All reports

19,118 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,118 reports found
Report a bribe
Paid Passport Office ৳5.0K

পাসপোর্ট রিনিউ

পাসপোর্ট রিনিউ করার সময় অনলাইনে আমার বর্তমান ঠিকানা পরিবর্তন করি, কারণ আগের পাসপোর্টে থাকা ঠিকানার সঙ্গে আমার বর্তমান ঠিকানা মিল ছিল না এবং আগের বাড়িটিও বর্তমানে নেই। ঠিকানার প্রমাণ হিসেবে আমার নামে থাকা বিদ্যুৎ বিলও সঙ্গে নিয়ে যাই। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তারা বারবার বলেন, আগের ঠিকানা দিয়েই আবেদন করতে হবে এবং আমাকে ফিরিয়ে দেন। যেহেতু অনলাইনে আবেদন ও ফি জমা দেওয়া হয়ে গেছে, তাই নতুন করে আবেদন করাও সম্ভব ছিল না। পরদিন অন্য ডেস্কে গিয়েও একই সমস্যার সম্মুখীন হই। শেষ পর্যন্ত একজন দালালের মাধ্যমে কোনো তথ্য বা ঠিকানা পরিবর্তন না করেই আমার পাসপোর্ট রিনিউ হয়ে যায়।

আফতাবনগর, Dhaka 2 September 2026 4 views DKPRUXY3
0 Comments
Refused Other public office ৳500

নতুন ভোটার হওয়ার জন্য নির্বাচন অফিস

অভিযোগের বিষয়: নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে অনৈতিকভাবে টাকা দাবি নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় সকল কাগজপত্র আমি নিজে প্রস্তুত করে উপজেলা নির্বাচন অফিসে যাই। আমার সকল কাগজপত্র যাচাই-বাছাই করে সঠিক পাওয়া যায় এবং উপজেলা নির্বাচন অফিসারও যাচাই করে স্বাক্ষর করেন। পরবর্তীতে সংশ্লিষ্টদের কাছে গেলে আমার কাছ থেকে ৫০০ টাকা দাবি করা হয়। আমি টাকা দিতে অস্বীকৃতি জানাই। পরবর্তীতে পরিস্থিতির কারণে ২০০ টাকা দেওয়ার কথা বললেও তারা টাকা না নিয়ে আমাকে চলে যেতে বলেন। আমার উপস্থিতিতে আরও কয়েকজনের কাছ থেকেও টাকা নেওয়া হয়েছে বলে আমি লক্ষ্য করেছি। আমি টাকা না দেওয়ায় পরবর্তীতে আমার ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় কোনো ধরনের সমস্যা বা হয়রানি করা হবে কি না, তা নিয়ে আমি উদ্বিগ্ন ।

ভোলা মনপুরা, Barishal 2 September 2026 8 views BR7CHSS7
0 Comments
Paid City Corporation ৳20

ফটোকপি করতে পাঁচ টাকার জায়গায় ২০ টাকা নিচ্ছে

বিষয়টা ঘটেছে আমাদের টঙ্গী গাজীপুর সিটি করপোরেশন বা পৌরসভা। আমার ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে ,আমি মৃত্যু সনদ বানাতে গেলে কোন কারনে ফটোকপি প্রয়োজন পড়ে তখন সরকারি কর্মকর্তা যিনি আছেন তিনি আমার কাছ থেকে ফটোকপি বাবদ ২০ টাকা নিয়েছেন কিন্তু ফটোকপি আসলে দুই টাকা বা 5 টাকা হয়। তো হিসাব করলে দেখা যায় দৈনিক ১০০ উপরে মানুষ আসে সে ক্ষেত্রে টাকার পরিমান টা অনেক হয়।

গাজীপুর, Dhaka 2 September 2026 10 views DK72V59V
0 Comments
Refused Other public office ৳10.0K

বয়স্ক ভাতা সমাজসেবা অফিস

সমাজসেবা অফিস সাদুল্লাপুর, গাইবান্ধায় টাকা ছাড়া কোন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভবতী ভাতা করে দেয় না জনগণকে অনেক হয়রানি করে।একটা ভাতা করে নিতে প্রত্যেককে প্রায় ১০ হাজার করে টাকা দিতে হয়। টাকা ছাড়া কোন কাজে হয় না।

সাদুল্লাপুর উপজেলা গাইবান্ধা জেলা, Rangpur 2 September 2026 5 views RNVLYMH5
0 Comments
Paid Other public office ৳4.5K

নতুন মিটার আবেদন

একটি নতুন মিটারের জন্য আবেদন করতে যাই। তখন আমাকে বলে নতুন মিটার এখন নেই, যদি আপনি সাড়ে চার হাজার টাকা দিতে পারেন তাহলে আমরা জরুরিভাবে আপনাকে একটি মিটার লাগিয়ে দিব

