All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,531 reports found
Report a bribe
Paid Passport Office ৳2.0K

পাসপোর্ট তৈরি

ময়মনসিংহ পাসপোর্ট অফিসে নিজে নিজে সবকিছু ফিলাপ করে ও টাকা জমা দিয়ে সিরিয়ালে গিয়ে দাড়াই। যখন আমার সময় আসল অফিসার দেখে বলে আপনার আবেদন ভুল উনি একটা দোকান থেকে ঠিক করে আনার কথা বলল। আমি ঐ দোকানে গেলাম ওরা আবেদনে একটা গোল চিন্ন একে দিল আর ২০০০ টাকা নিল। পরে নিয়া গেলাম আবেদন তখন ওকে। আমার আবেদনে একটা গোল দাগের অভাব ছিল

ময়মনসিংহ, Mymensingh 4 September 2026 3 views
0 Comments
Refused Accounts Office ৳1.5K

এলপিসি

পোস্টিং হয়েছিল রাজশাহীতে ১ মাস পরে ঢাকা গেলাম এলপিসি রেডি করে হাতে দিবে চাইলো ১৫০০/- টাকা আমি বললাম থাক লাগবে না কবে পাঠাবেন তবেই নিবো.. পরে ২.৫ মাস পরে পাঠিয়েছে

ঢাকা, Dhaka 4 September 2026 2 views
0 Comments
Refused Other public office ৳120.0K

কাজের বিল উত্তোলন

কনস্ট্রাকশন কাজের বিল দিতে প্রকৌশল শাখা গড়িমসি করছিল । ১ মাস ঘুরানোর পর তারা পার্সেন্টেজ দাবি করে। কাজটি লসের ছিল। তাও তাদের টাকা দিতেই হবে বলে জানিয়ে দেয়। আমি দেইনি , পরবর্তীতে আমার অফিসের অন্য কেহ বিষয়টি হ্যান্ডেল করেছে।

গাজীপুর, Dhaka 4 September 2026 3 views
0 Comments
Paid Traffic Police ৳1.5K

গাড়ি রিকুইজিশন

দুইদিন আগে অফিস থেকে নতুন গাড়ি দেওয়া হয়েছিলো অফিস এমপ্লয়িদের ব্যবহার করা হয়েছিল।সেদিন রাতে সবাই নামার পর পুলিশ গাড়ি থামায়।ডকুমেন্টস চাই,ডকুমেন্টস সব ওকে ছিলো।কিছুক্ষণ পর পুলিশ বলল আপনার গাড়ি রিকুইজিশনে যাবে।আমি তখন উনাকে বললাম দুইদিন হয়েছে গাড়ি দিলো, আর আগামীকাল আমাদের অফিসে যেতে হবে গাড়ি না থাকলে যাবো কেমনে।অনেকে অনুরোধ করার পরও তারা গাড়ির ডকুমেন্টস আমাদের দেই নাই। পরে এক সার্জন আমার ড্রাইবারকে চিপায় নিয়ে গিয়ে ২০০০টাকা ঘুষ দাবি করে।আমি পরে ১৫০০টাকা দিয়ে ঐখান থেকে চলে আসি।

চট্রগ্রাম, Chattogram 4 September 2026 3 views
0 Comments
Refused Public Hospital ৳4.0K

রোগী ভর্তি

ঢাকা পঙ্গু হাসপাতাল আগারগাঁও টাকা ছাড়া কোনো কাজ হয়নায়।১ বছর আগে আত্মীয়ে পা অপারেশনের জন্য ভর্তি করা হয়।বেড নেয়ার জন্য ওয়ার্ড বয়দের ৫০০ টাকা দেয়া লাগছে। এরপর শুরু আসল খেলা,ওষুধ, ট্রিটমেন্ট সবকিছু তে টাকা দেয়া লাগছে নাহলে তারা ফিরেও তাকায় না।টাকা দেয়ার পরে তাড়াতাড়ি কাজ করে নাহলে মাস পার হয়ে গেলেও অপারেশন ডেট আসেনা।তারপর ৩৫০০ টাকা দিয়ে অপারেশন ডেট নেয়া লাগছে।ওয়ার্ড বয়রা এসব লেনদেন করে আর তাদের থেকে সকল কর্মচারীরা টাকার ভাগ পায়।মন্ত্রীকে বলবো পারলে রোগী সাজিয়ে ২/৩ দিন পঙ্গু হাসপাতালে কাউকে ভর্তি রাখুন।তাহলে দেখবেন টাকার খেলা,কত টাকা কাকে দেয়া লাগে সব দেখতে পারবেন,অভিযান করে লাভ নাই,আপনি যাওয়ার খবর তারা আগেই পায়,পারলে গোপন মিশন চালান।

