All reports

19,086 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,086 reports found
Report a bribe
Other public office

পোষ্টিং বানিজ্য

সিলেট জেলা পুলিশ লাইন্স রিজার্ভ অফিসার এসআই (নি:) সোহেল রানার পোষ্টিং বানিজ্যের কারণে অধিনস্থ পুলিশ সদস্যরা নিরুপায়। সরকার বাহাদুর কি এর বিহিত করবেন দয়াকরে। 🙏

Refused
সিলেট জেলা পুলিশ লাইন্স ৳15.0K
2 September 2026 6 SYDVQKY2
0 Comments
Land Office

ঢাকা সিলেট তামাবিল প্রকল্প সরকারি স্থাপনার ক্ষতিপূরণের টাকা উঠাতে ঘুষ

ঢাকা সিলেট তামাবিল প্রকল্প সরকারি স্থাপনার ক্ষতিপূরণের টাকা উঠাতে ঘুষ আমার থেকে 3th পার্টি চেক নিয়ে যায় পরে আমি তা পরিশোধ করি।আমার মতো সবাই তাই করসে ওরা 6% বা 7% করে টাকা নেয়

Paid
narayangonj ৳2.20M
2 September 2026 5 DKVG5VJ7
0 Comments
Other public office

Meter

আমি অফিসের সকল ফর্মালিটিস শেষ করে মিটার প্রাপ্য হই। কিন্তু মিটার লাগাতে এসে বলে ৩০০০ টাকা না দিলে মিটার স্থাপন করবে না। অনেক ঝামেলা হয়, মিটার না লাগিয়ে ফিরে যায়। পরে বাধ্য হয়ে টাকা দিয়ে মিটার স্থাপন করি।

Paid
Gazipur ৳3.0K
2 September 2026 8 DKGR65AS
0 Comments
Other public office

জন্মনিবন্দন + পত্যায়ন + মৃত্যু সনদ

আলমনগর,গোপালপুর,টাঙ্গাইল।আমার ইউনিয়ন পরিষধ এ জে কোন সেবা নিতে গেলে তাদেরকে ঘুষ হিসেবে অতিরিক্ত টাকা দিতে হয়।যদি সরকারি ফী থাকে ৫০ আমাদের থেকে নেয় ২০০।না দিলে তারা কাজ করবে না বলে জানিয়ে দেয় 🥺

Paid
টাঙ্গাইল ৳200
2 September 2026 7 DKG2U89C
0 Comments
Other public office

বিদ্যুৎ এর লাইন সচল

বজ্রপাত হয়ে বিল্ডিং এর বিদ্যুৎ লাইন বন্ধ হয়ে যায়। পরবর্তিতে লাইন পুনরায় চালু করতে ৫০,০০০ টাকা ডিপিডিসি খিলগাঁও অফিস থেকে ঘুষ চাওয়া হয়। বিনা খরচে এই সার্ভিস পাওয়ার কথা থাকলে অফিসের কন্ট্রোল রুমের ইঞ্জিনিয়ার অফিসের বাহিরে নিয়ে কয়েক বার দর কসাকসি করে ২৫০০০/- টাকা নিয়ে লাইন চালু করে। দেশের নাগরিক এবং গ্রাহক হিসেবে খুব অসহায় মনে হয়েছিল।

Paid
ঢাকা ৳25.0K
2 September 2026 6 DKUUKNU4
0 Comments
Other public office

গণপূর্ত আবাসন

গণপূর্ত আবাসন(হাউজিং) এর ক্রয়কৃত জায়গার ওয়ারিশ নামজারির জন্য প্রথমে হাউজিং এ বিল্ডিংয়ের রিপোর্ট করতে হয় এ রিপোর্ট করতে এসিস্ট্যান্ট ইন্জিনিয়ার ২০০০০ টাকা ডিভিশন ইন্জিনিয়ার ১৫০০০ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (এক্সিয়েন)প্রথম ধাপে ৫৫০০০ হাজার ২য় ধাপে ২০০০০ স্টেট অফিসার ২০০০০ অফিস খরচ ১০০০০ ও হাজিরা ফরম পূরন ও উপস্থিত হাজিরা দেওয়ার সময় ১০০০০ টাকা ও বিভিন্ন সময় কখনো ৫০০ /১০০০ তাদের প্রদান করা হয়। হাউজিং এ নামজারি ফি (সরকারি কোষাগারে)১,১৫০০০ টাকা প্রানন করেছি।তারপর তারা (গণপূর্ত আবাসন) নামজারির অনুমতি প্রদান করলে ভূমি অফিসে নামজারি করি।ভূমি অফিসে নামজারি করতে ২৫০০০টাকা প্রদান করি।এখন হেবা করবো হাউজিং হেবার অনুমতি নিতে লাগবে প্রায় ৩,০০,০০০ (তিন লক্ষ টাকা)।

