All reports

19,086 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,086 reports found
Report a bribe
Refused City Corporation ৳500

জন্ম নিবন্ধন সংশোধন

জন্ম নিবন্ধন সংশোধন করতে গেছিলাম। ফোন নম্বর আর কাগজ নেওয়ার পর ৫০০ টাকা দাবি করে ওখানকার কর্মী। দালাল আর কর্মীদের ঘুষ নেওয়ার দৌরাত্ম্য বেড়েছে অনেক। পরে ফিরে এসে ভালোভাবে ওয়েবসাইটে খোঁজ নিয়ে কাজ করেছি।

রংপুর, Rangpur 2 September 2026 10 views RNBXJ7UV
0 Comments
Refused Land Office ৳10.0K

মিউটেশন

খুলনার দিখলিয়া উপজেলার ভুৃমি অফিসে সব থেকে বেশি দূর্নীতি চলে সামান্য মিউটেশনের জন্য দশ থেকে বারো হাজার টাকা দিবি করে এবং নেয় ও, দিঘলিয়ার নিজ এলাকার কিছু লোক চাকরি করে ভুমি অফিসে তারা বেশি দুর্নীতি করে ( অফিস সহকারী) একজন আছে তাকে টাকা না দিলে কথা ও বলতে দেয় না

দিঘলিয়া, Khulna 2 September 2026 7 views KHUS9KQR
0 Comments
Only demanded Education Office ৳5.0K

Restriction card

আমি একজন ডিগ্রি পরিখারতি প্রথম বছরে আমাকে রেজিস্ট্রেশন কার্ড দেয়নি কলেজ কর্তৃপক্ষ তারা রেজিস্ট্রেশন কার্ডটি হারায় ফেলছে আমাকে বলছে পথ দ্বিতীয় বর্ষে দিবে দ্বিতীয় বর্ষ দ্বিতীয় বর্ষ তারা কার্ড দেয়নি এখন আমি ফাইনাল দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিয়েছি রেজাল্ট এখনো বের হয়নি সামনে মাসে বের হবে তার আগে থেকে আমি রেজিস্ট্রেশন কার্ড কলেজ কর্তৃপক্ষের কাছে যাচ্ছি কিন্তু তারা আমাকে না দিয়ে রেজিস্ট্রেশন কার্ডটা উল্টো টাকা দাবি করতেছে

গ্রাম, Rangpur 2 September 2026 5 views RNZ5DMJV
0 Comments
Paid Other public office ৳500

চাকুরীর আবেদন এর পেপার্স সরকারি অফিসার্স দ্বারা পেপার্স সত্যায়িত করতে গিয়ে অভিজ্ঞতা

সরকারী চাকুরির আবেদন করার জন্য ব্যাংক ড্রাফট সম্পর্ণ করার জন্য এবং আবেদন করার পেপার্স গুলো সত্যায়িত করার জন্য উপজেলা কার্যালয়ে যায় তখন বিকাল ৩ টা দায়িত্ব রত কর্মকর্তা বসে ফোন টিপিতেছে আমি গিয়ে ওনাকে সব খুলে বললাম তখন তিনি একটি ফাইল খুলে মনোযোগ দিয়ে কি দেখিতেছেন এবং আমাকে বললেন এখন ব্যাস্ত আছি পরে এসো আমি বললাম স্যার ৫ টায় তো অফিস বন্ধ হয়ে যাবে তখন কি করবো তখন তিনি বললেন পরের দিন আসবে এই বলে তিনে আমাকে বিদায় করে দিলেন আমার কাজটি করতে ওনার সময় লাগতো সর্বোচ্চ ২ মিনিট রুম থেকে বের হয়ে দরজায় আসলাম তখন ওনার পাশে বসা ব্যাক্তিও আসলে এবং আমাকে বললেন ৫০০ টাকা দাও আমি ওনাকে রিকোয়েস্ট করে দেখি ৫০০ টাকা দিলে হয়তো কাজটি করে দিবেন তখন আমি একরকম বাধ্য হয়ে ৫০০ টিকা দিলাম এবং তিনি হাসি মুখে পেপার্সে সই করলেন

উপজেলা কমপ্লেক্স বেলাব,নরসিংদী, Dhaka 2 September 2026 6 views DKUPNBLB
0 Comments
Paid Accounts Office ৳15.0K

আব্বু মারা যাওয়ার পরে পেশন এর জন্য

আমি প্রথমে দিতে চাইনি যার জন্য আমাকে ৩ মাস ঘুরতে হয়েছে এর পরে সে মুখ ফুটে বলে ফেলল টাকার কথা। আমি আর ২ বার চিন্তা করি কারণ ৩ মাস আমকে অপেক্ষা করতে হয়েছিল তাই।

বরগুনা, Barishal 2 September 2026 6 views BR2L2UMF
0 Comments
Paid Other public office ৳1.0K

পুলিশ ক্লিয়ারেন্স

ডক্টর ইউনুছের আমলে সরকার পাসপোর্ট করার জন্য পুলিশ ক্লিয়ারেন্স একটা তথ্য রেখেছিল যার মাধ্যমে যারা পাসপোর্ট এর আবেদন করেছে তাদের পাসপোর্ট আবেদন কপি প্রত্যেক থানা পর্যায়ে পুলিশের কাছে পাঠানো হতো পুলিশ সে তথ্য যাচাই করত অতঃপর আমাকে তথ্য যাচাইয়ের জন্য ডাকা হল এবং বলা হলো পাসপোর্টে আমি পেশার জায়গায় প্রাইভেট সার্ভিস দিয়েছিলাম এটা নাকি একটা সমস্যা আমাকে বলা হয় এটা ঠিক করতে হবে নইলে আমার আবেদন বাতিল করা হবে আর আবেদন বাতিল না করতে চাইলে ১০০০ টাকা দিতে হবে এবং আমি আমার পাসপোর্ট এর জন্য ১০০০ টাকা দিয়ে দেই

ব্রাহ্মণবাড়িয়া, Chattogram 2 September 2026 6 views CTKASAHK
0 Comments
Refused Other public office ৳25.0K

হিসাবরক্ষণ অফিস সাদুল্লাপুর, গাইবান্ধা

আমার আম্মা মারা গিয়েছেন ২০০৬ সালে। একটা গার্লস হাই স্কুলের শিক্ষক ছিলেন। আজ পর্যন্ত উনার কল্যাণ তহবিলের টাকা তুলতে পারিনি। কিছুদিন দৌড়ঝাঁপ করে আর পারিনি।

সাদুল্লাপুর, গাইবান্ধা, Rangpur 2 September 2026 7 views RN52LEJG
0 Comments
Paid Passport Office ৳1.0K

পুলিশ ভেরিফিকেশন

ঘটনা টি ২০১৯ সালের। পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ আমাকে কল দিয়ে দিন তারিখ দিয়ে অমুক জায়গায় দেখা করতে বলে। আমি সময়মতো উপস্থিত থাকি। ওনি হঠাৎ বাইকে আসে আর পরিচয় পেয়েই ২০০০ টাকা চায়। অনেক অনুনয় বিনয় ও অনুরোধ করে ১০০০ টাকা দিই। আসলে কিছুই করার ছিলো না।

Gazipur, Dhaka 2 September 2026 4 views DKY9WR5V
0 Comments