All reports

19,118 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,118 reports found
Report a bribe
Paid Education Office ৳1.0K

বাংলাদেশ কর্মচারী কল্যান ট্রাস্ট এ সাধারণ চিকিৎসার জন্য আবেদন।

বাংলাদেশ কর্মচারী কল্যান ট্রাস্ট এ সাধারণ চিকিৎসার জন্য আবেদন করতে বলেছিলাম।অফিস সহকারীকে বিনিময়ে ১০০০ টাকা নিবে।

জয়পুরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। সদর জয়পুরহাট।, Rajshahi 2 September 2026 7 views RJ7PG38Z
0 Comments
Paid Accounts Office ৳1.0K

নতুন বেতন চালুকরণ

আমার অফিসের ক্যাশ সরকার নতুন বেতন চালু করার জন্য আমি এবং আমার ব্যাচের অন্যদের কাছ থেকে ১০০০ টাকা করে চেয়েছিলো। চাকরি নিয়ে টাকা লাগে নাই কিন্তু বেতন চালুর জন্য টাকা দিয়ে বাধ্য হয়েছিলাম। অন্যথায় বেতন আটকে থাকবে। ক্যাশ সরকার বলেছিলো এজি অফিসকে মিষ্টি খাওয়ানোর টাকা। তবে একটা অংশ সম্ভবত ক্যাশ সরকারের পকেটেও যায়।

বগুড়া, Rajshahi 2 September 2026 7 views RJ7V5N8P
0 Comments
Paid Other public office ৳50.0K

Pension

বাবা সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় মারা যাওয়ার পর ১বছর পর পেনশন কাজ শুরু হয়।১ দিন ঘাটাইল রেকর্ড থেকে ফোন আসে তারা 1লাখ টাকা দাবি করে অন্যথায় পেনশন পেতে অনেক সময় লাগবে।এমনকি 1-2 বছরো লাগতে পারে। অবশেষে তারা ৫০ হাজার টাকায় রাজি হয় এবং সেই টাকা পরিশোধ করতে হয়। (প্রায় প্রত্যেক সেনাবাহিনীর কর্মীদের অবসর এর পর পেনশন এর কিছু অংশ দিতেই হয় অন্যথায় তারা কাকে নানা সমস্যা ও বিলম্ব দেখিয়ে কাজটিকে আরও জটিল করে তোলে)

Rangpur, Rangpur 2 September 2026 7 views RNWC9H4W
0 Comments
Paid Passport Office ৳2.0K

পাসপোর্টের আবেদন

পাসপোর্ট এর আবেদন জমা দিলে অফিসার বলে কি করো, আমি বললাম প্রাইভেট অফিসে চাকরি করি, পাসপোর্ট এর আবেদন ফর্মে পেশা দিয়েছিলাম প্রাইভেট সার্ভিস কিন্তু অফিসার বললো এটি হবেনা। চেঞ্জ করে নিয়ে আসো বলে ফাইল আটকে দিলো, পরে দালাল দরে ২০০০টাকায় সব সমাধান।

মৌলভীবাজার সদর, Sylhet 2 September 2026 6 views SYYZ2Q4Q
0 Comments
Paid Other public office ৳360.0K

সৌদি আরব চাকরির জন্য

সৌদি আরব এর সুনামধন্য কম্পানি আলমারাই। এখানে কর্মী নেয় একদম ফ্রি ( ভিসা, মেডিকেল, বিমান ভারা, ইন্টারভিও এর যাতায়াত ভারা, ইন্টারভিউ এর দিন লান্স এর টাকাও কম্পানি দিয়ে দেয় এজেন্সি কে) । কিন্তু এজেন্সি এর লোক বলে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় এ ঘুষ না দিলে ভিসার অনুমোদন দেবে না। এবং আমি টাকা দেওয়ার পর তার একটি স্টাম্পে সাক্ষর করায় যে আমি এজেন্সি কে কোন টাকা দেই নি। এই সাক্ষর টি না করলে তারা পাসপোর্ট টিকিট ভিসা সব আটকিয়ে রাখে। এটা সুধু আমার গল্প নয় এটা সকল প্রবাসির গল্প

মির্জাপুর, Dhaka 2 September 2026 6 views DK69GC3C
0 Comments
Paid Other public office ৳2.3K

electricity problem

main line thaka nutral chile gachilo ,,, ata complain kora hole bola hoy kokhon hobe jana nai... 1 din o lagte are 2 din o late pare.... pore 2300 onader office thaka offer kore tahole akhone gea thik kore debe.... line thik kore delaw .. ac kaj kora bondho kore dai .... atar jono next day office gea kotha bolte bollaw tara abar gush chai ... tai baire thaka korai neachi ... sob batpar govt. office pawa jai ...

anderkilla, Chattogram 2 September 2026 4 views CTVYFELM
0 Comments
Refused Sub-Registry Office ৳60.0K

ভূমি রেজিস্ট্রেশন

আমি একটি জমিতে পাওয়ার অফ অ্যাটেন্ড করি পরবর্তীতে টাকা আশায় আমি রেজিস্ট্রেশন নিতে গেলে উনি আমার কাছ থেকে ৬০ হাজার টাকা বেশি নিয়ে রেজিস্ট্রেশন দেন এটা আমাদের রায়পুর লক্ষীপুরের নিয়মিত ঘটনা

রায়পুর, Chattogram 2 September 2026 7 views CTA5HM22
0 Comments
Paid Education Office ৳3.0K

পেনশনের টাকা

আমার বাবা স্কুলে দপ্তরি ছিলো, রোড এক্সিডেন্ট মারা যায়।তখন আমার মা ওই এক্সিডেন্ট মাতায় সমস্যা হয়। ব্যংকে আমার বাবার পেনশনের টাকা দিতে চাই নি।এর পর কোটে একটা মামলা করি ওই টাকা পাওয়ার জন্য। প্রায় এক বছর মামলা পরিচালনা করি। তার পর রায় আসে, আর সেই রায়ের কপি আনার জন্য (পেশকার ৫ হাজার দাবি করে ৩ হজার টাকা) দিই

বরিশাল, Barishal 2 September 2026 4 views BRVJTL8B
0 Comments
Paid Other public office ৳500

বয়স্ক ভাতা

বয়স্ক ভাতার কার্ড দেওয়ার আবেদন বাবদ আমার কাছে 500 টাকা দাবী করলে আমি তা দিতে বাধ্য হয়েছি। কারণ ওরা আমাকে বলেছে: ”আপনি যদি না দেন তবে অন্যকে এটা দিয়ে দিব।”

কিশোরগঞ্জ, Dhaka 2 September 2026 8 views DKBFBKB6
0 Comments