All reports

19,034 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,034 reports found
Report a bribe
Paid Other public office ৳2.5K

যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ডিসি অফিসে দরখাস্ত দিয়ে না হয়ে পরবর্তীতে মন্ত্রিপরিষদে দরখ

রাজশাহী বাগমারার কলেজ মোড় এলাকায় যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদের জেলা প্রশাসক মহালয়ের কাছে একাধিক দরখাস্ত দেওয়ার পরে কাজ না হওয়ার পরে বাংলাদেশ সচিবালয়ে দরখাস্ত জমা দিতে গেছি সেখান থেকেই দরখাস্ত জমা না নিয়ে। একজনের সাথে কন্টাক করে দিয়েছে উনি প্রত্যেকটা মন্ত্রণালয়ে গিয়ে দরখাস্ত জমা দিবে একটি দরখাস্ত দেওয়ার জন্য এক হাজার টাকা করে ঘুষ নিয়েছে।

Dhaka, Dhaka 2 September 2026 3 views DKCFUE3T
0 Comments
Paid Other public office ৳170.0K

আনমেরিড সাটিফিকেট পাওয়ার জন্য

আমি একজন প্রবাসী আমি দীঘদিন প্রবাসে থাকার সুবাদে সেখানকার একজন স্হানীয় মেয়ের সাথে পরিচয় হয় সেই সুবাদে আমরা বিয়ের সিদ্ধান্ত নেই| সেই দেশের আইন অনুযায়ী আমাকে বাংলাদেশ কোন বিবাহ করি নাই বলে একটা আনমেরিড সাটিফিকেট নিয়ে আসার জন্য | সবকিছু ঠিক থাকলেও যখন উপজেলা টিএনও ওফিস থেকে যিনি আমার বাড়িতে তদন্ত করতে আসে ওনাকে মোটা ওংকের ঘুস দাবি করেন নাহলে ওনি রিপোর্ট দিবেন না কিন্ত আমি ওনাকে বার বলছি আমি বাংলাদেশ এ কোন বিবাহ করা ওনি আমার কোন কথা শুনেন নি

মৌলভীবাজার কুলাউড়, Sylhet 2 September 2026 5 views SY3HFVEK
0 Comments
Paid Passport Office ৳3.0K

নতুন পাসপোর্ট

আমি নতুন পাসপোর্ট করতে গেছিলাম আমার কাগজ পাতি সব ঠিক থাকা সত্ত্বেও তারা আমার পাসপোর্ট করে দেয়নি পরে আমার ইমারজেন্সি দরকার ছিল বাইরে থেকে দালালের মাধ্যমে পাসপোর্ট করি এবং পাসপোর্ট অফিসের লোক সেই দিনে আমার ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পাসপোর্ট এর সিলিপ দিয়ে দেয়

সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস, Rajshahi 2 September 2026 5 views RJK9KK35
0 Comments
Paid Other public office ৳2.0K

ক্যান্টনমেন্ট বোর্ডের লাইসেন্স নবায়ন

কোম্পানির লাইসেন্স নবায়নের জন্য নির্ধারিত সরকারি ফি প্রায় ৩৩,০০০ টাকা। তবে বাস্তবে লাইসেন্স নবায়নের কাজ সম্পন্ন করাতে অতিরিক্ত অনানুষ্ঠানিক অর্থ প্রদান করতে হয়। এই অর্থ প্রদান না করলে কাজ অযথা বিলম্বিত হওয়া, ফাইল আটকে থাকা বা বিভিন্ন অজুহাতে প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা থাকে। ফলে নির্ধারিত ফি পরিশোধের পরও দ্রুত ও স্বাভাবিকভাবে সেবা পাওয়ার জন্য অতিরিক্ত অর্থ দেওয়ার একটি চাপ সৃষ্টি হয়।

Dhaka, Dhaka 2 September 2026 3 views DK6YMYAG
0 Comments
Paid Sub-Registry Office ৳5.0K

কাজী অফিস

আমি একজন ওমান প্রবাসি, আমার বউকে ওমান নিয়ে আসার জন্য, কাবিন নামা অনলাইন করতে হবে, অনলাইনে আবেদন করছি, এখন সত্যাইত জাচাই করতে কাজীর বালাম বই দেখে সতাইত করতে হবে,এর জন্য কাজী পাঁচ হাজার টাকা চাইছে,আমি পাঁচ হাজার টাকা দিছি তার পরেও আমার কাজটি করে দেয়নি,আমি ফোন দিলে দরেনা,জদি কখনো দরে তাহলে বলে আছকে করে দেব কালকে করে দেব, সে এই ভাবে আমাকে দের মাস দরে গুরাইতাছে, আমি এখন কি করতে পারি?প্লিজ জানাবে?

