All reports

19,086 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,086 reports found
Report a bribe
Paid BRTA ৳3.0K

গাড়ির কাগজ রেজিষ্ট্রেশন

আমি সবকিছু অনলাইনে টাকা পরিশোধ করি। তারপর কাগজ জমা দিতে গিয়ে তখন পিওন বলে তিন হাজার টাকা লাগবে। আমি বললাম কেন, তখন সে বললো কাগজ দেরিতে করছি তার জরিমানাওতো হতো এর চেয়ে বেশি। তাই তিন হাজার টাকা দেন কাজ হবে। তারপর আমি তিন হাজার টাকা দিলাম তারপর কাগজের উপর লিখলো ওকে

পটুয়াখালী, Barishal 2 September 2026 6 views BRCSS62Z
0 Comments
Paid Tax Office ৳1.00M

১১৭ ই এসে হয়রানি

এসে বলে যে আপনার এই খাতা দেন ওই খাতা দেন আমরা যতটুকু ছিল দিচ্ছি তারপরেও আমরা সহযোগিতা করি নাই অসহযোগিতার জন্য 50 লক্ষ টাকা জরিমানা তারপর ১০ লক্ষ টাকা দিয়ে সেটেল করা হয়

সেগুনবাগিচা ঢাকা, Dhaka 2 September 2026 4 views DKGS5VKZ
0 Comments
Paid Other public office ৳550

Practical খাতা স্বাক্ষর

আমি ssc 26 batch এর বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী । বোর্ড পরীক্ষার প্রায় এক মাস আগে আমাদের Practical খাতা তৈরি করতে বলে স্কুলের শিক্ষকরা। আমরা যথারীতিতে তা করে স্কুলে যাই । তারা খাতা দেখে এবং বলে যে সবকিছু ঠিকঠাক আছে এখন তাদেরকে প্রতি বিষয়ের জন্য 100 টাকা দিতে হবে অন্যথায় তারা খাতা স্বাক্ষর করবেন না । যার জন্য আমাকে পদার্থ বিজ্ঞান এ 100, রসায়ন এ 100, জীববিজ্ঞান এ 100, গার্হস্থ্য বিজ্ঞান এ 100, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এ 50, কর্ম ও জীবনমূখী শিক্ষা এ 50 এবং শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে 50 টাকা দিতে হয়েছে। অর্থাৎ 550 টাকা। এবং এ অর্থ নেওয়ার কোনো নিয়ম শিক্ষা অধিদপ্তর বা স্কুল দেয়নি। এ নিয়ম করেছেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকরা ।

ভালুকা, Mymensingh 2 September 2026 4 views MYWCPKMD
0 Comments
Paid Customs Office ৳3.0K

সার্টিফিকেট

আমার জীবনে ঘুষ দেওয়ার দুইটি ঘটনা ঘটেছে। ১/ পুলিশ ক্লিয়ারেন্স করতে গেছে এস আই ১০০০ টাকা ছাড়া দিবে না। আমার জরুরি দরকার ছিলো পরে দিতে হইছে। ২/ কাস্টম অফিসে Bin সার্টিফিকেট করতে গেছে ৩০০০ হাজার টাকা দিতে হইছে৷

কিশোরগঞ্জ, Dhaka 2 September 2026 6 views DKUF2FA5
0 Comments
Paid BRTA ৳1.5K

রেজিস্ট্রেশন নবায়ন

মোটরসাইকেলের ১০ বছর মেয়াদোত্তীর্ণ হওয়ার পরে নতুন করে ২৩ টাকা জমা দিয়ে পাঁচ বছরের জন্য বাইক রেজিস্ট্রেশন আনতে হয় দুই তিন দিন করার পরে পনেরশো টাকা দিয়ে সেই কাজ করিয়েছি।

বরিশাল, Barishal 2 September 2026 4 views BRJSJ9NB
0 Comments
Paid Passport Office ৳3.0K

