All reports

19,118 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,118 reports found
Report a bribe
Paid Other public office ৳15.0K

সেবা গ্রহণ করেছি

আমি ঘাটাইল নির্বাচন অফিসে গিয়েছিলাম এনআইডি কার্ড করার জন্য। আমার জন্ম নিবন্ধনের সাথে পাসপোর্ট এর জন্ম সাল মিল ছিল না। আমি বলছিলাম আমার জন্ম নিবন্ধনের ডেট অনুযায়ী আমাকে এন আইডি কার্ড করে দেন। সেকেন্ড অফিসার আমার কাছ থেকে পনের হাজার টাকা ঘুষ নিয়েছেন।

ঘাটাইল টাঙ্গাইল, Dhaka 2 September 2026 6 views DK75NRCX
0 Comments
Paid Land Office ৳10.0K

নামজারি

জমির নামাজারি আবেদন এর জন্য ১০০০০ টাকা চায় ইউনিয়ন ভূমি অফিস থেকে তার কর্মচারীদের মাধ্যমে । বিকল্প কোনো অপশন না থাকায় দিতে হয়েছে।

নবীনগর, ব্রাহ্মণবাড়ীয়া, Chattogram 2 September 2026 7 views CTC9AZ9V
0 Comments
Paid Public Hospital ৳1.0K

ইমারজেন্সি রোগের জন্য স্ট্রেচার

আমি ইমার্জেন্সি রোগী নিয়ে সদর হাসপাতালে যাবার পর, সেখানে তাকে স্ট্রেচারে করে ইমারজেন্সি সিচুয়েশনে নেওয়ার জন্য, বাধ্য হয়ে ১০০০ টাকা ঘুষ দিতে হয় আমাকে, এতে করে রোগের জীবন শঙ্কা থাকার কারণে আমি বাধ্য হয়ে ঘুষ দিতে!

গাজীপুর, Dhaka 2 September 2026 9 views DKARNCBE
0 Comments
Paid Passport Office ৳1.5K

পাসপোর্ট নবায়ন

পাসপোর্ট নবায়ন করতে দিলে উনারা বলে আপনার ডকুমেন্টে সমস্যা আছে। কিন্ত কি সমস্যা সেটা বলেনা। পরে উনারা ১৫০০ টাকা দাবি করে এবং আমি সেটা পরিশোধ করি। টাকা পরিশোধ করলে আর কোন সাকুমেন্টস লাগেনি।

ঢাকা, Dhaka 2 September 2026 4 views DKR3NQX9
0 Comments
Paid BRTA ৳1.2K

গাড়ির ট্যাক্স টোকেন ও ফিটনেস আপডেট

ব্যাংকে টাকা জমা দিয়ে শুধু গাড়ি দেখবে আর ফিটনেস প্রিন্ট করে দেবে টাকা প্রথমে দিতে না চাওয়য়ায় সারাদিন অপেক্ষায় করাইছে বলে আজ হবে না আগামীকাল আসেন একজন দালাল এর ২০০০ টাকা চায় তখন ১২০০ টাকা দেই তখন ৫মিনিটে কাজ হয়ে যায়।

দিনাজপুর, Rangpur 2 September 2026 9 views RNW96ELV
0 Comments
Paid Other public office ৳5.0K

Nid

শেরপুর নির্বাচন অফিস এ নতুন ভোটার যারা আছে কেউ ঘুস ছাড়া nid করতে পারছে না। সব ফাইল জমা দেওয়ার পর ফেছ ও ফ্রিঙ্গার নেওয়া হয় না ঘুস ছাড়া। আমার কাছে থেকে ৫০০০টাকা দাবি করে এবং সেই টাকা পরিশোধ করার পর ফেছ ও ফ্রিঙ্গার নেওয়া হয়। আইনি ভাবে তাদের উপর ব্যবস্থা গ্রহন করা উচিত।

Serpur, Mymensingh 2 September 2026 6 views MYVQ6VHX
0 Comments
Paid Other public office ৳1.0K

