All reports

19,118 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,118 reports found
Report a bribe
City Corporation

ট্রেড লাইসেন্স।

আমি একটি ট্রেড লাইসেন্স করতে গিয়েছিলাম। বলল আপনার এই এই কাগজপত্র লাগবে । আমি বললাম ম্যানেজ করে দিব। এরপরে আবার নতুন কাগজ লাগবে বললাম ভাই আর পারছি না কি করা যায়। বলল আমাদেরকে কিছু টাকা দিলে করে দিব বললাম কত টাকা বললো টোটালি ১৬০০০ টাকা। পরে আর কাজটা করা হয় নাই। এখনো সেই অবস্থায় আছি।

Refused
Dhaka ৳8.0K
2 September 2026 10 DKPXJK72
0 Comments
Other public office

প্রিপেইড বিদ্যুৎ মিটার পরিবর্তন

গত কয়েকমাস আগে সিলেট শহরের বেশিরভাগ প্রিপেইড মিটার সরকার বিনামূল্যে চেইঞ্জ করে দেয়। তারা বলেছিল এই মিটার চেইঞ্জ না করলে যদি পুরাতন মিটার নষ্ট হলে নিজ খরচে বদলাতে হবে। সরকারের দেয়া সেই নতুন মিটারটি গত সপ্তাহে নষ্ট হয়ে যায়, কিন্তু মিটার বদলাতে গিয়ে আমাকে বিদ্যুৎ অফিসের লোককে ৫০০ টাকা দিতে হয়েছে। কিন্তু এটা সরকার থেকে বিনামূল্যে করে দেয়ার কথা। সিলেটের উপশহরের যে বিদ্যুৎ অফিস আছে সেটা দুর্নীতির আখড়া। অফিসের লোকেরা তাদের পরিচিত ইলেক্ট্রিশিয়ান্দের রিকমেন্ড করে দেয় আর ওরা বেশি টাকা ঘুষ নেয়, না দিলে অসহযোগিতা করে।

Paid
সিলেট ৳500
2 September 2026 7 SYV9J4P3
0 Comments
Education Office

শিক্ষক বদলী

এক উপজেলা থেকে আরেক উপজেলায় বদলী জন্য আবেদন করতে গেলে জেলা শিক্ষা অফিস থেকে ৩০০০০০ টাকা দাবি করে। ইতিপূর্বে অনলাইনের মাধ্যমে কোন ঘুষ লাগতো না। আমি তাদের দাবি সরাসরি প্রত্যাখান করেছি।

Refused
মুন্সীগঞ্জ ৳300.0K
2 September 2026 7 DKJQEMTY
0 Comments
Other public office

ট্রেড লাইসেন্স

আমি আমার অনলাইন বিজনেস এর জন্য ট্রেড লাইসেন্স করতে গিয়ে ছিলাম। এক ঘন্টা হয়ে যায় কেউ আমার সাথে কথাই শুনছে না। তাদের কাছে আবেদন ফরম চাই কেউ দিতে চায় না। অনেক জড়াজড়ির পর ফরম। ফরম পাওয়ার পর বলে, আমি যেই ডকুমেন্ট দিয়েছি সেই অনুযায়ী দুই আড়ায় লাখ টাকা নাকি লাগবে উনাদের দুই হাজার দিলে অফিসিয়াল তিন হাজার টাকায় হয়ে যাবে। পরে মোট ছয় হাজার টাকায় দিয়ে কাজ হয়েছে।

Paid
আজিমপুর ৳1.5K
2 September 2026 7 DK5D7YZN
0 Comments
BRTA

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইন্সেন্স পরীক্ষা পাশ করার পর ডকুমেন্ট সাবমিট করতে গিয়া হয়রানি + ঘুষ দিয়ে কাগজ সাবমিট এবং ঘুষ দেয়ার আগে দুনিয়ার সমস্যা, ফিংগারপিন্ট ছবি তোলার সময় টাকা দেয়া লাগছে

Paid
কুড়িগ্রাম ৳1.0K
2 September 2026 6 RNNALHVF
0 Comments
Education Office

এমপিওকরণ

প্রথমেই বলে নেই শিক্ষা অফিসে সরাসরি কোন টাকা দেই নাই।হেডমাস্টার বাধ্য করেছে। যেহেতু অপশন ছিলো না কাজেইএই অপশন চয়েস করেছি।হেড মাস্টার ম্যানেজিং কমিটির যে সমন্বয় মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আছে তার জঘন্যতম আচরণের বহিঃপ্রকাশ হলো ঘুষ।এরা নিজেরা অযোগ্য বলে যোগ্য লোক কেন টাকা ছাড়া চাকরি পাবে, মানতে পারে না।একরকম ঘাড়ে পাড়া দিয়ে টাকা আদায় করেছে ম্যানেজিং কমিটি আর হেড মাস্টার।বেসরকারি মাধ্যমিক স্কুল কলেজগুলোতে এ অত্যাচার অসহনীয়।

