All reports

19,086 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,086 reports found
Report a bribe
Paid Passport Office ৳6.0K

নতুন পাসপোর্ট

কয়েকদিন আগে আমার আম্মা উমরাহ করার জন্যে যেতে চাইলে, আমরা নতুন পাসপোর্ট করার জন্য পাসপোর্ট অফিসে যাই, গিয়ে দেখি দালাল ছাড়া পাসপোর্ট করা সম্ভব নয়। বাধ্য হয়ে দালালকে সরকারি ফি ছাড়াও, ছয় হাজার টাকা দিতে হয়েছে। এবং দালালের কথা হলো এই টাকা সে একা নিবেনা, উপরমহল পর্যন্ত যাবে।

কিশোরগঞ্জ, Dhaka 2 September 2026 4 views DKLLMSNH
0 Comments
Only demanded Other public office ৳1

ওয়ার্ক অর্ডার ও সাইট পরিদর্শন , বিল অনুমোদন

আপনাদের সাইটটি সীমাবদ্ধ হওয়ার কারণে পূর্ণাঙ্গ রিপোর্ট দেয়া সম্ভব হচ্ছে না । এলজিইডি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর , রোডস্ এন্ড হাইওয়ে, ত্রাণ ও দূ্র্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর , পানি উন্নয়ন বোর্ড ,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর , গণপূর্ত সহ যতগুলো প্রতিষ্ঠান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে সব প্রতিষ্ঠানের সকল ঠিকাদার কে কোন কাজ পেলে কার্যাদেশ নেয়ার জন্যে প্রকল্প পরিচালককে বা ক্ষেত্রমত তার অধন্তন কর্মকর্তার কাছে দপ্তর ভেদে .৫%- ২% পর্যন্ত ঘুষ দিতে হয়। তারপর কাজ শুরু করার সময় সাইট বুঝে নিতে উপসহকারী প্রকৌশলীকে একটা টাকা দিতে হয়। সেটার অবশ্য নির্দিষ্ট পারসেন্টেজ নেই । কাজ চলমান থাকাকালীন বিভিন্ন অজুহাতে দায়িত্বরত প্রকৌশলীকে ঘুষ দিতে হয়। নতুবা বিভিন্ন অজুহাতে কাজে বাধা সৃষ্টি করে । কাজ শেষে বিলের জন্যে ৪-১২%

লক্ষ্মীপুর, Chattogram 2 September 2026 11 views CTBUL49N
0 Comments
Paid Passport Office ৳3.0K

নতুন পাসপোর্ট

আমি যখন নতুন পাসপোর্ট করতে যাই তখন সব ডকুমেন্টস সঠিক থাকার পরও তারা ভিন্ন অযুহাত দেখায় যার কারণে আমি পাসপোর্ট করতে পারিনি তখন আমি পাসপোর্ট অফিসের পিওনের মাধ্যমে তিন হাজার টাকা বেশি দিয়ে পাসপোর্ট করি

মৌলভীবাজার, Sylhet 2 September 2026 5 views SYESFH9F
0 Comments
Paid Land Office ৳5.0K

জমি খারিজ

জমি বিক্রির জন্য জমি খারিজ করা প্রয়োজন ছিল। দলিল, পর্চা, নকল ইত্যাদি নিয়ে জমি খারিজ করতে যাই আমরা। মূল ফি ১১০০ এর মতো ছিল। অনেক দাবি করেছিল। শেষ পর্যন্ত ৬০০০ হাজারে ঠিক হয়। এখানে এটা ওপেন সিক্রেট। ৪০০০/৫০০০ হাজার থেকে ৮০০০/১০০০০ হাজার টাকা ঘুষ দিয়ে জমি খারিজ করাতে হয়।

শাহবাজপুর ভূমি অফিস(কাচারী) জামালপুর সদর, জামালপুর, Mymensingh 2 September 2026 7 views MYCQQFFM
0 Comments
Paid Tax Office ৳10.0K

অডিট নিষ্পত্তির জন্য

আমার আয় কর ফাইল অডিটে পড়েছে। শুনানি জন্য চার বার যেতে হয়েছে। সব ডকুমেন্ট দিয়েছি। কিছু টাকাও দিয়েছি। ব্যাংক স্টেইটমেন্ট দেখে বলেছিল Bank Reconciliation দেন, দিলাম। আমার টেক্স দেওয়া নগদ টাকা ব্যাংকে জমা দিয়ে Bank Transfer মাধ্যমে কাউকে টাকা ধার দিয়েছিলাম, পরে সেই টাকা আমার একাউন্টে জমা দিয়ে টাকা ফেরত দিয়েছিল। এখন অফিসার বলিতেছে আপনার একাউন্টে যাহা জমা হয়েছে সবটুকুর উপর কর দিতে হবে। অতপর সার্কেল অফিসার পজিটিব রেজাল্ট দিয়েছিল কিন্তু রেঞ্জ অফিসার এই রিপোর্ট বাতিল করে ব্যাংকে যত টাকা জমা হয়েছে কর দেওয়া এমাউন্ট বাদ দিয়ে বাকিটুকুর উপর কর প্রদান করার জন্য আদেশ দিয়েছে। আমার ভুল এখানে উনাকে কিছু দিতে পারিনি। পরে শুনলাম তিনি টাকা ছাড়া কাজ করেন না। এখন এই চিঠির জন্য অপেক্ষায় আছি।

