All reports

19,086 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,086 reports found
Report a bribe
Paid Passport Office ৳1.5K

নতুন পাসপোর্ট করতে

আমার পাসপোর্ট এর আবেদন জমা দেওয়ার সময় অফিস কতৃপক্ষ জমা নেয় না, বলে একটা কাগজে সমস্যা, কিন্তু আমার সাথে পাসপোর্ট করতে আশা অন্য লোকদের দেখলাম আমার মতো কাগজ একই কিন্তু তাদের টা জমা নেওয়া হয়েছে, আমি তাদের জিজ্ঞেস করলাম আমার টা জমা নেয় না কেন কি সমস্যা, তখন একজন বললো তুমি কি দালাল ছাড়া আসছো, আমি বললাম হুম, তখন আমি বের হয়ে গেলাম এমনি এক দালাল বললো তোমার সমস্যা আমি সমাধান করে দিবো ২০০০ হাজার টাকা দিবা পরে আমি ১৫০০ টাকা দিবো বলে ঠিক করে তারপর উনি আমার আবেদন কপিতে একটা কিছু লিখে দিছে তারপর অফিস জমা নিছে।

হবিগঞ্জ, Sylhet 2 September 2026 4 views SYDGD7MV
0 Comments
Paid Sub-Registry Office ৳120.0K

রেকর্ড সংশোধনী

কেসে রায় হওয়ার পরও ৪ মাস কেটে গেছে কিন্তু আজও রেকর্ড সংশোধনী হয়নি। ইতোমধ্যে ১২০০০০ টাকা খরচ হয়েছে। ফলাফল শুন্য। অথচ রায়ে বলা আছে ৭ কর্মদিবসের মধ্যে সংশোধন করতে। ভুমি রেকর্ড রুমে বারবার যোগাযোগ করে একজন অফিসের স্টাফ বলেছেন শতক প্রতি আরও ১০০০ করে টাকা লাগবে নতুবা রায়ের কোন দাম নাই। টাকা দিলেই দাম হবে।

দিনাজপুর, Rangpur 2 September 2026 3 views RN9AVK8U
0 Comments
Paid Traffic Police ৳2.5K

পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য

আমি বিদেশে যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স দরকার,তাই আমার থানায় গিয়ে আবেদন করি, আমার কোন মামলা ছিলো না,তবুও তারা আমাকে দিনের পর দিন গুরায়,এবং পরে বলে আপনি শিক্ষিত মানুষ এটুকু বোঝেন না,খরচা লাগে,৩৫০০টাকা দিন কাল হয়ে যাবে,থানা এস আই বলে,পরে ২৫০০টাকা এ এস আই নেয়,

ঈশ্বরদী থানা, Rajshahi 2 September 2026 9 views RJ5WLAHJ
0 Comments
Only demanded Land Office ৳150.0K

বাঁধে যাওয়া জমির টাকা উত্তলন

আমার বাবার জমি বাঁধের আওতাভুক্ত হয় জমির টাকা উত্তোলনের জন্য ভূমি অফিসে যান সেখানে গিয়ে জানতে পারেন প্রতি ১ লক্ষ টাকার জন্য আমার বাবা ও তার ভাই,বোনদের পাঁচ হাজার টাকা করে দিতে হবে এছাড়া টাকা উত্তোলন করা যাবে না এবং জমির ফাইল পাস হবে না।

সিরাজগঞ্জ, Rajshahi 2 September 2026 6 views RJLLC8H2
0 Comments
Refused Education Office ৳50.0K

অনিয়ম ও দুর্নীতি উৎকোচ/ঘুষ গ্রহণের অভিযোগ শিক্ষক-কর্মচারীদের হয়রানি বিভিন্ন ফাইল ও অনলাইন কাজের জন্য

অনিয়ম ও দুর্নীতি উৎকোচ/ঘুষ গ্রহণের অভিযোগ শিক্ষক-কর্মচারীদের হয়রানি বিভিন্ন ফাইল ও অনলাইন কাজের জন্য অর্থ নেওয়ার অভিযোগ ক্ষমতার অপব্যবহার ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ কর্মক্ষেত্রে অনিয়মিত উপস্থিতির অভিযোগ

