All reports

19,086 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,086 reports found
Report a bribe
Refused Land Office ৳8.0K

খারিজ পাশের জন্য

চুয়াডাঙ্গা উপজেলা ভূমি অফিসে খারিজ পাশ করাতে হলে নাজির কাম ক্যাশিয়ার কে গুনতে হয় সাধারন নামজারির জন্য ২৫০০ টাকা আর ওয়ারিশ সুত্রে বা ভায়া দলিল থকালে গুনতে হয় ৮০০০ টাকা ।। তানা হলে কেস পাস হয় না । পতি মাসে লাক লাক টাকা হাতিয়ে কিনছে গাড়ি , বাড়ি ও জমি ...

উপজেলা ভূমি অফিস চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা, Khulna 2 September 2026 6 views KHP9CKAS
0 Comments
Refused Other public office ৳200.0K

১ম পক্ষের সত্ব দখলিও মালিকানা ভূমি অবৈধভাবে জবরদখলের মাধ্যমে ২য় পক্ষকে হস্তান্তর করা হয়।বরগুনা পুলিশ

আমার সত্ব দখলিও মালিকানা ভূমি থেকে আমাকে জোরপূর্বক উচ্ছেদ করে, অপরপক্ষকে হস্তান্তর করেন,আমি আইনের দারস্থ হইলে জানতে পারি ২ লক্ষ টাকায় থানা বুক করা হয়েছে, একজন এস আই এর মাধ্যমে। তারপরও অনেক আইনি চেষ্টা চালিয়েও আমার সম্পত্তি রক্ষা করতে পারিনি শুধু মাত্র ঘুস গ্রহণ ও অসাধু উপায়ে পুলিশের ক্ষমোতার ব্যাবহারের জন্য, আমি এর বিচার চাই

বরগুনা সদর, Barishal 2 September 2026 6 views BR8AMLBW
0 Comments
Paid Other public office ৳90

রেলসেবা

কমলাপুর রেলস্টেশনে লোকাল ট্রেনে জামালপুর কমিউটার এ অসুস্থ রোগীর জন্য সিট দরকার ছিল। পরে, টিকিট মাস্টারকে সিট আছে কিনা জিজ্ঞাস করা হইছিলো। তারপরে সে সিট নাই বলে না করে দেয়। পরে যখন পাশের ভাইটা বলল : ভাই,টাকা বারায়ে দিব, তখন স্টেশন মাস্টার বলল,সিট কয়টা লাগব? ওই ভাইটা তারপরে ২ টা সিট এর কথা বলে ৩০০ টাকা দিয়ে সিট নিল। রেগুলার ভাড়ার দিগুন পরিমান টাকা দিতে হয় সিট ভাড়ার জন্য শুধুমাত্র বসে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য। আমার প্রশ্ন হইলো, অতিরিক্ত টাকা দিলে সিট পাওয়া যায়, আর ঘুষ না দিলে সিট পাওয়া যায় না। তাইলে এই সিটগুলা বরাদ্দ কাদের জন্য করা থাকে? যারা তাদের ঘুষ দিতে পারবে তাদের জন্য নাকি? হ্যা?

কমলাপুর, Dhaka 2 September 2026 4 views DKDSYRNJ
0 Comments
Refused Other public office ৳5.0K

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর

লেবার অফিসাররা কোনো তথ্য যাচাই ছাড়াই ব্যবসায়ীদের বানোয়াট চিঠি দেয় এবং সবকিছু আইন অনুযায়ী থাকার পরেও কেস করার হুমকি দিয়ে অর্থ আদায় করে। এখন আবার অন্যায়ভাবে বেশি অর্থের বিনিময়ে শুক্রবার দোকান খুলতে দিচ্ছে।

ফেনী, Chattogram 2 September 2026 4 views CTNKA29R
0 Comments
Paid Education Office ৳50

প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তির জন্য

উক্ত কলেজের অফিস কক্ষে ডিগ্রি ২০২৩–২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ফরম ফিলাপের সকল কাগজপত্র যথাযথভাবে পূরণ করে জমা দিতে গেলে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রত্যেক আবেদনকারীর নিকট ৫০ টাকা করে দাবি করা হয়। আমাকে জানানো হয় যে, প্রত্যেক আবেদনের বিপরীতে কলেজ কর্তৃপক্ষ ৫০ টাকা নির্ধারণ করেছেন। আমি উক্ত ৫০ টাকা প্রদানের জন্য রশিদ চাইলে অফিসে দায়িত্বরত ব্যক্তিরা জানান যে, এই টাকার কোনো রশিদ দেওয়া হয় না। বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য সেখানে উপস্থিত অন্যান্য শিক্ষার্থীদের দেখানো হয় এবং বলা হয়, তারাও ৫০ টাকা প্রদান করে আবেদন জমা দিচ্ছেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে আর কোনো ধরনের বিরোধে জড়াইনি। কারণ, আমি আশঙ্কা করছিলাম যে, বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে বা কর্তৃপক্ষ আমার আবেদনটি বাতিল করে দিতে পারে।