ঢাকা, Dhaka 2 September 2026 4 views DKZDPAR2
0 Comments
Only demanded Public Hospital ৳10.0K

রোগী বহনকারীর এম্বুলেন্স সেবা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার রোগীকে কুমিল্লা বাড়ি নিয়ে যেতে বাহিরের এম্বুলেন্স ভাড়া করে নিয়ে আসি ৪০০০ টাকা।কিন্তু রোগী অ্যাম্বুলেন্সে উঠানোর সময় কিছু অ্যাম্বুলেন্স ড্রাইভার যারা ঢাকা মেডিকেলের আশেপাশেই থাকে তারা তাদের নিজস্ব অ্যাম্বুলেন্স ছাড়া বাহিরের কোন এম্বুলেন্সে রোগী নিতে দিবে না এবং তাদের ভাড়া ১০ হাজার টাকা দাবী করে যা প্রায় দ্বিগুনেরও বেশি।

ঢাকা, Dhaka 2 September 2026 4 views DKM4FYEP
0 Comments
Refused Education Office ৳4.0K

কাজ করা সত্ত্বেও স্কুলের স্লিপের ও রুটিন মেইনটেইন এর টাকা দিতে অনিচ্ছুক

প্রাইমারি স্কুলের বরাদ্দে, স্কুল কতৃপক্ষ কাজ করা সত্তেও সরকারি বরাদ্দকৃত টাকা দিতে অস্বীকৃতি। যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও, ১০০% কাজ হওয়া সত্ত্বেও উপজেলা শিক্ষা অফিসার কে টাকার ভাগ না দেওয়ায় দুই বছর যাবত টাকা আটকে রেখেছে। এবং মহিলা শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার ও হয়রানি।

বেতাগী, Barishal 2 September 2026 6 views BR62ZCCJ
0 Comments
Paid City Corporation ৳2.4K

নতুন ট্রেড লাইসেন্স ও ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেড লাইসেন্স নবায়ন করলে চ খওয়ার জন্য অথবা আইটি চার্জ ইত্যাদি বলে 200 টাকা দাবি করা হয় এবং তা সকলে দিয়েও দেয় এবং নতুন ট্রেড লাইসেন্স এর ক্ষেত্রে ওনাদের সাথে কন্ট্রাক্ট করতে হয় প্রতি ট্রেড লাইসেন্স এ 2000-2500 ক্ষেত্র বিশেষে 3000 টাকাও দাবি করা হয়, না দিলে বিভিন্ন সমস্যা বের হয়ে যায়, সময় বেড়ে যায় যেমন- 2 দিনের কাজ 30 দিনেও হয়না। আমি টাকা কিছু কমানোর কথা বলায় উত্তরে বলে “1500-1700 টাকা উর্ধতন কর্মকর্তাদেরই দিতে হয়, আমি কাজটা কষ্ট করে করবো আমার আর কি থাকে বলেন”। আমদের আসলে বাধ্য হয়েই ঘুষ দিতে হয়, সময়মত নবায়ন না করলেও জরিমানা দিতে হয়।

ওয়ারী, Dhaka 2 September 2026 9 views DK7VMXNT
0 Comments
Paid Other public office ৳2.0K

কারা পুলিশ

আমার আসামির পিসি কার্ডে জমা দেওয়ার জন্য টাকা দিলে টাকা জমা না করে ১০০০/- টাকা খাই ফেলে, এবং কাপড় আর নাস্তা দেওয়ার জন্য ১০০০/- টাকা ঘুষ নিয়েছে।

কক্সবাজার, Chattogram 2 September 2026 6 views CTQVE4YQ
0 Comments
Paid Traffic Police ৳2.0K

ওভার স্পিডের মামলা

সো কল্ড ওভার স্পিডের কথা বলে মামলা দিতে চেয়েছিলো। আমি ওভার স্পিডে ছিলাম না। থাকলেও কোন প্রুভ দেখাতে পারেনি। মামলা তো দেয়ই নি, ঘুষের জন্যে কালক্ষেপন করতেছিলো। বিকাশে ৫০০ টাকা দিয়েছি। বাকিটা ক্যাশে নিয়েছে। ওইখানে স্বয়ং ওসি র‍্যাংকধারী একজন ছিলো, ব্যাজ দেখে আইডিয়া করেছি।

বাবুগঞ্জ থেকে বরিশাল যাওয়ার রোড, Barishal 2 September 2026 9 views BRXD9ABV
0 Comments
Paid Other public office ৳7.0K

