নিচ্ছিলো না। ১০০০ চাচ্ছিল। শেষে আরও ১০০ যোগ করে ৬০০ টাকা দিতে হয়েছিল।

নেত্রকোনা, Mymensingh 2 September 2026 3 views MY6NTVLV
0 Comments
Paid Passport Office ৳2.6K

পুলিশ ভেরিফিকেশন

পুলিশ ভেরিফিকেশনের জন্য এসআই আমাদেরকে পুলিশ অফিসে ডাকলো। আমি, আমার বাবা পুলিশ অফিসে গেলাম। সেই এসআই তিন হাজার টাকা দাবি করল পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করার জন্য। আমার বাবা একজন অবসর আর্মি পারসন। তার পরিচয় দেওয়ার পরও অনেক তালবাহানা করল শেষ পর্যন্ত তারা ২৬০০ টাকাতে থামল, এবং তারা বলল এই টাকাটা আমার উপরের বস সহ অনেকেই খাবে। যাই হোক এই পাসপোর্টটা আমার অনেক জরুরী ছিল। তাই টাকাটা পরিশোধ করেছিলাম। এই ঘটনাটা আজ থেকে ১০/১১ বছর আগের।

চাটমোহর, Rajshahi 2 September 2026 5 views RJA4FPX9
0 Comments
Only demanded Other public office ৳6.0K

জিডি করে হারানো ফোন ফিরে পাওয়া প্রসঙ্গে।

আমার একটা মোবাইল ফোন হারানো যায় তাতে অনেক মূল্যবান জিনিস কাগজপত্র অনেকের নাম্বার এবং ছবি রয়েছে,,সর্বপ্রথম থানার সামনে কম্পিউটারের দোকান থেকে একটি আবেদন লেখা হয়,আবেদনটি জমা করে একটি সাধারণ ডায়েরি জিডি করা হয়,,বললো ফোন পাওয়া গেলে আপনাকে জানানো হবে,,মাঝে মাঝে একটু খোঁজখবর রাখতাম, কয়েক মাস চলে যাওয়ার পরে,, দেখি কোন কিছুই হচ্ছে না,, এক পুলিশ ভাইয়ের সাথে আলোচনা করলাম,, বলল আপনার আবেদনটি ওভাবেই পড়ে থাকবে কোন কাজ হবে না,, আপনি যদি ৬ হাজার টাকা খরচ করতে পারেন তাহলে আপনার আবেদনটি দেখতে পারি,,,,

আমতলী, Barishal 2 September 2026 5 views BRVAM2W9
0 Comments
Refused Other public office ৳25.0K

হিসাবরক্ষণ অফিস সাদুল্লাপুর, গাইবান্ধা

আমার আম্মা মারা গিয়েছেন ২০০৬ সালে। একটা গার্লস হাই স্কুলের শিক্ষক ছিলেন। আজ পর্যন্ত উনার কল্যাণ তহবিলের টাকা তুলতে পারিনি। কিছুদিন দৌড়ঝাঁপ করে আর পারিনি।

সাদুল্লাপুর, গাইবান্ধা, Rangpur 2 September 2026 5 views RN52LEJG
0 Comments
Paid BRTA ৳3.0K

লাইসেন্স নবায়ন গাড়ির কাগজ রেনু

খুলনা বি,আর,টি এ লাইসেন্স নবান অথবা গাড়ির কাগজ রিনিউ করতে গেলে, অতীতেও ছিল এবং বর্তমান বিদ্যমান আছে, গাড়ি চালিয়ে লাইসেন্সের জন্য দেখানোর পরেও যদি ৩০০০ টাকা ইন্সপেক্টর সাহেব কে পরিশোধ করা না হয় তাহলে পাস হবে না,! ঠিক এরকমই গাড়ির ফিটনেস বা অন্যান্য কাগজ রিমু করানোর জন্য গেলে, ফিটনেস এর জন্য ৩০০০ , নতুন নাম্বার প্লেট উত্তোলনের জন্য ১০০০ এছাড়াও যেকোনো কাজে বিআরটিএ গেলেই অর্থ ছাড়া কোন কাজ হয় না, সারা জমিনে ঠকিয়ে দেখলে সবকিছুই বুঝতে পারবেন,!

খুলনা, Khulna 2 September 2026 3 views KHLAT349
0 Comments
Paid Accounts Office ৳15.0K

আব্বু মারা যাওয়ার পরে পেশন এর জন্য

আমি প্রথমে দিতে চাইনি যার জন্য আমাকে ৩ মাস ঘুরতে হয়েছে এর পরে সে মুখ ফুটে বলে ফেলল টাকার কথা। আমি আর ২ বার চিন্তা করি কারণ ৩ মাস আমকে অপেক্ষা করতে হয়েছিল তাই।

বরগুনা, Barishal 2 September 2026 5 views BR2L2UMF
0 Comments