গফরগাঁও সরকারি কলেজ , গফরগাঁও, Mymensingh 2 September 2026 5 views MY3HM56G
0 Comments
Refused Land Office ৳25.0K

সংশোধিত খতিয়ান তুলনাকারীর আইডি থেকে ছারানে প্রসঙ্গে

আমার একটি খতিয়ানে অনলাইনে এন্ট্রি দিতে গিয়ে অফিস থেকে ভূল করেছে সেই খতিয়ানটি undp থেকে সংশোধন করে তুলনাকাটীর আইডিতে প্রেরন করা হয় করার কিন্তু সেটা তুলনসকারীর আইডিতে ঝুলে থাকে আমি খতিয়ানটি ছারানোর জন্য গেলে আমার কাছে ২৫০০০/ টাকা দাবী করে অথচ ১ মিনিটেরও কাজ না।।

ঢাকা ডিসি অফিস, Dhaka 2 September 2026 8 views DKAAAEWK
0 Comments
Paid Land Office ৳10.0K

সরকার কর্তৃক অধিগ্রহণকৃত জমির ন্যায্য টাকা উত্তোলন জনিত

মহাদেবপুর উপজেলার নওহাটায় অবস্থিত সরকার অধিগ্রহণকৃত সাইলো প্রকল্পের জমিতে আমাদের কিছু অংশ সরকার অতি গ্রহণ করে এবং তার বিনিময়ে মোট যে টাকা দেওয়ার কথা সেখান থেকে ডিসির অফিস প্রায় ১৫ পার্সেন্ট টাকার কেটে রাখে এবং সেই অফিসের অফিসার আমাদের কাছ থেকে উত্তর টাকায় গ্রহণের জন্য আরো ১০ হাজার টাকা দাবি করেন। একরকম বাধ্য হয়েই সেই টাকা দিতে হয়।

নওগাঁ, Rajshahi 2 September 2026 4 views RJZNU7NY
0 Comments
Paid Other public office ৳2.5K

পুলিশ তদন্ত রিপোর্ট কোর্টে পাঠানো

আমি একটি থানায় জিডি করেছিলাম কিন্তু পুলিশ এএসআই আমাকে বাধ্য করলো ২৫০০ টাকা না দিলে সত্য তদন্ত রিপোর্ট আদালত সাবমিট করবে না।ফলে বাধ্য হয়ে টাকা দিতে হয়েছিল কারণ আমি তখন নিরাপত্তাহীনতায় ভুগছিলাম।

গ্রাম, Rajshahi 2 September 2026 4 views RJJPJ5FF
0 Comments
Paid Passport Office ৳5.0K

to make passport

বাস্তব অভিজ্ঞতা : পাসপোর্ট অফিসে গিয়ে প্রথমে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলাম। কিন্তু কাউন্টারে যাওয়ার পর নানা জটিলতা ও নিয়মের অজুহাত দেখিয়ে বলা হলো, এগুলো সমাধান করতে অনেক সময় লাগবে। বাধ্য হয়ে একপর্যায়ে অফিস থেকে বের হয়ে আসি। বাইরে একটি দোকানে কথা বলতেই একজন পাঁচ হাজার টাকার বিনিময়ে সব ঠিক করে দেওয়ার প্রস্তাব দেয়। টাকাটা দেওয়ার পরই দৃশ্যপট পুরোপুরি বদলে গেল—ভেতরে ঢুকতেই কোনো রকম ঝামেলা ছাড়া সরাসরি ডাক পড়ল, চটজলদি ছবি তোলা হলো এবং চোখের পলকে কাজ শেষ হয়ে গেল। যেখানে নিয়ম মেনে চলতে গেলে সাধারণ মানুষকে পদে পদে হয়রানি হতে হয়, সেখানে বাড়তি টাকা ফেললেই সব অসম্ভব মুহূর্তেই সম্ভব হয়ে যায়। সাধারণ সেবাপ্রত্যাশীদের জিম্মি করে পুরো ব্যবস্থাটাই যেন এই ঘুষের সিন্ডিকেটের ওপর চলছে।

khilkhat, Dhaka 2 September 2026 4 views DK87Q45L
0 Comments
Paid Other public office ৳15.0K

