All reports

19,110 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,110 reports found
Report a bribe
Accounts Office

বাবার পেনশনের টাকা উত্তোলনের জন্য

আপনার কথাগুলোকে একটু গুছিয়ে, পরিষ্কার ও শক্তভাবে একটি অভিযোগ/সামাজিক পোস্টের ভাষায় লিখে দিলাম: আমার বাবা বন বিভাগে চাকরি করেছেন। তাঁর পেনশনের টাকা উত্তোলনের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমি সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিসে যাই। সেখানে পেনশনের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট একজন কর্মকর্তা আমার কাছে ৭৫,০০০ টাকা দাবি করেন। আমি একসঙ্গে এত টাকা দিতে পারব না জানালে, কাজের অগ্রগতি অনুযায়ী তিন ধাপে টাকা দেওয়ার কথা হয়। প্রথম ধাপে আমি ২৫,০০০ টাকা দিই। এরপর কাজের অগ্রগতি সম্পর্কে আমাকে নিয়মিত আপডেট দেওয়া হয়। পরবর্তীতে আরও ২৫,০০০ টাকা দিই। সর্বশেষ যখন আমাকে পেনশনের চেক দেওয়া হয়, তখন বাকি ২৫,০০০ টাকা দিয়ে চেকটি গ্রহণ করি।

Paid
ঢাকা ৳75.0K
2 September 2026 7 DKVPNTTX
0 Comments
Other public office

Birth registration certificate name change

আমি কাতার প্রবাসী। ই-পাসপোর্ট করার জন্য জন্ম নিবন্ধন ও এনআইডি তে নাম মিল রয়েছে কিন্তু এমারপি পাসপোর্টের সাথে নামের বানান গরমিল। সেটা ঠিক করার জন্য জন্মনিবন্ধন সনদে নামের বানান ঠিক করতে গেলে ইউনিয়নের সচিব ঠিক করার জন্য 10000 টাকা দাবী করে আমার আব্বার কাছ থেকে।

Refused
ইউনিয়ন ৳10.0K
2 September 2026 6 CT6U4DLG
0 Comments
Public Hospital

হসপিটাল ভর্তি হওয়ার পর সিট নেয়ার সময় টাকা ছাড়া সরকারি সিট পাওয়া যায় না ।

কক্সবাজার সদর হাসপাতালের ভর্তি রোগীর জন্য সিট দেওয়ার ক্ষেত্রে ঘুষ দাবির অভিযোগ আমি কক্সবাজার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একজন ছাত্র। আমি অটোমোবাইল অ্যান্ড অটো ইলেকট্রিক বেসিক বিষয়ে পড়াশোনা করি। অসুস্থ হওয়ার কারণে আমি কক্সবাজার সদর হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসকের পরামর্শ নিই। চিকিৎসক আমাকে কয়েক দিন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। এরপর আমি হাসপাতালে ভর্তি হই এবং আমার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়। ভর্তি সম্পন্ন হওয়ার পর আমাকে থাকার জন্য একটি সিট দেওয়ার কথা বলা হয়। হাসপাতালের সিট দেওয়ার দায়িত্বে থাকা একজন ব্যক্তিকে আমি একটি সিট দেওয়ার জন্য অনুরোধ করি। তিনি আমাকে সিট দেবেন বলে অপেক্ষা করতে বলেন। এরপর প্রায় চার ঘণ্টা ধরে আমি বারবার জানতে চাইলে তিনি শুধু

Refused
কক্সবাজার সদর হসপিটাল ৳100
2 September 2026 6 CTB363ZX
0 Comments
Other public office

পুলিশি তদন্ত পেতে বিলম্বিত

বিভিন্ন শিল্প প্রতিষ্টানের গুরুত্বপূর্ণ কাজের প্রয়োজনে নিয়োগকৃত বাংলাদেশে কর্মরত বিদেশীদের সিকিউরিটি ক্লিয়ারেন্স ও ভিসা সংক্রান্ত কাজে পুলিশি তদন্তে অপ্রত্যাশিত কাগজপত্রাদি চাওয়ার নামে হয়রানি ও কৌশলে উল্লেখিত ৫-১০ হাজার টাকা অনৈতিক দাবি করা হচ্ছে ! না হয় বিভিন্ন তদন্ত সংস্থা পজিটিভ রিপোর্ট দিতে বিলম্বিত করে বিদেশিদের ওয়ার্ক ভিসা পেতে দীর্ঘায়িত করা হচ্ছে। যা বিগত বছর দুয়েক আগে খুব একটা হয়নি এর ফলে বিভিন্ন শিল্পপ্রতিষ্টানে এর প্রভাব পড়ছে। অনেক টেকনিশিয়ান সহ বিশ্বের বড় বড় বায়ার প্রতিনিধি কিংবা তাদের মনোনীতরা বাংলাদেশে ভিসা জটিলতার জন্য কাজ করাতে অনাগ্রহী হচ্ছে যা বাংলাদেশে বিনিয়োগ ও শিল্প প্রতিষ্টান বিকাশের জন্য হুমকিস্বরূপ।

Paid
ঢাকা/চট্রগ্রাম ৳5.0K
2 September 2026 6 DKC87LJJ
0 Comments
Education Office

বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের অবসর ও কল্যান এর ভাতার জন্য

বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের অবসর ও কল্যান এর ভাতার জন্য আবেদন করার পরে ৩০০০০ টাকা পরিশোধ করার মাধ্যমে টাকা পেয়েছি।