Paid
শহর ৳25.0K
2 September 2026 6 RNNP4R8C
0 Comments
Public Hospital

ঔষধ আনতে

উসমানী মেডিকেলে ১ টার পরে ঔষধ আনতে গেছিলাম , একজন পরিচ্ছন্নতা কর্মী আমাকে বলে যে এখন ঔষধ দেওয়ার সময় শেষ , কিন্তু আমাকে এক হাজার টাকা দিলে আমি এনে দিতে পারবো, পরে আমি টাকা দেই নি ।

Refused
সিলেট ৳1.0K
2 September 2026 6 SYJ32T8R
0 Comments
Other public office

বাবুর জন্মনিবন্ধন সনদ করাতে ১০০০ টাকা ঘুষ দিতে হয়

তিন পর্যন্ত ইউনিয়ন পরিষদে ঘুরা ঘুরি করার পর বলে এক হাজার টাকা দিলে সাথে সাথে জন্মনিবন্ধন সনদ দিয়ে দিবে

Paid
রাঙ্গুনিয়ায় ৳1.0K
2 September 2026 8 CT7XDJ5T
0 Comments
Public Hospital

একজন গর্ভবতী মহিলার ট্রিটমেন্ট

আমার ছোট ভাইয়ের ওয়াইফ, প্রেগনেন্ট। তার হঠাৎ বমি পায়খানা তার সাথে খিচুনি মারাত্মক অবস্থা, জরুরী ভিত্তিতে আমরা ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাই সেখানে কোন হুইল চেয়ার বা গাড়ি পাচ্ছিলাম না অবশেষে একটা হুইল চেয়ার পাই সেই হুইল চেয়ারের জন্য ৫০০ টাকা চায় আমরা দেইনি। পরবর্তীতে কোলে করে তাকে নিচতলা থেকে উপরে উপরে থেকে নিচে নিয়ে দৌড়াদৌড়ি করা হয়েছে। যেটা খুবই দুঃখজনক,

Refused
ঢাকা মেডিকেল কলেজ ৳500
2 September 2026 4 DKX2UWHN
0 Comments
Traffic Police

লাইসেন্স নিয়ে

আমি একদিন লাইসেন্স নিয়ে বের হয় নাই কিন্তু আমার কাছে ছবি ছিলো সেটা দেখাই তারা চেক করে সব ঠিক ও থাকে কিন্তু তারা কি কি মামলা দিবে বলতেছিলো মামলা দিলে বাইক ও নিবে সাথে টাকা ও দেওয়া লাগবে, পরে সাথর যে ছোট একজন অফিসার ছিলো সে আমাকে সাইট করে নিয়ে বলে যে ১০ হাজার দিলে ছেড়ে দিবে কিন্তু আমার কাছে ছিলো ৫ হাজার২০০-৩০০ পরে অনেক কথার পর আমি ৫ হাজার টাকা দিয়ে ওখান থেকে ফিরে আসি

Paid
ব্রাহ্মণবাড়িয়া ৳5.0K
2 September 2026 10 CT7793DJ
0 Comments
Tax Office

Vet registration certificate

আমরা একটা সরকার আবেদনের জন্য ভ্যাট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট দরকার ছিল।আমি নিজে নিজে আবেদন করি। যে সার্টিফিকেট করতে আবেদন করেছি সেটা জন্য সর্বোচ্চ ৩ দিন লাগার কথা।কিন্তু তারা আমাকে মুন্সিগঞ্জ শাখায় যেতে বলে আমি যায়। সেখানে গেলে তারা আমাকে আনারপুরা শাখায় পাঠায় সেখানে আমাকে বলে তাদের নতুন অফিসার নিয়োগ হয়েছে এখন ওয়েবসাইটে লগিং করা পাসওয়ার্ড পাইনি এই সেই।বলে ১০ ১৫ দিন লাগবে। কিন্তু যখন আমি ৫০০০ টাকা দেয় এর পরে দিন সার্টিফিকেট পেয়ে যায়।

Paid
আনারপুরা,ভবেরচর,গজারিয়া,মুন্সিগঞ্জ ৳5.0K
2 September 2026 8 DKSCCWKR
0 Comments
BRTA

বাইকের নাম পরিবর্তন

বাইকের নাম পরিবর্তন, বিআটিএ অফিসে আসার পর এদিকে জান ওদিকে জান করতে,করতে দিন শেষ,তারপর দরবেশ বাবাদের স্বাক্ষাত ,তারপর কি আর করা ক্লন্ত হয়ে ঘরে ফেরা

