All reports

19,086 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,086 reports found
Report a bribe
Education Office

বদলী আদেশ দেওয়ার জন্য টাকা দাবী

আমার স্ত্রী ১৮ আগষ্ট উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষক বদলীর আবেদন করি। এর গত ৩০/০৮/২০২৬ তারিখে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, নাগেশ্বরী, কুড়িগ্রাম থেকে আমাকে ফোন করে বদলী আদেশ নিতে বলে। আমি বদলীর আদেশ নিতে গেলে শিক্ষা অফিসের বড়বাবু, ছোটবাবু অফিস আদেশ তৈরী করতে খরচ হয়েছে মর্মে টাকা দাবী করেন। অনেক কথা বলার পর ৫০০ টাকা দিতে চাইলে তিনি প্রত্যাখান করেন। এরপর ১০০০ টাকা নিয়ে ছোট বাবুকে দেয়। তারপর আমার বদলীর আদেশ আমাকে দেয়।

Paid
নাগেশ্বরী ৳1.0K
2 September 2026 6 RNT3X38V
0 Comments
Passport Office

পাসপোর্ট

সব কাগজ পত্র ঠিক থাকা সত্য,, নানা ভুল দরে ফেরত দেয়,, পরে বাহিরে কম্পিউটার দোকানে ঘুষের টাকা জমা দিলে বিশেষ এক ধরনের সাইন দেয়,, পরে অফিসে গেলে আর কোনো ভুল দরেনা ফাইল জমা নিয়ে কাজ করে দেয়।

Paid
জামালপুর ৳1.5K
2 September 2026 6 MY8ZMSSE
0 Comments
Passport Office

পাসপোর্ট নবায়ন

অনলাইনে পাসপোর্ট আবেদন এর সকল প্রক্রিয়া শেষে ফেনী অফিসে গেলাম ছবি উঠাতেও ফিঙ্গার প্রিন্ট দিতে। সেখানে গিয়ে দেখি বিভিন্ন দরবেশ আমাদের অপেক্ষায় রয়েছেন যেনো একেকটা মুরগী ধরবেন, আর জবাই করবেন। সবকিছু ঠিকঠাক থাকলেও আমার ফাইল রিজেক্ট হলো। তো সমাধান খুঁজতে গিয়ে জানতে পারলাম "আমার ফরমে নম্বর/সীল লাগানো হয়নি। তো কোথায় লাগাতে হবে? তাদের মনোনীত ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করতে হবে। গেলাম ট্রাভেল এজেন্সিতে। তো নম্বর লাগাতে কি লাগবে? ১৫০০ টাকা। বাধ্য ছেলের মতো দিয়ে দিলাম। কারন, না দিলে পাসপোর্ট আর দেখা লাগবেনা। এটাকে বলে সিস্টেম।

Paid
ফেনী ৳1.5K
2 September 2026 8 CT83P2NC
0 Comments
BRTA

নতুন ড্রাইভিং লাইসেন্স

প্রথমবার আমি পরীক্ষা দেওয়ার সময় আমাকে ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়েছে কেননা তারা টাকা ব্যতীত কোন লাইসেন্স এর পাশ দেয় না। তিনটি পরীক্ষা থাকে তিনটি পরীক্ষার মধ্যে দুইটি সম্পন্ন লিখিত মুখিত পাস করার পর ফিল্ড টেস্টে ওনারা রাতের দশটার পর শুধু চারা উদার থেকে টাকা দেয় তাদেরকে পাস দেয় টাকা দেয় না তাদেরকে ফেল করিয়ে দেয়। আমাদের গাড়ি থাকে অনেক একেবারে খারাপ যাতে করে কেউ পরীক্ষা দিতে না পারে।

Paid
Narsingdi ৳4.5K
2 September 2026 6 DKXQHCP9
0 Comments
Traffic Police

জিডি

আমার একটি আইফোন ঢাকা থেকে ছিনতাই হয়। আমি বাড়িতে এসে মোবাইল এর বক্স নিয়ে চরভদ্রাশন থানায় হারনোর জিডি করার জন্য যাই। তারা বলে ১৫০০০ টাকা দিলে তারা ফোন উদ্ধার করে দিবে

