All reports

19,110 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,110 reports found
Report a bribe
Land Office

ই-নামজারি

অনলাইনে নামজারি আবেদন করার পর বিভিন্ন অযুহাতে প্রতিবেদন দিয়ে দেয়।তারপর যোগাযোগ করলে খরচাপাতি বাবদ টাকা দাবি করে।

Refused
গোহালাকান্দা অফিস,শ্যামগঞ্জ,পূর্বধলা,নেত্রকোনা ৳8.0K
2 September 2026 4 MYNDDWKY
0 Comments
Land Office

জমীর খাজনা

৮৩ শতক জমী।বছর কয়েক আগে জমীটা হিন্দুদের থেকে কেনা, খাজনা দিতে গেলাম। কিন্তু লাগবে ৮৩হাজার টাকা সাথে আরো ১০ হাজার।রিজন হলো★ হাল সাং ভারত পক্ষে বাংলাদেশ সরকার ★লেখা আছে খতিয়ানের উপর।আপাতত সার্ভিস নিতে আমি ইচ্ছুক নই।

Only demanded
পাবনা ৳83.0K
2 September 2026 6 RJ4VTJ6S
0 Comments
Other public office

এনআইডি কার্ড তৈরি

প্রথমে আমার এনআইডি কার্ডের জন্য অযথা তিন মাস ঘুরিয়েছে, এরপর আমি একটা কম্পিউটার দোকান থেকে এ বিষয়টা আলোচনা করলে তারা বলে যে তিন হাজার টাকা দিলেই হয়ে যাবে। এরপর আমি টাকা দিলে দুই দিনের মাথায় আমার nid হয়ে যায়।

Paid
জামালপুর ৳3.0K
2 September 2026 5 MYTVC8QG
0 Comments
Sub-Registry Office

জানা নাই

দানপত্র দলিল করতে গেছিলাম প্রথমে ১২০০০ টাকা বলছিল পরে আমার কাছ থেকে ২৫ হাজার টাকার দাবি করেন তা না হলে হবে না পরে আমি ২৫ হাজার টাকা দিতে রাজি হই তারপর আমার রেজিস্টি কমপ্লিট হয়

Paid
Manikgong ৳12.5K
2 September 2026 4 DKK7V4N2
0 Comments
Education Office

শিক্ষকদের হয়রানী

আমি ১২০০০ হাজার দিয়েছি। এনটিআরসি মিরপুর (বাংলা কলেজের পাশে), শিক্ষকদের নতুন এমপিও, উচ্চতর গেড সহ বিভিন্ন আবেদনে ১০,০০০/- থেকে ২০,০০০/- হাজার পর্যন্ত ঘুষ দিতে হয়। ঘুষ না দিলে কোন এমপিও শিক্ষক কোন কাজ করাতেন পারেন না। এই ঘুষ প্রায় ৯৫% শিক্ষককে দিতে হয়।

Paid
Manikganj ৳10.0K
2 September 2026 6 DKWMPT3G
0 Comments
BRTA

soudi asar jonno takamul chatipikat. gajipur.

Ami 1jon soudi pobasi. 2026 soudi asar jonno Heavy track driver takamul lakba. aita 50 dolar sorkari free. but 50 dolar (7000tk) dila hoi na. exam nia fall kora dai. 30k, 35k amonki 40k nia ai takamul chatipikat dai. ami 32k dia koraici. potoma 7k dia koraita chaici but fall pora 32k dia koraici mot 39k tk lakcha. Noakhali thaka Gajipur asa jawa koroc to acaii. medical o same soudi jabar jonno normal medical 10k. korar pora unfit pora abr 22k dia koraici r fit. mot medical 32k lakcha. NOAKHALI thaka Dhaka asa jawar koroc to aca.

