All reports

19,086 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,086 reports found
Report a bribe
Land Office

সব কাজের জন্য ঘুষ নেয় , ভূমি উন্নয়ন কর

ভূমি উন্নয়ন কর 10000 টাকা ছিল সেখানে আমার কাছে 30000দাবি করা হয় , সেখানে আমি 20000টাকা পরিশোধ করি, আমাকে 10000 টাকার চেক প্রদান করেছে এবং10000 ঘুষ হিসাবে নিয়েছে।

Paid
Chapainawabgonj ৳10.0K
2 September 2026 6 RJHNZEZ6
0 Comments
BRTA

ড্রাইভিং লাইসেন্স

সিলেট কারিগরি ট্রেন সেন্টারে যুব উন্নয়নের অধীনে সরকারি ভাবে ড্রাইভিং শিখতে ভর্তি হই। এরপর লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে গেলে ৩০০০ হাজার টাকা ঘুষ দাবি করে ৩য় পক্ষ যারা সরকারি কোনো চাকুরীজীবি নয় তবে সরকারি চাকরিজীবী যিনি আছেন তার অধীনস্থ হয়ে কাজ করে যাতে সরাসরি ঘুষে তার নাম না আসে। বিনা ঘুষে বা দালাল ছাড়া পরীক্ষায় অংশ গ্রহণ করলে অকৃতকার্য দালাল বা ঘুষ দিয়ে পরীক্ষা দিলে কৃতকার্য। তাদের এই অপকর্মের কারণে আজ রাস্তায় এতশত দূর্ঘটনা আর অকালে জড়ে পরে কত হাজার প্রাণ। আমাদের দেশের মানুষ কি কখনো ভালো হবেনা, তারা এসব দূর্নীতি বাদ দিবে না।

Paid
সিলেট ৳3.0K
2 September 2026 5 SY32NQHX
0 Comments
Public Hospital

নিজের অফিসে নিজেকেই ঘুষ দিতে হয় অফিসিয়াল যেকোন কাজে

কয়েক হাসপাতালে চাকরি করছি, এক হাসপাতালে তো ছুটি লর দরখাস্ত নিতেও টাকা দেওয়া লাগে বা খাওয়াতে হয়। আমি যে টাকার পরিমাণ লিখছি এটা আমার বেতন চালু করার জন্য সরকারি হাসপাতালের হেড বাবুকে দিতে হয়, সবাই অন্য অফিসে যেয়ে ঘুষের স্বীকার হয় আর আমরা নিজ অফিসেই। এখন ঢাকার মধ্যে হাসপাতালে আছি, জিপিএফ এ্যাকাউন্ড খুলবো ৩ বছর হয়েছে, তাও আমাকে টাকা দিতে হয়েছে ৫০০ বলছে আরও ৫০০ দিতে হবে। এ কাজ কয়েক জন মিলে করে প্রতি টেবিলে ৫০০ করে দিলে আমায় এখন ৩০০০ খরচ করতে হবে। এ হলো দেশের অবস্থা।

Refused
সরকারি প্রায় সব হাসপাতালের অফিস ৳5.5K
2 September 2026 7 DK5NY95X
0 Comments
Education Office

বিদ্যুৎ অফিস

অতিবৃষ্টি বা লোড শেডিং এর জন্যে প্রায় কারেন্ট যায় আসে কোন এলাকায় ফাইবার বা অন্য কোন কিছু নষ্ট হয়ে গেলে তারা সহজে আসেনা তাদের অনেক কাজ আছে বলে জানায় আবার অন্যজায়গায় কাজে আছে বলে জানায় শেষ হলে আসবে কিন্তু যখন গাড়ি নিয়ে তারা আসে তখন কাজ শেষ হলে টাকা চায় না দিলে লেইট করে কাজ করেনা না টেম্পোরারি করে দেয় আবার নষ্ট হয়। কিন্তু টাকা দিলে সব শেষ হাসিমুখে করে দিয়ে যায়।

Paid
সিলেট সিটি ৳1.0K
2 September 2026 6 SY5ZJZZN
0 Comments
Other public office

হয়রানি সহ্য করতে না পেরে।

সেবা নয় বরং আমার কাছে সরাসরি মিথ্যা মামলায় না জড়িয়ে দেওয়ার বিষয়ে ১০ হাজার টাকা দাবী করেন। অনেক চেষ্টা করেও আত্মসম্মানের ভয়ে ৬ হাজার টাকা দিয়ে নিজেকে বাঁচাতে বাধ্য হই।

Paid
ঝালকাঠির জেলার একটি উপজেলা ৳6.0K
2 September 2026 4 BRRPCC4Q
0 Comments
Other public office

রেল টিকিট

সম্প্রতি লাকসাম রেল স্টেশনে ঢাকাগামী দুটি টিকিটের মূল দাম ৬৭০ টাকা হলেও কাউন্টার থেকে অন্যায্যভাবে ৭০০ টাকা রাখা হয়। কোনো রশিদ ছাড়াই কাউন্টার মাস্টাররা এভাবে বিভিন্ন অজুহাতে যাত্রীপ্রতি ১০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি নিচ্ছেন। দেশের অধিকাংশ স্টেশনে প্রতিদিন শত শত সাধারণ যাত্রী এই চাঁদাবাজি ও হয়রানির শিকার হচ্ছেন।

Paid
কুমিল্লা ৳30
2 September 2026 4 CTHKM2Z5
0 Comments