চিকিৎসার জন্য ছুটি নিতে
সরকারি বহিঃবাংলাদেশ ছুটির আবেদন এর জন্য রংপুর বিভাগের পীরগাছা শিক্ষা অফিসের পিওন যারা এই ছুটির ফাইল গুলো সাথে সম্পৃক্ত তার টাকা ছাড়া কোন কাজ করে না।
19,086 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.
সরকারি বহিঃবাংলাদেশ ছুটির আবেদন এর জন্য রংপুর বিভাগের পীরগাছা শিক্ষা অফিসের পিওন যারা এই ছুটির ফাইল গুলো সাথে সম্পৃক্ত তার টাকা ছাড়া কোন কাজ করে না।
প্রতিটি বিলের ৫% হারে যেমন কর্মকর্তা কর্মচারীদের ভ্রমন বিল, অফিস আনুষাঙ্গিক, বিভিন্ন মেরামত বিল ইত্যাদি। ৫% না দিলে বিল আটকিয়ে দেয়। বাধ্য হয়ে ৫% হার দিতে হয়েছে।
আমার ছোট ভাইয়ের জন্ম নিবন্ধন করা হয়নি ভাই পঞ্চম শ্রেণীতে পরীক্ষা দেওয়ার জন্য জন্ম নিবন্ধন প্রয়োজন জন্ম নিবন্ধন করতে ইউনিয়ন পরিষদে গেলে তারা বলে আমরা আপনাকে তৈরি করে দেবো সকল কাজ করে দেব আপনি আমাদেরকে ১৫০০ টাকা দিবেন আমি তাদের সাথে কথা বলে ২০০ টাকা কমিয়ে ১৩০০ টাকা দিয়ে আসি।
আমার আব্বু রিটায়ার্ডের পরে পেনশনের টাকার জন্য সব কাগজপত্র জমা দেয়ার পরেও এটা অনেকমাস যাবত আটকে থাকে। পরে আমি নীলক্ষেতের ব্যানবেইস ভবনে এক অফিসারের কাছে গেলে বিভিন্ন ভুল আছে দাবি করে ফাইল আটকে রাখে। পরে দশ হাজার টাকা ঘুষ নিয়ে ফাইল ছাড়ে।
আমার জমির দলিলে নামজারি করতে অংশ ভুল করে কম হয়ে যায় তার জন্য ৩০০০ টাকা চাই
নামজারির আবেদন করেও কাজ হচ্ছিল না ইউনিয়ন ভূমি অফিসে। পরে পরিচিত একজন কে সাথে নিয়ে গেলে তিনি জানান 5000 টাকা দিলেই 5 দিনেই কাজ হবে। টাকা দেওয়ার পরে 5 দিনেই তা হয়েছে।
আমি প্রথমে সরাসরি অফিসে গিয়ে ফাইল জমা দিতে চেয়েছিলাম। কিন্তু HSC সার্টিফিকেট সঙ্গে না থাকায় তারা আমার ফাইল জমা নেয়নি। পরে বাইরে এসে একজন দোকানদারের মাধ্যমে ১,৫০০ টাকা দেওয়ার পর, HSC সার্টিফিকেট ছাড়াই তারা সঙ্গে সঙ্গে আমার ফাইল জমা নিয়ে নেয়।
সোনালী ব্যংকে যখন কাস্টম শুল পরশোধের পে - অডার জমা করা হয়। ব্যাংক কমকর্তা ইইচ্ছাকৃত ভাবে সময় নস্ট করে। ১০০টাকা নগদ ঘুষ দিলে ১ ঘন্টার মধ্য দিয়ে দেয়,২০০টাকা দিলে ৩০মিনিট,টাকা না দিলে তাহাদের যখন খুশি
We were at the National Cardiac Hospital, where my brother got his treatment. First of all full report of testing was wrong at first, we were told to give the sample in a 3rd floor of the hospital and pay for the report, but the authorities told us to give some money so that they can give the report easilly, same goes again in the 2nd time report testing.