Only demanded
চরভদ্রাশন ৳15.0K
2 September 2026 9 DKFNBNLR
0 Comments
Other public office

বাবার নামের ভুল সংশোধন

আমি জানি নামের ভুল সংশোধন করতে সরকারি ফি ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে সংশোধন করা যায় কিন্তু উকিল কেই দিতে হয়েছে ৫০০০ হাজার টাকা কোর্টে এফিডেভিট করতে।

Paid
পিরোজপুর ৳5
2 September 2026 9 BRPTZJBS
0 Comments
Other public office

মিথ্যা মামলা

১বছর আগে গ্রামে মারামারি হয়। তারপর মামলা, সে মামলায় ৭জনকে আসামি করা হয় কয়েকজনকে অজ্ঞাত নামা রেখে,১বছর পর আয়ু জানায় টাকা দিলে আর নতুন কোন নাম দেবে না, এই ভয়ে গ্রামের অনেকে মিলে ৭৫০০০হাজার টাকা উনাকে দেন।তবে মজার বিষয় chargesheet পাঠানোর সময়, বাদির কাছ থেকে ২লক্ষ টাকা নিয়া ২জনার নাম দিয়ে দিছে

Paid
সাপাহার ৳75.0K
2 September 2026 5 RJRW2GKA
0 Comments
Education Office

Uttara High School And Collage

আমার SSC রেজিস্ট্রেশনে আমার নামের বানান সামান্য ভুল রয়েছে। উক্ত নামের ভুল সংশোধন করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির কাছে যোগাযোগ করলে তিনি/তারা সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত টাকা (ঘুষ) দাবি করেন। টাকা না দিলে নাম সংশোধনের কাজ করে দেওয়া হবে না বলে জানান। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। আমি চাই সরকারি নিয়ম অনুযায়ী কোনো অতিরিক্ত অর্থ প্রদান ছাড়া আমার নামের ভুল সংশোধনের ব্যবস্থা করা হোক।

Paid
Uttara ৳1.0K
2 September 2026 6 DKHGP986
0 Comments
Passport Office

পাসপোর্ট তৈরি

দালাল রাই বলেছিল যে এই পরিমান টাকা দিলে ২ দিনে পাসপোর্ট করা যাবে। তাই সবাই রাজি হয়। আবেদন ফরম এ তারা একটি বিশেষ চিহ্ন দিয়ে দেয় ফলে কোন রকম ঝামেলা ছারাই পাসপোর্ট করে ফেলেছিলাম

Paid
ময়মনসিংহ ৳5.0K
2 September 2026 4 MYAF75U8
0 Comments
Other public office

Bangladesh Railway

আমি বাংলা‌দেশ রেলও‌য়ে পাক‌শি থে‌কে লালম‌নি ডি‌ভিশ‌নে আসার পর এল‌পি‌সি নি‌তে গি‌য়ে ডি‌টিও অ‌ফি‌সে "ছ" নামক ‌ব‌্যা‌ক্তি আমার কা‌ছে ১০০০ টাকা দা‌বি ক‌রে ।আমা‌তক দি‌তে বাধ‌্য ক‌রে।

Paid
Pabna ৳1.0K
2 September 2026 4 RJK6E2RN
0 Comments
Education Office

বদলী আবেদন করার পর শুধু আশ্বাস

কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব বরাবর বদলীর আবেদন করা হয়। কিন্তু কোন সিরিয়াল মেইনটেইন না করে প্রভাব খাটিয়ে সচিব বা তার অধীনস্থ ব্যাক্তির মাধ্যমে বদলী হচ্চে। এতে যাদের প্রয়োজন অথচ শক্তিশালী তদবীর নাই তাদের বদলী হচ্ছে না। তারা পরিবার পরিজন হতে দূরে থেকে কষ্ট ভোগ করছে। মন্ত্রী, সচিব, মহাপরিচালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মানবিক আচরণ করা উচিত। প্রভাব খাটিয়ে বদলী হলে প্রকৃত প্রয়োজন যাদের তারা ক্ষতিগ্রস্থ হচ্ছে।