ঢাকা, Dhaka 4 September 2026 2 views
0 Comments
Only demanded Other public office ৳100.0K

NID Card সংশোধন

SSC সার্টিফিকেট অনুযায়ী NID কার্ড নাম সংশোধন চেয়েছি , ১০ মাসেও ১০৫ থেকে কোনো মেসেজ না পেয়ে সেখানে দেখেছি দালালরা ১৫ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা ঘুষ দাবি করছে, এমন ঘটনার স্বীকার হাজার হাজার ভুক্তভুগী । এদের বুরুদ্ধে খুব দ্রুত ব্যাবস্থা নেয়া দরকার। দয়া করে দপ্তর লিষ্টে NID service টা যোগ করবেন।

ঢাকা, Dhaka 4 September 2026 2 views
0 Comments
Refused Other public office ৳102.0K

ইন্ডিয়ান ডবল এন্ট্রি ভিসা।

আমি একজন কাতার প্রবাসী। রোমানিয়া থেকে আমি ওয়ার্ক পারমিট পেয়েছি। এখন আমার ইন্ডিয়ান ভিসা প্রয়োজন, কিন্তু কোনো ভাবেই ভিসা পাচ্ছিনা। একজন দালাল আমাকে অফার আসছে ১০২০০০ টাকা দিলে ১০০% ভিসা করে দিবে। এখন মূল কথা হলো, আমরা কেনো সরকারি লিগেল সিষ্টেমে ভিসা পাচ্ছিনা। এটার সমাধান কোথায়?? #আপনার কাছে অনুরোধ থাকবে এই বিষয়টা একটু খুটিয়ে দেখেন এবং এই সমস্যার কালপিটাকে পাবলিক্যালি উনমোচন করুন।

ঢাকা, Chattogram 4 September 2026 2 views
0 Comments
Refused Land Office ৳35.0K

খারিজ

আমি ৬৬ শতাংশ জমি খারিজ করার জন্য অনলাইনে আবেদন করছি, আবেদন করার পরে স্থানীয় ভূমি অফিসে কাগজপত্র প্রেরণ করার জন্য মেসেজ দিল। আমি সেই মেসেজ দেখে স্থানীয় ভূমি অফিস কাগজপত্র জমা দিলাম ওখান থেকে চেক করার পর আমাকে বলল সুন্দরগঞ্জ এসি ল্যান্ড অফিসে গিয়ে জমা দেন।আমি সকল ডকুমেন্ট দলিল সহ সবকিছু নিয়ে গেলাম সুন্দরগঞ্জ ভূমি অফিসে। সেখান থেকে বলল শুনোনির ডেট ছাড়া আমরা কাগজপত্র জমা নিতে পারবো না। তখন আমি বললাম স্যার কত দিনের মধ্যে শুনানির ডেট পড়তে পারে তখন উনি বলল থেকে পাচ থেকে ছয় দিনের মধ্যে আপনি মেসেজ পেয়ে যাবেন। তখন আমি খুব আনন্দের সহিত কাগজপত্র সহ বাসায় চলে আসলাম।মেসেজ না পেয়ে আবার যখন গেলাম তখন বললো আপনার ৬৬ শতাংশ জমি খারিজ করতে 35 হাজার টাকা লাগবে দুই থেকে তিন দিনের মধ্যে আমি করেদি

সুন্দরগঞ্জ, গাইবান্ধা, Rangpur 4 September 2026 3 views
0 Comments
Refused Passport Office ৳3.0K

পাসপোর্ট বানানো

আমি পাসপোর্ট করার জন্য কাগজপতি ব্যাংকের টাকা সহ জমা দিয়েছিলাম তিন মাস আমাকে ঘুরাইছে বলছে কাগজ ঠিক নাই, তারপর আমার ওয়াইফের বান্ধবী বলেছে ওনার পাসপোর্ট হবে না তারপর তিনটে পাসপোর্ট এর জন্য দালালের মাধ্যমে 4500টাকা বেশি দেয়া হয় , তারপর ১৫ দিন পর পাসপোর্ট করে দেয় কিন্তু আমি ৬ মাস এক বছরে পারতাম না

রাজবাড়ী, Dhaka 4 September 2026 3 views
0 Comments