All reports

19,086 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,086 reports found
Report a bribe
Paid Passport Office ৳1.1K

পাসপোর্ট তৈরির জন্য ফিঙ্গার এবং ছবি উঠানো

ঘটনাটা এই বছরের নয় গত বছরের। আমার IELTS পরীক্ষার জন্য পাসপোর্টের প্রয়োজন ছিল। অনলাইনে আবেদন সাবমিট করে যেদিন ফিঙ্গার ও ছবি উঠানোর জন্য যাই সেদিন সমস্ত কাগজ ঠিক থাকার পরেও আমাকে ফেরত পাঠানো হয়। পরবর্তীতে আমার পরিচিত একজন আত্মীয়ের মাধ্যমে পাসপোর্ট অফিসের সামনে অবস্থিত কম্পিউটারের দোকানের মাধ্যমে উপরে উল্লেখিত নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করি। পরবর্তীতে জানতে পারি ওখানে অবস্থিত সকল টেক দোকানগুলোর কাজ হলো এটা।

বগুড়া, Rajshahi 2 September 2026 29 views RJ6GQSK6
0 Comments
Paid Education Office ৳500

হাই স্কুলের বিরুদ্ধে অভিযোগ

আমি আমার সাটিফিকেট আনতে যাই যেটা ছিলো স্কুল থেকে ফ্রীতেই দেওয়া হয়। কিন্তু সেই সময় ওই সাটিফিকেট তোলার জন্য আমাকে অফিস সহায়ককে ৫০০ টাকা দিতে হয়। শুধু এই জায়গাই এ না সব সরকারি সেক্টর এ অফিস সহায়ক কে কাটা দিতে হয়। আর যদি টাকা না দেওয়া হয় তাহলে এই সমস্যা ওই সমস্যা করে অনেক দিন ঘুরায়। আর যদি ওনার উপর এ যে অফিসার থাকে ওনাকে বিষয়টি অবগত করা হলে সেই অফিসার বলে আমি বিষয়টি দেখতাছি, এবং সেই বিষয়টি সেই পযন্তই থাকে। আমার থেকে টাকা নিয়েছে গাইবান্ধা এন.এইচ. মর্ডাণ হাই স্কুল এর অফিস সহায়ক। এবং বহু জায়গায় আমাকে টাকা দিতে হয়েছে, যেটা আমি প্রতিবাদ করেও কিছু করতে পারিনি।

গাইবান্ধা, Rangpur 2 September 2026 4 views RNSHAQEH
0 Comments
Paid Other public office ৳500

বিএমইটি কার্ড এর ৩ দিনে ট্রেনিং এর জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া সংক্রান্ত

বিএমইটি কার্ড এর জন্য তিন দিনের যে ট্রেনিং করতে হয় গাজীপুর জয়দেবপুর যে ট্রেনিং সেন্টার আছে। অনলাইন সাইড অফ করে রেখে অফলাইনের মাধ্যমে কাগজ পাতি জমা নিয়ে বড় অংকের টাকা দাবী করা হয়। খুব সতর্কতার সহিত এই কাজগুলো করা হয় যার কোন গ্রহণযোগ্য প্রমাণ থাকে না। ৪০০ টাকার অনলাইন খরচ ১০০০ টাকা গ্রহণ করা হয়। আর ২০০ টাকার অনলাইন খরচ ৬০০ টাকা গ্রহণ করা হয়।

গাজীপুর, Dhaka 2 September 2026 7 views DKA2N8NP
0 Comments
Paid Customs Office ৳150.0K

ব্ল্যাকমেইল

নিয়মিত ভ্যাট প্রদানের পরও হটাৎ এআরও দোকানে এসে খাতাপত্র নিয়ে যায়,তারপর বলে আপনারা যে ভ্যাট দেন তার পরিমাণ কম আপনাদের ৫ লাখ টাকা আরও ট্রেজারী চালান করতে হবে।সন্ধ্যার পর দেখা করেন বিস্তারিত বলছি।সন্ধ্যার পর দেখা করলে ২লাখ টাকা ঘুষ চাই অন্যথায় মামলার ভয় দেখায় বাধ্য হয়ে ১৫০০০০ টাকা দেই।

Mymensingh, Mymensingh 2 September 2026 5 views MYWEW9XE
0 Comments
Refused Land Office ৳20.0K

জমি ক্রয়ের পর নামজারীর আবেদন

ঢাকার দোলাইপাড়ে অবস্থিত ডেমরা ভূমি অফিসে ভূমি ইউনিয়ন কর্মকর্তা অনলাইনে নামজারী আবেদন করার পর তা কোনো পদক্ষেপ না নিয়ে সময় নষ্ট করে, একাধিকবার যাওয়ার পরও কোনো উদ্যোগ গ্রহণ না করে সময় নিদিষ্ট সময় অতিবাহিত করে নামজারী আবেদন না-মঞ্জুর করার কথা বললে তখন অনুরোধ করলে ২০,০০০/- টাকা ঘুষ দাবি করে

ঢাকার দোলাইপাড়ে অবস্থিত ডেমরা ভূমি অফিস, Dhaka 2 September 2026 6 views DKB3JEKR
0 Comments
Paid Land Office ৳100.0K

নামজারি

একটি মাত্র নামজারি করতে আমার থেকে 1,00,000 টাকা দাবি করেছিল. ফাইনালি নাম জারি করতে 90,000 টাকা দিতে হয়েছিল. আমার কাগজ সব ঠিক ছিলো এবং এই কাগজেই নামজারি হয়েছে. যে দাবি করেছিল সে একজন সাধারণ কর্মচারী (পাবনা সদর ভূমি অফিস) মনে হয় রেকর্ড রুমের কেউ, ওনার নাম মনে আছে কিন্তু বলব না. কিন্তু আওয়ার ফেস সারাজীবন মনে রাখব. আর ওনার জন্য দোয়া করব, উনি সহ ওনার রক্তের সকলে আল্লাহ যেন হাশরের ময়দানে এই টাকার হিসাব নেই. আর এই দনিয়াতে আমার যদি টাকা ফেরত না দেই, তাহলে ওনাকে হাশরের ময়দানে আমি আটকিয়ে দিব তার জীবনের সকল নেকি দিয়ে আমাকে পরিশোধ করতে হবে. প্রতিদিন পাবনাতে ভূমি অফিসে এমন অসংখ্য কাজ হয়.