গ্রাম, Dhaka 2 September 2026 6 views DKPFJBK8
0 Comments
Paid Education Office ৳5.0K

বেতন বিল পাশ করার জন্য

কলেজের প্রভাসক বেতন পাশ করার জন্য। আমি ফাইনাল অনলাইনে আবেদন করি। প্রোগ্রাম অফিস থেকে কল আসে। ফাইনালে সমস্যা।কি করিবো মিষ্টি খেতে টাকা দিন।তার পর টাকা পাঠিয়েছি

খুলনা, Khulna 2 September 2026 8 views KHBDM9WU
0 Comments
Paid Land Office ৳50.0K

ক্রয়কৃত জমির নামজারী ও খতিয়ান- তৈরি

প্রত্যেক নামজারী ও খতিয়ান তৈরির সংক্রান্ত আবেদন প্রসেস করার জন্য বাড়তি টাকা প্রদান করতে হয়, যা জমির পরিমান, অবস্থান ও মূল্য অনুসারে 10,000/- থেকে 50,000/- টাকা পর্যন্ত হয়ে থাকে। টাকা প্রদান না করলে নানা ধরণের সমস্যা দেখিয়ে ফাইল বন্ধ করে রাখে বা দীর্ঘ দিন ভোগান্তিতে ফেলে। অনেক সময় খতিয়ান নম্বর ও জমির অন্যান্য তথ্য গরমিল করে কাগজ তৈরি করে দেয়, যা নিয়ে গ্রাহক পুনরায় ভোগান্তিতে পরে এবং তা সংশোধনের জন্য গেলে পুনরায় ঘুষ দিতে হয়। এভাবেই চলে দফায় দফায় ঘুষ প্রদানের ফাঁদ।

ভূমি অফিস, পটুয়াখালী সদর , পটুয়াখালী, Barishal 2 September 2026 4 views BRDW8VSW
0 Comments
Paid Education Office ৳300

এসএসসির সার্টিফিকেট আনতে গিয়ে অতিরিক্ত টাকা চাওয়া।

এসএসসির সার্টিফিকেট আনতে গিয়ে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে, আমার সকল বন্ধুদের ও আমার কাছ থেকে। এর আগেও যখন মার্কসিট আনতে গিয়েছে তখনও। কারো কাছ থেকে আর বেশীও নেওয়া হয়েছে

বরগুনা, Barishal 2 September 2026 6 views BRJNFKXG
0 Comments
Paid Other public office ৳300

ফ্যামিলি সার্টিফিকেট ও জন্মনিবন্ধনের ইংরেজি কপি সংগ্রহ বাবধ

আমার জন্মনিবন্ধন পূর্ব থেকেই অনলাইন করা।কিন্তু ইংরেজি কপিটা ছিলো না।ইংরেজি কপি সংগ্রহের সময় আমি বাসা বাড়ির ট্যাক্স পরিষোদ করেছি।কিন্তু তারপরও তারা আমার কাছ থেকে ৩০০ টাকা নিয়েছে।শুধুমাত্র জন্মনিবন্ধন বের করা বাবদ।আর ফ্যামিলি সার্টিফিকেট এর কোনো ফর্মই ইউনিয়ন পরিষদে ছিলো না।আমি নিজে সব ফর্মেট বানিয়ে তাদের প্যাডে জাস্ট প্রিন্ট করেছি,তারপরও আমাকে ২০০ টাকা দিতে হয়েছে।

ময়মনসিংহ, মুক্তাগাছা, ২নং বড়গ্রাম ইউনিয়ন পরিষদ, Mymensingh 2 September 2026 7 views MYJBBGZ3
0 Comments
Paid Public Hospital ৳500

Any kind of test ( Blood test,x ray,eco ,ecg ,cabin

ECG-80 tk ১০০টাকার নোট দিল বলে ভাংতি নাই।বেড নিতে গেলে দালাল ছাড়া / আয়া বুয়া ছাড়া পাওয়া যায় না।৫০০-১০০০টাকা নেয়। ব্লাড টেস্ট ও কিছু গুরুত্বপূর্ণ টেস্ট এ ৩০০/৪০০/৫০০ টাকা দিল আগে আগে দেয় না হলে বলে আজকের হবে না।কালকে আইসেন ।ওয়ার্ড থেকে ডা: /নার্স বলে দিচ্ছে আজকে হবে বা সেম্পল টেনে দিচ্ছে কিন্তু যারা টেস্ট এক্সামিন করে তারা তা টাকা ছাড়া নেয়না।তারা নিলে রুগির কি অবস্থা যেনে হয়তো তারাতাড়ি চিকিৎসা পাওয়া যাইতো বা রিলিজ হলে ঐখানে আবার নতুন কেউ বেড পাইতো।শুধু অফিস স্টাফদের গাফলতিতে অনেক টাইম নস্ট হয়/ হচ্ছে।

