All reports

20,447 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

20,447 reports found
Report a bribe
Education Office

স্কুলে প্রত্যয়ন পত্র নেওয়া

স্কুল এর এই যাব অনেক টাকায় নিছে। তবে এবারের টা একদম মাথার উপর দিয়ে গেছে মানে স্কুলে প্রত্যয়ন নিতে গেছি বল যে টাকা লাগবে। স্কুল থেকে দিবে এটা ছাত্রছাত্রীর একটা অধিকার সেটার জন্য টাকা নিয়েছে। টাকা না দিলে নাকি দিবেনা

Paid
Bogura ৳200
18 September 2026 37 RJEAUCHX
0 Comments
Education Office

বেতনের সংক্রান্ত, দাপ্তরিক কাজ

বেতনের বার্ষিক ইনক্রিমেন্ট এর কাজ বাবদ টাকা দাবি করা এবং টাকা দিলে কাজ করা,বৈশাখী ভাতা করার জন্য টাকা দাবি এবং পরিশোধে বাধ্য করাসহ পেকুয়া প্রাথমিক শিক্ষা অফিসে কোন কাজে গেলেই বকশিস, চা-নাস্তার খরচের নামে টাকা দাবি করা।

Paid
কক্সবাজারের পেকুয়া ৳250
18 September 2026 37 CTHJFKJS
0 Comments
Land Office

জমি খারিজ

ব্রাহ্মণবাড়িয়া, কসবা থানার মূলগ্রাম ইউনিয়ন পরিষদের ভূমি অফিসে যাই জমি খারিজ করতে। উনারা বলে কসবা ভূমি অফিসে আবেদন করতে। ২ বার আবেদন করলেও বাতিল হয়ে যায়। আমি বললাম ভাই একই জমি অংশ খারিজ করা হয়েছে আমার টা বাতিল কেন? মূলগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের লোকজন বলে দালাল দিয়ে করান নয়তো 8000 টাকা লাগবে।

Only demanded
কসবা ৳8.0K
18 September 2026 37 CT7ZPYXH
0 Comments
Other public office

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর

একবছরও হয় নাই আমি 3 লক্ষ টাকা দিয়ে ঢাকা কার্যালয়ে বদলী হয়ে আসি। প্রতি মাসে কমপক্ষে 50 হাজার করে চাঁদা দেই। তারপরও আমাকে বিনা কারণে বদলী করা হলো। এই অধিদপ্তরে কোন নিয়ম মেনে বদলী করা হয় না। 3 বছর হলে বদলীর যে সরকারি নিয়ম আছে সেটা এই অধিদপ্তরে মানা হয় না। টাকা দিলেই এখানে 5 বা 7 এমনকি 10 বছরও থাকা যায় এখানে। অথবা শিল্পঘন জেলাগুলোর (ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ) মধ্যে সারাজীবন থাকা যায়। আগের প্রশাসন 3 বছর পরপর বদলী ও শিল্পঘন কার্যালয়-কম গুরুত্বপূর্ণ কার্যালয়ে বদলীর নিয়ম মেনে চলত। বর্তমান মানবসম্পদ ও প্রশাসন এসব কোন নিয়ম মানে না। টাকা দিলেই অনিয়ম নিয়ম হয়ে যায়, যে জেলা থেকে বদলী হয়েছে সেখানে ফিরে আস যায়। মাননীয় শ্রম মন্ত্রী ও অধিদপ্তরের মহাপরিদর্শকের দৃষ্টি আকর্ষণ করছ

Paid
শ্রম ভবন ৳300.0K
18 September 2026 14 DKLWMTS4
0 Comments
Other public office

রেল টিকিট

সিলেটে রেলের সব টিকিট ১০ দিন পূবে সকাল ঠিক ৮টায় দরবেশ বাবারা গায়েব করে দেয়। বাধ্য হয়ে সিলেট টু ঢাকায় অতিরিক্ত টাকা ৬৫০ দিয়েও একটা ভালো বসার মতো সিট পাইনাই( প্লাষ্টিকের ছুটো চেয়ার দিছিলো), শেষ মেশ ট্রেনের পরিচালকের রুমে বসাই নিলো ( টিটিও দেখলো সব কিছু, কিন্তু কিছু বল্লো না)। এগুলা আর দেখতে ভালো লাগে না😭😭😭😭

