All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,531 reports found
Report a bribe
Refused Other public office ৳100.0K

এমপিও ভুক্তিকরন।

২০১০ সালে উপাধ্যক্ষ পদে যোগদান করার পর এমপিওভুক্তি করার জন্য প্রতিষ্ঠান আমার কাছে১০০০০০( এক লক্ষ) টাকা দাবি করে। আমি প্রত্যাখ্যান করেছি এবং আজ পর্যন্ত লড়ে যাচ্ছি।সেই ২০১০ সাল থেকে থেকে আজ পর্যন্ত এমপিও প্রক্রিয়াধীন।নিয়মিত কলেজে উপস্থিত ও থাকছি।

চট্টগ্রাম মহানগর,বায়েজিদ, চট্টগ্রাম।, Chattogram 4 September 2026 2 views
0 Comments
Paid Other public office ৳49.0K

Sorkari chakurijibi Baba'r mrittur por Tar chakurir taka tolar jonno

Amar baba sorkari chakuriroto obosthai mara jan. baba'r taka tolar jonno ekbar 14000 taka ebong arekbar 35000 taka ghush dite hoese pion ke. taka deoar agee porjonto, kagojer nanan somossar kotha bolto. seta thik kore dile, abar onno kagojer somossar kotha bolto. seta thik kore dile abar ei kagoj dite hobe, sei kagoj dite hobe, aivabe hoirani korto. barbar office a jatayat korte hoto. amar ma osustho silo, ar amio besorkari chakuri kori. bar bar amar pokkhe suti neoa ebong osustho ma ke nie jatayat kora khub e kosto saddho silo. tai oi pion ke taka dite baddho hoesilam.

Bogura, Rajshahi 4 September 2026 2 views
0 Comments
Paid Passport Office ৳2.0K

পাসপোর্ট নবায়ন

ভোটার আইডি অনুযায়ী ঠিকানা সংশোধন করে আবেদন করা হয়েছিল। প্রয়োজনীয় সকল কাগজ পত্র সঠিক থাকা সত্ত্বেও অফিসের কর্মী বলেছে ২০০০ টাকা লাগবে না হলে ঝামেলা করবে, হয়রানীর শিকার হবেন। জরুরী প্রয়োজন তাই নিরুপায় হয়ে তাদের কথা মতো বাধ্য হয়ে টাকা দিতে হয়েছে।

নীলফামারী, Rangpur 4 September 2026 3 views
0 Comments
Refused Other public office ৳2

ডিপ্লোমা প্রকৌশলী দেশের অবকাঠামো সকল উন্নয়নে ঠিকাদারদের কাছ থেকে শেয়ার নেওয়ার কারণে দুর্বল অবকাঠামো

ডিপ্লোমা প্রকৌশলী দেশের অবকাঠামো সকল উন্নয়নে ঠিকাদারদের কাছ থেকে শেয়ার নেওয়ার কারণে দুর্বল অবকাঠামো নির্মান হচ্ছে। প্রকৌশলীদের যথাযথ প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন করার প্রয়োজনীয় ব্যবস্থা করা জরুরি।

Pabna, Rajshahi 4 September 2026 0 views
0 Comments
Paid Other public office ৳300

ভোটার আইডি কার্ড পুনরায় উত্তোলন

আমার স্মার্ট কার্ডটি হারিয়ে যায়, তারপর আমি নির্বাচন কমিশন অফিসে যাই, তারপর অফিস থেকে বলে ফটোকপি দোকান থেকে দরখাস্ত নিয়ে আসেন এবং 300 টাকার সহ জমা দিন, এক সপ্তাহ পরে পাবেন। কিন্তু আমাকে টাকার রশিদ দেয় নাই।

বাবুগঞ্জ, Barishal 4 September 2026 2 views
0 Comments
Paid Other public office ৳2.2K

ফোন চুরির জিডি

২০১৮ সালে আমার ফোন দৌলতপুর, খুলনার একটা মেস থেকে চুরি হয়। ফোন দ্রুত খুঁজে পাওয়ার আশায় লক পুলিশ বন্ধুর পরামর্শে খুলনার বড় বাজার সংলগ্ন মূল অফিসে গিয়ে জিডি করি। জিডি করতে ২০০ টাকা নেয়। এবং আমার কেসের ডিউটি অফিসারের নম্বর নিয়ে চলে আমি। তার ৫ মাস পর ডিউটি অফিসারের সাথে কথা হয়। সে ফোন খোঁজার জন্য ২০০০ টাকা চায়। তার ভাস্য মতে ফোন খুঁজে দেখতে ২০০০ টাকা তার দিতে হবে। ফোন না পাওয়ারও সম্ভাবনা আছে। টাকাটা অযথা খরচ করে ফোন নাও পাওয়া যেতে পারে। কিন্তু আমি রিস্কটা নিলাম এবং ২০০০ টাকা দিই। তার ঠিক ১ মাস পর। আমার ফোন পাওয়া যায়। সে তখন ফোনটা আমায় ফেরত দেয়। উল্লেখ্য তখন আমি তাকে খুশি হয়ে কিছু টাকা অফার করি ও অন্তত চা খাওয়ার অফার করি। তবে সে কোনটিই নেয় নি। আমার মোট ২২০০ টাকা লাগছে। তবে অফিসারটি ভালো ছিল।

