All reports

19,034 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,034 reports found
Report a bribe
Paid Other public office ৳3.0K

পুলিশ ক্লিয়ারেন্চ

সম্ভবত ২০২১ সালের ঘটনা।বর্তমানে আমি সৌদিআরবে আছি।২০২১ সালে যখন আমি সৌদিতে আসার জন্য কাগজ,পত্র রেডি কোরছি তখন আমাকে পুলিশ ক্লিয়ারেন্চ এর প্রয়জন হয়েছিলো।আমি অনলাইনে সব কিছু ওকে করে যখন থানায় কাগজ কোরতে গিয়েছিলাম তখন এক এ এস আই আমার কাছে টাকা দাবি করে।।ঐ দিন আমি টাকা দেয়নি পরে যখন আমার এলাকায় ভেরিবেকেশনে আসে তখন আমি তাদের টাকা পরিষোধ করি।।পরে ২/৩ দিন পরে থানায় যায় কিন্তুু তারা বলে আপনার ক্লিয়ারেন্চ যশোর ডিএসবি অফিসে চলে এসেছে ওখানে আজকে যেয়ে নিতে পারেন অথবা যদি দুই দিন পর নেন তাহলে থানা থেকে নিতে পারবেন কিন্তুু আমি ঔই দিনই যশোর ডিএসবি অফিসে যেয়ে নিয়ে আসি।।

যশোর জেলা চৌগাছা থানা, Khulna 2 September 2026 3 views KH6VRACR
0 Comments
Paid Accounts Office ৳10.0K

পেনশন

সরকারি প্রজ্ঞা্পন অনুযায়ী আমি প্রকল্প থেকে রাজস্ব খাতে যুক্ত হওয়া একজন কর্মকর্তা ছিলঅম। বার বার বিভিন্ন কাগজপত্র দেয়া সত্ত্বেও আরো নতুন নতুন তথ্যের জন্য হয়রানি করছিল, পেনশনের চূড়ান্ত ফাইলটি নথিভূক্ত করছিল না বা উর্ধতনের নিকট পৌছানো হচ্ছিল না। বাধ্য হই প্রায় চার মাস পর টাকা দিতে। এবং চার দিনের মধ্যে সকল কাজ সমাধা হয়!!!! এটাই কি ঘুষ বা স্পিড মানি ? এখানে একটি কথা উল্লেখ করতে চাই, বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতির খবর প্রকাশিত হলেও কেন জানি িএই হিসাব রক্ষক অফিসকে রেহাই দিয়ে রিপোর্ট করা হয়!!!

রংপুর, Rangpur 2 September 2026 6 views RNXKS45D
0 Comments
Refused Other public office ৳2.0K

কাজী অফিস

সারা বাংলাদেশের বাংলাদেশ সরকার অনুমোদিত প্রায় প্রতিটি বিবাহ নিবন্ধন ও তালাক নিবন্ধন অর্থাৎ কাজি অফিসগুলোতে বিবাহের মোহরাণার ক্ষেত্রে লাখ প্রতি ১৪০০ টাকা অর্থাৎ এক হাজারে ১৪ টাকা কিন্তু অনেক ক্ষেত্রে বেশি নেওয়া হয় এবং ৫লাখের উপরে যেকোন অতিরিক্ত মোহরাণা জন্য লাখ হিসাবে প্রতি লাখে ১০০ টাকা নেওয়ার কথা থাকলেও বেশি নেওয়া হয়। যেকোনো প্রকার তালাক ফি ১০০০ টাকা হলেও নেওয়া হয় ২০০০ টাকা বা তারও বেশি।এছাড়াও বিবাহ ও তালাকের নকল উত্তোলনের নির্ধারিত ফি ৫০ টাকা হলেও নেওয়া হয় ৫০০ টাকা বা তারও বেশি। এছাড়াও ৩০০-৪০০ টাকা খরচের কোর্ট এফিডেভিটকে কোর্ট ম্যারেজ নাম দিয়ে চলে হাজার টাকার রমরমা ব্যবসা।পাশাপাশি কাজিদের দ্বারা অতিরিক্ত অর্থ আদায় করে এলাকার জনপ্রতিনিধি সহ বিভিন্ন ব্যক্তিরা ভাগা খায়।