কুমিল্লা, Chattogram 2 September 2026 3 views CTQR9PJG
0 Comments
Paid Passport Office ৳120.0K

পাসপোর্ট রিনিউ

পাসপোর্ট রিনিউ আবেদন, একটি পুরোনো পাসপোর্টর সাথে আংশিক পরিবর্তন দরকার হয় , চাহিদা অনুযায়ী সকল কাগজপত্র জমা দেই , ছয় মাস ঘুরা ঘুরি করে সামাধান পেয়ে, এক পর্যায়ে বাধ্য হয়ে ঘুষ দিয়ে করতে হয়

ইতালির রাজধানী থেকে, Dhaka 2 September 2026 5 views DKZV3ESS
0 Comments
Paid Land Office ৳15.0K

নামজারি ~ কপারচিমনি রেস্টুরেন্টে

তহসিলদার, সার্ভেয়ার ও কানুনগো প্রতিবেদন যথাযথ জাস্ট অনুমোদন এর জন্য আগ্রাবাদ সার্কেলের নাজির এবং আরেকজন স্টাফ মিলে ১৫ হাজার টাকা নেন এবং সংশ্লিষ্ট এসি ল্যান্ড সাহেবের অনুমোদন এর ব্যবস্থা করেন। তাদের ভাষ্যমতে এই টাকাটা এসি ল্যান্ড সাহেব কে দিতে হয়েছে।

চট্টগ্রাম আগ্রাবাদ সার্কেলে, Chattogram 2 September 2026 6 views CTQNM6F9
0 Comments
Paid Other public office ৳20

এর ভিতরে আলাদাভাবে মোটরসাইকেল পার্কিং

পাবনা জেলা প্রশাসক অফিসের ভেতরে পার্কিংয়ের জন্য প্রতি মোটরসাইকেল থেকে ২০ টাকা করে নেওয়া এবং তা আমি পরিশোধও করছি

পাবনা, Rajshahi 2 September 2026 5 views RJG9ZW35
0 Comments
Refused Tax Office ৳10.0K

রিটার্ন জমা

একটা নতুন প্রতিষ্ঠান তার প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। সঠিক সময়ে রিটার্ন জমা দেয়ার পরেও অফিসের খরচের জন্য ১০,০০০ টাকা ঘুষ দাবি করে, যদি না দিই সার্টিফিকেট দিবেনা। অথচ সার্টিফিকেট দেয়া তাদের জন্য বাধ্যতামুলক।

ঢাকা, Dhaka 2 September 2026 11 views DKXSQVDC
0 Comments
Refused Other public office ৳140.0K

বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের বই কোম্পানির কাছ থেকে টাকা নেওয়া

মুজিবনগর, মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রকাশনী সংস্থার কাছ থেকে টাকা নেই। প্রকাশনী সংস্থাগুলো আবার শিক্ষার্থীদের কাছে বেশি দামে বই বিক্রি করে সেই টাকাগুলো উঠিয়ে নেই।

মুজিবনগর, মেহেরপুর, Khulna 2 September 2026 3 views KH38AMZP
0 Comments
Only demanded Other public office ৳15.0K

ফ্যামেলী কার্ড

ফ্যামেলী কার্ডের জন্য আমি আমার এলাকার একজন তথ্যসংগ্রহ কারীর সাথে যোগাযোগ করি, যার জন্য আবেদন করবো তিনি ফ্যামেলী কার্ড পাওয়ার জন্য উপযুক্ত, সরকার যে শর্ত গুলো দিয়েছে তার মধ্যে এগুলো রয়েছে, এবং তথ্যসংগ্রহ কারী যে প্রতিনিধি রয়েছেন তিনিও জানেন, কিন্তু এর পরেও তথ্যসংগ্রহ কারী ঐ কর্মকর্তা ১৫ হাজার টাকা দাবি করেন এবং বলেন ঐ টাকা দিলে অনুমোদন করিয়ে দিবেন।

গোয়াইনঘাট ৫ পূর্ব আলীরগাও ইউনিয়ন, Sylhet 2 September 2026 3 views SY6D6GVD
0 Comments
Paid Other public office ৳2.5K