খুলনা, Khulna 4 September 2026 3 views
0 Comments
Refused Land Office ৳280.0K

বালিজুড়ী ইউনিয়ন ভূমি অফিস টাকা ছাড়া কোন প্রস্তাব বা ভূমি উন্নয়র কর প্রদানে আবেদন সম্নয় না করে।

বালিজুড়ী ইউনিয়ন ভূমি অফিসে সেবা নিতে গেলে অনেক হয়রানি হতে হয় সার্ভার থাকা সত্বেও বলে সার্ভার নেই আপনি চলে যান আমি দিয়ে দিব অফিসে আসতে হবে এমন বলে গ্রাহক তাড়িয়ে দালাল দের নিয়ে কাজ করেন। আমি কয়েকবার গেছি তার অফিসে আমাকে সে অতিরিক্ত টাকা দাবী করে টাকা দিতে পারাই আমাকে অতিরিক্ত ভূমি উন্নয়ন প্রদান করেন এবং প্রতিনিয়ত সেবা প্রার্থা হয়রানী স্বীকার হচ্ছে। নামজারী খতিয়ানে দশমিক থাকলে বলে এটা হবে না। সে কোন প্রকার চেষ্টা না করে গ্রাহকদের হতাশায় ফেলে দেয়।

বালিজুড়ী ইউনিয়ন সুখনগরী, Mymensingh 4 September 2026 3 views
0 Comments
Only demanded Other public office ৳50.0K

জিবন্ত কাঁকড়া কুঁচের সেম্পল না নেওয়া

ঢাকা মৎস ভবনের কর্মকর্ত্বা জিবন্ত কাকড়া কুচের প্রতিটি সেম্পল নেওয়ার জন্য ৫০,০০০. ঘুষ দাবি করে। যারা টাকা দেয় শুধু মাত্র তাদের সেম্পল নেয় বাকি কোম্পানি গুলোর সেম্পল নেয় না।

ঢাকা, Dhaka 4 September 2026 3 views
0 Comments
Paid BRTA ৳38.0K

ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল রেজিষ্ট্রেশন ফ্রি

ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল রেজিষ্ট্রেশন নাম্বার এর জন্য অতিরিক্ত ফ্রি দাবি। যাহা ৩৮০০০ টাকা।

কুমিল্লা ডিসি অফিসের মধ্যে বিআরটিএ, Chattogram 4 September 2026 2 views
0 Comments
Paid Land Office ৳32.0K

নামজারি এবং খাজনা খারিজ

আমার আব্বা নামজারি এবং খাজনা খারিজ করার জন্য অনেকদিন যাওয়ার পর বিভিন্ন সমস্যা দেখায় পরবর্তীতে বলে ৩২০০০ টাকা দিলে কাজ হবে পরবর্তীতে ৩ ধাপে টাকা নিয়েছে

টাংগাইল জেলা ঘাটাইল উপজেলা, Dhaka 4 September 2026 2 views
0 Comments
Paid Tax Office ৳20.0K

অডিট

কর পরিদর্শক আমার কাছ থেকে ২০০০০ টাকা ঘুষ দাবি করেন অন্যথায় আমার অডিট রিপোর্ট ভালো দিবেনা এবং ভালো না হলে উপরে রিপোর্ট নিয়ে ঝামেলা হবে বলে জানায়।

ঢাকা কর অঞ্চল ১০ (বৈতনিক), Dhaka 4 September 2026 2 views
0 Comments
Paid Other public office ৳3.0K

জন্মনিবন্ধন

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় জন্মনিবন্ধন বয়স ও নাম সংশোধন করতে গেলে বিভিন্ন ভাবে টাকা দাবি করে। টাকা না দিলে নিবন্ধন পাওয়া যায় না বা বিভিন্ন ভাবে হয়রানি হতে হয়। বয়স ও নাম পরিবর্তন বা ভুল ঠিক করতে গেলে ৩/৫ হাজার টাকা দাবি করে। আর ইউনিয়ন পর্যায়েও একই অবস্থা।

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়, Chattogram 4 September 2026 2 views
0 Comments