Paid
জি ই সি চট্টগ্রাম ৳155.0K
2 September 2026 6 DK5DNGF4
0 Comments
Other public office

আমার বাবা মৃত্যুবরণ করার পর তাঁর পেনশনের টাকা উত্তোলনের জন্য ৩০,০০০ টাকা দাবি

আমার বাবা মৃত্যুবরণ করার পর তাঁর পেনশনের টাকা উত্তোলনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ৩০,০০০ টাকা দিতে হয়েছে। টাকা না দিলে পেনশনের টাকা উত্তোলনের কাজ করা হবে না বলে জানানো হয়।

Paid
ঢাকা ৳30.0K
2 September 2026 4 DKCFH43B
0 Comments
Other public office

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, বগুড়া অফিস দ্বারা ওয়ারিশান নামজারী

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, বগুড়ায় আমার বাবার নামে বরাদ্ধকৃত একটি প্লট তার মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে নামজারী করার অনুমতির জন্য আবেদন করি, যার প্রেক্ষিতে আমার কাছে ৫০,০০০ টাকা দাবি করা হয়, পরিশেষে ১৫,০০০ টাকা অনিচ্ছা সত্ত্বেও পরিশোধ করি, এখন পর্যন্ত কোন কাজ হয়নি গত এক মাস যাবত

Paid
বগুড়া ৳50.0K
2 September 2026 9 RJJTCFHD
0 Comments
Other public office

ফায়ার লাইসেন্স

আমার ফায়ার লাইসেন্স রেনু করার দরকার ছিলো৷ সংশিল্স অফিসারের সাথে দেখা করে তাকে জানালে সে বলে এজন্য নাকি তাকে ৩৫০০০ হাজার টাকা দেয়া লাগবে৷ এবং না দিলে সে লাইসেন্স তো দিবেই না এবং আরো নাকি জরিমানা করার নিয়ম আছে এসব বলে ভয় দেখায়।

Refused
লালমনিরহাট ৳30.0K
2 September 2026 6 RNDK4LZU
0 Comments
Other public office

ভোটার আইডি কার্ড নাম পরিবর্তন

আমি একটি ভোটার আইডি কার্ডের নাম পরিবর্তন করার জন্য একে একে 4বার অনলাইনে আবেদন করি। আমাকে 4বারি রিজেক্ট করে দেয়। তারপর আমি দালালের সহায়তা নিই 10000 টাকা কন্ট্রাক্ট করে কাজটা করি। সময় লাগলো 25দিন। এভাবে আমাকে হয়রানি হতে হলো।

Paid
ঢাকা ৳10.0K
2 September 2026 4 DKESFDZT
0 Comments
Land Office

নামজারি

আমি আমার বাবার ক্রয়কৃত ১০০ শতাংশ জমি নামজারি করতে যাই ইউনিয়ন ভূমি অফিসে। আমি প্রথমে নিজে নিজে অনলাইনে আবেদন করি। কিন্তু আমার আবেদন না মন্জুর হতে থাকে। একাধিকবার আবেদন করে ব্যর্থ হয়ে ভূমি অফিসে ৫০০০০ টাকা চুক্তি করে আবার আবেদন করলে নামজারিটি সম্পন্ন হয়।

Paid
গ্রাম ৳50.0K
2 September 2026 9 DKW452YG
0 Comments
Public Hospital

৫০০ টাকার মিনিময় রোগীর নিতে হয়

আমার মা অসুস্থ ছিলো। বেড পাওয়ার জন্য ডাক্তাররা ওয়ার্ড বয়দের কাছে যেতে বলে। তাদের কাছে গেলে আমার কাছে ৫০০ টাকা চাই। আমার রোগীর অবস্থা খারাব ছিলো বলে ৫০০ টাকা দিয়ে বেড নিতে হয়েছে।

Paid
খুলনা ২৫০ শয্যা হাসপাতাল ৳500
2 September 2026 4 KHJQMV6D
0 Comments
Public Hospital

আমি সরকারি চাকুরীজীবী।আমাদের যে কোনো ছুটি যেমন মাতৃত্ব কালীন, শ্রানতি বিনোদন, অর্জিত ছুটি যেই ছুটি

আপনার ছুটি আপনি পাশ করিয়ে আনবেন?নাকি আমাকে দিয়ে করালে খরচ দিতে হবে।অনেক জায়গা থেকে সাইন আনতে হয়।প্রত্যেক সাইনের জন্য ৫০০ টাকা দিতে হয়।

Paid
কালকিনি,মাদারীপুর ৳2.5K
2 September 2026 4 DK7VPACK
0 Comments