সারা বাংলাদেশ, Dhaka 2 September 2026 5 views DK6UX9YB
0 Comments
Paid Other public office ৳3.0K

মেম্বার ও তার ছেলের দূর্নীতি

একটি বয়স্ক বাতা কার্ড করে দিবে বলে মেম্বারের ছেলে ৩০০০/-টাকা দাবি করে, আমার আম্মুর কাছ থেকে আগেই কাগজ পত্র নিয়ে গেছে, তারপর মা যখন আমাকে বলে তখন আমি না করে দেই, যে ঘুষ দিয়ে কার্ড নেওয়ার দরকার নেই, তারপর মেম্বারের ছেলেও আমাকে কল করে ফোনে কথা বলে তার সাথে ও আমি না করে দেই, মেম্বারের ছেরে তো কাগজ পত্র আগেই জমা দিয়ে দিয়েছে,যখন টাকা আসে তখন মায়ের কাছ থেকে ৩০০০/- টাকা নিয়ে যায়, আমি খোঁজ নিয়ে জানতে পারি যাদের কে বয়স্ক বাতা বিধবা বাতা কার্ড দিছে তাদের কাছ থেকে ৩০০০/- টাকা এবং যারা বীজ অথবা সার নিছে তাদের কাছ থেকে ১০০০/২০০০/- করে নিছে, মেম্বার ও তার ছেলে মিলে এসব করে চলছে।

কুমিল্লা, মুরাদনগর, ধামঘর ইউনিয়ন, পরমতলা গ্রাম, Chattogram 2 September 2026 6 views CTGPNV24
0 Comments
Paid Education Office ৳20.0K

পেনশন

আমার মা একজন স্কুলশিক্ষক। পেনশনের সম্পূর্ণ টাকা পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য থানা শিক্ষা অফিস থেকে ২০,০০০ টাকা দাবি করা হয়। সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক এই টাকা দিতে রাজি না হওয়ায় প্রায় দুই বছর ধরে পেনশনের প্রক্রিয়াটি আটকে ছিল এবং তিনি পেনশন পাচ্ছিলেন না। পরবর্তীতে আমার মা নিজের ২০,০০০ টাকা এবং ওই প্রধান শিক্ষকের জন্য আরও ২০,০০০ টাকা ঋণ হিসেবে প্রদান করেন। অর্থাৎ, মোট ৪০,০০০ টাকা দেওয়ার পর আমরা আমারা পেনশনের টাকা গ্রহণ করতে সক্ষম হই।

ঢাকা, Dhaka 2 September 2026 5 views DKET8LJ7
0 Comments
Paid Passport Office ৳1.1K

পাসপোর্ট তৈরির জন্য ফিঙ্গার এবং ছবি উঠানো

ঘটনাটা এই বছরের নয় গত বছরের। আমার IELTS পরীক্ষার জন্য পাসপোর্টের প্রয়োজন ছিল। অনলাইনে আবেদন সাবমিট করে যেদিন ফিঙ্গার ও ছবি উঠানোর জন্য যাই সেদিন সমস্ত কাগজ ঠিক থাকার পরেও আমাকে ফেরত পাঠানো হয়। পরবর্তীতে আমার পরিচিত একজন আত্মীয়ের মাধ্যমে পাসপোর্ট অফিসের সামনে অবস্থিত কম্পিউটারের দোকানের মাধ্যমে উপরে উল্লেখিত নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করি। পরবর্তীতে জানতে পারি ওখানে অবস্থিত সকল টেক দোকানগুলোর কাজ হলো এটা।

বগুড়া, Rajshahi 2 September 2026 27 views RJ6GQSK6
0 Comments
Paid Customs Office ৳150.0K