Paid
Sylhet ৳650
17 September 2026 28 SYALMSCX
0 Comments
Traffic Police

গাড়ি আটকে টাকা আদায়

আমি ড্রাইভার নিয়ে গাড়িতে করে এক জরুরি কাজে যাচ্ছিলাম। বাঁশখালী থানার সামনে ট্রাফিক সার্জেন্ট জোর করে গাড়ি রিকুইজিশন এর জন্য নিয়ে নেয়। অনেক অনুরোধ করার পর গাড়ি ছেড়ে দেয় কিন্তু কাগজপত্র আটকে রাখে পরে টাকা দিয়ে কয়েক ঘন্টা পর কাগজ উদ্ধার করি

Paid
বাঁশখালী ৳3.0K
17 September 2026 36 CTPJMF7J
0 Comments
Traffic Police

কক্সবাজার বাস ঢোকার পারমিশন

রাত ৯ টার আগে ডল্ফিন মোড় দিয়ে পিকনিকের গাড়ি প্রবেশের জন্য obtbd.com নামের সাইটে রেজিষ্ট্রেশন করতে হবে, টাকা দিলে এপ্রুভ করবে অন্যতায়, রিজেক্ট করে দিবে।

Paid
কক্সবাজার ৳500
17 September 2026 37 CTJLEQNM
0 Comments
Other public office

বিদেশে উচ্চ শিক্ষার আবেদনের অনুমোদন এর জন্য প্রশাসনিক কর্মকর্তা কতৃক ১০০০০ টাকা ঘুষ দাবি।

আমি বিদেশে উচ্চ শিক্ষার আবেদনের জন্য সচিব মহোদয় এর অনুমোদন নিয়েছি। এজন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন প্রশাসনিক কর্মকর্তা উল্লেখিত পরিমান টাকা দাবী করতেছে।

Only demanded
সচিবালয়, ঢাকা ৳10.0K
17 September 2026 42 DKT97VAD
0 Comments
Land Office

দখল পুনরুদ্ধার তদন্ত

দখল পুনরুদ্ধারের মামলা করার পরে, কোট থেকে তদন্ত আসে শরীয়তপুর ভূমি অফিসে। তদন্ত করতে এসে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ কাগজপত্র দলিল যাচাই-বাছাই পর্যালোচনা না করে মনগড়া রিপোর্ট মহামান্য কোটে পেশ করে।মহামান্য আদালত সেই মনগড়া রিপোর্ট পর্যালোচনা করে আবার পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন।

Refused
গ্রাম : রড়সুন্দিপ, ইউনিয়ন : চিকুন্দি, থানা/জিলা : শরিয়তপুর ৳20.0K
17 September 2026 36 DK8ZCRC4
0 Comments
Other public office

উপজেলা নির্বাচন অফিস, চৌহালী, সিরাজগঞ্জ।

প্রত্যেক মঙ্গলবার দিন এখানে ভোটার বানায় কিন্তু দেখা যাচ্ছে যারা টাকা দেয় তাদের কোন ভূল ধরা হয় না। আর যারা টাকা দেয় না তাদের ভূলের শেষ নেই । যারা টাকা দেয় তাদের বলে একদিনের ভিতর আইডি কার্ড পাবেন টাকা লাগবে 4000 হাজার । এর সাথে জড়িত একজন বাহিরের কম্পিউটার দোকানদার ও একজন মহিলা অফিস সহায়ক, ও পুরুষ অফিস সহায়ক, ও একজন নৈশ প্রহরী সাথে আছে দুইজন কম্পিউটার অপারেটর সহ

Paid
চৌহালী ৳4.0K
17 September 2026 28 RJ3B6FEF
0 Comments
Education Office

প্রথমিক শিক্ষা অফিস জামালপুর ।

আমার আব্বা একজন প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক,সে এলপিআরএ গেছেন । তার বিল হচ্ছে না কারন তার সাটিফিকেট এর একটু সমস্যা ছিলো ।পরে ভেরিফাই করে ঠিক পাইছে কিন্তু পরে নানা বাহনা দিয়ে টাকা খেয়ে আব্বাকে ৪ মাস পাক পাড়িয়েছেন ।পরে টাকা নিয়ে ৪ মাস পরে কাজ করিয়ে দেয় । জামালপুর প্রাথমিক শিক্ষা অফিস এর উচ্চমান সহকারী ।

Paid
জামালপুর ৳14.0K
17 September 2026 38 MYPEVQPL
0 Comments