জজ কোর্ট

এখানে আদলতের কোন পার্ট রাখা হয়নাই,কোর্টে একটা মামলা চলাকালীন সময়ে,ফেসকার, পিয়ন,নথিকারক যে পরিমান প্যারা দেয় টাকার জন্য সেটা বলাবাহুল্য, মামলার একটা নতুন পেপার জমা দিতে গেলে নথিকারককে ৭০০-১০০০ দিতে হয়,স্বাক্ষি বা জবানবন্দি হলে পিয়ন আর ফেসকার কে আলাদা আলাদা টাকা দিতে হয়,না হলে স্বাক্ষর নিবেনা,একটা নথি দেখতে চাইলে ৮০০-১০০০ টাকা দিতে হয় না হলে কথাও বলেনা,এই হলো স্বাধিন দেশের আমরা পরাধিন জাতী,আমার মনে হয়ে একজন বিচারকের থেকে একজন,ফেসকার আর নথিকারক কয়েকগুন বেশি টাকা কামায়,প্রতিদিন মিনিমাম ১০-১৫ টা নথি রিসিভ করলে হিসাব আপনারাই করেন।

কুমিল্লা, Chattogram 2 September 2026 9 views CTBN6KJ4
0 Comments
Paid Land Office ৳4.0K

নামজারি

ওয়ারিশ এবং ক্রয়কৃত জমি নামজারি করতে, কূষ্টিয়া সদর উপজেলার ৫নং আলামপুর ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ দিতে বাধ্য হয়। তারা কাগজপত্র ঘাটতিসহ বিভিন্ন অজুহাত দিয়ে মাস খানেক হয়রানি করে। পরে ঘুষ দিলে কাজ করে দিয়েছে, কিন্তু কোন নতুন কাগজ/দলিল দেওয়া লাগেনি। এতে বোঝা যায়, আমার কাগজপত্রে কোণ সমস্যা ছিল না, মূলত ঘুষ খাওয়ার জন্য তারা আমাকে হয়রানি করছিল আগে।

কুষ্টিয়া, Khulna 2 September 2026 7 views KHXCVC2D
0 Comments
Paid Land Office ৳5.0K

নামজারী, খাজনা

ভূমি অফিসের আসে পাসের কম্পিউটার দোকান গুলোর কাছে ভূমি অফিসের সাভারেরে এক্সেস থাকে, আমি নিজেই লক্ষ করেছি। পিওন থেকে শুরু করে, দলিল লেখক, সাভেয়ার, কম্পিউটার দোকান সমূহ সকলেই যোগ-সাযোগ থাকে। সবনিম্ন ৫০০০ টাকা না দিলে আপনার কাজ হবে না। ফাইল হরিয়ে ফেলবে, খুজার বাহানা করবে, ডেট দিবে আমুক দিন আসুন। পিওন এর ব্যবহার যেন অফিসার মোত।

Rajshahi, Rajshahi 2 September 2026 6 views RJAN2XTP
0 Comments
Paid Education Office ৳10.0K

প্রাথমিক শিক্ষক বদলি

প্রাথমিক বদলি একই স্কুল থেকে অন্য স্কুলের ট্রান্সফারের জন্য আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা চেয়েছিল আমি সেখানে ১০০০০ টাকা দিয়ে বদলির কাগজপত্র দিয়ে আসছি

লালমোহন, Barishal 2 September 2026 8 views BRBNE45H
0 Comments
Paid Public Hospital ৳5.0K

ঢাকা মেডিকেল হাসপাতালেের ENT Emergency OT

গতকাল আত্মীয়র চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল এর Emergency ৩য় তলায় গেলে ENT OT রুমে ৫০০০ টাকা চায় এবং না দিলে সেলাই করবে না বলে জানায় ।রোগী সিরিয়াস থাকায় বাধ্য হয়ে টাকা দিয়ে সেলাই করতে হয়েছে।

ঢাকা, Dhaka 2 September 2026 4 views DKZDB4GE
0 Comments
Paid Passport Office ৳50.0K

পাসপোর্ট

পাসপোর্ট এর পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য টাকা দাবি করা হয়। ইমার্জেন্সি কাজের ভিসায় দেশের বাহিরে যেতে হবে। ২ মাস আটকে রাখা হয়। তারপর টাকা দিলে ক্লিয়ারেন্স দেয়। এইটা পুলিশ টাকা নিছে

জয়পুরহাট, Rajshahi 2 September 2026 7 views RJVB4YQN
0 Comments
Refused Passport Office ৳2.0K