ব্ল্যাকমেইল

নিয়মিত ভ্যাট প্রদানের পরও হটাৎ এআরও দোকানে এসে খাতাপত্র নিয়ে যায়,তারপর বলে আপনারা যে ভ্যাট দেন তার পরিমাণ কম আপনাদের ৫ লাখ টাকা আরও ট্রেজারী চালান করতে হবে।সন্ধ্যার পর দেখা করেন বিস্তারিত বলছি।সন্ধ্যার পর দেখা করলে ২লাখ টাকা ঘুষ চাই অন্যথায় মামলার ভয় দেখায় বাধ্য হয়ে ১৫০০০০ টাকা দেই।

Mymensingh, Mymensingh 2 September 2026 5 views MYWEW9XE
0 Comments
Paid Education Office ৳500

হাই স্কুলের বিরুদ্ধে অভিযোগ

আমি আমার সাটিফিকেট আনতে যাই যেটা ছিলো স্কুল থেকে ফ্রীতেই দেওয়া হয়। কিন্তু সেই সময় ওই সাটিফিকেট তোলার জন্য আমাকে অফিস সহায়ককে ৫০০ টাকা দিতে হয়। শুধু এই জায়গাই এ না সব সরকারি সেক্টর এ অফিস সহায়ক কে কাটা দিতে হয়। আর যদি টাকা না দেওয়া হয় তাহলে এই সমস্যা ওই সমস্যা করে অনেক দিন ঘুরায়। আর যদি ওনার উপর এ যে অফিসার থাকে ওনাকে বিষয়টি অবগত করা হলে সেই অফিসার বলে আমি বিষয়টি দেখতাছি, এবং সেই বিষয়টি সেই পযন্তই থাকে। আমার থেকে টাকা নিয়েছে গাইবান্ধা এন.এইচ. মর্ডাণ হাই স্কুল এর অফিস সহায়ক। এবং বহু জায়গায় আমাকে টাকা দিতে হয়েছে, যেটা আমি প্রতিবাদ করেও কিছু করতে পারিনি।

গাইবান্ধা, Rangpur 2 September 2026 3 views RNSHAQEH
0 Comments
Only demanded Other public office ৳10.0K

Drug license renewal

আবেদন করার এক সপ্তাহের কোন খবর ছিল না, পরে অফিসে গিয়ে কথা বলে জানতে পারি যেখানে আবেদন করেছিলাম আমার আবেদনপত্র ওখানে পড়ে রয়েছে, পরে বিভিন্ন আকারেঙ্গে তে কথাবার্তায় এর মাধ্যমে এমন কথা বলে যে তাদের না দেখলে তারা ফাইল কিভাবে দেখবে, মানে ইনডাইরেক্টলি তারা কিছু দাবি করতেছে, আমি বলি কিভাবে দেখতে হবে বা দুই দিনের মধ্যেও শেষ করতে কত টাকা লাগবে তখন অফিসের পিয়ন দাবি করে ১০ হাজার টাকা দিয়ে যান দুইদিন পরে এসে নিয়ে যাইয়েন

Dhaka, Dhaka 2 September 2026 3 views DKJ7JBMF
0 Comments
Paid Other public office ৳500

নতুন মিটার স:জোগ নিতে। বাড়িতে এসে মিটার ইস্তপনা করার পরে।

আমি বুধহাটা পল্লী বিদ্যুৎ এ একটি মিটার নিয়ে বাড়িএসে তার স;জোগ দিবে তার জন্য ৫০০টাকা দাবি করবে না দিলে বিভিন্ন কিছু বলে মিটার ফিরিয়ে নেয়।

বুধহাটা।, Khulna 2 September 2026 3 views KHGSHW87
0 Comments
Paid Land Office ৳17.5K

জমির খারিজ

জমি খারিজের নাম দিয়ে দালাল রা আমার কাছ থেকে ২৪০০০ হাজার টাকা দাবি করে, পরে আমি ২০০০০ হাজার টাকা দিতে রাজি হয়, পর্যায়ক্রমে ১৭৫০০ টাকা দিয়েছি, তবুও জিজ্ঞেস করলে বলে এই কাগজ ঐ কাগজের সমস্যা, আবার নিয়া গিয়ে আবার আরেকটা সমস্যা দেখায়। দালাল ভূমি অফিস গুলোতে ভরে গেছে