নতুন পাসপোর্ট করার জন্য

নেত্রকোনা জেলায় পাসপোর্ট অফিস এ টাকা না দিলে কাগজ নিয়ে গুরাগুরি করেছে দুইজন মহিলা ও ছোট ছোট তিন বাচ্চা। তাদেরকে বলা হয়েছে টাকা দিলে ফিঙ্গার প্রিন্ট হবে নচেৎ এই কাগজ লাগবে ওটা লাগবে, আর দ্বিতীয় তলায় থাকে বড়ো স্যার উনি হচ্ছেন কমিশনের মাস্টার। ফিঙ্গার প্রিন্ট রুমের তিনজন হচ্ছেন প্রধানমন্ত্রীর চেয়েও বেশি পাওয়ার।

নেত্রকোনা জেলা, দুর্গাপুর উপজেলা, Mymensingh 2 September 2026 6 views MYQ7XQE3
0 Comments
Refused Other public office ৳200.0K

লাইসেন্স নবায় ফি ৫০০০ দাবী ২০০০০০ লাখ

জেলা প্রশাসক ভোলা এর কার্যালয়ে জেলা প্রশাসক এর দোহাই দিয়ে সাধারণ শাখার অফিস সহকারী বালুমহাল ইজারার ৫ হাজার টাকার লাইসেন্স নবায়ন ফি ২ লাখ টাকা দাবী করে। তিনি বলেন এখান থেকে কিছু টাকা এলআর ফান্ড এ জমা হবে।

ভোলা, Barishal 2 September 2026 4 views BRWVJSCL
0 Comments
Refused Land Office ৳6.0K

নামজারি

উপজেলা ভুমি অফিসে নামজারি করতে গেলে সব কাগজপত্র ঠিক থাকার পরও অফিস খরচ হিসেবে ৬০০০/- দাবী করে। তখন নামজারি ফি ১১৭০/- ফি এর কথা বললে বলে সেটা তো সরকারি খরচ আমদের অফিস খরচ না দিলে নামজারি হবে না। এসি ল্যান্ড জেনেও না বোঝার ভান করে থাকেন আর তিনি খুবই বদমেজাজি। সেবা গ্রহীতাদের সাথে দূর্ব্যবহার করা তার নিত্যনৈমত্তিক কাজ। সে এসকল দূর্নীতি অফিস স্টাফদের দিয়ে করান বলে মনে হয়েছে।

পিরোজপুর, Barishal 2 September 2026 7 views BR8MBT84
0 Comments
Refused BRTA ৳3.5K

নতুন ড্রাইভিং লাইসেন্স করার জন্য

ড্রাইভিং লাইসেন্স করার জন্য ৩৫০০ টাকা বাড়তি দাবি করে। গুস ছাড়া practical এ কোনো ভাবেই পাস করা যায় না। গুস দিলে ফেল করলেও পাস করানো হয়। আমি এই পর্যন্ত বৈধ ভাবে ২বার চেষ্টা করেছি। একবার ও পাস করানো হয় না।

চাঁদপুর, Chattogram 2 September 2026 4 views CT42WWSM
0 Comments
Paid Other public office ৳300

সিভিল সার্জেন্ট এর সিগনেচার নেওয়ার জন্য

একজন সিভিল সার্জেন্ট এর সিগ্নেচার লাগবে ফিট সার্টিফিকেট এ। এজন্য সিভিল সার্জেন্ট কার্যালয়ে গেলে ওখানকার যে অফিস সহকারি আছেন,উনি আর একজন পিয়ন ইনারা একপ্রকার সিন্ডিকেট করে নিয়েছে। গেলেই আগে বলে হবে না, একটা প্যেনিক তৈরি করে যত্ত জনই সাইন নিতে যাক সবার কাছে ৩০০/৫০০ টাকা পর্যন্ত রাখে। আর এটা বহুদিন যাবত চলে আসছে। দিনে যদি সর্বনিম্ন ৩০ জনও আসে ভাবেন কত টাকা। ওনার ছবিও আছে আমার কাছে লুকিয়ে তুলেছিলাম

