All reports

19,110 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,110 reports found
Report a bribe
Customs Office

কোম্পানির ভ্যাট প্রসঙ্গে

প্রতি মাসে মাসিক ভ্যাট রিটার্ন বাবদ আমাদের তিন কোম্পানি কাছ থেকে ৩৪০০০ টাকা দাবি। সাভার আশুলিয়া সার্কেল কাস্টমস Revenue officer ১৫০০০৳, কাস্টমস Assistant revenue Officer ১৫০০০৳ এবং কাস্টমস কম্পিউটার অপারেটর ২০০০৳ আর কাস্টমস অফিস পিওন ২০০০৳। যা আমাকে প্রতি মাসেই তা প্রধান করতে হয়।

Paid
সাভার ৳34.0K
2 September 2026 6 DKVJWWZA
0 Comments
BRTA

ড্রাইভিং লাইসেন্স

ওইখানে কিছু দালাল আমার কাছে ৯ হাজার টাকা দাবি করে, আমি অস্বীকৃতি জানাই। প্রথমবার পরীক্ষা দেওয়ার পর, আমি ফেল করি।অথচ আমার বন্ধু মোটরসাইকেল চালাতে পারেনা, সে টাকা দিয়ে পাশ হয়ে যায় সবকিছুতেই। দ্বিতীয় বার পরীক্ষাতেও ফেল করি।কিন্তু দ্বিতীয়বার পরীক্ষার সময় ২০১৯ সালে, একজন ভালো ঈমানদার লোক নীলফামারীতে এসেছিল, আমি সে সময় দেখেছিলাম কোন দুর্নীতি হয়নি। মানে তিনি করতে দেয়নি। তৃতীয়বার বাধ্য ও হতাশ হয়ে আমি ৯০০০ টাকা দেই।এবং সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরীক্ষার হলে আমাকে সব প্রশ্নের উত্তর বলে দিয়েছিল, গার্ড হিসেবে দায়িত্ব রত পুলিশ। এবং জিকজ্যাকেও আমি ফেল করি, কিন্তু রেজাল্টে দেখি আমি সবকিছুতেই পাস।

Paid
নীলফামারী ৳9.0K
2 September 2026 7 RNDU4TDE
0 Comments
Land Office

নামজারি

নামজারি করতে গেছি কিন্তু বলছে যে অনেক ঝামেলার কাজ আমার কাছে কন্টাক দিন প্রথমে ১২ হাজার টাকা বলছে কিন্তু ধাপে ধাপে ২৬/২৭ হাজার টাকা খরচ হয়েছে আমার কিন্তু একটি নামধারী সম্পন্ন হয়েছে বাকি দুইটা এখনো হয়নি

Only demanded
বরিশাল ৳25
2 September 2026 7 BR9RZ2G5
0 Comments
Land Office

নামজারি

জমির নামজারি, তহসিল অফিসে গেলাম বললে এগুলা এখানে হয় না উপজেলা অফিসে যান নেট সমস্যা পরে এলাকার একজন বলল আমার সাথে চলেন গেলাম তারপর উনি সরাসরি টাকা চাইছে বলল তাকে নাকি টেবিল এ টেবিল টাকা দিতে হয়। আপনার কাজ করে দিব টাকা দিলে

Paid
গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিস ৳14.0K
2 September 2026 7 BR2ULMLG
0 Comments
Education Office

এমপিও ফাইলে এবং বকেয়া আবেদনের ফাইল আটকে ঘুষ গ্রহণ।

পিরোজপুর জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক (একজন হিন্দু কর্মকর্তা )যে সব সময় ফাইল আটকে ঘুষ গ্রহণ করে। ঘুষ না দিলে ফাইল রিজেক্ট করে।কোন ফাইলই টাকা ছাড়া ছাড়েন না। আমার কাছ থেকে মোট ৩৩ হাজার টাকা ঘুষ গ্রহণ করেছেন।

Paid
পিরোজপুর সদর। ৳33.0K
2 September 2026 6 BRRP7KL3
0 Comments
Education Office

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনকোর্স পরীক্ষার ফি

সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ইনকোর্স পরীক্ষার কোনো ফি নেই, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ (নোয়াখালী) তে জনপ্রতি ২০০৳ করে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হয়েছে, যা ঘুষ বা উৎকোচ হিসেবে গণ্য।

Paid
চৌমুহনী শহর, নোয়াখালী (চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ) ৳200
2 September 2026 6 CTVR29JD
0 Comments
Education Office

অবসর ও কল্যাণ ভাতা উত্তোলন

আমার বাবা বেসরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক। উনার অবসর ও কল্যাণ ভাতার টাকা উত্তোলন করতে গিয়ে ২০২২ সাল থেকে এখন পর্যন্ত হয়রানির শিকার হচ্ছি।ব্যানবেইস অফিসে টাকা ছাড়া কোন কাজ হয় না।এমনকি ঘুষ দিয়েও কাজ হচ্ছে না।

Refused
ঢাকা ৳50.0K
2 September 2026 6 DK98L7CT
0 Comments
Sub-Registry Office

নামজারি বা মিউটেশন

আমি আমার একটা জমি নামজারি করতে ভূমি অফিসে যাই। তারা আমার থেকে প্রথমে ১০ হাজার টাকা চায় পরে আট হাজার টাকায় রাজি করাই। তারপর আমি খোঁজ নিয়ে জানতে পারি এই কাজটি করতে সরকারি অফিসে খরচ হবে ১৫ শত বা ২ হাজার টাকার মতন আর বাকি চার হাজার টাকা তাহলে ঘুষ।

Refused
গ্রাম ৳4.0K
2 September 2026 4 DKQ46WRK
0 Comments
Passport Office

পাসপোর্ট সংশোধন

আইডি কার্ডের নামের সাথে পাসপোর্টের নামের মিল ছিলো না।আইডি কার্ডের নামের আগে মো: ছিলো আর পাসপোর্টে শুধু নাম ছিলো।আইডি কার্ড আর পাসপোর্টের বয়সেও অমিল ছিলো তাই সেগুলো ঠিক করার জন্য কম্পিউটারে আবেদন করে ব্যাংকের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করার পর যখন ফিঙ্গার আর ছবি তুলতে গেছে ঐদিন নতুন করে ১৫০০ এবং আবারো ২০০০ টাকা দালালকে দেয়া লাগছে।আমার প্রশ্ন হলে দালালকে টাকা দিলেই সব সমাধান হলো তাহলে আমরা নির্দিষ্ট যে টাকা দিলাম সেটা কি হলো?

Paid
টাংগাইল ৳3.5K
2 September 2026 4 DKU6KM2Y
0 Comments
Education Office

বুঝতে পারছি না এটা

গ্রেড সংশোধনীর জন্য আবেদন করেছিলাম, ফাইল না দেখেই চিল্লা চিল্লি শুরু করে উপজেলা শিক্ষা অফিসার। পরে ২০০০ টাকা নিয়ে ওই ফাইল ছাড়ে।

Paid
চাঁপাইনবাবগঞ্জ সদর ৳2.0K
2 September 2026 4 RJTAAM8A
0 Comments
Other public office

নতুন লাইসেন্স বাবদ

আমার ব্যবসার জন্য এইটা প্রয়োজন ছিলো। তাই ঘুষ অনিচ্ছা সত্ত্বেও দেওয়া লাগছে। এই দেশে ব্যবসায়ী হওয়া দোষের। সরকারি প্রতিটা সেক্টর এ ঘুস প্রয়োজন হয়;।

Paid
Chandpur ৳50.0K
2 September 2026 3 CTF5X4DC
0 Comments