হল আসন বরাদ্দে আর্থিক অসঙ্গতি

আমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর একজন শিক্ষার্থী । আমাদের সরকারি কলেজে ছাত্রদলের নামধারী একটি রাজনৈতিক দল হল দখল করে রেখেছে। তারা প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ১০ থেকে ১৫ হাজার টাকা জোরপূর্বক চাঁদা আদায় করছে এবং বাধ্যতামূলকভাবে হলের শিক্ষার্থীদের বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে নিয়ে যাচ্ছে। প্রোগ্রামে অংশগ্রহণ না করলে শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ ও শারীরিক নির্যাতন করা হচ্ছে। এছাড়া, হলে আসন বরাদ্দের দায়িত্বে থাকা স্থানীয় কর্তৃপক্ষ ও শিক্ষকদের কাছে সহায়তা চেয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। তারা কোনো তথ্য দিয়ে সহযোগিতা না করে শিক্ষার্থীদের এড়িয়ে চলছেন, যার ফলে সাধারণ শিক্ষার্থীরা জোরপূর্বক সুবিধাভোগী বড় ভাইদের শরণাপন্ন হতে বাধ্য হচ্ছে। আমি নিজেও এর ভুক্তভোগী । হলে তো উঠছি মিছিলে না গেলে সমস্যা ।

Tezgaon, Dhaka 2 September 2026 6 views DK6UEMNS
0 Comments
Paid Public Hospital ৳300

ট্রলি বহনকারীকে টাকা দেওয়া।

ময়মনসিংহ মেডিকেল কলেজ সরকারি হাসপাতালে নিয়োজিত ট্রলি বহনকারী আমার রোগীকে ইমারজেন্সি থেকে ওয়ার্ডে নিয়ে যায় এবং আমার কাছ থেকে টাকা দাবি করেন ভাষাটি ছিল স্যার বিদায় করেন /কিছুদেন।না দিতে চাইলে গালাগালি করেন এবং আমি দিতে বাধ্য হই।

ময়মনসিংহ, Mymensingh 2 September 2026 6 views MYCB647Z
0 Comments
Paid Other public office ৳16.0K

পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতি

পুলিশ ক্লিয়ারেন্স সনদ পেতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ — লাকসাম থানা দপ্তর: লাকসাম থানা, বাংলাদেশ পুলিশ সেবা: পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC) স্থান: লাকসাম, কুমিল্লা আমি একজন সাধারণ বাংলাদেশি নাগরিক। গত প্রায় আট বছর আমি প্রবাসে ছিলাম। আমার বিরুদ্ধে কোনো মামলা, অপরাধ বা কোনো ধরনের ক্রিমিনাল অভিযোগ নেই। আমার একটি জরুরি প্রয়োজনের কারণে দ্রুত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করে যুক্তরাষ্ট্রের দূতাবাসে জমা দেওয়া প্রয়োজন ছিল। পুলিশ ক্লিয়ারেন্সের জন্য সরকারি ফি মাত্র ১,৫০০ টাকা, কিন্তু আমার কাছ থেকে এই সরকারি ফি-এর বাইরে ১৬,০০০ টাকারও বেশি অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছে। আমি স্বেচ্ছায় এই অতিরিক্ত অর্থ দিতে চাইনি। কিন্তু আমার পুলিশ ক্লিয়ারেন্সটি জরুরি ভিত্তিতে প্রয়োজন ছিল এবং নির্ধারিত সময়ে

লাকসাম থানা, Chattogram 2 September 2026 6 views CTQV2QZD
0 Comments
Paid Passport Office ৳1.7K

নতুন passport তৈরি জন্য

জামালপুর পাসপোর্ট অফিস যিনি passport application যাচাই - বাছাই করেন, সব ধরনের কাগজপত্র ঠিক থাকার পরেও application জমা নিচ্ছিল না এভাবে টানা ৩ দিন শুধু rejected করছিল এবং ৪ নম্বর দিন 1700 টাকা ঘুষ প্রদানের মাধ্যমে passport application বিশেষ চিহ্ন করা তখন কোনো ধরনের কাগজপত্র ছাড়া আমার passport application জমা নিয়েছে, মানে ঘুস এবং বিশেষ চিহ্ন ছাড়া তারা কোনো application জমা নেয় না, জামালপুর পাসপোর্ট অফিস যিনি আবেদন পত্র যাচাই বাছাই করেন আমি তার বিরুদ্ধে এই অভিযোগ গুলো করছি।

Jamalpur, Mymensingh 2 September 2026 6 views MY8AZDNP
0 Comments
Paid Land Office ৳8.0K

নাম জারি

আমাকে বলে অনেক সমস্যা কাগজে ভেজাল এই সেই বলে প্রায় তিন মাস গুরিয়েছে তারপর এক বড় ভাইয়ের মাধ্যমে ৮ হাজার টাকা দিয়েছি কাজ হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর, Chattogram 2 September 2026 4 views CTLS6EMP
0 Comments