All reports

19,159 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,159 reports found
Report a bribe
Paid Other public office ৳2.5K

তদন্ত রিপোর্ট

বিদেশি ভিসার তদন্ত রিপোর্ট। আমাদের কোম্পানি তে বিভিন্ন কাজে বিদেশি নাগরিক ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করে। তদন্ত কারী প্রতিষ্ঠান কে টাকা না দিলে রিপোর্ট নেগেটিভ দেয়। এসবির তদন্তকারী কর্মকর্তা কে প্রতি রিপোর্টে ১৫০০-২৫০০ টাকা দিতে হয়। এই বিষয় টি উর্ধতন কতৃপক্ষকে ফাঁকি দিয়ে করে। একটা সিন্ডিকেট এটার সাথে জড়িত। আবার ভারতীয় নাগরিকদের রেজিষ্ট্রেশন এর জন্য টাকা দিতে হয়।

চট্টগ্রাম মেট্টো, Chattogram 2 September 2026 9 views CT8D27DL
0 Comments
Paid Public Hospital ৳100

হুইলচেয়ার নেয়ার সময়

আমি আমার নানাকে নিয়ে হসপিটালে গেলে, কর্মরত ডাক্তার তাকে কিছু টেস্ট লিখে দেয়, আমার নানা একজন হার্টের রোগী তার শ্বাসকষ্ট আছে তাই আমি হুইল চেয়ার আনতে গেলে দেখি যেটা ফ্রি দেওয়ার কথা সেটা তারা বিভিন্ন কর্মীর হাতে হস্তান্তর করে দিয়ে রেখেছে, তাদের থেকে চাইতে গেলাম সে বলল এটা এভাবে দেয়া যাবে না আমরা নিয়ে যাব তার বিনিময়ে একশো টাকা প্রদান করতে হবে, আমি বললাম এটাতো ফ্রি সে আমাকে উত্তরে বলল প্রসাব করতে গেলেও দশ টাকা লাগে, আর এটা তো হুইলচেয়ার, ১০০ টাকা লাগবে, আমিও নিরুপায় কিছু করার নেই তাই ১০০ টাকা দিয়ে কাজ শেষ করলাম, কিন্তু এটা ফ্রি দেয়ার কথা ছিল

ঢাকা, মুগদা হসপিটাল, Dhaka 2 September 2026 4 views DKPSGHDX
0 Comments
Paid Education Office ৳1.2K

পিটিআই জয়দেবপুর শাখা, গাজীপুর

পিটিআই জয়দেবপুর একটি সরকারি প্রাইমারি স্কুল, সেখানে তাঁরা ১১২০ টাকা করে প্রাক প্রাথমিক থেকে ৫ম শ্রেণির প্রতিটি শিক্ষাথী থেকে নেয় আয়া- পিয়ন- ঝাড়ুদার এদেরকে নাকি বেতন দিতে হবে তাঁরা পরিস্কার এর কাজ করে এজন্য। সেপ্টেম্বর ২০২৬ থেকে ১২৫ টাকা করে নিচ্ছে আবারও নিচ্ছে, তাঁরা বলচে প্রজেক্ট শেষ সরকারি এটা বলে। অথচ পিটিআই সম্পুর্নভাবে সরকারি প্রাইমারি স্কুল।। আমরা অভিভাবক রা এ টাকা দিতে বাধ্য হচ্ছি। এর সমাধান চাই আমরা।

জয়দেবপুর, গাজীপুর, Dhaka 2 September 2026 4 views DKX8KAFJ
0 Comments
Paid BRTA ৳2.0K

প্রত্যায়ন পত্র

আমার ফ্রেন্ড কোরিয়া থাকে এবং ওই দেশে সে ড্রাইভিং লাইসেন্স করবে সে জন্য দেশের যে লাইসেন্স আছে পাশাপাশি বিআরটিএ থেকে প্রত্যয়ন প্রত্র লাগবে আমি গেলাম মিরপুর ১৩ বিআরটিএ ডিরেক্ট অফিসার এর কাছে সে বললো আপনি পারবেন না! আর আপনি করতে হবে এই কাগজ লাগবে এইটা লাগবে কিন্তু গেইট এর বাহিরে দালাল ৩০০০ টাকা ছেয়েছিল আমি সম্মত হই নাই। পরবর্তী কাউন্টার এ জিজ্ঞাস্য করলাম কি করা যায় উনি বললো কাগল পত্র দেন আর আবেদন করে ব্যাংকে টাকা জমা দেন তারপর আসেন তারপর আসলাম বললো ২০০০ টাকা দেন আমি একটু দরদাম করলাম কিন্তু উনি কোনোভাবে পারবে না আরো কত খারাপ আচরন এবং পরবর্তী উনি করেদিলেন।

