TADA bill
প্রধান শিক্ষকদের টি এ ডি এ বিল উত্তোলন করতে ১০০০ টাকা দাবি করা হয়
19,067 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.
প্রধান শিক্ষকদের টি এ ডি এ বিল উত্তোলন করতে ১০০০ টাকা দাবি করা হয়
আমার এসএসসির সার্টিফিকেট হারিয়ে যায়। আমি থানায় জিডি করতে গেলে আমাকে এসআই বলে চা-পানির টাকা দিতে হবে ৫০০ টাকা।আমি বলছি কেন?সেই বললো টাকা না দিলে জিডি হয় না।আমি সাধারণ জানি জিডি করতে কোন টাকা লাগে না।সরকারি সেবার জন্য পুলিশকে কেন ঘুষ দিতে হবে সরকারের কাছে আবেদন রইলো?
আমার ঠিকাদার সংস্থার লাইসেন্স নবায়নের জন্য প্রায় ২ মাস হলো আবেদন করেছি। সব কাগজপত্র ঠিক থাকার পরও ৩০০০০০ টাকা না দিলে নবায়ন হবে না বলে জানিয়ে দেয়। অনেকদিন ঘোরাঘুরি করেও উপায় না পেয়ে ২০০০০০ টাকা দিয়ে নবায়ন করিয়েছি।
অনলাইনে ভূমি কর দিতে পারছিলাম না, ভমি অফিসে যোগাযোগ করে জানতে পারি সেটা তারা অফ করে রেখেছে, আমার নাল জমি রাতারাতি বানিজ্যিক জমি হয়ে গেছে৷ আবার নালে আনতে এ ছাড়া কোমন উপায় নাই, আমার ও উপায় নাই!
new passport korar jnno abedon abong onnano doc joma dite jai biometric korar jnno.amar kase 3 hajar tk ghush dabi kora hoy ses porjnto 2 hajar tk dile amar abedon joma niya biometric neya hoy
আমি প্রতিদিন একটি রাস্তা দিয়ে চলা চল করছিলাম, প্রতিদিন দেখতাম পুলিশ দাঁড়িয়ে আছে, একদিন আমাকে দাড় করিয়ে আমার থেকে টাকা গুলো নিয়ে নেই, বল্লাম আমি প্রবাসী কয়েক দিনের জন্য আসছি আমাকে ক্ষমা করুন ওনারা বল্লেন ক্ষমার করছি তাই তিন হাজার অন্য তাই দশ জারের বেশি দিতে হবে
ঠাকুরগাঁও ও রংপুরে বেশি ঘুষ দেয়া লাগে ডাক্তার এর কম্পাউন্ডার কে। নাহলে সারাদিন অপেক্ষা করেও সিরিয়াল
সেনাবাহিনীর অধীন ঠিকাদারি কাজ পরিচালনা করার সময় বিল উত্তোলনের জন্য প্রতিটি বিলের অধিনে ১% করে ঘুষ দিতে হয়েছে এটা আবার কোনো কোনো ক্ষেত্রে ২.৫% হয়েছে।
জমির খাজনা আগের বছরগুলোতে অনলাইনে দিলেও এবছর কোন কারণে পোর্টালে লিখা ছিলো সার্ভার সমস্যার কারণে ভূমি অফিসে যোগাযোগ করার জন্য। সেখানে যেয়ে সাহায্য চাইলে কেউ সহায়তা করতে চায় না প্রথমে, পরে টাকা দাবি করা হয়।
নামজারী আবেদন প্রস্তাব করার জন্য ইউনিয়ন তফসিল অফিসে গিয়েছিলাম। ওয়ারিশ দাদার নাম ২টি দুই রকম থাকায় প্রত্যয়ন পত্র ও এফিডেভিট অ্যাড করে দেওয়া হয়েছে। এখন প্রস্তাব করার জন্য এই টাকাটা দাবি করেছে।
আমার ছোট খাটো একটা দোকান আছে,দোকানের জন্য কৃষি ব্যংক থেকে ৫লাখ টাকার সিসি লোন করানোর জন্য গেছি,তো মাঠ কর্মকর্তা লোন পাস করিয়ে দেওয়ার জন্য ২৫ হাজার টাকা চায়।
নামজারি করতে গিয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আমার ফাইল আটকে দেয়।
আয় কর এর বিবরন জমা দিতে গিয়ে ঘুষ চায়
অগ্রীম বর্ধিত বেতন করার সময় টাকা না দিলে কাজ করে না।
আমি আমার ক্রয়কিত জমির নামজারি করতে গেলে এই টাকা দাবী করে
পাসপোর্ট করতে গিয়ে সব ডকুমেন্টস ঠিক থাকা সত্বেও বারবার ফাইল ফেরত দেওয়া হয়। পরে অফিসের ভেতর ঘুরতে থাকা দালাল ধরে ১৪০০ টাকার বিনিময়ে মুহূর্তেই আবার একই কাগজপত্র দিয়ে পাসপোর্ট হয়েছে। এই ঘটনা আমার শহর বগুড়াতে..
ফায়ার লাইসেন্স নবায়ন করতে আমাকে এই ঘুশ দিতে হয়েছে।
Gas er line alada korar jonno giyechilam, onk din ghuranor por pore taka chayse
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ হতে ১০০০ টাকা দিতে হবে।
Amar jomi registration korte giye to cahhe