Paid
noakhali ৳32.0K
2 September 2026 6 CT6RUG46
0 Comments
Land Office

জমির দাগ নাম্বার ও ক্ষতিয়ান নাম্বার জানা

ভূমি অফিসে আমি জমির দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বার জানতে চেয়েছিলাম। আমাকে জানানো হয় এই তথ্য দেওয়া অনৈতিক। তবে কিছু টাকার বিনিময়ে তথ্য দিতে রাজি হয়। প্রস্তাব দিয়েছিলেন একটি কম্পিউটার দোকানের মালিকের মাধ্যমে। যে টাকা লেনদেন করা হয় ভূমি অফিসের কর্মকর্তাদের সাথে আতাত করে থাকা একটি কম্পিউটার দোকানের মালিকের মাধ্যমে। ভূমি অফিসের যিনি কর্মকর্তা, তার বিকাশ নাম্বারে আমি টাকা টি পাঠালে আমাকে তথ্য দেয়া হয়। ঘটনাটি ঘটে ২০২৩ এর দিকে।

Paid
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার চৈত্রহাটি ভূমি অফিস ৳300
2 September 2026 4 RJ22M6Q4
0 Comments
Tax Office

ভ্যাট না দেয়া

আমার কোম্পানি নিয়মিত ভ্যাট ফাকি দিচ্ছিল। ভ্যাট অফিস ২০ লাখ ঘুষ চাইছিল নচেৎ ব্যাবসা বন্ধ করে মামলা করবে। বাধ্য হয়ে ১১ লাখ ঘুষ এবং ১ লাখ ট্রেজারী দিয়ে ৬ মাসের জন্য ব্যাবসা করার অনুমতি পাইছি। উল্লেখ্য প্রতি মাসে ভ্যাট অফিসে ৪৫০০০ অফিস খরচ বাবদ ঘুষ দিতে হত। দয়াগঞ্জ ভ্যাট অফিস , সূত্রাপুর সারকেল

Paid
ঢাকা ৳1.10M
2 September 2026 7 DKXVHPDR
0 Comments
Passport Office

কুমিল্লা পাসপোর্ট অফিস

আমার পাসপোর্টের আমার জন্ম তারিখ বুল করেছে পাশাসপোর্ট অফিস থেকে কিন্তু আমি যখন ডিক করতে গেছি তখন দালাল লাগবে আর দালাল এর মাধ্যমে পাসপোর্ট অফিস কর্মকর্তা আমার কাঁচ থেকে ৭০.০০০ হাজার টাকা নিয়ে গেসে । আমার আর্জেন করতে hoice বিকজ আমি ৪৫ ডের জন ছুটিতে গেসিলাম দেশে

Refused
Cumilla ৳70.0K
2 September 2026 7 CTNR5CGW
0 Comments
Passport Office

নতুন পাসপোর্ট তৈরী

এটা ২০১৪-১৫ সালের ঘটনা।আমার বাড়ি কুমিল্লা, আমি তখন টংঙ্গী,গাজীপুর একটা চাকুরী করতাম।তখন উওরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গিয়ে ছিলাম।ব্যাংক ড্রাফট এবং সব কাগজ ঠিক ছিল।কিন্তু তখন পাসপোর্ট করার জন্য চারিত্রিক সাটিফিকেট প্রথম শ্রেনীর কর্মকর্তার স্বাক্ষর লাগবে।তা না হলে পাসপোর্ট করা যাবে।যেহেতু আমি গাজীপুরে থাকি কোন প্রথম শ্রেনীর কর্মকর্তা না চিনে চারিত্রিক সাটিফিকেট স্বাক্ষর দিবে না।ঐ দিকে চাকুরী বাদ দিয়ে আমি এত ঘুরাঘুরি করতে পারতেছিনা।তাছাড়া ব্যাংক ড্রাফটের মেয়াদ প্রায় শেষের দিকে। তখন এক পুলিশ কর্মকর্তা বলে ২৫০০ টাকা দিলে ওনি সব ব্যাবস্থা করে দিবে। তাই ইচ্ছার বাহিরে ও ২৫০০ টাকা দিয়ে পাসপোর্ট করতে হয়ে ছিল।