জাতীয় পরিচয় পত্র গ্রহণ

আমার শশুর প্রবাসে দীর্ঘদিন যাবত থাকে। বয়স প্রায় ৫৫ বছর। ওনার পাসপোর্ট আছে কিন্তু জাতীয় পরিচয় পত্র নাই। প্রবাস থেকে ছুটিতে দেশে এসেছিল। জমি কেনা-বেচা সম্পর্কিত একটি কাজে ওনার জাতীয় পরিচয় পত্রের প্রয়োজন হলো। তাই উপজেলা নির্বাচন কমিশন অফিসে গিয়েছিল জাতীয় পরিচয় পত্র করার জন্য। কিন্তু ওনারা বিভিন্ন কারন দেখিয়ে হয়রানি করলো। তারপর অনেক কথা বলার পরে, ৭০০০ টাকা দেয়ার বিনিময়ে জাতীয় পরিচয় পত্র করে দিতে সম্মত হয়। আমাদের জরুরী প্রয়োজন থাকাতে টাকা দিতে রাজি হয়। পরে তারা ঐদিনেই ছবি তুলে এবং কিছু দিন পরে জাতীয় পরিচয় পত্র দেয়।

কুমিল্লা, Dhaka 2 September 2026 4 views DKL236H4
0 Comments
Paid Land Office ৳40.0K

খতিয়ান রেকর্ড

আমার বাবার নামে একটি ফ্লাট এর খতিয়ান রেকর্ড তুলতে গেলে, এবং একটি কপি চাইলে দীর্ঘ তিন মাস টালবাহানা করে এই টাকা দাবি করে।আমি ইতালি প্রবাসী। বাবার মৃত্যুর পর ঐ ফ্লাটের দলিল না পেয়ে বাধ্য হয়ে এই টাকা দিয়ে দলিল তুলি।

ঢাকা, Dhaka 2 September 2026 6 views DKBU7WPL
0 Comments
Paid Land Office ৳21.0K

নামজারি

নামজারি করার জন্য বলতেছেন এখানে কিছু খরচ পাতি দিতে হবে তাহলে হয়ে যাবে না হয় অনেক ঘুরাঘুরি করতে হবে পাশাপাশি দেরি হবে এই হলো অবস্থা সবচেয়ে বেশি ভূমি অফিসে ঘুষের বানিজ্য হয় আমি চাই এই অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের বাড়ি জমি জমার ও তার বেতনের টাকা এর হিসাব নেওয়া বাংলাদেশ টা ঘুষের মাধ্যমে ছড়িয়ে গেছে এর থেকে আমরা রেহাই চাই।

গ্রাম, Chattogram 2 September 2026 8 views CTFD8Z4F
0 Comments
Paid Passport Office ৳2.0K

নতুন পার্সপোট তৈরী

আমি বিকাশে টাকা প্রেমেন্ট করেছি কিন্তু তারা বলে খুজে পাওয়া যাচ্ছে না আমার কাছে টাকা জমা দেওয়ার বিকাশ প্রেমেন্ট রিসিট আছে বলে চালান লাগবে বলে কম্পিউটার দোকানে যাও, যাওয়ার পরে কম্পিউটার দোকানদার বলে 2000হাজার টাকা দিতে হবে এবং অফিসে 1500 আর আমি চালান এনে দিবো 500 সর্বমোট 2000টা । এরক হলে কি আমরা গরিব কীবাবে বাঁচব।

মৌলভীবাজার, Sylhet 2 September 2026 6 views SYGL8PWZ
0 Comments
Paid Public Hospital ৳10.0K

সোনাগাজী উপজেলা সরকারি হাসপাতালে টাইফয়েড টিকাদানের টাকার দূর্নীতি।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ টাইফয়েড টিকাদানের বরাদ্দকৃত টাকা অফিস কর্তৃক প্রতি ইউনিয়ন এ ১০ হাজারের বেশি করে দূর্নীতি করা হয়। ফেনীর অন্য উপজেলার সাথে সোনাগাজীর ইউনিয়ন গুলো প্রায় ১০০০০+ টাকা কম পায়। ৯ টা ইউনিয়ন প্রায় ৯০ হাজারের বেশি টাকা তারা দূর্নীতি করে। স্বাস্থ্য সহকারীদের বঞ্চিত করা হয়। আল্লাহর কাছে বিচার দিলাম।

সোনাগাজী,ফেনী, Chattogram 2 September 2026 4 views CTV9FFHT
0 Comments
Paid Passport Office ৳1.0K

পাসপোর্ট ক্লিয়ারেন্স

আমার পাসপোর্ট ক্লিয়ারেন্স করার সময় একজন সরকারি কর্মকর্তাকে (আমার থানায় দায়িত্বরত পুলিশকে)১০০০ টাকা দিতে হয়েছে। কারন জানতে চাইলে তিনি বলেন ভেজাল্মুক্ত পাসপোর্ট চাইলে টাকা দিতে হবে। না হয়। উনার সাথে দেখা করতে হবে। মানে চলেবলে কৌশলে আমার থেকে উনি টাকা নিয়েই ছাড়ব্বন। অথচ তিনি সরকারি কর্মকর্তা।

কিশোরগঞ্জ, Dhaka 2 September 2026 6 views DK7FUERL
0 Comments