All reports

19,118 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,118 reports found
Report a bribe
Passport Office

passport lost

পাসপোর্ট করতে যায় সরকারকে দিতে হয় ৪০০০ থেকে ৫ হাজার আর ন্যায় হচ্ছে ৯০০০ না দিলে সপ্তাহের পর সপ্তাহ ঘুরাই। টাকা না দিলেই বলে কাগজের সমস্যা বের করে অথচ টাকা দিলে কিছুই প্রয়োজন নাই শুধু আইডি কার্ড আর কিছু কাগজেই হয়ে যায়

Paid
জয়পুরহাট ৳9.0K
2 September 2026 6 RJPBPH95
0 Comments
BRTA

Driving License

টিটিসি কিশোরগঞ্জ কর্তৃক ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে টিটিসি ট্রেনার কে তিন হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। ডোপ টেস্ট ও তাদের কাছে করানোর কথা বলা হয়েছিল কিন্তু আমি প্রত্যাখ্যান করেছি। কিন্তু লাইসেন্স বা ৩ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে।

Paid
Kishoreganj Sadar, Kishoreganj ৳3.0K
2 September 2026 4 DKZJJU29
0 Comments
Sub-Registry Office

জমি খারিজ করা

জমি খারিজ করতে অনলাইনে আবেদন করা হয় ,যা আমরা নিজেই করি , অতঃপর আবেদন পাশ করাতে সরকারি খরচের পাশাপাশি বাড়তি 1500 টাকা দাবি করে , তাছাড়া আবেদন পাশ করাবে না । তাই আমরা বাড়তি 1500 টাকা ঘুষ হিসেবে পরিশোধ করতে বাধ্য হই ।

Paid
নালিতাবাড়ী ৳1.5K
2 September 2026 8 MYSVEV5U
0 Comments
Other public office

NID কার্ড নবায়ন

আমার কনফার্ম হওয়া চাকরিতে জয়েন হওয়ার সময় কোম্পানি আমায় বলে যে আমার NID কার্ডে আমার বাবার নামের সাথে আমার সার্টিফিকেট গুলোতে আমার বাবার নামের কিছুটা ভিন্নতা রয়েছে। সেটা পরিবর্তন করতে গিয়ে আমাকে এই ঘুষের শিকার হতে হয়। দ্রুত পরিবর্তন করতে না পারলে চাকরি হাত ছাড়া হতে পারে এমন আশঙ্কায় ঘুষ দিতে বাধ্য হই।

Paid
আনোয়ারা ৳12.0K
2 September 2026 3 CTZHC362
0 Comments
Other public office

বিচার প্রার্থীর

মামলা দাপ পরিবর্তন এর জন্য। টাকা ছাড়া কোন কাজ হয় না। দিন শেষে দোষ আইনজীবী আগায় না। আইনজীবীদের 1000 ফিস দেয় আর সেরেস্তাদার পেশকার পিয়ন 1000 টাকা দাবী করে । কি হবে টাকা ছাড়া মামলায় কাজ হয় না।

Paid
কুমিল্লা ৳2.0K
2 September 2026 7 CTMB3B38
0 Comments
Land Office

খাজনার আবেদনের পর অনুমোদনের জন্য

ভূমি উন্নয়ন কর/খাজনার আবেদনের পর অনুমোদনের জন্য ৫০০ টাকা করে দিতে হয়, না হলে ৫০-৬০ বছরের খাজনার অনুমোদন দেওয়া হয়

Paid
নোয়াখালী জেলার সোনাইমুড়ী পৌরসভা ৳500
2 September 2026 8 CTX6Z657
0 Comments
BRTA

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা

মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স এর প্র্যাকটিকাল পরিক্ষা এমনভাবে নেয়া হয় যেন কেউ পাস করতে না পারে অথচ রাস্তায় নিরাপত্তার সাথে এই প্রাক্টিকাল এর কোন সম্পর্ক আছে কিনা আমার সন্দেহ আছে । শেষে 4500 টাকাতে সব দফারফা করতে হয়েছে

