All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,531 reports found
Report a bribe
Paid Education Office ৳30.0K

নিজ গ্রামের বিদ্যালয়ে পোস্টিং দিয়ে দিবে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি হওয়ার পর নিজ এলাকার বিদ্যালয়ে পোস্টিং দিয়ে দিবেন বলাতে ৩০০০০টাকা দাবি করেন।

ময়মনসিংহ, Mymensingh 4 September 2026 3 views
0 Comments
Refused BRTA ৳5.0K

ড্রাইভিং লাইসেন্স

আমার কাছে ড্রাইভিং লাইসেন্স করতে দালাল চক্র ৫০০০ টাকা চেয়েছে, কিন্তুু আমি পরীক্ষা দিয়ে নিজ যোগ্যতায় পাশ করে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নিয়েছি। একটুু পড়াশোনা আর গাড়ী চালানো প্রাকটিস করলে নিজে নিজেই লাইসেন্স করা সম্ভব।

Noakhali, Chattogram 4 September 2026 1 views
0 Comments
Paid Passport Office ৳1.0K

পাসপোর্ট

আমি পাসপোর্ট করতে অনলাইন আবেদন করে সকল প্রসেস সম্পন্য করে পাসপোর্ট অফিসে যাই। তখন কর্মকর্তা বিভিন্ন বাহানা করে পরে অফিসের বাইরে দালালের কাছে 1000 টাকা দিলে সকল সমস্যা সমাধান হয়।

যশোর, Khulna 4 September 2026 2 views
0 Comments
Refused Sub-Registry Office ৳60.0K

জমি রেজিস্ট্রি

আমার একটি জমি রেজিস্ট্রি ছিল। জমির সব কাগজপত্র ঠিক ছিল। কিন্তু সাব রেজিস্টার বলল যে আপনার এখানে বাড়ি ছিল বিধায় আপনার ৫ পার্সেন্ট অতিরিক্ত সরকারি ফ্রি দিতে হবে। আমি জমির ছবি তুলে নিয়েছিলাম। এবং ওনাকে দেখালাম যে জমিতে কোন ঘরবাড়ি কিছুই নাই। তখন উনি বললেন যে আমার সরকারের সাথে কথা বলেন আমি কথা বললাম কথা বলার পর সে আমাকে বলল ৬০ হাজার টাকা দিতে হবে। আমি তখন বললাম আমি তো সরকারি ফি সব দিয়েছি। তখন উনি বলল ওই টাকা না দিলে ৫ পার্সেন্ট টাকা দিয়ে আসুন।

খুলনা, Khulna 4 September 2026 0 views
0 Comments
Refused Other public office ৳15.0K

এলএলবি প্রোফেশনাল কোর্সের ফরম পূরণ সংক্রান্ত

বিগত বছর গুলোতে ফরম পূরণ মূলত ৫০০০-৬০০০ টাকা খরচ হতো। এবার ১৫০০০-১৬০০০ টাকা দাবী করায়। ফরম পূরণ বর্জন করেছি।

পাবনা, Rajshahi 4 September 2026 3 views
0 Comments
Refused Other public office ৳2.0K

পুলিশ ক্লিয়ারেন্স

আমি প্রথমে অনলাইনে আমার সব ডকুমেন্ট দিয়ে আবেদন করি,সরকারি ফি ১৫০০ টাকা চালান দেই।তারা এটা রিজেক্ট করে দেয়।আবার আবেদন করি তারপরও তারা সে আবেদন রিজেক্ট করে।আমি হতাশ হয়ে পরি, তারপর সেই অফিসের একজন কর্মকর্তা বলে ২০০০ টাকা দেন আমি সব করে দেব।তারপর আমি দিতে বাধ্য হই

গাজীপুর, Dhaka 4 September 2026 2 views
0 Comments
Paid Customs Office ৳1.00M

বন্ড লাইসেন্স নবায়ন ও অডিট

প্রতি বছর অডিটের সময় এই নির্যাতন চলে, প্রতি বছর ৬-১০ লাখ টাকা gush না দিলে ARO ফাইল পাস করে না, এর পর আরও তিন ধাপে এক লাখ করে টাকা দিয়ে সার্টিফিকেট নিতে হয়।