পুলিশ ভেরিফিকেশন

নতুন সরকারি চাকুরির জন্য পুলিশ ভেরিফিকেশনে বাড়িতে এসেছিলো, পরে ৫ হাজার টাকা দাবি করে। আর্থিক অবস্থা খারাপ হওয়ায় ১,০০০ টাকা দিতে বাধ্য হয়েছি। এতে তারা পূর্ণ ভেরিফিকেশন না করে চলে যায় এবং শহরে একটা এড্রেস দিয়ে অন্যদিন ওখানে আসতে বলে, পরে আবার ৫ হাজার টাকা চায়। পরে আমি ১,৫০০ টাকা দিতে বাদ্য হয়েছি। অর্থাৎ সর্বমোট ২,৫০০৳

কক্সবাজার, Chattogram 2 September 2026 5 views CTB583U7
0 Comments
Paid Sub-Registry Office ৳30.0K

দলিল রেজিস্টারি

দলিলে নামের সামান্য হেরফের ছিল তাই রেজিস্টারি করে দিবেনা পরে মরি বলল আমি সাবের সাতে সমজুতা করে নিয়েছি ৩০০০০ হাজার টাকা দিলে হয়ে যাবে। পরে ৩০০০০ হাজার টাকা নিয়ে রেজিস্টারি করে দিয়েছে।

সিলেট সদর, Sylhet 2 September 2026 3 views SYQQZVZD
0 Comments
Only demanded Land Office ৳500.0K

খাজনা পরিশোধ

সহকারী কমিশনার না থাকায় সার্ভেয়ার ডিমার্কেশন এর আবেদন গ্রহণ করবেন না। আবেদনের কোন অগ্রগতি না হওয়ায় তার সাথে সরাসরি যোগাযোগ করা হলে তিনি নৈশ্যপ্রহরীর সাথে কথা বলতে বললেন। নৈশ্য প্রহরী সকল ডকুমেন্ট দেখে বললেন অনেক ঝামেলার কাজ। আবেদন হয় নাই, আবার লিখতে হবে খরচও আছে। পরে আলোচনা আর কাজ দেখে কমানো যাবে।

মাদারীপুর, Dhaka 2 September 2026 3 views DKDV8VLZ
0 Comments
Paid Passport Office ৳1.5K

নতুন পাসপোর্ট বানানো

আমি সৌদি আরব থাকি আমার দুই জমজ ছেলের পাসপোর্ট বানাতে গিয়ে কুমিল্লা পাসপোর্ট অফিসে আমার দুই ছেলের বর্তমান বয়স এক বছর দশ মাস কাগজপত্র সবকিছু ঠিকঠাক থাকার পরও আমার ওয়াইফ কে হয়রানি করা হয়েছে দুই সন্তানের পাসপোর্ট এর জন্য আড়াই হাজার টাকা ঘুষ নিয়েছে এবং তাদেরকে অনেক হয়রানি করেছে দুই তিন দিন তাদেরকে ঘুরিয়েছে তারা শুধু টাকার জন্য এক টেবিল থেকে আরেক টেবিলে তাদেরকে পাঠিয়েছে ঘুষ দেওয়ার পর আমার ছেলে সন্তানের এর আবেদন গ্রহণ করেছে

কুমিল্লা, Chattogram 2 September 2026 7 views CTBFCF9E
0 Comments
Paid Land Office ৳200

একটা নাম জারির জন্য

আমার বাবা পড়াশোনা না করা, একজন গ্রামের সহজ সরল মানুষ। জমির খারিজা করার জন্য কাগজ পত্র নিয়ে দৌড়াদৌড়ি করেন, একদিন একটা কাগজের বিষয় নিয়ে কথা হয়। তখন বলে পর্চা কাগজ সম্ভবত হবে। এই কাগজ দাম কতো হবে, আমি বলি কত ২ তিন টাক হবে আর পিন করে দিলে নিবে ১০ টাকা বা ২০ টাকা; তখন আমার বাবা বলে আমার কাছ থেকে কম্পিউটারে বসে থাকে ঐ ছেলেটা ২০০ টাকা নিছে, আমি তখন বাবাকে বললাম এই হলো বাবা সরকারি চাকরি আর দেশের অবস্থা।

নারায়ণগঞ্জ, Dhaka 2 September 2026 4 views DKAHTSFD
0 Comments