Refused
ময়মনসিংহ ৳1
2 September 2026 6 DKFPZFAR
0 Comments
Customs Office

Vat Return Submit

প্রতিমাসে সকরকারী ভ্যাট অনলাইনে জমা দেওয়ার পর, ভ্যাট চালানে সাইন করার জন্য ৪২০০০/- টাকা ঘুষ দেওয়া লাগে। যা একটা কোম্পানীর জন্য খুব কষ্টের। শুধু আমি না, আমার মত হাজার হাজার লোক সরকারী লোকের কাছে জিম্মি।”

Paid
Shibpur,Circle,Narsingdi ৳42.0K
2 September 2026 4 DKZY9RRZ
0 Comments
Land Office

ভূমি উন্নয়ন কর ও নামজারি

উন্নয়ন কর দিতে চাইলে ৭০০০ টাকা দিতে হবে এবং রশিদে কম টাকা থাকবে বলা যাবে না এবং নামজারী করতে হলে রিপোর্টের জন্য টাকা দিতে হবে

Paid
৬ নং ভান্ডারা ইউনিয়ন ভূমি অফিস ৳7.0K
2 September 2026 6 RNKABHZF
0 Comments
Accounts Office

এল পি সি ছাড় করণ এবং গ্রহণ।

আমারা যারা সরকারি চাকুরী তাদের এক কর্মস্থল থেকে অন্য কর্মস্থলে বদলি হলে একাউন্স অফিস থেকে একটা শেষ বেতনের প্রত্যয়ন নিতে হয়। এটা নিতে গেলে ও তাদের টাকা দিতে হয়। আবার নতুন কর্ম স্থলে রিসিভ করালেও তাদের কমপক্ষে 500 টাকা দিতে হয়। এবং যে কোন সরকারি বিলে তাদের 5% কমিশন দিতে হয়। যে কোন নিয়ম এর মধ্যে নেই। টাকা না দিলে অযথা ঘুরাবে। টাকা দিলে আর কোন আইনের বাধ্যবাদগতা থাকে না।

Paid
কুলাউড়া+ বিয়ানী বাজার ৳1.0K
2 September 2026 6 SYACW6HF
0 Comments
Other public office

পুলিশ থানায় জিডি

কিছুদিন আগে আমার মোবাইল হারিয়ে যায়। আমি চট্টগ্রামের ডবলমুরিং থানায় যাই জিডি করতে। আমার সাথে খুব ভালো ভাবে ব্যবহার করেছে। আমিতো খুব অবাক তাদের ব্যবহার দেখে। জিডি করার প্রক্রিয়া শেষে হলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আমাকে বলে অনেক কষ্ট করেছি। খরচের টাকা দেন। আমি নিরুপায় হয়ে মোবাইল ফেরত পাওয়ার আশায় টাকা দেই। হায়রে দেশ! সরাসরি টাকা চায়।

Paid
চট্টগ্রাম ৳500
2 September 2026 6 CT8EPYJ5
0 Comments
Other public office

চিকিৎসার জন্য আর্থিক সহায়তা

সমাজ সেবায় চিকিৎসার জন্য যে টাকা হয় সেটার জন্য সমাজ সেবা অফিসের কর্মচারী আইডি কার্ড নেয়, যা যা কাগজ লাগে সব তিনিই পূরন করেন, পরবর্তীতে বলেন যে ব্যাংক একাউন্ট লাগবে, একাউন্ট না থাকলে খুলতে হবে, যখন টাকা আসে তখন বলে তোমার কাজটা এখনো হয় নাই তবে এই নামে অন্য একজনের টাকা আছে, তবে ঔ লোক মারা গেছে, ঔ লোকের টাকাটা তুলে দিতে হবে, যেহেতু একই নাম তাই, তবে এ কাজের জন্য ৫০০০/- টাকা দিবো, পরবর্তীতে জানা যায়, ঔ টাকা (৫০,০০০)আমার নামেই ছিলো, আমার কিছু করার ছিলো না, আমি নিরূপায়, এমটা অনেক লোকের সাথেই ঘটেছে, তা এখনো চলোমান।

Paid
রংপুর ৳45.0K
2 September 2026 8 RNSAXZJS
0 Comments