All reports

19,067 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,067 reports found
Report a bribe
Other public office

জিডি করে হারানো ফোন ফিরে পাওয়া প্রসঙ্গে।

আমার একটা মোবাইল ফোন হারানো যায় তাতে অনেক মূল্যবান জিনিস কাগজপত্র অনেকের নাম্বার এবং ছবি রয়েছে,,সর্বপ্রথম থানার সামনে কম্পিউটারের দোকান থেকে একটি আবেদন লেখা হয়,আবেদনটি জমা করে একটি সাধারণ ডায়েরি জিডি করা হয়,,বললো ফোন পাওয়া গেলে আপনাকে জানানো হবে,,মাঝে মাঝে একটু খোঁজখবর রাখতাম, কয়েক মাস চলে যাওয়ার পরে,, দেখি কোন কিছুই হচ্ছে না,, এক পুলিশ ভাইয়ের সাথে আলোচনা করলাম,, বলল আপনার আবেদনটি ওভাবেই পড়ে থাকবে কোন কাজ হবে না,, আপনি যদি ৬ হাজার টাকা খরচ করতে পারেন তাহলে আপনার আবেদনটি দেখতে পারি,,,,

Only demanded
আমতলী ৳6.0K
2 September 2026 5 BRVAM2W9
0 Comments
Land Office

জমি খারিজ

আমি জমি খারিজ করতে ভূমি অফিসে যাই।তারপর কম্পিউটার অপারেটরের মাধ্যমে আমার কাছে ২০,০০০/- টাকা দাবি করে।আমি টাকা দিতে রাজি না হওয়ায় আমার খারিজ আটকিয়ে রাখেন ভূমি সহকারী কর্মকর্তা।

Refused
৯নং কাশিমপুর ভূমি অফিস, মুক্তাগাছা ৳20.0K
2 September 2026 5 MYY2UFEC
0 Comments
Other public office

হিসাবরক্ষণ অফিস সাদুল্লাপুর, গাইবান্ধা

আমার আম্মা মারা গিয়েছেন ২০০৬ সালে। একটা গার্লস হাই স্কুলের শিক্ষক ছিলেন। আজ পর্যন্ত উনার কল্যাণ তহবিলের টাকা তুলতে পারিনি। কিছুদিন দৌড়ঝাঁপ করে আর পারিনি।

Refused
সাদুল্লাপুর, গাইবান্ধা ৳25.0K
2 September 2026 5 RN52LEJG
0 Comments
Accounts Office

আব্বু মারা যাওয়ার পরে পেশন এর জন্য

আমি প্রথমে দিতে চাইনি যার জন্য আমাকে ৩ মাস ঘুরতে হয়েছে এর পরে সে মুখ ফুটে বলে ফেলল টাকার কথা। আমি আর ২ বার চিন্তা করি কারণ ৩ মাস আমকে অপেক্ষা করতে হয়েছিল তাই।

Paid
বরগুনা ৳15.0K
2 September 2026 5 BR2L2UMF
0 Comments
Passport Office

পুলিশ ভেরিফিকেশন

ঘটনা টি ২০১৯ সালের। পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ আমাকে কল দিয়ে দিন তারিখ দিয়ে অমুক জায়গায় দেখা করতে বলে। আমি সময়মতো উপস্থিত থাকি। ওনি হঠাৎ বাইকে আসে আর পরিচয় পেয়েই ২০০০ টাকা চায়। অনেক অনুনয় বিনয় ও অনুরোধ করে ১০০০ টাকা দিই। আসলে কিছুই করার ছিলো না।

Paid
Gazipur ৳1.0K
2 September 2026 3 DKY9WR5V
0 Comments