All reports

19,110 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,110 reports found
Report a bribe
Education Office

সাময়িক সনদ পত্র

সাময়িক সনদ তুলতে গিয়েছিলাম, ১ দিনে দিয়ে দিলো, টাকা চাইলো, একটা নগদ নাম্বার দিলো, কয় এই নাম্বারে টাকা পাঠাইয়ো তারপর টাকা দিলাম ১০০, তারপর শিক্ষা বোর্ডে গেলাম, ১ ঘন্টার মধ্যে রেডি করে দিয়ে দিলো,। যে দেওয়ার কথা ছিলো ৩ দিনের বিতরে।

Only demanded
চট্টগ্রাম ৳100
2 September 2026 6 CTXKWPUM
0 Comments
Other public office

রেলের টিকিট কালোবাজারি

প্রতিনিয়ত বা প্রতিদিনই ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকেট কালো মানুষদের হাতে সাধারণ মানুষের কাছ থেকে ১৬০ টাকা টিকেট ৩০০ থেকে ৩৫০ টাকা নিচ্ছে স্টেশনের কর্তব্যরতা কর্মকর্তা ও একদল টিকেট কালোবাজারি প্রতিদিন গরে দুই থেকে তিন লক্ষ টাকা সাধারণ মানুষের টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

Only demanded
ব্রাহ্মণবাড়িয়া সদর রেলস্টেশন ৳200.0K
2 September 2026 4 CTPRW4L3
0 Comments
Traffic Police

পুলিশের ঘুষ

আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। যেখানে আমি চাকরি করছিলাম ওখানে আমার নাম ঠিকানা পুলিশ নিয়েছিল। তারপর সেখানকার পুলিশ আমার থানায় দাখিল করেন এরপর আমার থানার পুলিশ আমার বাসা পর্যন্ত এসেছিল। পুলিশ এসে আমার বাবা মার কাছ থেকে ২০০০ টাকা আবদার করে। গ্রামের মানুষ সহজ সরল বুঝে পুলিশ দুই হাজার টাকা নিয়ে যায়। এখানে মূলত কাজ ছিল পুলিশের আমার কোন খারাপ রিপোর্ট আছে কিনা। আমার কোন রিপোর্ট তারা পায় নাই। তারপরও তারা আমার বাবা-মার কাছ থেকে ২০০০ টাকা নিয়ে গেছে

Refused
Gangni ৳2.0K
2 September 2026 7 KHNUT3TV
0 Comments
Other public office

বয়স্ক ভাতার করে দেওয়ার জন্য

বাংলাদেশে ওয়ার্ড ভিত্তিক মেম্বার এর মাধ্যমে বিভিন্ন সেবা পাওয়া যায়। তার ভেতরে বয়স্ক ভাতাটা অন্যতম অনেক এমন অসচ্ছল পরিবার আছে যারা টাকা না দিতে পারায় অথবা টাকা না দিয়ে একটা বয়স্ক ভাতা বানাতে চায় কিন্তু এমন এমন কিছু অসৎ মেম্বার বা চেয়ারম্যান থাকে। যারা টাকার বিনিময় বয়স্ক ভাতা কার্ড প্রতিবন্ধী ভাতা কার্ড ইত্যাদি বানিয়ে দেয়। কিন্তু যে আসলে পাওয়ার যোগ্য সে মূলত সেবাটি পায় না। এরকম আমার পাশের বাড়ির এক দাদার সাথে এরকম ঘটনা ঘটেছে। মেম্বার জানে যে সে টাকা দিবে না তাই তার কাগজপত্র নিয়ে গেলে বলে এসব কি পরে হবে এখন কিছুই হবে না এখন অন্য কাজ হচ্ছে এরকম বিভিন্ন কথা বলে।

Refused
আটঘরিয়া উপজেলা,পাবনা ৳2.5K
2 September 2026 3 RJXSBE3U
0 Comments
Traffic Police

সংশোধন করার আবেদন

চট্টগ্রাম ইপিজে থানার যত পুলিশ আছে তারা রাতে যখন টহলে বের হয় বিভিন্ন দোকানের কাছে গিয়ে তারা নিজেরাই চাঁদা তুলে গাড়ি রাস্তায় থামিয়ে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয় দোকানে গিয়ে গিয়ে সে বলে আসে বাড়ি দাঁড়িয়ে আছে যাইয়া দিয়ে আসো এরপর দোকানদাররাও গিয়ে গিয়ে তাদের হাতে টাকা দিয়ে আসে তারা নিজ হাতে টাকা গ্রহণ করে না বরং টাকা তোলার জন্য একজন ব্যক্তি নির্ধারিত আছে

Paid
চট্টগ্রাম ৳50
2 September 2026 5 CTWSRF7W
0 Comments
Customs Office

ভ্যাট

প্রতিমাসে সকরকারী ভ্যাট অনলাইনে জমা দেওয়ার পর, ভ্যাট চালানে সাইন করার জন্য ১১০০০/- টাকা ঘুষ দেওয়া লাগে। যা একটা কোম্পানীর জন্য খুব কষ্টের। শুধু আমি না, আমার মত হাজার হাজার লোক সরকারী লোকের কাছে জিম্মি।

Paid
ঢাকা, শ্যামলী সার্কেল অফিস। ৳11.0K
2 September 2026 6 DKG5825S
0 Comments
Other public office

সরকারি চাকরিজীবিদের অবসর ভাতা সংক্রান্ত

আমার ফাইল রেডি ছিলো। সিগনেচারও করা ছিলো।কিন্তু আমাকে মিথ্যা বলা হয়েছে....... কিছু চা পান খেতে না দিলে ফাইল আটকে দিবেন। এই মিথ্যাটা পিওন বলেছে। পরে আমি ঘুষ দেয়া ছাড়াই বিষয়টি মোকাবিলা করে ফাইলটি উদ্ধার করতে সক্ষম হই।

Refused
জামালপুর ৳10.0K
2 September 2026 5 MYABAU2J
0 Comments