All reports

19,067 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,067 reports found
Report a bribe
Refused Land Office ৳150

হোল্ডিং বই এ এন্ট্রি

আমি অনলাইনে জমে খারিজ করতে দেওয়ার পরে ভূমি অফিসে গেলাম হোল্ডিং খাতাতে ইনসি করার জন্য কিন্তু তখন সেখানে আমার থেকে দেড়শ টাকা চাই রশিদ দিতে রাজি হয় না পরবর্তীতে আমি সেটাকে না দিয়ে যে চলে আসি

Bheramara, Khulna 2 September 2026 7 views KH775F8M
0 Comments
Paid Other public office ৳600

ট্রেনের টিকেট ক্রয়

১০ দিন পরের এডভ্যান্স টিকেট অনলাইনে না পেয়ে স্টেশনে কাউন্টারেও পাই নি। পরে এক দুইজন স্টেশনের গার্ড বললো টিকেট আছে। পরে ৪০০ টাকার টিকিট ৬০০ টাকা দিয়ে নিয়েছি। ১০ দিনের পরের টিকেট ও নিজেরাই ব্ল্যাক নিয়ে নেয়। আর আগে ভোটার কার্ড চেক করত। এই সরকার আসার পর ট্রেন কর্তৃপক্ষ নিজেরাই ব্ল্যাক এর সাথে জড়িত। ভোটার কার্ডের চেক করে না।

সিলেট রেলওয়ে স্টেশন, Sylhet 2 September 2026 6 views SYT8Q4QM
0 Comments
Paid Passport Office ৳2.0K

ই-পাসপোর্ট

আমি সরকারি ভাবে পাসপোর্ট এপ্লাই করি, টাকা জমা দি সকল কিছু ঠিক আছে তাও আবেদন জমা নিচ্ছে না, পরে দালাল কে ২০০০ দি করিয়ে নিলাম পাসপোর্ট। স্থান : লক্ষীপুর পাসপোর্ট অফিস

লক্ষ্মীপুর, Chattogram 2 September 2026 4 views CTYZTUM2
0 Comments
Only demanded Accounts Office ৳75.0K

এল পি আর এবং পেনশন সংক্রান্ত (FPO AEC & ACC Office)

LPR এর বিল ২ থেকে ৩ মাসের মধ্যে পাওয়ার কথা থাকলেও আজ ছয় মাস চলছে এখনো বিলটি পাইনি কারণ আমি তাদের চাহিদা কৃত অর্থ অর্থাৎ ঘোষ আজও পরিশোধ না করায় আমার বিলটি তারা পেন্ডিং রেখেছে

Dhaka Cantonments (FPO AEC & ACC, ISPR Office সংলগ্ন, Dhaka 2 September 2026 4 views DKWC4U3J
0 Comments
Paid Other public office ৳2.0K

গর্ভবতী ভাতার জন্য আবেদন

বর্তমানে গর্ভবতী ভাতার জন্য আবেদন করা যাচ্ছে যেটি প্রতি মাসে ৮৫০ টাকা করে দিয়ে থাকে ৩৬ মাস পর্যন্ত এটার জন্য যে কোন মানুষ আবেদন করলে তাদের থেকে মোটা অংকের টাকা নিচ্ছে 2000 থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত। তাদের দাবি অনুযায়ী টাকা পরিশোধ না করলে তারা আবেদনটি অনুমোদন দেয় না পরিষদের নির্বাহী কর্মকর্তা। আমার থেকে ৩ হাজার টাকা চাওয়া হলে দুই হাজার টাকা দিয়ে আসি

শরীয়তপুর জেলা জাজিরা থানা সেনেরচর ইউনিয়ন, Dhaka 2 September 2026 3 views DKVCGJN2
0 Comments
Only demanded Other public office ৳500.0K

rajuk building

আমরা আবাসিক ভবনে কেন স্কুল করলাম রাজউক এসে আমাদের থেকে অঙ্গীকার নামা নিয়েছে যে আমরা যাতে রাজউকের অনুমোদন নিই তিন মাসের মধ্যে । আমি বললাম ঢাকাতে হাজার হাজার প্রতিষ্ঠান আছে আবাসিক বিল্ডিংয়ে । পরবর্তীতে তাদের লোক আমার সাথে communicate করে আর বলে টাকা লাগবে | জিজ্ঞেস করলাম কত টাকা বললো পাঁচ লক্ষ |

uttara, Dhaka 2 September 2026 3 views DKHNMSRL
0 Comments
Paid Passport Office ৳3.0K

নতুন পাসপোর্ট করার জন্য

বিদেশে আসার জন্য পাসপোর্ট অফিসে গিয়ে দালাল ছাড়া কাজ হয় নাই, ৩০০০টাকা নিয়ে ছিলো,তার পর সিরিয়াল দেয়,তার আগে যত বার গিয়েছি, বার বার বলে কাগজ ঠিক নেই,টাকা নেওয়ার পর সব কাগজ ঠিক হয়ে গেলো,

পাবনা, Rajshahi 2 September 2026 3 views RJ5AWYXZ
0 Comments
Paid BRTA ৳5.0K

নতুন লাইসেন্স

নতুন লাইসেন্স নিয়ে মেলা তামাশা হয় এখানে। বাইক চালাতে পারে এমন ব্যক্তিকেও মেলা বার ফেল করানো হয়, অবশেষে ৫ হাজার টাকা দালাল কে দিয়ে সব ঠিকঠাক করা হয়।

বগুড়া, Rajshahi 2 September 2026 6 views RJF8H2FJ
0 Comments
Paid Other public office ৳4.0K

বিদ্যুৎ এর নতুন মিটার এর আবেদন এর জন্য

নতুন ফ্ল্যাটে নতুন বিদ্যুৎ এর মিটার আবেদন করেছিলাম। সাইট ইন্জিনিয়ার বাসায় এসে টাকা দাবি করে ৪০০০/- এখনো clearance না দেওয়ায় মিটার পাশ হচ্ছে না।৫০০/- টাকা দেওয়া হয়েছে।

ঢাকা, মাতুয়াইল হাসপাতাল সংলগ্ন, Dhaka 2 September 2026 6 views DK4PW6YW
0 Comments
Paid Education Office ৳7.0K

শিক্ষক এমপিওভুক্তি

১৮ তম নিবন্ধনে শিক্ষকতার চাকরি পাওয়ার পর বেতন চালু করার জন্য টাকা দেয়া লাগছে। নাহলে সিস্টেম থেকে ফাইল রিজেক্ট করে দেয়। ফাইল সব কিছু ওকে থাকার পরেও( অন্যান্য কারন দেখিয়ে) রিজেক্ট করে দেয়। টাকা ছাড়া ফাইল ছাড়বে না। বাধ্য হয়ে টাকা দিয়ে বেতন চালু করা লাগছে। এটা শুধু আমার কথা নয়, হাজারো এমপিও ভুক্ত শিক্ষকদের কথা।

খুলনা, Khulna 2 September 2026 6 views KHEFZQAB
0 Comments
Paid Other public office ৳30.0K

বাংলাদেশ কৃষি ব্যাংকে থেকে সিসি লোন তোলার জন্য ৩০০০০ হাজার টাকা ঘুষ দিতে হয়

বাংলাদেশ কৃষি ব্যাংক শেরপুর জেলা নকলা খাশা থেকে সিসি লোন তোলার জন্য ৩০০০০ হাজার টাকা ঘুষ দিতে হয়

নকলা, Mymensingh 2 September 2026 5 views MYW34AU6
0 Comments