টাকাটি পরিশোধ করার পর অল্প দিনের মধ্যেই আমার কাগজপত্র রেডি হয়ে যায় এবং আমি সেটা হাতে পেয়ে যাই।
একটা মামলা রায় হয়ে গেছে,সেটার কাগজ পত্র তুলতে গেলাম কোর্টে।সেরেস্তা রুমে ঢুকে এক লোকের সাথে কথা বললাম।ওমা,এরা তো সাংঘাতিক ডাকাত।আমার কাগজ আমি দেখবো সেটার জন্য চাওয়া হইলো ২০০০ টাকা।আবার কথা বলতে গেলেও টাকা।😵💫 টাকা আমাকে বানাইলো বাকা😵💫
ট্রেড লাইসেন্স সংগ্রহ করা জরুরি ব্যবসা শুরু করার জন্য কিন্তু নিয়ম অনুযায়ী সব ডকুমেন্ট প্রদান করা হলেও নানান অসংগতি এবং ভিজিট করার সময় ক্ষেপণ করে ঘুষ দাবি করে।
পাসপোর্টের পুলিশ ভেরিফাই করাতে গিয়ে ১০০০ টাকা পুলিশ ঘুস নিছে,,,
one Dr. asked 2000 taka for given my father's death certificate :(
প্রধান শিক্ষকদের টি এ ডি এ বিল আটকে রেখে ১০০০ টাকা দাবি করা হয় এবং বিদ্যুত বিল আটকে রেখে তিন হাজার টাকা দাবি করা হয়। পরে এ দাবি পরিশোধের পর টিএডিএ ও বিদ্যুত দেওয়া হয়
আনুমানিক ৪ বছর আগে রেলওয়ে স্টেশন মাস্টার পদে চাকুরির জন্য এক ব্যাক্তি আমার কাছে ১৫ লক্ষ অর্থ দাবি করে। আমি চাকুরির আশায় তা দিয়ে দেই।
আমার বাসা ভূমি অফিসের পাসে,প্রতিদিন ভূমি অফিসে শতশত লোক আসে আর অধিকাংশ লোক আসে নামজারি বা খারিজ করতে।আমি বেশ কয়েক জনের সাথে কথা বলে জানতে পারি সরকারি ফ্রি এর চেয়ে করেক গুন বেশি টাকা দিয়ে খারাজি করতে হয়ে।বর্তমান ইউনিয়ন ভূমি সহকারি কর্মকতা তার মত করে নামজারির ফ্রি নির্দারন করেছে ৭০০০ হাজার টাকা।৭০০০ হাজার টাকার কম কোন খারিজ হয় না।তার রেইট শুরু হয় ৭০০০ হাজার টাকা থেকে। আমার কথা যদি কারো বিশ্বাস না হয় তাহলে সংশ্লিষ্ট এসিল্যান্ড স্যার বা ডিসি স্যার এর কাছে সদয় অনুরুধ আপনারা গত ১০ দিনের নামজারি হওয়ার কেইস নম্বার থেকে গ্রাহকের নাম্বার সংগ্রহ করে গ্রাহকদেরকে জিঙ্গেস করেন।অথবা বিসকা ইউনিয়ন এ সরসরি তদন্ত করতে পারেন।যারা যারা খারিজ করেছে তাদেরকে জিঙ্গেস করলেই সকল তথ্য ফেয়ে যাব
আমার জন্ম নিবন্ধনে মধ্যে এক নাম শুধু , ( আরিফ ) আগে পরে কিছু নেই , আমি ইতালিতে আছি। ভূমধ্যসাগ পাড়ি দিয়ে ইতালিতে এসেছি , এখন ইতালিতে এক নামে চলবে না , নামের সাথে একটা কিছু যুক্ত করতে হবে , যেমন (আরিফ মিয়া) । এখন শুধু ( মিয়া ) যুক্ত করার জন্য তারা আমাকে এখানে ওখানে ঘুরাছে । সব শেষে আমার কাছে ৭০০০০ হাজার টাকার একটি আনুমানিক ধারণা দেয় এখনো কত টাকা লাগবে বলে নাই । আরো অনে বেশি ও লাগতে পারে । আমি এটি নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি । এখানে যেই নাম উল্লেখ করা হয়েছে তা শুধু একটি ধারনা । আমি (অজ্ঞাত নাম)
এনআইডি কার্ড এর জন্য গেছিলাম সব ঠিক ছিল প্রথম বার করে নাই । দ্বিতীয় বার চা- পানি বলে ২০০০ টাকা দিছি সঙ্গে সঙ্গে করে ফেলছে । এর আগে অনেকবার তড়িঘড়ি করছে।
প্রতি মাসে মাসিক ১৩,০০০.০০ টাকা করে সহকারী রাজস্ব কর্মকর্তা, রাজস্ব কর্মকর্তা ও অফিস সহকারীরা ঘুষ গ্রহন করে থাকে।