ভারশোঁ ভূমি অফিস, মান্দা, নওগা এবং মান্দা উপজেলা ভূমি অফিস, Rajshahi 2 September 2026 5 views RJNDUHT9
0 Comments
Paid Other public office ৳2.0K

৯৯৯ হেল্প লাইন

বিপদে পড়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ৯৯৯ এ ফোন করেছিলাম। বোয়ালিয়া থানা থেকে কয়েকজন পুলিশ এসেছিলেন। তারা সর্বোচ্চ ১৫-২০ মিনিট ছিলেন। যাওয়ার সময় চা খাওয়ার জন্য কিছু দিতে বলেন। ৫০০ টাকা দিলে রেগে জান, শেষ পর্যন্ত ২০০০ টাকা নেন চা খাওয়ার জন্য। ঘটনাটা ২০২২-২০২২ এর। নিশ্চয়ই এখন চায়ের কাপের দাম আরও বেড়ে গেছে সময়ের সাথে!

রাজশাহী, Rajshahi 2 September 2026 3 views RJCCNGTN
0 Comments
Paid Other public office ৳500

বিএমইটি কার্ড এর ৩ দিনে ট্রেনিং এর জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া সংক্রান্ত

বিএমইটি কার্ড এর জন্য তিন দিনের যে ট্রেনিং করতে হয় গাজীপুর জয়দেবপুর যে ট্রেনিং সেন্টার আছে। অনলাইন সাইড অফ করে রেখে অফলাইনের মাধ্যমে কাগজ পাতি জমা নিয়ে বড় অংকের টাকা দাবী করা হয়। খুব সতর্কতার সহিত এই কাজগুলো করা হয় যার কোন গ্রহণযোগ্য প্রমাণ থাকে না। ৪০০ টাকার অনলাইন খরচ ১০০০ টাকা গ্রহণ করা হয়। আর ২০০ টাকার অনলাইন খরচ ৬০০ টাকা গ্রহণ করা হয়।

গাজীপুর, Dhaka 2 September 2026 5 views DKA2N8NP
0 Comments
Refused Land Office ৳1.70M

১৭ লাখ টাকা পেনশনের তুলতে গিয়ে ৩ লাখ ৭০ হাজার টাকা ঘুষ চায় ভূমি অফিসের কর্মকর্তা

বলেছে টাকাটা সম্পূর্ণ তুলতে হলে চার লাখ টাকার মতো খরচ হবে পরে ৩০ হাজার টাকা কমিয়ে তিন লাখ ৭০ হাজার টাকা চায় আর এক টাকাও কম নিবে না ৩ লাখ ৭০ হাজার টাকায় দিতে হবে দিতে না চাওয়ায় বলে এই টাকাটা নাকি তোলা যাবে না তিনি বলেন এই টাকাটা উনি নিবেন না এটা নাকি উপরের কর্মকর্তার কাছে চলে যায়

দিনাজপুরে, Rangpur 2 September 2026 3 views RNXL4YKR
0 Comments
Only demanded Land Office ৳3.0K

অফ লাইন নামজারি অন লাইন করা

৩০০০ টাকা না দিলে অফিস সহাকারি অফ লাইন নামজারি অন লাইন করে দিবেন না।টাকা দেই নি তাই ৪ মাস আগে আবেদন এখনো নিস্পত্তি হয় নি।

তাহিরপুর,, সুনামগঞ্জ, Sylhet 2 September 2026 5 views SY9D6TGR
0 Comments
Paid Education Office ৳12.0K

শিক্ষক নিয়োগ গভর্নিং বডি

এনটিআরসি নিয়োগ দিয়েছিল, কিন্তু গভর্নিং বডি টাকা ছাড়া সাইন দিচ্ছিল না। পরে সবাই টাকা দিতে রাজি করায় ৩ মাসের বেতনের সমপরিমাণ

গফরগাও, Mymensingh 2 September 2026 8 views MY38F729
0 Comments