মিরপুর ১৩ বি আর টি এ, Dhaka 2 September 2026 6 views DKU8RVF6
0 Comments
Only demanded Other public office ৳75.0K

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য অফিস সহকারী যিনি দীর্ঘ ১০/১২ বছর যাবৎ কর্মরত তিনি নিজের দপ্তর এবং প্রশাসক-এর বরাতে ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য উল্লিখিত পরিমাণের টাকা দাবি করেন।

কালীগঞ্জ পৌরসভা অফিস - গাজীপুর, Dhaka 2 September 2026 7 views DKHVRKXN
0 Comments
Paid Other public office ৳8.0K

বন বিভাগ

আমি একটি পাকা বাথরুম বানাতে যাই। আমাদের এখানকার জমি রেকর্ড না হওয়ায় বনবিভাগের লোকেরা গিয়ে নির্মানাধীন বাথরুম ভেঙ্গে ফেলতে চায়। পরবর্তীতে উনারা আমাদের নাম ঠিকানা লিখে নিয়ে যায় এবং বনবিভাগ অফিসে যোগাযোগ করতে বলে। অন্যথায় বন চুরির মামলার ভয় দেখায়। পরে ওনাদের ওখানে গেলে টাকা ডাবী করলে আমরা ৩০০০ দিলে উনার আরও টাকা ডাবী করে। পরবর্তীতে ৫০০ টাকা দিয়ে আসতে হয়। ছোট্ট একটা বাথরুম বানাতে যদি ৫০০০ টাকা দিতে হয়!!! তাহলে একটা বাড়ি করতে গেলে কত দিতে হবে কল্পনা করতে পারেন??? এই হলো মধুপুরের বন বিভাগ কর্মকর্তাদের হালচাল।

মধুপুর,টাঙ্গাইল, Dhaka 2 September 2026 7 views DK87FQSQ
0 Comments
Paid BRTA ৳3.0K

BRTC Tejgaon Training Institute থেকে ৩ মাসের ড্রাইভিং কোর্স নিয়েছিলাম। কোর্স শেষে Learner Licence

BRTC Tejgaon Training Institute থেকে ৩ মাসের ড্রাইভিং কোর্স নিয়েছিলাম। কোর্স শেষে Learner Licence এর পরীক্ষা দেই। পরিক্ষার আগেই BRTC এর নমিনেইটেত দালাল চক্র ৩০০০টাকা চাইল, আমি রাজি হয় নি। তাই পরিক্ষা ভালো করার পরো প্রথম বার fail আসে। আবার ২য় বার যখন দেই তখনই বুঝতে পারি যে টাকা না দিলে fail করাবে। হাতে আর সময়ও নাই। তাই বাধ্য হয়ে ৩০০০টাকা দিলাম। রাতেই SMS চলে আসছে "**** you passed the driving test******". এই হলো অবস্থা।

ঢাকা, Dhaka 2 September 2026 7 views DKMD8996
0 Comments
Only demanded Education Office ৳300

উম্মুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষা

আমার সন্তান এইসএসসি পরীক্ষা দিচ্ছে। কর্তব্যরত স্যার আইসিটি প্র্যাকটিকেল পরীক্ষায় খাতা জমা দিলে ৩০০ টাকা আর খাতা না জমা দিলে ৫০০ টাকা দাবি করে। আমি টাকা দিতে রাজি হইনি। স্থান- আবুজর গিফারী কলেজ, মালিবাগ, ঢাকা।

মালিবাগ, Dhaka 2 September 2026 10 views DKN7MLML
0 Comments
Paid Other public office ৳1.0K

সেবা গ্রহণ করেছি

আমার মোটরসাইকেলের ট্যাক্স টোকেন হারিয়ে গেছিল। নবায়ন করার জন্য গিয়েছিলাম টাঙ্গাইল brta। ওনারা বলছে ট্রাফিক অফিস থেকে, ট্রাফিক ক্লিয়ারেন্স নিতে। আমার সবকিছু ঠিক থাকলেও উনারা বলছে কাগজপত্র রেখে যান, এক সপ্তাহ সময় লাগবে। আর ১০০০ টাকা দিলে আজকে পাবেন। আমি প্রাইভেট চাকরি করি আমার ছুটি নাই সেজন্য আমি ১০০০ টাকা দিয়ে সেবা গ্রহণ করেছি

টাঙ্গাইল, Dhaka 2 September 2026 12 views DKERFYDV
0 Comments
Paid Public Hospital ৳400