Paid
ঢাকা ৳30.0K
2 September 2026 4 DKNLRQ9Y
0 Comments
Land Office

খাজনা দেয়া

রাজধানি মার্কেটের পাশে যে ভুমি অফিস সেখানে খাজনা দিতে হইলে প্রথম অনলাইনে আবেদন করা লাগে, কিন্ত নিজে গিয়ে টাকা না দিয়ে আসলে তারা অনলাইনের রিকুয়েস্ট গ্রহন করে না। তারপর খাজনা শোধ করতে গেলে এক্সট্র ১ হাজার টাকা নেয় জোড় করে

Paid
Dhaka ৳1.0K
2 September 2026 8 DKEKY8Q5
0 Comments
Other public office

বিইআরসি লাইসেন্স: লাইসেন্সের ক্ষেত্রে নতুন, নবায়ন সংশোধন

বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের লাইসেন্স ওয়েভার সার্টিফিকেট করার জন্য আবেদনের বিপরীতে ২০,০০০/- ঘুষ দাবী করেন সংশ্লিষ্ট অফিসার।

Refused
Dhaka ৳20.0K
2 September 2026 4 DKDJ6XUK
0 Comments
City Corporation

জন্ম নিবন্দন

birth certificate ইংলিশ করবে তাই টাকা ছাড়া এরা কোনও কাজ করে নাহ ইভেন ওরা মানুষ কে অনেক হয়রানি করে আজ কে নাহ কালকে বলতে বলতে পাগল করে ছাড়ে ১ দিনের কাজ ওরা ১০/১৫ দিনে করবে কিন্তু টাকা ছাড়া করবে নাহ বিকাশ করে পরে টাকা দেওয়া লাগছে

Paid
রামগঞ্জ পৌরসবা ৳500
2 September 2026 10 CTW2MEWJ
0 Comments
Sub-Registry Office

জন্মনি বন্ধন

আমার জন্মনি বন্ধন এর নাম correction এর জন্য 5000 tk দেয়া লেগেসিল না দিলে ৫ অথবা ৬ মাস দরাদরি করা লাগত tk দেয়াতে ৩ দিন এ দিএসে তাও tk না দিলে ৬ মাস এ পেতাম নাকি sure na. এভাবেই আমার হইরানির শিকার হতে হএসে

Paid
ঢাকা ৳5.0K
2 September 2026 7 DKS3MSH8
0 Comments
Land Office

নামজারি (Mutation)

দৌলতখান ভূমি অফিসে সরকারি ভূমি-সংক্রান্ত সেবা গ্রহণের সময় আমার কাছ থেকে ৩,০০০ টাকা ঘুষ নেওয়া হয়েছে। নির্ধারিত সরকারি ফি/খরচের বাইরে এই টাকা দিতে হয়েছে। টাকা না দিলে কাজটি সম্পন্ন করা বা সেবা পেতে হয়রানির আশঙ্কা ছিল। ৩,০০০ টাকা দেওয়ার পর সংশ্লিষ্ট ভূমি-সংক্রান্ত কাজ/সেবা সম্পন্ন করা হয়েছে।

Refused
দৌলতখান ভূমি অফিস, ভোলা ৳3.0K
2 September 2026 6 BRR6QSXA
0 Comments
Other public office

মামলার রায়ের সার্টিফাইড কপি উঠানো

বাদী কর্তৃক দায়ের কৃত CR কেস মামলা প্রত্যাহারের আবেদন করেছে তাই বিবাদী কর্তৃক বিচারকের ফাইনাল রায়ের কপি ( সিলমোহর) বা সার্টিফাইড কপি বা জাবেদা নকল তুলতে চেয়েছে। নির্ধারিত ফি ২০ টাকা কিন্তু স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর ২,১০০/- টাকা দাবী করে বসে। শেষে ১,৮০০ টাকা দেওয়ার পর কাজটি করে দিয়েছে।

Paid
মির্জাগঞ্জ, পটুয়াখালী ৳1.8K
2 September 2026 4 BRKDEZ8Q
0 Comments
Education Office

নাম সংশোধন

নাম সংশোধনের জন্য আবেদন করার কাজে নিয়োজিত কর্মকর্তার টেবিলে যায়। কিন্তু তিনি আমার কথা না শুনে বার বার বাইরে যাওয়া আসা করে! পরে উনার এক সহকারী কাজের বিনিময়ে ২০০০ টাকা মিষ্টি খেতে চান। যা আমাকে বাধ্য হয়ে পরিশোধ করতে হয়।

Paid
ঝিনাইদহ ৳2.0K
2 September 2026 6 KHAMESK6
0 Comments
Land Office

ঘুষ নেওয়ার দাবি

অভিযোগ আমরা দীর্ঘদিন ধরে ইউনিয়নের আওতাধীন খাস জমিতে বসবাস করে আসছি এবং নিয়মিত সরকারি খাজনাও দিয়ে থাকি। অভিযোগ রয়েছে, বন ও খাস জমি দেখাশোনার দায়িত্বে থাকা ফরেস্টার/কর্মীরা স্থানীয় বাসিন্দারা ঘরবাড়ি নির্মাণ করতে গেলে নির্দিষ্ট পরিমাণ টাকা দাবি করেন। সাধারণত ঘর নির্মাণের জন্য ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। ঘরের ধরন ও নির্মাণের পরিমাণ অনুযায়ী টাকার অঙ্ক আরও বাড়ে—টিনশেড ঘরের জন্য তুলনামূলক কম এবং অন্য ধরনের ঘর বা বাড়ি করলে আরও বেশি টাকা দাবি করা হয়। টাকা না দিলে সরকারি মামলা দেওয়ার ভয় দেখিয়ে চাপ প্রয়োগ করা হয়।

Refused
ঢাকা,গাজীপুর, শ্রীপুর, ৳40.0K
2 September 2026 4 DKF8356F
0 Comments