Paid
উওরা ৳2.5K
2 September 2026 8 DKGWHTMY
0 Comments
Sub-Registry Office

দলিল রেজিস্ট্রি

সরকারি রাজস্দেব দেওয়ার পর। হেবা দলিল রেজিস্ট্রি করতে গেলে সাব রেজিস্টার এবং তার সরকারীদেরকে তিন থেকে চার হাজার টাকা নির্ধারিত ঘুষ দিতে হয় পাশাপাশি অন্যান্য দলিলের জন্য আলাদা ঘুষের একটি রোড ম্যাপ তৈরি আছে যে, এত লক্ষ টাকা হলে এত টাকা দিতে হবে এর উর্ধ্বে হলে এত টাকা দিতে হবে এই সিস্টেমে। প্রতিদিনই ঘোষের বাজার রমরমা। এখান থেকে প্রেসক্লাব এবং বিভিন্ন নেতা-নেত্রীরাও কিছু অংশ পায়।

Paid
ব্রাহ্মণবাড়িয়ার, সরাইল ৳4.0K
2 September 2026 7 CTPLLPTP
0 Comments
Other public office

Airport

ঢাকার বিমানবন্দরে একজন সহায়তাকারী দেখলেন আমার সঙ্গে ছোট বাচ্চা আছে, তাই তিনি আমাকে লাইনে সামনে যেতে সাহায্য করার প্রস্তাব দেন। তখন বিষয়টা স্বাভাবিকই মনে হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পর তিনি আবার ফিরে এসে আমার কাছে টাকা চাইলেন, যা আমার কাছে খুবই অস্বস্তিকর ও অদ্ভুত লেগেছে। আমার মনে হয় বিমানবন্দরের কর্মকর্তা, কর্মচারী এবং এ ধরনের সহায়তাকারীদের কার্যক্রম নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও যাচাই করা উচিত, যাতে যাত্রীদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।

Paid
Dhaka ৳1.0K
2 September 2026 6 DKW4B4V5
0 Comments
Land Office

নামজারি বা মিউটেশন

নামজরি আবেদন করলে এই টাকা দিয়েই আপনাকে সেটা নিস্পত্তি করতে হবে। আপনি যেই ভাবেই চেষ্টা করেন না কেনো, আপনাকে শেষ পর্যন্ত বাধ্য করবে। এবং এটাই সিস্টেম।

Paid
ফরিদপুর পৌর ভুমি অফিস ৳7.5K
2 September 2026 5 DKG2P9NY
0 Comments
BRTA

Bike Registration

আমি আমার গাড়ি রেজিস্ট্রেশন করাতে যায় বিআরটি অফিস তখন অফিস সহায় আমার কাছ থেকে টাকা দাবি করে যেটা যৌক্তিক দাবি নয়, আমি সম্পূর্ণ খরচ অনলাইনে বিআরটিএ সার্ভারে জমা দিয়েছি এরপরেও কেন টাকা জমা দিতে হচ্ছে, আমার মত অনেক গ্রাহক আছে সেবা থেকে বঞ্চিত হচ্ছে টাকা দেওয়ার কারনে, অন্যদিকে দিও কাকে সময় আমি আমার কাজ করাতে পারছি না ও সময় ওকাঙ্ক্ষিত কাজটি হচ্ছে না।

Paid
Narsingdi ৳2.4K
2 September 2026 9 DKU9537P
0 Comments
Traffic Police

মোবাইল চুরি

আমার ঘর থেকে মোবাইল ফোনটি চুরি হওয়ার পর আমি থানাতে জিটি করি তারপর ওই পুলিশ কর্মকর্তা ডিউটি অফিসার আমার কাছ থেকে অর্থ দাবি করে মোবাইল উদ্ধারের জন্য সে বলে টাকা দিলে কাজ হবে টাকা না দিলে আমার কাজ করতে রাজি হয় না তাই আমি টাকা দেই কিন্তু আমার কাজ হয়নি

Paid
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর ৳2.0K
2 September 2026 9 CT4G3JJB
0 Comments