All reports

19,086 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,086 reports found
Report a bribe
Only demanded Land Office ৳25

নামজারি

নামজারি করতে গেছি কিন্তু বলছে যে অনেক ঝামেলার কাজ আমার কাছে কন্টাক দিন প্রথমে ১২ হাজার টাকা বলছে কিন্তু ধাপে ধাপে ২৬/২৭ হাজার টাকা খরচ হয়েছে আমার কিন্তু একটি নামধারী সম্পন্ন হয়েছে বাকি দুইটা এখনো হয়নি

বরিশাল, Barishal 2 September 2026 7 views BR9RZ2G5
0 Comments
Paid Land Office ৳14.0K

নামজারি

জমির নামজারি, তহসিল অফিসে গেলাম বললে এগুলা এখানে হয় না উপজেলা অফিসে যান নেট সমস্যা পরে এলাকার একজন বলল আমার সাথে চলেন গেলাম তারপর উনি সরাসরি টাকা চাইছে বলল তাকে নাকি টেবিল এ টেবিল টাকা দিতে হয়। আপনার কাজ করে দিব টাকা দিলে

গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিস, Barishal 2 September 2026 7 views BR2ULMLG
0 Comments
Paid Education Office ৳33.0K

এমপিও ফাইলে এবং বকেয়া আবেদনের ফাইল আটকে ঘুষ গ্রহণ।

পিরোজপুর জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক (একজন হিন্দু কর্মকর্তা )যে সব সময় ফাইল আটকে ঘুষ গ্রহণ করে। ঘুষ না দিলে ফাইল রিজেক্ট করে।কোন ফাইলই টাকা ছাড়া ছাড়েন না। আমার কাছ থেকে মোট ৩৩ হাজার টাকা ঘুষ গ্রহণ করেছেন।

পিরোজপুর সদর।, Barishal 2 September 2026 6 views BRRP7KL3
0 Comments
Paid Education Office ৳200

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনকোর্স পরীক্ষার ফি

সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ইনকোর্স পরীক্ষার কোনো ফি নেই, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ (নোয়াখালী) তে জনপ্রতি ২০০৳ করে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হয়েছে, যা ঘুষ বা উৎকোচ হিসেবে গণ্য।

চৌমুহনী শহর, নোয়াখালী (চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ), Chattogram 2 September 2026 6 views CTVR29JD
0 Comments
Refused Education Office ৳50.0K

অবসর ও কল্যাণ ভাতা উত্তোলন

আমার বাবা বেসরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক। উনার অবসর ও কল্যাণ ভাতার টাকা উত্তোলন করতে গিয়ে ২০২২ সাল থেকে এখন পর্যন্ত হয়রানির শিকার হচ্ছি।ব্যানবেইস অফিসে টাকা ছাড়া কোন কাজ হয় না।এমনকি ঘুষ দিয়েও কাজ হচ্ছে না।

ঢাকা, Dhaka 2 September 2026 6 views DK98L7CT
0 Comments
Refused Sub-Registry Office ৳4.0K

নামজারি বা মিউটেশন

আমি আমার একটা জমি নামজারি করতে ভূমি অফিসে যাই। তারা আমার থেকে প্রথমে ১০ হাজার টাকা চায় পরে আট হাজার টাকায় রাজি করাই। তারপর আমি খোঁজ নিয়ে জানতে পারি এই কাজটি করতে সরকারি অফিসে খরচ হবে ১৫ শত বা ২ হাজার টাকার মতন আর বাকি চার হাজার টাকা তাহলে ঘুষ।

গ্রাম, Dhaka 2 September 2026 4 views DKQ46WRK
0 Comments
Paid Passport Office ৳3.5K

পাসপোর্ট সংশোধন

আইডি কার্ডের নামের সাথে পাসপোর্টের নামের মিল ছিলো না।আইডি কার্ডের নামের আগে মো: ছিলো আর পাসপোর্টে শুধু নাম ছিলো।আইডি কার্ড আর পাসপোর্টের বয়সেও অমিল ছিলো তাই সেগুলো ঠিক করার জন্য কম্পিউটারে আবেদন করে ব্যাংকের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করার পর যখন ফিঙ্গার আর ছবি তুলতে গেছে ঐদিন নতুন করে ১৫০০ এবং আবারো ২০০০ টাকা দালালকে দেয়া লাগছে।আমার প্রশ্ন হলে দালালকে টাকা দিলেই সব সমাধান হলো তাহলে আমরা নির্দিষ্ট যে টাকা দিলাম সেটা কি হলো?

টাংগাইল, Dhaka 2 September 2026 4 views DKU6KM2Y
0 Comments
Paid Education Office ৳2.0K

বুঝতে পারছি না এটা

গ্রেড সংশোধনীর জন্য আবেদন করেছিলাম, ফাইল না দেখেই চিল্লা চিল্লি শুরু করে উপজেলা শিক্ষা অফিসার। পরে ২০০০ টাকা নিয়ে ওই ফাইল ছাড়ে।

চাঁপাইনবাবগঞ্জ সদর, Rajshahi 2 September 2026 4 views RJTAAM8A
0 Comments
Paid Other public office ৳50.0K

নতুন লাইসেন্স বাবদ

আমার ব্যবসার জন্য এইটা প্রয়োজন ছিলো। তাই ঘুষ অনিচ্ছা সত্ত্বেও দেওয়া লাগছে। এই দেশে ব্যবসায়ী হওয়া দোষের। সরকারি প্রতিটা সেক্টর এ ঘুস প্রয়োজন হয়;।

Chandpur, Chattogram 2 September 2026 3 views CTF5X4DC
0 Comments
Paid Education Office ৳3.0K

MPO এর আবেদন

NTRCA এর মাধ্যমে একটা স্কুলে সুপারিশ প্রাপ্ত হই । তখন MPO এর জন্য আবেদন করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ২০০০ টাকা ঘুষ দিতে হয়েছে যদিও দাবি ছিল ৩০০০ টাকা।

উপজেলা: মতলব দক্ষিণ , জেলা: চাঁদপুর, Chattogram 2 September 2026 6 views CT9WP5VE
0 Comments
Paid BRTA ৳13.0K

স্মাট লাইসেন্স ড্রাইভিং কার্ড পাচ্ছি না

টাকা দেওয়ার পর ও আমি স্মাট কার্ড পাচ্ছি না। দীর্ঘ 1 বছর যাবৎ ঘুরতেছি... স্মাট কার্ড না থাকার কারনে রাস্তা ঘাটে পুলিশ কে টাকা দেওয়া লাগতেছে।

DHAKA, Dhaka 2 September 2026 6 views DKB8WDF2
0 Comments