Paid
পাবনা ৳4.5K
2 September 2026 7 RJYAFU8Y
0 Comments
Land Office

মিটিশন

আমি আমার বাবাকে সাথে নিয়ে ভূমি অফিসে আমাদের একটা জমির মিটিশন করাতে গিয়েছিল।সব কাগজ জমা দিয়ে সেদিন আমি ঢাকাতে চলে আসি। এর কিছুদিন পরে বাবা যখন খতিয়ান আনতে যায়, সেখানকার দায়িত্বরত কর্মকর্তা আমার বাবার কাছে ১০ হাজার টাকা ঘুষ দাবি করে।মিটিশনের সরকারি খরচ ১১৭০ টাকা। বাবাতো গ্রামের মানুষ, আসলে অন্য কোন উপায় না পেয়ে বাবা আমাকে ফোন করে, এরপর আমি ওই কর্মকর্তা সাথে ফোনে কথা বলি, অবশেষে ওই কর্মকর্তা ৫০০০ টাকায় খতিয়ান দিতে রাজি হয়। বাধ্য হয়েই, আমাদেরকে ৫০০০ টাকা ঘুস দিতে হয়েছিল।

Paid
কালুখালী, রাজবাড়ী ৳5.0K
2 September 2026 6 DKJDASRT
0 Comments
Land Office

নামজারি ও খা?অনা প্রদান

নামজারির জন্য আবেদন করেছিলাম। পাশা পাশি ২ দাগের জমি। AC land অফিসের অফিস সহকারী টাকা চেয়েছিল। দেয় নি। পরে AC land ভক্কর চক্কর ভউজ দিয়া আইনের ধারা দিয়া আবেদন টি না মুজ্জুর করে দেয়। আমার land.gov.bd একাউন্টে আবেদন টি আছে।

Refused
Bogura ৳10.0K
2 September 2026 7 RJXDVELA
0 Comments
City Corporation

ট্রেড লাইসেন্স নবায়ন

প্রায় ২ সপ্তাহ অফিসে ঘুরঘুরির পর তারা দাবি করে টাকা দিলে ফাইল প্রসেস হবে। এটা জাস্ট একটা এক্সাম্পল, এভাবে প্রতিটা স্টেপে হয়রানির স্বীকার আর টাকা দিতে হয়েছে। But it's their job, they are supposed to serve civilians that's why Govt. pay them monthly from civilians tax.

Paid
বগুড়া ৳20.0K
2 September 2026 10 RJSS68SK
0 Comments
Traffic Police

Police clearance certificate

বিদেশে পড়াশোনার উদ্দেশ্যে আমি ও আমার স্ত্রী পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করি। প্রথমে দুজনের আবেদনই বাতিল করে বলা হয়, চেয়ারম্যান সার্টিফিকেট দেওয়া হয়নি। পরে সেটি জমা দিয়ে আবার আবেদন করলে ৩–৫ দিন পর জানানো হয়, কাগজপত্রে স্বাক্ষর ও তারিখ ঠিক নেই। তৃতীয়বার সবকিছু ঠিক করে জমা দেওয়ার পর আমার স্ত্রীর আবেদন আবার বাতিল করা হয়, কারণ হিসেবে তার ঠিকানা নাকি মিল নেই। অথচ আমরা একই উপজেলার দুটি ভিন্ন গ্রামে থাকি। বাধ্য হয়ে আমি থানায় গিয়ে কারণ জানতে চাই। অনেক অজুহাতের পর ডিউটি অফিসারের সামনেই আমাকে বলা হয়, টাকা না দিলে সার্টিফিকেট দেওয়া হবে না। এদিকে আমার বিশ্ববিদ্যালয়ের সময়সীমা শেষ হয়ে যাচ্ছিল। বাধ্য হয়ে কম্পিউটার অপারেটরকে ৩,০০০ টাকা দিই।

Paid
Ashuganj, Brahmanbaria ৳3.0K
2 September 2026 7 CT46BEB8
0 Comments