All reports

19,086 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,086 reports found
Report a bribe
Paid Education Office ৳30.0K

বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের অবসর ও কল্যান এর ভাতার জন্য

বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের অবসর ও কল্যান এর ভাতার জন্য আবেদন করার পরে ৩০০০০ টাকা পরিশোধ করার মাধ্যমে টাকা পেয়েছি।

ঢাকা, Dhaka 2 September 2026 4 views DKNLRQ9Y
0 Comments
Paid Land Office ৳1.0K

খাজনা দেয়া

রাজধানি মার্কেটের পাশে যে ভুমি অফিস সেখানে খাজনা দিতে হইলে প্রথম অনলাইনে আবেদন করা লাগে, কিন্ত নিজে গিয়ে টাকা না দিয়ে আসলে তারা অনলাইনের রিকুয়েস্ট গ্রহন করে না। তারপর খাজনা শোধ করতে গেলে এক্সট্র ১ হাজার টাকা নেয় জোড় করে

Dhaka, Dhaka 2 September 2026 6 views DKEKY8Q5
0 Comments
Refused Other public office ৳20.0K

বিইআরসি লাইসেন্স: লাইসেন্সের ক্ষেত্রে নতুন, নবায়ন সংশোধন

বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের লাইসেন্স ওয়েভার সার্টিফিকেট করার জন্য আবেদনের বিপরীতে ২০,০০০/- ঘুষ দাবী করেন সংশ্লিষ্ট অফিসার।

Dhaka, Dhaka 2 September 2026 4 views DKDJ6XUK
0 Comments
Paid City Corporation ৳500

জন্ম নিবন্দন

birth certificate ইংলিশ করবে তাই টাকা ছাড়া এরা কোনও কাজ করে নাহ ইভেন ওরা মানুষ কে অনেক হয়রানি করে আজ কে নাহ কালকে বলতে বলতে পাগল করে ছাড়ে ১ দিনের কাজ ওরা ১০/১৫ দিনে করবে কিন্তু টাকা ছাড়া করবে নাহ বিকাশ করে পরে টাকা দেওয়া লাগছে

রামগঞ্জ পৌরসবা, Chattogram 2 September 2026 10 views CTW2MEWJ
0 Comments
Paid Sub-Registry Office ৳5.0K

জন্মনি বন্ধন

আমার জন্মনি বন্ধন এর নাম correction এর জন্য 5000 tk দেয়া লেগেসিল না দিলে ৫ অথবা ৬ মাস দরাদরি করা লাগত tk দেয়াতে ৩ দিন এ দিএসে তাও tk না দিলে ৬ মাস এ পেতাম নাকি sure na. এভাবেই আমার হইরানির শিকার হতে হএসে

ঢাকা, Dhaka 2 September 2026 7 views DKS3MSH8
0 Comments
Refused Land Office ৳3.0K

নামজারি (Mutation)

দৌলতখান ভূমি অফিসে সরকারি ভূমি-সংক্রান্ত সেবা গ্রহণের সময় আমার কাছ থেকে ৩,০০০ টাকা ঘুষ নেওয়া হয়েছে। নির্ধারিত সরকারি ফি/খরচের বাইরে এই টাকা দিতে হয়েছে। টাকা না দিলে কাজটি সম্পন্ন করা বা সেবা পেতে হয়রানির আশঙ্কা ছিল। ৩,০০০ টাকা দেওয়ার পর সংশ্লিষ্ট ভূমি-সংক্রান্ত কাজ/সেবা সম্পন্ন করা হয়েছে।

দৌলতখান ভূমি অফিস, ভোলা, Barishal 2 September 2026 6 views BRR6QSXA
0 Comments
Paid Other public office ৳1.8K