পাবনা সদর, Rajshahi 2 September 2026 4 views RJKEQKDV
0 Comments
Paid Other public office ৳300

হাইকোটে রিট মামলার জন্য

কোন ব্যক্তি যদি হাইকোটে রিট মামলা করতে যায় তাহলে মামলার আগে তাকে কোন একটি কোটের অনুমতি লাগে আমি সেই অনুমতি আনতে গেলে ঐ কোটে অনুমতির জন্য আমি তাকে ৩০০ টাকা দেই, সে আর ও দাবি করে

ঢাকা, Dhaka 2 September 2026 6 views DK3BXTZ7
0 Comments
Paid Other public office ৳250

নির্বাচন অফিস

আমার ১৮ বছর হওয়ার পরেও আমার ভোট না হয় আমি নির্বাচন অফিসে একজন ভোটার হতে যাই। তখন আমার প্রয়োজনে কাগজপত্র নিয়ে যেতে বলে। কাগজপত্র নিয়ে যাওয়ার পরেও দুই থেকে তিন দিন ঘুরায়। এরপর আমার ভোটার আবেদন করে। আবেদন করার পর আমার কাছ থেকে টাকা চায়। এবং ২৫০ টাকা নেই।

পাটগ্রাম, Rangpur 2 September 2026 4 views RN56U4Y2
0 Comments
Paid Other public office ৳2.5K

যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ডিসি অফিসে দরখাস্ত দিয়ে না হয়ে পরবর্তীতে মন্ত্রিপরিষদে দরখ

রাজশাহী বাগমারার কলেজ মোড় এলাকায় যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদের জেলা প্রশাসক মহালয়ের কাছে একাধিক দরখাস্ত দেওয়ার পরে কাজ না হওয়ার পরে বাংলাদেশ সচিবালয়ে দরখাস্ত জমা দিতে গেছি সেখান থেকেই দরখাস্ত জমা না নিয়ে। একজনের সাথে কন্টাক করে দিয়েছে উনি প্রত্যেকটা মন্ত্রণালয়ে গিয়ে দরখাস্ত জমা দিবে একটি দরখাস্ত দেওয়ার জন্য এক হাজার টাকা করে ঘুষ নিয়েছে।

Dhaka, Dhaka 2 September 2026 4 views DKCFUE3T
0 Comments
Paid Other public office ৳170.0K

আনমেরিড সাটিফিকেট পাওয়ার জন্য

আমি একজন প্রবাসী আমি দীঘদিন প্রবাসে থাকার সুবাদে সেখানকার একজন স্হানীয় মেয়ের সাথে পরিচয় হয় সেই সুবাদে আমরা বিয়ের সিদ্ধান্ত নেই| সেই দেশের আইন অনুযায়ী আমাকে বাংলাদেশ কোন বিবাহ করি নাই বলে একটা আনমেরিড সাটিফিকেট নিয়ে আসার জন্য | সবকিছু ঠিক থাকলেও যখন উপজেলা টিএনও ওফিস থেকে যিনি আমার বাড়িতে তদন্ত করতে আসে ওনাকে মোটা ওংকের ঘুস দাবি করেন নাহলে ওনি রিপোর্ট দিবেন না কিন্ত আমি ওনাকে বার বলছি আমি বাংলাদেশ এ কোন বিবাহ করা ওনি আমার কোন কথা শুনেন নি

মৌলভীবাজার কুলাউড়, Sylhet 2 September 2026 7 views SY3HFVEK
0 Comments
Paid Passport Office ৳3.0K

নতুন পাসপোর্ট

আমি নতুন পাসপোর্ট করতে গেছিলাম আমার কাগজ পাতি সব ঠিক থাকা সত্ত্বেও তারা আমার পাসপোর্ট করে দেয়নি পরে আমার ইমারজেন্সি দরকার ছিল বাইরে থেকে দালালের মাধ্যমে পাসপোর্ট করি এবং পাসপোর্ট অফিসের লোক সেই দিনে আমার ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পাসপোর্ট এর সিলিপ দিয়ে দেয়

সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস, Rajshahi 2 September 2026 6 views RJK9KK35
0 Comments
Paid Other public office ৳2.0K

ক্যান্টনমেন্ট বোর্ডের লাইসেন্স নবায়ন

কোম্পানির লাইসেন্স নবায়নের জন্য নির্ধারিত সরকারি ফি প্রায় ৩৩,০০০ টাকা। তবে বাস্তবে লাইসেন্স নবায়নের কাজ সম্পন্ন করাতে অতিরিক্ত অনানুষ্ঠানিক অর্থ প্রদান করতে হয়। এই অর্থ প্রদান না করলে কাজ অযথা বিলম্বিত হওয়া, ফাইল আটকে থাকা বা বিভিন্ন অজুহাতে প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা থাকে। ফলে নির্ধারিত ফি পরিশোধের পরও দ্রুত ও স্বাভাবিকভাবে সেবা পাওয়ার জন্য অতিরিক্ত অর্থ দেওয়ার একটি চাপ সৃষ্টি হয়।

Dhaka, Dhaka 2 September 2026 4 views DK6YMYAG
0 Comments