কুড়িগ্রাম, Rangpur 2 September 2026 7 views RN5UPBQQ
0 Comments
Paid Passport Office ৳4.0K

পাসপোট আবেদন

দিনাজপুর পাসপোট অফিসে লাইনে দাড়ালে প্রথমে তারা সব কাগজ পত্র ঠিক থাকার পরেও বলবে আপনার কাগজ ফটোকপি ঠিক নাই বা অরজিনাল কপি দেন বা আপনার আবেদনে একটি ডট আছে ব্যাংকে টাকা চালানের কপি এখনো আমাদের কাছে আছে নাই এই রকম হাজাররে বাহানার মাধ্যমে তারা আপনার কাগজ ফেরত দিবে ঠিক তখন তাদের দালাল অফিসের বাহিরে অবস্থান করে আপনাকে অফিস থেকে ফেরত দেখে দালালেরা আপনার সাথে দরদাম করবে তাদের চাহিত টাকা দিলেই কোন কাগজপত্রে দরকার হয় না।

দিনাজপুর, Rangpur 2 September 2026 6 views RN8CPCE7
0 Comments
Only demanded Education Office ৳100

সাময়িক সনদ পত্র

সাময়িক সনদ তুলতে গিয়েছিলাম, ১ দিনে দিয়ে দিলো, টাকা চাইলো, একটা নগদ নাম্বার দিলো, কয় এই নাম্বারে টাকা পাঠাইয়ো তারপর টাকা দিলাম ১০০, তারপর শিক্ষা বোর্ডে গেলাম, ১ ঘন্টার মধ্যে রেডি করে দিয়ে দিলো,। যে দেওয়ার কথা ছিলো ৩ দিনের বিতরে।

চট্টগ্রাম, Chattogram 2 September 2026 6 views CTXKWPUM
0 Comments
Only demanded Other public office ৳200.0K

রেলের টিকিট কালোবাজারি

প্রতিনিয়ত বা প্রতিদিনই ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকেট কালো মানুষদের হাতে সাধারণ মানুষের কাছ থেকে ১৬০ টাকা টিকেট ৩০০ থেকে ৩৫০ টাকা নিচ্ছে স্টেশনের কর্তব্যরতা কর্মকর্তা ও একদল টিকেট কালোবাজারি প্রতিদিন গরে দুই থেকে তিন লক্ষ টাকা সাধারণ মানুষের টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর রেলস্টেশন, Chattogram 2 September 2026 4 views CTPRW4L3
0 Comments
Refused Other public office ৳500.0K

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ নামজারীর অনুমতি পত্রের ৫ লক্ষ টাকা ঘুষ

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ থেকে গৃহীত/প্রাপ্ত বা কেনা জমিতে নামজারী/বেচা-কেনা/বাড়ি-নির্মাণ বা যেকোনো পরিবর্তনের জন্য অনুমতি গ্রহণ করতে হয় যেটা ইন্টেরিয়াম ড ইউনুস সরকার বাতিল করলেও কার্যকর হয় নাই দুর্নীতিবাজ কর্মকর্তাদের জন্য। আমার বাড়ির (ঢাকা মোহাম্মদপুর) উত্তরাধিকার সূত্রে নামজারীর অনুমতি পত্রের জন্য আজকের ৭/৮ বছর ধরে চেষ্টা করসি কিন্তু ৫ লক্ষ টাকা ঘুষ ছাড়া কাজ হবে না বলে দিয়েসে। যার কারণে আমি এখন খাজনা ও দিতে পারছি না। জানি না এর প্রতিকার কি!!

ঢাকা, Dhaka 2 September 2026 5 views DKTKMWBK
0 Comments