Refused
চট্টগ্রাম ৳10.0K
2 September 2026 6 CTYCV6C2
0 Comments
Public Hospital

গাজীপুর সদর সরকারি ভেটেরিনারি ডাক্তার প্রতি ভ্যাকসিনের জন্য টাকা 1500/- দাবি

গাজীপুর সদর সরকারি ভেটেরিনারি হাসপাতালে, কুকুর ও বিড়ালের জন্য Rabies ও Flu vaccine বিনামূল্যে দেওয়ার কথা থাকলেও, দায়িত্বপ্রাপ্ত ডাক্তার প্রতি ভ্যাকসিনের জন্য ১৫০০ টাকা করে দাবি করেন। দুইটি ভ্যাকসিনের জন্য ৩০০০ টাকা দাবি করা হলেও পরে দর-কষাকষির মাধ্যমে প্রতি ভ্যাকসিন ৮০০ টাকা নেওয়া হয়। মোট ৪টি ভ্যাকসিন প্রয়োজন হওয়ায় প্রতিবারই এই টাকা দিতে হচ্ছে। আমি এ পর্যন্ত বেশ কয়েকটি বিড়াল ও কুকুরকে সেখানে ভ্যাকসিন ও চিকিৎসা করিয়েছি এবং প্রায় প্রতিবারই বিভিন্ন সেবার জন্য অতিরিক্ত টাকা দিতে হয়েছে। এমনকি সম্পূর্ণ ফ্রি ক্রিমি লবণের জন্যও দপ্তরিকে ২০ টাকা দিতে হয়। ভ্যাকসিন দেওয়ার জন্য প্রতি ভ্যাকসিন ১০০ টাকা বকশিশ না দিলে ভ্যাকসিন দেওয়া হয় না

Paid
Gazipur Sador ৳10.0K
2 September 2026 7 DK2L5FAC
0 Comments
Tax Office

ভ্যাট পরিশোধ

আমরা রেগুলার কর পরিষদ করি প্রতি মাসে। আমরা প্রতি মাসে কর আদায় করি এবং আমাদের কাছে জমা দেওয়ার রশিদ আছে তারপরও অফিসার আসছিল আমাদের কাছে বাড়তি টাকা নেওয়ার জন্য আমরা না দেওয়াতে আমাদের মামলা করার জন্য হমকি দেয় । তারপর ওনাদের মধ্যে আরেকজন অফিসার আমার ম্যানেজার সাথে গিয়ে আলোচনা করে এবং ১০ হাজার টাকা দিলে মামলা করবেনা বলে । আমার বাধ্য হয়ে টাকা দিতে হয় ।

Paid
সিলেট ৳10.0K
2 September 2026 7 SYXY6UTY
0 Comments
Sub-Registry Office

জমি রেজিস্ট্রেশন

জমি রেজিস্ট্রেশন করতে গিয়েছিলাম। সরকারি সব ফি বাবদ ৪০ হাজার টাকা হয়েছিলো। কিন্তু সেটি ৫১ হাজার টাকা দিতে হয়েছে।তা নাহলে জমি রেজিস্ট্রেশন হবে না বলেছে।এটাতে নাকি সাব রেজিস্টরের ভাগ আছে।

Paid
গাইবান্ধা ৳11.0K
2 September 2026 6 RNH4955R
0 Comments
Accounts Office

নতুন বেতন চালুকরণ

আমার অফিসের ক্যাশ সরকার নতুন বেতন চালু করার জন্য আমি এবং আমার ব্যাচের অন্যদের কাছ থেকে ১০০০ টাকা করে চেয়েছিলো। চাকরি নিয়ে টাকা লাগে নাই কিন্তু বেতন চালুর জন্য টাকা দিয়ে বাধ্য হয়েছিলাম। অন্যথায় বেতন আটকে থাকবে। ক্যাশ সরকার বলেছিলো এজি অফিসকে মিষ্টি খাওয়ানোর টাকা। তবে একটা অংশ সম্ভবত ক্যাশ সরকারের পকেটেও যায়।

Paid
বগুড়া ৳1.0K
2 September 2026 6 RJ7V5N8P
0 Comments
Customs Office

ভ্যাট ট্যাক্স

লালবাগ কেল্লার সামনে ও আসে পাশে অনেক খাবার রেস্তোরাঁ আছে, এই সব প্রতিষ্ঠানের কিছু সংখ্যক রেস্তোরাঁয় সরকার কর্তৃক SDC অনলাইন ভ্যাট মেশিন দিয়েছে,,, কিন্তু এর কার্যকর ব্যবহার নাই বললেই চলে, শুধু আমি যে প্রতিষ্ঠানে কর্মরত আছি সেই প্রতিষ্ঠানের থেকে লালবাগ কেল্লার সামনে ভ্যাট ও কাস্টমস কর্তৃপক্ষকে প্রতিমাসে 18000 টাকা দিতে হয়,,, আমাদের প্রতিষ্ঠানে প্রতিমাসে সেল 30 লক্ষ টাকা সেখানে রেস্টুরেন্টে 5% হলে 1 লক্ষ 50 হাজার টাকা,, কিন্তু 18 হাজার ঘুষের কারনে সরকারকে 1 লক্ষ টাকা ক্ষতি হচ্ছে,, এইটা একটা প্রতিষ্ঠান আরো অনেক রেস্টুরেন্ট আছে,,

Refused
লালবাগ ৳18.0K
2 September 2026 4 DKQX54QP
0 Comments