হিলি, হাকিমপুর, Rangpur 2 September 2026 6 views RNPD6ASA
0 Comments
Refused Land Office ৳30.0K

জমির মিউটেশন খারিজ

আমার কাছে এসিলেনট অফিসের নাজির সাহেব সবার সামনে টাকা চেয়েছেন।কিছু করার নাই সবাই টাকা দিয়ায় কাজ করে।আমি আর কি করবো বলেন।

মাদারীপুর, কালকিনি, Dhaka 2 September 2026 9 views DKEN6E2C
0 Comments
Refused City Corporation ৳30.0K

Mutation of Holding

গাজীপুর সিটি কর্পোরেশন এর ৪০ নং ওয়ার্ডের মাজুখান মৌজায় একটি হোল্ডিং নং এর মালিকানা পরিবর্তনের জন্য সিটি কর্পোরেশনের তালুটিয়া অফিসে যোগাযোগ করলে জানানো হয় যে, বাড়িটির ক্রয় মূল্যের ১% সমমান ৩০ হাজার টাকা লাগবে। তবে ২০ হাজার টাকায় করে দেয়া যাবে।

Mazukhan, Dhaka 2 September 2026 9 views DKRVNKBE
0 Comments
Paid Other public office ৳3.7K

Sign off from Government Shipping Office

প্রত্যেক মেরিন ইঞ্জিনিয়ার/নাবিকদের জাহাজ থেকে নামার এক মাসের মধ্যে সরকার প্রদত্ত সার্ভিস বুক (CDC) এ শিপিং মাস্টারের সীলমোহর সহ একটা সাইন করতে হয় যেটা পরবর্তীতে তারা অনলাইনে এন্ডোসম্যান্ট করে। তো এই সীল মোহর সহ সাইন শিপিং মাস্টারের থেকে নিতে পিয়নকে দিতে হয় ঘুস।

সরকারি শিপিং অফিস, আগ্রাবাদ, চট্টগ্রাম, Chattogram 2 September 2026 6 views CT62D8WB
0 Comments
Refused Land Office ৳200

কর প্রদান

ভূমি কর দিতে আব্বা গিয়েছিল। কিন্তু আমাদের Tax. গত বছরেরই সব পরিশোধ করা হয়েছিল। আব্বা সাধারণ মানুষ। ১০ টাকার একটা স্লিজ বের করে ২০০ টাকা নিয়েছে। গতবছর আমার আব্বাকে বলেছিল মোট ১৪ হাজার টাকা লাগবে। আমি সেই কাহ্জ চলতি বছর ফেব্রুয়ারিতে ৫২৬৫ টাকায় করেছি

বেলকুচি,সিরাজগঞ্জ, Rajshahi 2 September 2026 30 views RJ3MBU9R
0 Comments
Paid Other public office ৳500

ঠাকুরগাঁও ও রংপুরে বেশি ঘুষ দেয়া লাগে ডাক্তার এর কম্পাউন্ডার কে। নাহলে সারাদিন অপেক্ষা করেও সিরিয়াল

ঠাকুরগাঁও ও রংপুরে বেশি ঘুষ দেয়া লাগে ডাক্তার এর কম্পাউন্ডার কে। নাহলে সারাদিন অপেক্ষা করেও সিরিয়াল

ঠাকুরগাও, Rangpur 2 September 2026 4 views RNDBMNB2
0 Comments
Paid Traffic Police ৳1.0K

রং পার্কিং

আমার একটি অটো রিক্সার গ্যারেজ আছে। অটো রিক্সা ট্রাফিক কনস্টেবল গাড়ি থামিয়ে বললেন রং পার্কিং হয়েছে। এজন্য অর্থ দিতে হবে না হয় মামলা দিয়ে দেব তাই আমি ১০০০ টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছি।

শহর, Chattogram 2 September 2026 9 views CTBXJWX5
0 Comments