জাতীয় হৃরোগ ইনিস্টিউট ও হাসপাতাল, Dhaka 2 September 2026 4 views DKBDVSY2
0 Comments
Paid BRTA ৳5.0K

রোড পারমিট, ফিটনেস সনদ

আমি গাড়ির রোড পারমিট, ফিটনেস সনদ ও আরও অনান্য কাজে গেলে তারা বলেন আজ সিরিয়াল নেই, কাল আসেন, ব্যাংক ড্রাফ আগে করে গিয়েছিলাম। আমাকে বলে লাইনে দাড়াতে, লাইনে দাড়ানোর পর সিরিয়াল পাওয়া যায় না, আতছ দালালকে ৫০০০ টাকা দিলেই ঔ দিন সিরিয়াল ছারা সব কাজ হয়ে গেছে।

Dhaka, Dhaka 2 September 2026 4 views DKXP5ZHB
0 Comments
Paid Land Office ৳13.0K

খাজনা অনুমোদন

প্রথম এ খাজনা আবেদন করিলে মোট খাজনার দাবি আসে ৩৫২৫০টাকা। পরে সহকারী ভূমি কর্মকর্তার সাথে কথা বলে মোট ১৩০০০ টাকা নিয়ে সম্পুর্ণ খাজনা পরিশোধ করে দেয়। আর আমার খাজনা পরিশোধ করা একান্ত প্রয়োজন ছিল। জমি খারিজ করার জন্য

গজঘণ্টা ইউনিয়ন ভুমি অফিস, Rangpur 2 September 2026 8 views RNX47UMB
0 Comments
Refused Other public office ৳200.0K

Bangladesh shipping corporation

এটি মূলত একটি সরকারি প্রতিষ্ঠান। এই শিপিং অফিসে যারা চাকরি করে তারা সবাই ঘুষ খায়। এক এক জন নাবিকদের কাছ থেকে ২ লক্ষ ৩ লক্ষ টাকার বিনিময়ে তারা জাহাজে তুলে দেয়। কোন ভাই তাদের টাকা না দিয়ে জাহাজে উঠতে পারে না দুই তিন বছর চার বছর পেরিয়ে গেলেও তাদের ডাকা হয় না। এই অফিসের পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে জিএম সহ সবাই ঘোষ ছাড়া কাজ করে না

Chattogram bondor port, Chattogram 2 September 2026 7 views CTW58LHS
0 Comments
Refused BRTA ৳12.0K

Smart Driving License

আমি দেশের বাইরে যাচ্ছি, তাই আমার ড্রাইভিং লাইসেন্সের স্মারক/হার্ড কপিটি প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট অফিসে গিয়ে কথা বললে তারা জানায় যে, বর্তমানে এই সার্ভিসটি বন্ধ আছে, তাই আপাতত স্মারকটি দেওয়া সম্ভব নয়। তারা আমাকে অনলাইন থেকে পাওয়া PDF কপি ব্যবহার করে চালানোর পরামর্শ দেয়। তবে আমি যদি স্মারকটি সংগ্রহ করতে চাই, তাহলে একজন ব্যক্তির ফোন নম্বর দিয়ে তার সঙ্গে যোগাযোগ করতে বলে। পরবর্তীতে দেওয়া নম্বরে ওই ব্যক্তির সঙ্গে কথা বললে তিনি জানান যে, তিনি কাজটি করে দিতে পারবেন এবং এর জন্য ১২,০০০ টাকা লাগবে।

Dhaka, Dhaka 2 September 2026 10 views DKQUTXQB
0 Comments
Paid Other public office ৳500

এনআইডি

আমি ২০২২ সালে এনআইডি এর আবেদন করে প্রয়োজনীয় কাগজ জমা দেই উনারা জমা রাখেন এবং বলেন আপনার মোবাইলে মেসেজ গেলে আসবেন অমি মেসেজ এর অপেক্ষায় ১০-১৫ দিন। কিন্তু না আসায় অফিসে গিয়ে দেখি আমার ফাইল যেই টেবিলে ঐ টেবিলে পরে আছে তখন ফাইল হাতে নিয়ে বাধ্য হয়ে বলি যে কিছু টাকা দেই তখন উনি রাজি হলেন এবং আমার প্রয়োজনীয় ছবি ফিঙ্গার নিলেন

মৌলভীবাজার, Sylhet 2 September 2026 4 views SYGHUC5T
0 Comments