নতুন পাসপোর্ট করা

টাকা না দিলে নতুন পাসপোর্ট করা হবে নাই এই এলাকায়। নিজ জেলায় গিয়ে করতে হবে। টাকা দিলে এখনেই হবে এখানে। একটি পাসপোর্ট এর জন্য ২,০০০/- টাকা করে লাগে। সব আসল কাগজ আমার সঙ্গে ছিল, তার পরেও টাকা দিতে হবে। পরে পাসপোর্ট উর্ধতন কর্মকর্তা ফোনে ফ্রি করে দিয়েছে। আর কোন টাকার কথা উল্লেখ করেনি।

মোহাম্মদপুর, Dhaka 2 September 2026 4 views DKZMFE2R
0 Comments
Refused Other public office ৳500

সিনিয়র সহকারী জজ আদালত ত্রিশাল ময়মনসিংহ

আমার মামলা যুগ্ম ১ম আদালত ময়মনসিংহ থেকে বদলি করে সিনিয়র সহকারী জজ আদালত ত্রিশাল এ পাঠায় পরে আমি ত্রিশাল কোর্টে গেলে বলে আপনার নথি আসে নাই। পরে আবার যুগ্ম ১ম আদালত থেকে স্মারক নাম্বার ও প্রেরণের ছবি নিয়ে আসি ত্রিশাল কোর্টের পেশাকারকে দেখালে বলে খরচ দেন খোজে বের করি পরি আমি বলি কিসের খরচ এক মাস হয়েছে নথি এসেছে পরে তারিখ জানতে চাইলে লোকটি বলে খরচ দেন ৫০০ আগে নথি খোজে তারিখ দেই আমি প্রত্যাখান করলে বলে বাড়ি চলে যান।

ময়মনসিংহ, Mymensingh 2 September 2026 4 views MYFNREXW
0 Comments
Paid Land Office ৳200

দাখিলা কৃষি জমির

ইউনিয়ন ভূমি অফিস মুক্তাগাছা মানকোনে যাই,২৯ শে জুন ১১.০০ শে,দাখিলা করতে কৃষি জমির। কাজটা খুবই দ্রততায় করে দিছে, রিসিটে ১০ টাকা লিখা আমার কাছ থেকে ২০০ টাকা নিয়েছে, আমি অসম্মতি জানিয়েছি সে বলছে ২০০ না দিলে পরবর্তীতে আপনাকে ভালো সেবা দেওয়া হবে না। আমার ক্লাস থাকায় আমি কথা না বাড়িয়ে টাকাটা দিয়ে চলে আসছি। তাদের ঐখানে সিসি টিভি ফুটেজ হয়তো কাছে,আমার কাছে দাখিলার কাগজ আছে।

Muktagachha, Mymensingh., Mymensingh 2 September 2026 12 views MYR2VJB5
0 Comments
Paid Accounts Office ৳500

GPF একাউন্ট সচল

আমি একজন সহকারী শিক্ষক। আমার GPF একাউন্ট অপেন করার জন্য আবেদনের সবকিছু অনলাইন থেকে ফ্রিতে করে দেয় শিক্ষা অফিস। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়, স্বাক্ষর করে দেন। অতঃপর ডকুমেন্টস হিসাবরক্ষণ অফিসে জমা দিতে গেলে, টাকা খোঁজে। আমি ৫০০ টাকা দিয়েছি। টেকনাফ হিসাবরক্ষণ অফিস।

টেকনাফ উপজেলা, Chattogram 2 September 2026 7 views CTWXMR6S
0 Comments
Paid Land Office ৳20.0K

ইপিজেড এর ভূমি অধিগ্রহন এর টাকা উত্তোলন

পটুয়খালী ডিসি অফিস এর ভূমি অধিগ্রহন শাখা থেকে ইপিজেড এর টাকা উত্তোলন এর জন্য তখন যে সার্ভেয়ার ছিল তাকে ফাইল জমা দেয়ার অনেক মাস পরেও সে আমার ভুমি রিপোর্ট করে না । পরে আরেকজন পিয়ন জানায় খরচপাতি দিলে করে দিবে । আমি জইজ্ঞেস করলাম কত সে বললো মোত টাকার ৩-৫ %। আমি এরপর তাকে ৩৪ হাজার টাকা দেই । পটুয়াখালী ডিসি অফিসের ভূমি অধিগ্রহন শাখায় এইটা একেবারে কমন প্রাক্টিস

Patuakhli, Barishal 2 September 2026 7 views BR5J4M4A
0 Comments