All reports

19,118 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,118 reports found
Report a bribe
Paid Accounts Office ৳200

অগ্রনী ব্যাংকিং একাউন্ট খোলা

আমি একজন স্টুডেন্ট ,কুমিল্লা অগ্রনী ব্যাংক একাউন্ট খোলার জন্য গেছিলাম,একাউন্ট খুলতে হলে নাকি ৫০০ টাকা জমা দেওয়া লাগবে,আর তাদের দেওয়া লাগবে ঘুষ ২০০টাকা, কোনো উপায় খুজে না পেয়ে পরে বাধ্য হয়ে দিতে হলো।

কুমিল্লা, Chattogram 2 September 2026 9 views CT35GSXQ
0 Comments
Refused Customs Office ৳200

VAT return

Vat দাখিলা দিতে গেলে পিয়নের কাছে প্রতি বার (প্রতিমাসে মাসে) ১০০-৫০০ টাকা দিতে হয়।ভনা হলে সরাসরি না চেয়ে পাঠিয়ে দেয় এখন কাস্টমস ইনেস্পেক্টরের কাছে,ভাপনার ভ্যাট জতই দিন না কেন, বা ব্যাবসা যেমনি হোক না কেন ইনেস্পেক্ট্র আপনাকে ২০০০-৫০০০/-(মাঝারি/ছোট ব্যাবসায়) জমা দিতে বলে ব্যাংকে অন্যথায় নানা ভয় দেখায়। কিন্তু পায়নকে ঘুস দিলে ২০০০/--৫০০০/- আর দিতে হয় না বা ইনেস্পেক্ট্রের কাছে যেতে হয় না!

Khalishpur, Khulna, Khulna 2 September 2026 4 views KH7R8G8A
0 Comments
Only demanded Education Office ৳500

ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়ন সংক্রান্ত আবেদন

বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়ন সংক্রান্ত আবেদন জমা করতে গেলে চা নাস্তা বাবদ কিছু দিয়ে যেতে বললেন।

শহর, Mymensingh 2 September 2026 3 views MYCTP9GU
0 Comments
Only demanded Land Office ৳2.0K

কর প্রদান প্রসঙ্গে

স্বাভাবিকভাবেই জীবিত থাকা অবস্থায় আমার দাদুর নামে যে রেকর্ড হওয়া সম্পত্তি ছিল তার কর প্রদান করতে গেলে, তারা বলে(বর্তমানে) মৃত ব্যক্তির নামে কর দেওয়া সম্ভব নয় অথচ আড়ালে তাদের অফিসেরই কর্মকর্তা আরেকজন ব্যক্তি বলে স্যারকে দুই হাজার টাকা দেন কর প্রদান করে দিচ্ছি।

টাংগাইল, Dhaka 2 September 2026 9 views DKA647BH
0 Comments
Paid Other public office ৳700.0K

LGED bill

LGED Exen Office ঠিকাদারি কাজের বিলের বিপরীতে, পিডি অফিস বাবদ ০.৫%, Exen অফিস এবং AG অফিস বাবদ ১.৭৫% Exen office Lab ০.২৫% উপজেলা LGED 2.5% ঘুষ দিয়েছি,, এটা ছাড়া বিল হয়না, এখানে এটাকে ঘুষ বলা হয়না, PC বা Percentage Commition বলা হয়

মানিকগঞ্জ, Dhaka 2 September 2026 6 views DK3CGNBA
0 Comments
Paid Land Office ৳50.0K

সরকারি টাকা তুলতে গিয়ে ঘুষ

বগুরা ঢাকা রেল যোগাযোগ এর জন্য সরকার ভূমি অধিগ্রহন করে । এর জন্য সরকার যাদের জমি নিছে তাদের টাকা দিচ্ছে । এই টাকা নিতে গেলে ৫% করে ঘুষ দেয়া লাগতেসে । আমি নিজে এর ভুক্তভোগী । টাকা ছাড়া কোন কাজ করে দিচ্ছে না বগুড়া ভূমি অফিস ।

বগুরা, Rajshahi 2 September 2026 4 views RJXRTD8X
0 Comments
Paid Traffic Police ৳460

বাইকের কাগজপত্র সব ঠিকঠাক থাকা সত্ত্বেও ট্রাফিক পুলিশ আমার কাছ থেকে ঘুষ হিসেবে ১ প্যাকেট বেনসন সিগার

বাইকের কাগজপত্র সব ঠিকঠাক থাকা সত্ত্বেও ট্রাফিক পুলিশ আমার কাছ থেকে ঘুষ হিসেবে ১ প্যাকেট বেনসন সিগারেট নিয়ে নিয়েছে।

Kushtia, Khulna 2 September 2026 11 views KHE75QTG
0 Comments
Paid Other public office ৳5.0K

Brahmanbaria Technical Training Centre থেকে ড্রাইভিং প্রশিক্ষণ ও লাইসেন্স করার সময়।

তিনমাসের ড্রাইভিং কোর্স করার পর বলতে লাগলো যে লাইসেন্স এর জন্য অতিরিক্ত ৫০০০ টাকা করে লাগবে। যারা দিতে পারবে না তাদের প্রাকটিকাল পরিক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে। একপর্যায়ে স্টুডেন্টদের হুমকি ধামকি দিয়ে প্রত্যেকের থেকে ৫০০০ করে টাকা নেওয়া হয়। এটা অনেকটা বলা যায় ব্লেকমেইল করে বা চাঁদাবাজি স্টাইলে টাকাটা আদায় করেছে৷ একজন স্টুডেন্ট যখন দীর্ঘ তিনমাস রেগুলার ক্লাস (প্রাকটিক্যাল ও থিওরি) করে এবং সময় ব্যয় করে কিন্তু ড্রাইভিং পরিক্ষার জন্য তার সব কিছু বৃথা যাওয়ার উপক্রম হয় তখন তারা একপ্রকার কোনঠাসা হয়ে টাকাটা দেয়। এক্ষেত্রে শুধু টিটিসি একা নয় বিআরটিএ এর কর্মকর্তারাও এর সাথে জড়িত আছে।

চিনাইর, ব্রাহ্মণবাড়িয়া।, Chattogram 2 September 2026 7 views CTMTMLC4
0 Comments