উত্তরা, Dhaka 4 September 2026 2 views
0 Comments
Refused Other public office ৳2.0K

পুলিশ ক্লিয়ারেন্স

আমি নিজে বিদেশের যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স পাওয়া জন্য আবেদন করি কিন্তু আমাকে ফোন করে থানা যেতে বলে আমি থানা গেলে কাগজ পত্র চেক করে বলে আমাদের খরচ দেন, আমি 500/ টাকা দেই কিন্তু হবে না আামি জানতে চাই কত দেব এবং কেন কম্পিউটার অপারেটর বলে 2000/-টাকা লাগবে তাহলে পুলিশ বা আপনাকে কোথাও যেগে হবে না। এবং বলে পুলিশ,ডিবি যাবে আপনার বাসায় তাদেরকে টাকা দিতে হবে আমি না দিয়ে চলে আসি। এভাবে বিদেশে যাওয়ার ভাইদের কাছ থেকে ঘুষ নেওয়া বন্ধ করতে হবে। সরকারি ফি 1500/- টাকা পুলিশকে ঘুষ দিতে হয় 2000/- টাকা, কারো কারো লাগে 6000/-

পটুয়াখালী সদর, Barishal 4 September 2026 3 views
0 Comments
Paid Passport Office ৳1.5K

নতুন পাসপোর্ট করা

পাসপোর্ট করতে গেলে তারা বিভিন্ন কাগজপত্রের সমস্যা দেখিয়ে রিজেক্ট করে দেয়। নামের সবকিছু ঠিক থাকার পরেও বলে যে এই নামটি ভুল হয়েছে এবং ওই নামটি আমার প্রায় সব কাগজপত্র একই রয়েছে। এ বিষয়টি নিয়ে আমি আমার অনেক পরিচিতের সাথে কথা বলেছি তারাও কোন না কোন অফিসার , তারা বলছে এটা কোন ধরনের ভুল নয়। কাগজ পাতি রিজেক্ট করার পর, তারা তাদের দালাল অর্থাৎ পাসপোর্ট অফিসের আশেপাশে যে দোকানগুলো আছে তাদের মাধ্যমে ১৫০০ টাকা দাবি করে এবং বলে যে কাগজপত্র পার করিয়ে দিবে, যে অফিসার আমার কাগজ পাতি রিজেক্ট করেছিল সেই অফিসারই আবার সেই আমার কাগজ কনফার্ম করে শুধুমাত্র দালালকে ১৫০০ টাকা দেওয়ার কারনে

দিনাজপুর, Rangpur 4 September 2026 2 views
0 Comments
Paid Education Office ৳3.5K

বেতন স্কেল বৃদ্ধি

আমার বাবা একজন মাদরাসা শিক্ষক,প্রায় ৩০ বছর তার শিক্ষকতার বয়স। ওনার মাদরাসায় শিক্ষকদের উচ্চতর স্কেলের জন্যে ফাইল পাঠানোর নির্দেশ দেয়া হয়। যথারীতি ওনারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যান,ফাইল জমা দিতে। কিন্তু বিধি বাম! তাদের কাছ থেকে প্রতিজন ৩০০০ করে ঘুষ চাওয়া হয়,নাহলে ফাইল আটকে থাকবে। ওনারা নিরুপায় হয়ে পরিশোধ করে আসেন।

চকরিয়া, Chattogram 4 September 2026 2 views
0 Comments
Paid Other public office ৳500

পাসপোর্ট এর জন্য ভেরিফিকেশন

পাসপোর্ট করার সময় পুলিশ ভেরিফিকেশনের রিপোর্টের জন্য পুলিশ আমার কাছ থেকে ৫০০ টাকা চেয়েছিল। চা খাওয়া বাবদ। অগত্ত বাধ্য হয়ে দিয়েছিলাম ৫০০ টাকা

রহনপুর, Rajshahi 4 September 2026 3 views
0 Comments