ক্যাথেটার লাগানো

সেবা টি ছিল ক্যাথেটার লাগানো, যা সাধারণত নার্স বা ওয়ার্ড বয় বা মাশি এরাই করে থাকে। এবং এই সেবাটি পেতে বাংলাদেশের কোথাও কোনো টাকা দেওয়ার বিধান নাই, তারপর ও সেখানকার কর্তব্যরত নার্স বা ওয়ার্ড বয় এরা আমার কাছ থেকে ৪০০ টাকা দাবি করে, পরে যেহেতু সেবাটা আমাদের ইমারজেন্সি ছিল তাই পরে ৩০০ টাকা দিয়ে সেবাটা নেওয়া হয়েছে।

পাবনা, Rajshahi 2 September 2026 9 views RJXVEMBK
0 Comments
Paid Passport Office ৳2.5K

পাসপোর্ট

ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে পাসপোর্ট ফিঙ্গার জমা দেওয়ার পর আমার যখন পাসপোর্ট ফাইলটি পুলিশের হাতে এসে পৌঁছায় তখন ওই পুলিশ আমাকে ফোন দিয়ে টাকা দাবি করে আমি তা পরিশোধ করি তারপর আমাকে পাসপোর্ট দেয় অন্যতায় পাসপোর্ট দেয় না

ব্রাহ্মণবাড়িয়া, Chattogram 2 September 2026 10 views CTNDUU8R
0 Comments
Paid Other public office ৳300

কোর্টের স্বাভাবিক নোটিশ প্রক্রিয়া

আমাদের একটি মামলায় সাক্ষী তদন্তকারী কর্মকর্তা। তাকে কোর্ট সাক্ষ্য দেয়ার জন্য নোটিশ পাচ্ছিল না। অথচ এটা স্বাভাবিক ভাবেই পাঠানোর কথা। পরে কেনো পাঠায়নি জিজ্ঞেস করলে, ৩০০ টাকা দাবি করে। পরে পরিশোধ করছি।

ঝালকাঠি জেলা, Barishal 2 September 2026 6 views BRF5H5MM
0 Comments
Paid BRTA ৳2.0K

মোটরসাইকেলে মালিকানা বদলি

মিরপুর বি আর টি এতে যাই আমার গাড়ির মালিকানা ভর্তির জন্য সেখানে গিয়ে আমি ব্যাংক ড্রাফট করি ৩৮০০ টাকা এবং কাগজপত্র রেডি করি পরবর্তীতে যখন জমা দিতে যাই তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলে আপনি কার মাধ্যম হয়ে এসেছেন এবং উনারা আমার কাগজপত্রের উল্টা পাশে চেক করে কারো নাম আছে কিনা, যখন দেখতে পায় কারো নাম নেই তখন ফাইল জমা নিতে অস্বীকৃতি জানায়, এবং পরবর্তীতে আমার কাছে ২০০০ টাকা দাবি করে, না হলে আমাকে মালিকানা বদলির একনলেজমেন্ট স্লিপ দিবে না, এবং বিভিন্ন নিয়ম দেখাতে থাকে, পরবর্তীতে আমাকে বলে দুই হাজার টাকা দেন আজকের ভিতরে দিয়ে দিব, আমি কোন উপায় না দেখে পরবর্তীতে 2000 টাকা দিতে বাধ্য হয়েছি

dhaka, Dhaka 2 September 2026 7 views DK5CPMBN
0 Comments
Paid City Corporation ৳5.0K

জন্ম নিবন্ধন সংশোধন

ওইখানে সাধারণত ঘুষ ছাড়া ওরা সঠিক কাজ করে না তাই বাধ্য হয়ে ঘুষ দেওয়া লাগে ঘুষ নেয়ার জন্য বাইরে ওদের লোক থাকে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, Dhaka 2 September 2026 12 views DKABMB5A
0 Comments
Paid BRTA ৳200

গাড়ির স্মার্ট কাটের জন্য ফিংগার দেওয়া

আমি ফিঙ্গার দিতে গেলে ফিঙ্গার নিচ্ছিল না বলছিল আমার মেসেজ আসতে হবে। কিন্তু আমি মোবাইল নাম্বার চেক করে দেখি মোবাইল নম্বর ভুল।আমি বললাম নাম্বারটা চেঞ্জ করে দেন তখন তারা বলল ঠিক আছে। তবে যেহেতু আপনি চাকরি করেন সে ক্ষেত্রে আপনি দিতে পারবেন তবে ২০০ টাকা লাগবে। আমি দেখলাম বারবার যাওয়া আসা আমার পক্ষে সম্ভব না তাই আমি বাধ্য হয়ে দিয়ে থাকি।