মামলার রায়ের সার্টিফাইড কপি উঠানো

বাদী কর্তৃক দায়ের কৃত CR কেস মামলা প্রত্যাহারের আবেদন করেছে তাই বিবাদী কর্তৃক বিচারকের ফাইনাল রায়ের কপি ( সিলমোহর) বা সার্টিফাইড কপি বা জাবেদা নকল তুলতে চেয়েছে। নির্ধারিত ফি ২০ টাকা কিন্তু স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর ২,১০০/- টাকা দাবী করে বসে। শেষে ১,৮০০ টাকা দেওয়ার পর কাজটি করে দিয়েছে।

মির্জাগঞ্জ, পটুয়াখালী, Barishal 2 September 2026 4 views BRKDEZ8Q
0 Comments
Paid Education Office ৳2.0K

নাম সংশোধন

নাম সংশোধনের জন্য আবেদন করার কাজে নিয়োজিত কর্মকর্তার টেবিলে যায়। কিন্তু তিনি আমার কথা না শুনে বার বার বাইরে যাওয়া আসা করে! পরে উনার এক সহকারী কাজের বিনিময়ে ২০০০ টাকা মিষ্টি খেতে চান। যা আমাকে বাধ্য হয়ে পরিশোধ করতে হয়।

ঝিনাইদহ, Khulna 2 September 2026 6 views KHAMESK6
0 Comments
Refused Land Office ৳40.0K

ঘুষ নেওয়ার দাবি

অভিযোগ আমরা দীর্ঘদিন ধরে ইউনিয়নের আওতাধীন খাস জমিতে বসবাস করে আসছি এবং নিয়মিত সরকারি খাজনাও দিয়ে থাকি। অভিযোগ রয়েছে, বন ও খাস জমি দেখাশোনার দায়িত্বে থাকা ফরেস্টার/কর্মীরা স্থানীয় বাসিন্দারা ঘরবাড়ি নির্মাণ করতে গেলে নির্দিষ্ট পরিমাণ টাকা দাবি করেন। সাধারণত ঘর নির্মাণের জন্য ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। ঘরের ধরন ও নির্মাণের পরিমাণ অনুযায়ী টাকার অঙ্ক আরও বাড়ে—টিনশেড ঘরের জন্য তুলনামূলক কম এবং অন্য ধরনের ঘর বা বাড়ি করলে আরও বেশি টাকা দাবি করা হয়। টাকা না দিলে সরকারি মামলা দেওয়ার ভয় দেখিয়ে চাপ প্রয়োগ করা হয়।

ঢাকা,গাজীপুর, শ্রীপুর,, Dhaka 2 September 2026 4 views DKF8356F
0 Comments
Paid Other public office ৳246.0K

ভূমি অধীগ্রহন শাখা, ডিসি অফিস

ভূমি অধিগ্রহন শাখা তে রেলওয়ে তে আমার জমি নেওয়া হয়েছে। পুরো ডিসি অফিসেই যে কোন টাকা উত্তোলন করতে 3% সরকারি ট্যাক্স এবং সাথে 3% ঘুস নেওয়া হয়। আমার ঘুষের টাকা না দেওয়া পর্যন্ত তারা শুনানীর জন্য অনলাইন এন্ট্রি করতেছিল না। পরে বাধ্য হয়ে দিতে হইছে।

বগুড়া, Rajshahi 2 September 2026 6 views RJT6MX2K
0 Comments
Refused City Corporation ৳1.0K

Trade License Correction

I was there for correction of two Trade Licenses. The officer wearing casual T-Shart was appointed to do the task. I was asked to visit after 7 days. Exactly I was there after 7 days. He told me to submit additional documents and came back after 7 days again. I was there again after 7 days. One of my trade license was corrected by him and another one will be corrected after 2 to 3 days. The corrected trade license printed by another person. I told the printer operator that is it done. He told me, it is done and you can go. I went from there again after 3 days for my another trade License. He was furious at me and I asked for the reason. He told me, why I leave from office without "Ghush"

Dhaka, Dhaka 2 September 2026 8 views DKUST7NU
0 Comments