গাইবান্ধা, Rangpur 2 September 2026 4 views RNYD6UB8
0 Comments
Refused Other public office ৳200

জন্ম নিবন্ধন

আমি আমার ভাতিজার জন্ম নিবন্ধন করাতে জাই ঐ খান কার এক কম্পিউটার অপারেটর আমার কাছে ২০০ টাকা দবি করে আমি বল্লাম নিবন্ধন করাতে তো ৫০ টাকা লাগে সে আমার সাথে দূরব্যবহার করে বলে ২০০ টাকাই লাগবে করেলে করেন না করলে বের হয়ে জান আমি বিষয় টি তাৎক্ষণিক সেখানকার প্রশাসক চেয়ারম্যান কে অবহিত করলাম প্রশাসক আমাকে বলল অন্যান্য পরিষদে 400 থেকে 500 ন্যায়

মুক্তাগাছা ৯ নং কাশিমপুর ইউনিয়ন পরিষদ, Mymensingh 2 September 2026 7 views MY84QKP2
0 Comments
Refused Passport Office ৳2.0K

পাসপোর্ট নবায়ন

পাসপোর্ট নবাযন করতে গেলে আবেদন ফর্মে নানান ভুল দেখিয়ে ফিরিয়ে দেন প্রতিবারই ভুল সংসোধন করে আনি তারপরও ভুল ধরে পরে বলে নীচে অমুক দোকানে যান তার কথা অনুযায়ী সেই দোকানে গেলে তারা ২হাজার টাকা চান, আমি টাকা না দিয়ে চলে আসি তারপর এক নেতার ঘনিষ্ট বলে আবেদন ফর্ম জমা দিয়ে আসি।

মুন্সিগঞ্জ, Dhaka 2 September 2026 6 views DKT3N7BM
0 Comments
Paid Passport Office ৳2.5K

পাসপোর্ট

বিদেশ যাবার উদ্দেশ্যে পাস পোর্ট করতে গিয়েছিলাম কিন্তু নিজে নিজে চেষ্টা করছিলাম এবং সম্পূর্ণ ফরম ফিলাপ নিজে নিজে করেছিলাম প্রতিটা অপশন খুব সুন্দরভাবে পূরণ করেছি তবুও পাসপোর্ট অফিসাররা বারবার ভুল করে আমাকে ফিরিয়ে দিয়েছে এক পর্যায়ে বাধ্য হয়ে দালালের শরণাপন্ন হয় এবং কাজটি সম্পন্ন হয় তবে ফরম ফিলাপে আমার যে ভুলগুলো পাসপোর্ট অফিসাররা ধরেছিল তার থেকে বেশি ভুল করছিল ওই দালালেরা তবুও টাকা দেওয়ার কারণে কোন ভুল ভুল ছিল না তারপর সেটা পুলিশ ক্লিয়ারেন্স করার সময় পুলিশ কেউ টাকা দিতে হয় কি বলবো বাংলাদেশের প্রতিটা জায়গায় সঠিকভাবে কোন কাজ হয় না আর হলেও সে সংখ্যা অনেক কম

খুলনা, Khulna 2 September 2026 5 views KH9LD6L8
0 Comments
Only demanded Other public office ৳100.0K

Building committee. For approval of a building in Ashuganj

আশুগঞ্জ উপজেলায় একটি ১০ তলা বিল্ডিং অনুমোদনের জন্য আবেদন করি। জেলা প্রশাসক মিটিং এ অঅনুমোদন করলেও সভার কার্যবিবরণী তে এডিসি স্বাক্ষর করার বিনিময়ে উক্ত টাকা দাবী করেন নতুবা উনি ৮ম তলা পর্যন্ত দিবেন বলে জানান।

Brahmanbaria, Chattogram 2 September 2026 7 views CT4G5ZSZ
0 Comments
Paid Other public office ৳50.0K

ঠিকাদারি কাজের বিল উঠানোতে ক্যাশিয়ারের কমিশন ১%

বিলের টাকার অংকের ১% না দিলে চেক হস্তান্তর করে না,, না রকম হ্যারেজ করে,, এ টেবিল সে টেবিল ঘুরায়,, সকল DPHE অফিসে একই রকম অবস্থা,, সকল নিম্ন থেকে উর্ধতন সকল কর্মচারিই প্রত্যেকের জন্যেই ১% করে কমিশন চলে,, না দিলেই বিল আটকে দেয়,, সাক্ষর করে না,, বাজে আচারন করে,,

পিরোজপুর জেলা, নারায়ণগঞ্জ জেলা এক্সেন অফিস, Barishal 2 September 2026 9 views BRU4DSE6
0 Comments